২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গাইবান্ধা-১: পুনরায় ভোট গ্রহণের দাবি বিএনপি প্রার্থীর

রোববার সদর উপজেলায় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2026, 07:05 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ঘোষিত ফলাফল বাতিল করে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।

রোববার বেলা ১২টায় সদর উপজেলায় বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী বলেন, “ভোটগ্রহণের দিন বামনডাঙ্গা এমএম মনোমোহনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখি, ভোট শুরুর আগেই পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে-যা তাৎক্ষণিকভাবে আমার নজরে আসে। এমনকি কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল শিট প্রস্তুত করা হয়েছে।

“অন্তত ৫০টি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের যোগসাজশে ভোট চলাকালীন কোনো এক সময়ে দাড়িপাল্লা প্রতীকের ব্যালট বাক্সে আগে থেকেই ব্যালট ঢোকানো হয়েছে বলে আমার সন্দেহ। তাই সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশের জোর দাবি জানাচ্ছি এবং ঘোষিত ফলাফল বাতিল করে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের দাবি করছি।”

খন্দকার জিয়াউল ইসলামের অভিযোগ, ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে ‘সুপরিকল্পিতভাবে’ তাকে পরাজিত করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।