০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

মাসুদ কামাল

মাসুদ কামাল

পদার্থবিদ ও গবেষক। জন্ম ১১ ফেব্রুয়ারি, ১৯৬৩ সালে কুমিল্লার শিবপুর গ্রামে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক) এর সাবেক চেয়ারম্যান জনাব মাসুদ কামাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান থেকে এম.এস.সি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৮৯ সালে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরিতে যোগদান করেন। তাঁর প্রথম কর্মস্থল ছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পারমানবিক নিরাপত্তা ও বিকিরণ বিভাগের অধীন তেজস্ক্রিয়তা পরীক্ষণ ও মনিটরিং গবেষণাগার চট্টগ্রাম। চাকুরি জীবনে তিনি দীর্ঘ সময় তেজষ্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার, চট্টগ্রাম এবং পরমাণু শক্তি কেন্দ্র, চট্টগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। জনাব মাসুদ কামাল স্বাস্থ্য পদার্থবিজ্ঞান, এনভায়ারনমেন্টাল রেডিয়েশন মনিটরিং এবং গামা স্পেক্ট্রোমেট্টি বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর বিভিন্ন গবেষণা প্রকল্পে বাংলাদেশ ন্যাশনাল প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজের সাথে সরাসরি সম্পৃক্ত। তিনি রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক কারিগরি কমিটির সদস্য ছিলেন।