২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
লেখক, অনুবাদক ও স্প্যানিশ ভাষার প্রাক্তন অধ্যাপক (বাঙ্গালোর ও দুন বিশ্ববিদ্যালয়)। জন্ম রাণাঘাট, ১৯৬৮। প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক, কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম এ ও হায়দ্রাবাদের ইউনিভার্সিটি অফ ইংলিশ এন্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস থেকে স্প্যানিশে এম এ। লাতিন আমেরিকার সাহিত্য, বিশেষত গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের সাহিত্য বাংলায় অনুবাদ করেন। অনূদিত বই: ‘লাতিন আমেরিকার গল্প’, ‘আমার বিষন্ন বেশ্যারা’, ‘গল্পের লাতিন আমেরিকা’, ‘গাবো ও মেরসেদেস: চিরবিদায়’ ‘দেখা হবে আগস্টে’, ‘জীবনের কথা বলিতে ব্যাকুল’ (গার্সিয়া মার্কেসের আত্মজীবনীর প্রথম খন্ড) ইত্যাদি। গার্সিয়া মার্কেস সম্বন্ধে স্প্যানিশ ভাষায় লেখা তাঁর প্রবন্ধাবলী কলোম্বিয়া থেকে প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ-সংকলন গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। তাঁর অনুবাদে রাসসুন্দরী দেবীর ‘আমার জীবন’ স্প্যানিশ ভাষায় স্পেনের ‘এক্সত্রাবের্তিদা এদিতোরিয়াল’ প্রকাশনা থেকে ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত হয়েছে। ছোটগল্পের জন্য ২০১৮ সালে ‘শর্মিলা ঘোষ সাহিত্য পুরষ্কার’ অর্জন করেন।