১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আট বিভাগে হবে ‘স্ট্যান্ডআপ পোয়েট্রি’

রাজধানীর গোথে ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ২৬ অগাস্ট উদ্বোধন অনুষ্ঠান হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

দেশের আট বিভাগে ‘স্ট্যান্ডআপ পোয়েট্রি’ আয়োজন করতে যাচ্ছে সাহিত্য সংগঠন ‘অতঃপর শব্দায়ন’।

রাজধানীর গোথে ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ২৬ অগাস্ট উদ্বোধন অনুষ্ঠান হবে বলে আয়োজক সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে জার্মানির সাংস্কৃতিক প্রতিষ্ঠান গোথে ইনস্টিটিউট বাংলাদেশ। সম্প্রতি গোথে ইনস্টিটিউটের সঙ্গে ‘অতঃপর শব্দায়ন’ এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে ছিলেন গোথে ইনস্টিটিউটের পরিচালক ফ্রাঙ্ক ভের্নার, প্রকল্প সমন্বয়কারী ও প্রেস অ্যান্ড পাবলিক রিলেশনস কর্মকর্তা শারমীন সোমা। ‘অতঃপর শব্দায়ন’ এর পক্ষে ছিলেন চিফ ভিশনারি অফিসার (সিভিও) যোবায়ের শাওন, পরিচালক (অপারেশনস) রিংকু রাহী ও পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) সাদাব হাশমি।