০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাশরুর ইমতিয়াজ

মাশরুর ইমতিয়াজ

মাশরুর ইমতিয়াজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন; পরবর্তীতে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় ও ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বম্বে (আইআইটিবি) থেকে যৌথ তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন। তার গবেষণার আগ্রহের ক্ষেত্র রূপধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, ভাষা ও ডিজিটাল মাধ্যম, ভাষা দর্শন এবং ভাষা প্রামাণ্যকরণ। পিএইচডি গবেষণায় তিনি কাজ করেছেন বাংলাদেশের অস্ট্রো-এশীয় পরিবারভুক্ত বিপন্ন ভাষা কোল-এর প্রামাণ্যকরণ নিয়ে। পরবর্তীতে, কোল জনগোষ্ঠীর দৃশ্য-আখ্যান প্রামাণ্যকরণের গবেষণার জন্য তিনি জার্মানি থেকে 'ইএলডিপি গ্র্যান্ট' লাভ করেন। এছাড়াও, তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'বাংলাদেশের নৃ-ভাষাবৈজ্ঞানিক জরিপ'-এর গবেষণা সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি আইএমএলআই ঢাকার 'মাতৃভাষাপিডিয়া' এবং 'ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান পত্রিকা'-এর সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেছেন। তার দেশীয় এবং আন্তর্জাতিক প্রকাশনার মধ্যে রয়েছে যৌথভাবে রচিত গ্রন্থ, একাধিক গ্রন্থ-অধ্যায় এবং ভাষাবিজ্ঞানের নানা বিষয়ে লেখা বিভিন্ন প্রবন্ধ।