Published : 23 May 2013, 06:44 AM
বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ শহরের পৌরসভার সামনে এ দূর্ঘটনায় মারা যান শওকত হোসেন (৫৫)। তিনি কালীগঞ্জ শহরের চাপালী গ্রামের সরোয়ার হোসেনের ছেলে।
শওকত ওই চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী পদে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি লিয়াকত হোসেন।
ওসি জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন শওকত। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। মুমুর্ষ অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।