- ট্রাম্প ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার জঘন্য হুমকি দিয়েছেন: কমলা হ্যারিস
- ‘এর শেষ কোথায়’: ট্রাম্পের সমালোচনায় অ্যামনেস্টি প্রধান
- ট্রাম্প কী করবেন কেবল তিনিই জানেন: হোয়াইট হাউজ
- হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটে চীন-রাশিয়ার ভিটো
- রেললাইন ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু
- ইরানকে কতবার ‘ডেডলাইন’ দিয়েছেন ট্রাম্প?
- ইরানে মঙ্গলবার নিহত ৩৫
- ‘শেষ সময়ের’ আগেই যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়া সম্ভব: জেডি ভ্যান্স
- চুক্তিতে ব্যর্থ হলে রাতেই পুরো একটি সভ্যতা বিলীন হয়ে যাবে: হুঁশিয়ারি ট্রাম্পের
- যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে ইরানের জবাব এ অঞ্চলের বাইরে যাবে: আইআরজিসি
- ইরানের খার্ক দ্বীপে আবারও হামলা
- তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলি, নিহত ৩
- ইরানের মাশহাদে রেলসেবা বন্ধ
- আজ ট্রেন ভ্রমণ নয়, ইরানিদের সতর্কতা ইসরায়েলের
- ১০ দিনের মধ্যে সোমবারে ‘সবচেয়ে ভয়াবহ হামলা’
- যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখান করল ইরান
- হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট শনিবারও হচ্ছে না
- শিগগির শিথিল হচ্ছে না হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ: মার্কিন গোয়েন্দা সংস্থা
- ইরানের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ‘সরাসরি হামলা’
- ইসরায়েলের রামাত গানে ইরানের হামলার চিত্র
- তেজস্ক্রিয় বিকিরণ উপসাগরীয় দেশগুলোকে ধ্বংস করে দেবে: আরাকচি
- ভূপাতিত বিমানের ক্রুকে গ্রেপ্তার অস্বীকার করেছে ইরান
- ২ দিনের যুদ্ধবিরতির ‘প্রস্তাব দিয়েছিল’ যুক্তরাষ্ট্র, ‘তুমুল হামলায়’ জবাব ইরানের
- ইস্পাহানে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর
- পশ্চিম ইরাকে হামলায় পিএমএফ সদস্য নিহত
- দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় নিহত ২
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে গণপরিবহন সেবা
- ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমান সম্পর্কে যা জানা যাচ্ছে
- মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত
- ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের
- মার্কিন যুদ্ধবিমানের খোঁজে নামা হেলিকপ্টারও ভূপাতিত
- ‘ভূপাতিত’ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র
- ইরানে চীনা ড্রোন ভূপাতিত, নেপথ্যে সৌদি আরব নাকি আমিরাত?
- যুক্তরাষ্ট্র ‘সহজেই’ হরমুজ প্রণালি খুলতে পারবে: ট্রাম্প
- ‘ইরানের বিদ্যুতকেন্দ্রে মার্কিন হামলা হবে যুদ্ধাপরাধ’
- ইরানের ইস্পাত উৎপাদন ক্ষমতার প্রায় ৭০% ধ্বংসের দাবি নেতানিয়াহুর
- হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোট শনিবার
- উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি ইরানের
- ভূপাতিত যুদ্ধবিমানের ছবি প্রকাশ
- মধ্য ইরানে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি
- ইরান যুদ্ধ: খাদ্যের দাম বৃদ্ধির শঙ্কা
- মধ্যপ্রাচ্যে রাতভর কী ঘটেছে?
- কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা
- হরমুজ দিয়ে জাহাজ পারাপার বেড়েছে
- হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার
- সেতু ও বিদ্যুৎকেন্দ্রকে নিশানা করতে চান ট্রাম্প
- ‘বেসামরিক স্থাপনায় হামলা’ ইরানিদের ‘আত্মসমর্পণে বাধ্য করবে না’: আরাকচি
- ইরান যুদ্ধের পঞ্চম সপ্তাহ শেষের পথে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
- তেহরানে ২৪ ঘণ্টায় ২৩০ জায়গায় হামলা
- ইরান যুদ্ধ নিয়ে চীন-পাকিস্তানের ৫ প্রস্তাব
- ট্রাম্পের শর্তেই যুদ্ধ শেষ হবে: হেগসেথ
- লেবাননে নিহত বেড়ে ১২৬৮
- ডিজেল নিয়ে চট্টগ্রামে এল আরেকটি জাহাজ
- হরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ গুটিয়ে আনতে চান ট্রাম্প
- ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্র ‘বোমা দিয়ে আলোচনা’ করতে চায়: হেগসেথ
- ফ্রান্স খুব অসহযোগিতা করেছে: ট্রাম্প
- বাংলাদেশে এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
- ‘যাও হরমুজে গিয়ে তেল সংগ্রহ করো’, মিত্র দেশগুলোকে ট্রাম্প
- ইরানে ৩০০ এর বেশি স্বাস্থ্যকেন্দ্র ও ৭৬০ স্কুল ক্ষতিগ্রস্ত
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৫৪ জন গ্রেপ্তার
- যুদ্ধে দেশে দেশে বেড়েছে মৃত্যু
- ইরানে এমকেও সংশ্লিষ্টতার অভিযোগে ২ জনের ফাঁসি কার্যকর
- দুবাই বন্দরে হামলার শিকার জাহাজের তেল লিক হয়নি
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ২
- সোনার বাজারে খরা
- তেহরানে আবাসিক ভবনে হামলা
- দক্ষিণ লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় ‘সাহসী পদক্ষেপ’ দরকার: লি
- তেহরানের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট
- লেবাননে ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত
- ২৫ লাখ ব্যারেল রুশ তেল কিনছে ফিলিপিন্স
- তেলের দামে উত্থান, এশিয়ায় শেয়ারবাজারে পতন
- ইসরায়েলে ২৪ ঘণ্টায় হামলায় আহত ১৪২ জন
- ইরানের ‘মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের’ সদর দপ্তরে হামলা
- ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
- ট্রাম্পের সামনে এখন ‘কঠিন বিকল্প’
- দুবাইয়ে ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত: দাবি তেহরানের
- ইসরায়েলের এশতাওল এলাকায় ইরানের হামলায় আহত ৫
- কাতার ও ইউক্রেইনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি
- তেল আবিবে ‘ক্লাস্টার’ বোমার আঘাতের ভিডিও
- ওমানের কাছে মার্কিন সহায়তার নৌযানে ইরানের হামলা
- দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের
- পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
- হিজবুল্লাহর ৪ শতাধিক যোদ্ধার প্রাণ গেছে
- ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’
- হুমকিতে সুয়েজ খাল?
- লেবাননে বাড়ছে ক্ষতচিহ্ন
- দক্ষিণ লেবাননে ৫ সিরীয় কৃষক নিহত
- ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
- সৌদি আরবে বিমানঘাঁটিতে ১২ মার্কিন সেনা আহত
- ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা
- যুদ্ধে ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত
- ইরানের স্টিল কারখানায় হামলা, নিহত ১
- ইরানের আরাক শহরের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলল ইসরায়েল
- ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে রাশিয়া: জার্মানি
- হরমুজ প্রণালিতে মাইন দিয়ে কী করতে পারে ইরান?
- ট্রাম্পের হামলা স্থগিতেও তেলের বাজার ‘ঠান্ডা হচ্ছে না’
- ইরানের কোমে হামলায় নিহত ১৮
- ইরান যুদ্ধ নিয়ে আলোচনা শুরু ‘সহজ কাজ নয়’: চীন
- ইরানে ব্যাপক হামলার হুমকি ইসরায়েলের
- জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন কাতারের প্রধানমন্ত্রী
- মার্কিন-ইসরায়েলি হামলায় ১২০ সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইরান
- লেবাননে ইসরায়েলের হামলায় পৌনে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ
- ইরান যুদ্ধে কোথায় প্রাণহানি কত
- লোকজনকে মার্কিন বাহিনীর অবস্থান এলাকা ছাড়তে বলছে আইআরজিসি
- ইসরায়েলের হামলায় নিহত ১১১০, নিরাপত্তা পরিষদে অভিযোগ করবে লেবানন
- ইরানের দুই শীর্ষ নেতাকে ‘হত্যার তালিকা’ থেকে বাদ দিল ইসরায়েল
- ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে নিহত ১, আহত ২৫
- ‘প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত’, ঘোষণা হুতিদের
- ব্রিটিশ যুদ্ধবিমানগুলো স্রেফ খেলনা, খোঁচা ট্রাম্পের
- হরমুজে বাংলাদেশের জাহাজ আটকানো হচ্ছে না: ইরান
- ইরান ‘বাজে যোদ্ধা’, আলোচনায় ‘বেশ পাক্কা’: ট্রাম্প
- আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় ও পাকিস্তানি নাগরিক নিহত
- যুদ্ধ থামানোর আলোচনার মধ্যে মন্ত্রিসভার বৈঠকে বসছেন ট্রাম্প
- যুদ্ধে ইরানের ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত
- ‘হোটেলে বসে’ ইরানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী
- ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
- ইরানে ড্রোন পাঠানোর খবর ‘মিথ্যা’, দাবি রাশিয়ার
- ইরানে নিহত বেড়ে ১৯৩৭
- মধ্যস্থতায় জড়িত ইরানি কর্মকর্তাদের ‘মনোযোগী’ হতে বললেন ট্রাম্প
- যুক্তরাষ্ট্র-ইরানে মধ্যস্থতায় আলাপ করছে পাকিস্তান, থাকছে তুরস্ক-মিশরও
- আইআরজিসির নৌ কমান্ডার তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের
- ইরান নিয়ে নেটো একেবারে কিছুই করেনি: ট্রাম্প
- যুদ্ধ থামার ‘আশা ফিকে’, তেলের দাম ফের ঊর্ধ্বমুখী
- ওমান উপসাগরে জাহাজের জটলা
- তেলের দর বেড়েছে
- যুক্তরাষ্ট্রের প্রস্তাব এসেছে, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরান
- ইরান যুদ্ধই প্রমাণ করে পারমাণবিক অস্ত্র রাখা জরুরি: কিম জং-উন
- নিচ দিয়ে ওড়া ইরানি ড্রোন সামলাতে হিমশিম যুক্তরাষ্ট্র
- পর্যটন ভিসায় ইরানিদের অস্ট্রেলিয়া ঢোকা বন্ধ
- ট্রাম্পের ১৫ দফা: ইসরায়েলের অস্তিত্ব মানতে হবে তেহরানকে
- ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলে উদ্বেগ
- লোহিত সাগরে ব্যর্থ পশ্চিমারা হরমুজে নিরাপত্তা দিতে পারবে?
- নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবেন মার্কিন সেনারা: ইরানের স্পিকার
- তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি পৌঁছে দিয়েছে পাকিস্তান: আল জাজিরা
- যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও
- মধ্যপ্রাচ্যে আরও ‘৩-৪ হাজার সেনা পাঠাচ্ছে’ যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির যুগ শেষ: ইরান
- লাইভ ব্লগে স্বাগতম
08 Apr 2026, 12:55 AM
ট্রাম্প ‘পুরো সভ্যতা’ মুছে ফেলার জঘন্য হুমকি দিয়েছেন: কমলা হ্যারিস
‘ইরানকে চিরতরে ধ্বংস করে দিতে’ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির কঠোর সমালোচনা করেছেন ট্রাম্পের একসময়ের নির্বাচনি প্রতিদ্বন্দ্বী, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ফেইসবুকে এক পোস্টে তিনি বলেছেন, “ডনাল্ড ট্রাম্প তার নিজের হাতে তৈরি একটি বিপর্যয়কর যুদ্ধ শুরু করেছেন। এই যুদ্ধ কীভাবে শেষ করবেন, সে সম্পর্কে তার কোনো পরিকল্পনা বা কৌশল ছিল না।”
যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, “ট্রাম্প যুদ্ধাপরাধ করার ও ‘পুরো একটি সভ্যতা মুছে ফেলার’ যে হুমকি দিয়েছেন, সেটি অত্যন্ত ঘৃণ্য। আমেরিকার জনগণ এটি সমর্থন করে না।”
08 Apr 2026, 12:00 AM
‘এর শেষ কোথায়’: ট্রাম্পের সমালোচনায় অ্যামনেস্টি প্রধান
ইরানিদের বিরুদ্ধে ট্রাম্পের মৌখিক আক্রমণ তীব্র ও ক্রমাগত বাড়ছে বলে মন্তব্য করেছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড।
সতর্ক করে তিনি বলেছেন, “ট্রাম্পের বক্তব্যকে কেবল কথার কথা হিসেবে দেখার সুযোগ নেই।”
এক্সে তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের বক্তব্য সরাসরি বেসামরিক জনগণ ও বেসামরিক অবকাঠামোর ওপর সুনির্দিষ্ট, নির্বিচার বা অপেশাদার হামলার দিকে নিয়ে যায়। যে হামলায় অস্তিত্ব রক্ষার প্রশ্ন, সেখানে সাধারণ মানুষ নিজেদের কীভাবে রক্ষা করবে? এটি স্রেফ ভয়াবহ।”
ক্যালামার্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “আমি আবারও জিজ্ঞাসা করছি এর শেষ কোথায়? কে বা কী এই উত্তেজনা থামাবে, যার কারণে প্রথমত ইরান, লেবানন, ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর সাধারণ মানুষ কেবল ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
07 Apr 2026, 11:45 PM
ট্রাম্প কী করবেন কেবল তিনিই জানেন: হোয়াইট হাউজ
ইরানকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে হবে বলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দাবি তুলে ধরেছে হোয়াইট হাউজ।
তবে তেহরান এই শর্ত না মানলে প্রেসিডেন্ট ট্রাম্প কী করবেন, তা কেবল তিনিই জানেন বলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আল জাজিরাকে বলেছেন।
লেভিট বলেন, “পরিস্থিতির গুরুত্ব বুঝে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসতে ইরানি শাসনব্যবস্থার হাতে আজ (মঙ্গলবার) রাত ৮টা পর্যন্ত সময় আছে। বর্তমান পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কী করবেন, তা কেবল তিনিই জানেন।”
07 Apr 2026, 10:00 PM
হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোটে চীন-রাশিয়ার ভিটো
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের হরমুজ প্রণালি খোলা নিয়ে একটি প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া প্রস্তাবে ভেটো দিয়েছে।
প্রস্তাবের পক্ষে পড়েছে ১১ ভোট। কলম্বিয়া ও পাকিস্তান ভোটদানে বিরত ছিল।
07 Apr 2026, 09:14 PM
রেললাইন ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু
ইরানের রেললাইন ও সেতুগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
এক্সে তিনি বলেছেন, “সোমবার আমরা ইসরায়েল পরিবহন বিমান ও ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছি। আজ (মঙ্গলবার) আমরা সেসব ট্রেন লাইন ও সেতুতে হামলা চালিয়েছি, যা বিপ্লবী গার্ড বাহিনী ব্যবহার করত।”
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা ‘আটটি সেতুর অংশ’ ধ্বংস করেছে। তাদের দাবি সেতুগুলো ইরানি সশস্ত্র বাহিনী ব্যবহার করছিল। তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ বিভিন্ন শহরে এসব হামলা চালানো হয়েছে।
এর আগে ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দেশটির কাশান শহরে একটি সেতুতে হামলায় দুইজন নিহত হয়েছেন।
07 Apr 2026, 09:02 PM
ইরানকে কতবার ‘ডেডলাইন’ দিয়েছেন ট্রাম্প?
ইরানের সঙ্গে চলা যুদ্ধের একের পর এক দেশটিকে হুমকি আর সতর্ক করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সবশেষ মঙ্গলবার রাতের মধ্যে চুক্তি না করলে ইরানকে একেবারে মুছে ফেলার হুমকি দিয়েছেন তিনি।
ট্রাম্প বলেছেন, “গোটা একটি সভ্যতা আজ (মঙ্গলবার) রাতে ধ্বংস হয়ে যাবে, যদি হরমুজ খুলতে ইরান কোনো চুক্তি না করে।”
এর আগেও কয়েকবার হুমকি দিয়েছেন ট্রাম্প।
প্রথম ‘ডেডলাইন’: গত ২১ মার্চ ট্রাম্প ঘোষণা করেন, ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুলে দিলে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করে দেবেন।
দ্বিতীয় ‘ডেডলাইন’: প্রথম হুমকির ৪৮ ঘণ্টা পার হওয়ার পর তিনি বলেন, দুই দেশের মধ্যে ‘খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা’ হয়েছে। যদিও ইরান তখন আলোচনা হওয়ার খবর উড়িয়ে দেয়। ইরান দাবি করে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি, হচ্ছেও না।
ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার কথা জানিয়ে দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পাঁচ দিনের জন্য পিছিয়ে দেন।
তৃতীয় ‘ডেডলাইন’: গত ২৭ মার্চ ট্রাম্প ঘোষণা করেন, ‘ইরান সরকারের অনুরোধে’ তিনি বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার পরিকল্পনা আরও ১০ দিন পিছিয়ে দিয়েছেন। এর ফলে নতুন সময়সীমা হয় ৬ এপ্রিল পর্যন্ত।
৪৮ ঘণ্টার হুমকি: গত ৩ এপ্রিল ট্রাম্প হুমকি দিয়ে বলেন, নরকে পরিণত হওয়ার আগে ইরানের হাতে আর ৪৮ ঘণ্টা সময় আছে।
হুমকির সঙ্গে গালিগালাজ: রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আবারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে গালিগালাজপূর্ণ শব্দও ব্যবহার করেন ট্রাম্প।
তিনি বলেন, “মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের দিন।”
পরে আরেকটি পোস্টে তিনি পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দেন।
সম্পূর্ণ ধ্বংস করার হুমকি: সবশেষ মঙ্গলবার ট্রুথ সোশালে ট্রাম্প বলেন, “পুরো একটি সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যাবে, যা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই হতে যাচ্ছে।”
07 Apr 2026, 07:23 PM
ইরানে মঙ্গলবার নিহত ৩৫
ইরানজুড়ে মঙ্গলবার চালানো হামলায় ৩৫ জনের প্রাণ গেছে।
এর মধ্যে আলবোর্জ প্রদেশে ১৮ জন, শাহরিয়ারে নয়জন, পারদিসে ছয়জন ও কাশানে ২ জন নিহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা।
07 Apr 2026, 07:13 PM
‘শেষ সময়ের’ আগেই যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়া সম্ভব: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের প্রেডিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির চুক্তির জন্য মঙ্গলবার রাত পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন, তার আগেই যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে ইরানের কাছ থেকে সাড়া পাওয়া সম্ভব বলে মনে করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র বিশ্বাস করে আজ (মঙ্গলবার) রাতে ট্রাম্পের দেওয়া সময়সীমার মধ্যেই ইরানের কাছ থেকে যুদ্ধবিরতির প্রস্তাবের একটি সাড়া পাওয়া এখনও সম্ভব।”
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক লক্ষ্যবস্তুতে হামলার সিংহভাগই সফলভাবে করতে পেরেছে বলেও দাবি করেন তিনি।
সূত্র: আল জাজিরা।
07 Apr 2026, 06:53 PM
চুক্তিতে ব্যর্থ হলে রাতেই পুরো একটি সভ্যতা বিলীন হয়ে যাবে: হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “পুরো একটি সভ্যতা আজ (মঙ্গলবার) রাতে শেষ হয়ে যাবে, যা আর কখনোই ফিরিয়ে আনা সম্ভব হবে না।”
‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প এ কথা লিখেছেন।
তিনি বলেন, “আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এটিই ঘটতে যাচ্ছে। তবে এখন যেহেতু আমাদের কাছে ‘পূর্ণাঙ্গ ও সামগ্রিক শাসনব্যবস্থার পরিবর্তনের’ সুযোগ আছে, যেখানে ভিন্নরকমের, বুদ্ধিমান ও কম উগ্র মানসিকতার জয় হবে; তাই হয়ত বৈপ্লবিক ও চমৎকার কিছু একটা ঘটতে পারে, কোনটা ঘটবে কে জানে?”
ট্রাম্প বলেন, “আমরা আজ (মঙ্গলবার) রাতেই সেটি জানতে পারব, যা বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হতে যাচ্ছে। ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অবসান অবশেষে ঘটতে চলেছে। ইরানের মহান জনগণের ওপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হোক।”
সূত্র: বিবিসি।
07 Apr 2026, 06:41 PM
যুক্তরাষ্ট্র সীমা অতিক্রম করলে ইরানের জবাব এ অঞ্চলের বাইরে যাবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে ইরান ‘যথেষ্ট ধৈর্য’ দেখানোর পাশাপাশি হামলার লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রেও ‘সতর্কতা অবলম্বন’ করে আসছে বলে দাবি করেছে আইআরজিসি।
এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে তারা বলেছে, “এখন থেকে এই ধরনের কোনো বিবেচনা বা সীমাবদ্ধতা মেনে চলা হবে না।”
আইআরজিসি বলছে, যদি মার্কিন সামরিক বাহিনী ‘রেড লাইন’ অতিক্রম করে, তবে ইরানের জবাব এই অঞ্চলের ভৌগোলিক গণ্ডি ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাবে ইরান এবং এই অঞ্চলের তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থা বছরের পর বছর ধরে অচল করে দেবে।
07 Apr 2026, 06:21 PM
ইরানের খার্ক দ্বীপে আবারও হামলা
ইরানের খার্ক দ্বীপে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ কথা লিখেছে বলে রয়টার্স জানিয়েছে।
ইরানি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের ও অ্যাক্সিওসের বরাত দিয়ে বিবিসিও লিখেছে, ইরানের অধিকাংশ তেল রপ্তানির প্রধান কেন্দ্র খার্ক দ্বীপে বেশ কয়েকবার হামলা চালানো হয়েছে।
এর আগে গত মার্চের মাঝামাঝিতেও খার্ক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ৯০ শতাংশ তেল রপ্তানি হয় এই খার্ক দ্বীপ থেকে। আর এই দ্বীপ হয়ে বেশির ভাগ অপরিশোধিত তেল যায় চীনে।
07 Apr 2026, 05:58 PM
তুরস্কে ইসরায়েলি কনস্যুলেটের কাছে গুলি, নিহত ৩
তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছে। দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে এক পুলিশ কর্মকর্তা পিস্তল হাতে আড়ালে অবস্থান নিচ্ছেন। সে সময় একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
নিহতদের মধ্যে দুইজন আততায়ী। তুরস্কের সংবাদ মাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে, হামলাকারীদের কাছে লম্বা ব্যারেলের আগ্নেয়াস্ত্র ছিল।
পুলিশের সঙ্গে গুলিবিনিময়ের সময় দুই হামলাকারী নিহত হন এবং তৃতীয় একজনকে জীবিত আটক করা হয়েছে। সংঘর্ষ চলাকালীন এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।
ইসরায়েলি কনস্যুলেট সংলগ্ন এলাকায় সবসময়ই কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও সশস্ত্র পুলিশের উপস্থিতি থাকে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গোলাগুলির ঘটনার পর ওই এলাকায় সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে।
07 Apr 2026, 05:47 PM
ইরানের মাশহাদে রেলসেবা বন্ধ
ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কবার্তার পর ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর মাশহাদে রেলসেবা বন্ধ করা হয়েছে।
ওই সতর্কবার্তায় বলা হয়েছিল, ট্রেনে ভ্রমণ ‘আপনার জীবনের জন্য বিপজ্জনক’; তাই ইরানিদের ট্রেনে যাতায়াত এড়িয়ে চলা উচিত।
মাশহাদের গভর্নরের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ ট্রেন চলাচল বন্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা তাদের যাত্রা স্থগিত করতে পারবেন না, তাদের জন্য বিকল্প সড়কপথে পরিবহনের ব্যবস্থা রাখা হয়েছে।
07 Apr 2026, 05:37 PM
আজ ট্রেন ভ্রমণ নয়, ইরানিদের সতর্কতা ইসরায়েলের
ইরানের মানুষকে মঙ্গলবার ট্রেনে না চড়ার জন্য সতর্ক করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
আইডিএফের ফারসি ভাষার সোশাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, “আপনার নিরাপত্তার স্বার্থে সারা দেশে ২১টা (ইরান সময়) পর্যন্ত ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকুন।”
এতে বলা হয়, “ট্রেনে বা রেললাইনের আশেপাশে অবস্থান করা আপনার জীবনের জন্য বিপজ্জনক।”
এই সতর্কতা এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন- হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচলের সুযোগ না দিলে তিনি ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালাতে পারেন।
07 Apr 2026, 04:49 PM
১০ দিনের মধ্যে সোমবারে ‘সবচেয়ে ভয়াবহ হামলা’
ইরানে সবশেষ ১০ দিনের মধ্যে সোমবার ‘সবচেয়ে ভয়াবহ’ হামলা হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ।
সংস্থাটি বলেছে, মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইরানে সাড়ে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে অন্তত ১,৬৬৫ জন বেসামরিক নাগরিক।
এইচআরএএনএ জানিয়েছে, সোমবার ৪৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ৫৮ জন আহত হয়েছে।
সেদিন ইরানজুড়ে একাধিক বড় ধরনের হামলা হয়েছে, যার মধ্যে রয়েছে তেহরানের বাহারেস্তানে একটি আবাসিক ভবন, তেহরানের শরিফ বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণের বুশেহর প্রদেশের আসালুয়েহ’র একটি পেট্রোকেমিক্যাল কারখানা।
এইচআরএএনএ জানিয়েছে, তারা মাঠপর্যায়ের প্রতিবেদন, স্থানীয় যোগাযোগ, চিকিৎসা ও জরুরি সূত্র, নাগরিক সমাজের নেটওয়ার্ক এবং ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট সরকারি বিবৃতির মতো উন্মুক্ত উৎসের তথ্যের সমন্বয়ে পরিসংখ্যান প্রস্তুত করে।
07 Apr 2026, 04:22 PM
যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখান করল ইরান
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে তেহরান।
বার্তা সংস্থাটি লিখেছে, ১০ দফার এই জবাবে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করা হয়েছে এবং বলা হয়েছে, এর পরিবর্তে যুদ্ধের স্থায়ী ইতি নিশ্চিত করতে হবে।
04 Apr 2026, 07:18 PM
হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদের ভোট শনিবারও হচ্ছে না
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিতের প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোট শনিবারও হচ্ছে না।
জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে বিবিসি এ কথা লিখেছে।
ওই কর্মকর্তা বলেন, “পরিকল্পনা অনুযায়ী আজ (শনিবার) এই ভোট হচ্ছে না।”
এর আগে ওই ভোট হওয়ার কথা ছিল শুক্রবার। সেটি পিছিয়ে শনিবার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। তবে এ দিনও ভোট হচ্ছে না।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বিবিসিকে বলেন, ভোট ঠিক কবে হবে, সেটির দাপ্তরিক কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি বাহরাইন ভোটের এই প্রস্তাবটি উত্থাপন করে। প্রস্তাবে জাতিসংঘের সদস্য দেশগুলোকে হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তত ছয় মাসের জন্য ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সকল আত্মরক্ষামূলক ব্যবস্থার’ অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে।
04 Apr 2026, 07:07 PM
শিগগির শিথিল হচ্ছে না হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ: মার্কিন গোয়েন্দা সংস্থা
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালির ওপর থেকে ইরান সহসাই তাদের নিয়ন্ত্রণ সরাবে বলে মনে করছে না মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।
গোয়েন্দা প্রতিবেদনগুলোর বরাত দিয়ে তিনটি সংশ্লিষ্ট সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ওপর চাপ সৃষ্টির জন্য এই মুহূর্তে তেহরানের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো এই জলপথটির ওপর তাদের নিয়ন্ত্রণ।
এই গোয়েন্দা মূল্যায়ন বলছে, বিশ্ববাজারে তেলের দাম চড়া রেখে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ বন্ধে বাধ্য করতেই তেহরান এমন কৌশল নিয়েছে। উল্লেখ্য, পাঁচ সপ্তাহ ধরে চলা এই যুদ্ধ ইতোমধ্যে মার্কিন ভোটারদের কাছে অজনপ্রিয় হয়ে উঠেছে।
প্রতিবেদনগুলোতে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, ইরানের সামরিক শক্তি ধ্বংস করার লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই যুদ্ধ উল্টো তাদের আঞ্চলিক প্রভাব বাড়িয়ে দিতে পারে। কারণ, এই সংকটের মাধ্যমে ইরান বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে তারা চাইলে যেকোনো সময় এই গুরুত্বপূর্ণ নৌপথটির শ্বাসরোধ করতে সক্ষম।
04 Apr 2026, 07:04 PM
ইরানের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে ‘সরাসরি হামলা’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩০টির বেশি ইরানি বিশ্ববিদ্যালয় ‘সরাসরি হামলার’ শিকার হয়েছে বলে দেশটির বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী হোসেন সিমাই সারাফ দাবি করেছেন।
তিনি বলেন, “অ-সামরিক স্থাপনা এবং শিক্ষা ও গবেষণার অপরিহার্য অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। লাখ লাখ স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষা ও গবেষণা থেকে বঞ্চিত হচ্ছে।”
ইরানি রেড ক্রিসেন্ট ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তেহরানের শহীদ বেহেস্তি বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা দেশের বিজ্ঞান ও সাংস্কৃতিক ভিত্তি দুর্বল করার একটি প্রচেষ্টা, বলছে ইরান।
সূত্র: সিএনএন।
04 Apr 2026, 06:45 PM
ইসরায়েলের রামাত গানে ইরানের হামলার চিত্র
মধ্য ইসরায়েলে শনিবার হামলার পর ছয়টি এলাকায় উদ্ধার কাজ চালিয়েছে দেশটির অ্যাম্বুলেন্স পরিষেবা ‘মেগেন ডেভিড অ্যাডম’।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি লিখেছে, হামলায় তেল আবিবের পূর্বে রামাত গান শহরে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর মেলেনি।
04 Apr 2026, 06:33 PM
তেজস্ক্রিয় বিকিরণ উপসাগরীয় দেশগুলোকে ধ্বংস করে দেবে: আরাকচি
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি হামলার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, “ইউক্রেইনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে সংঘাত নিয়ে পশ্চিমাদের সেই ক্ষোভের কথা মনে আছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ পর্যন্ত চারবার আমাদের বুশেহর কেন্দ্রে বোমা হামলা করেছে।
“বুশেহরে হামলার ফলে তেজস্ক্রিয় বিকিরণ হলে সেটি তেহরানের নয়, বরং উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাজধানীর জনজীবন ধ্বংস করে দেবে। আমাদের পেট্রোকেমিকেল স্থাপনায় হামলাগুলো তাদের প্রকৃত উদ্দেশ্যই তুলে ধরছে।”
সূত্র: বিবিসি।
04 Apr 2026, 06:23 PM
ভূপাতিত বিমানের ক্রুকে গ্রেপ্তার অস্বীকার করেছে ইরান
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান এফ ১৫ এর হদিস না মেলা ক্রু সদস্য গ্রেপ্তারের কথা অস্বীকার করেছে ইরান।
দেশটির দক্ষিণাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়েরাহমাদ প্রদেশের আইআরজিসির একটি উপ-ইউনিট এবং ওই প্রদেশের গভর্নর মার্কিন ক্রু সদস্যকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেছেন।
সেইসঙ্গে এফ ১৫ এর প্রথম পাইলটকে যুক্তরাষ্ট্রের উদ্ধার করার দাবিও অস্বীকার করেছেন গভর্নর। তাকে উদ্ধারের দাবিকে ‘শত্রুর কৌশল’ বলে বর্ণনা করেছেন তিনি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো পাইলটকে ‘জীবিত ধরার’ আহ্বান জানিয়ে এর জন্য পুরস্কার ঘোষণা করেছে।
সূত্র: বিবিসি।
04 Apr 2026, 05:59 PM
২ দিনের যুদ্ধবিরতির ‘প্রস্তাব দিয়েছিল’ যুক্তরাষ্ট্র, ‘তুমুল হামলায়’ জবাব ইরানের
ইরানের সঙ্গে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি চেয়ে গত ২ এপ্রিল তৃতীয় এক দেশের মাধ্যমে প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তেহরান তাতে রাজি হয়নি।
এ সম্পর্কে অবগত এক সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ খবর দেয় আধা-সরকারি ইরানি বার্তা সংস্থা ফারস।
“গত ২ এপ্রিল যুক্তরাষ্ট্র এক বন্ধু দেশের মাধ্যমে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। ক্রমবর্ধমান উত্তেজনা ও এই অঞ্চলে মার্কিন বাহিনী ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ার পর এ প্রস্তাব আসে,” বলেছে সূত্রটি।
ইরান ওই প্রস্তাবের কোনো লিখিত জবাব দেয়নি, তার বদলে ভারী আক্রমণ অব্যাহত রেখে ‘মাঠেই’ উত্তর পৌঁছে দিয়েছে, জানায় বার্তা সংস্থাটি।
কোন ‘বন্ধু’ দেশ এ প্রস্তাব নিয়ে এসেছিল, তা জানায়নি তারা।
“যুদ্ধ বন্ধে মার্কিন কূটনৈতিক প্রচেষ্টা তীব্রতর হয়েছে, বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে মার্কিন সেনা ডিপোতে হামলার খবরের পর,” বলেছে সূত্রটি।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল আকাশপথে ইরানে হামলা শুরু করার পর তেহরানও উপসাগরের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা আক্রমণে নামে।
মার্কিন-ইসরায়েলে হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অনেক গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা প্রাণ হারালেও তেহরান প্রায় ছয় সপ্তাহ ধরে প্রায় সমান তালেই লড়াই চালিয়ে যাচ্ছে। আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতাবা খামেনি দেশটির শীর্ষ নেতা হলেও তাকে এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি।
তেহরানের পাল্টা হামলায় ইসরায়েল ও তাদের দখলে থাকা এলাকার সামরিক স্থাপনাগুলো এবং উপসাগরের বিভিন্ন দেশের মার্কিন সেনাঘাঁটি ও স্থাপনারও ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া যাচ্ছে। মধ্যপ্রাচ্যে এ সংঘাত এরই মধ্যে বিশ্বের জ্বালানি বাজারকে অস্থির করে তুলেছে। দেশে দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দামও বাড়ছে।
04 Apr 2026, 12:54 PM
ইস্পাহানে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) ‘উন্নত আধুনিক’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্পাহান প্রদেশের ওপর একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করেছে।
এর আগে ইরানি বাহিনী দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানায়; একটি দক্ষিণ-পশ্চিম ইরানে এবং অন্যটি হরমুজ প্রণালির কাছে।
04 Apr 2026, 12:33 PM
ইরানে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ভেতরে হামলার পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, ওই দুই ব্যক্তি তেহরানে বিরোধী সংগঠন মুজাহিদিন-ই-খালক’র (এমইকে) সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সুপ্রিম কোর্ট তাদের সাজা বহাল রাখার পর ‘ফাঁসিতে ঝুলিয়ে’ তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
04 Apr 2026, 12:17 PM
পশ্চিম ইরাকে হামলায় পিএমএফ সদস্য নিহত
ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’র (পিএমএফ) এক সদস্য নিহত এবং আরেকজন আহত হয়েছেন। আল-কায়েম শহরে এই গোষ্ঠীর সদর দপ্তরে হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
এর আগে মসুল শহরে পিএমএফের ৩৪তম ব্রিগেডের সদর দপ্তরে বিমান হামলার খবর জানা গিয়েছিল।
ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ পিএমএফ, যা আরবিতে হাশদ আল-শাবি নামে পরিচিত। এতে ইরান-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী অন্তর্ভুক্ত রয়েছে।
04 Apr 2026, 12:07 PM
দক্ষিণ লেবাননে ড্রোন হামলায় নিহত ২
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি একটি ড্রোন হামলায় টাইর শহরের উত্তর উপকণ্ঠে একটি মোটরসাইকেলকে নিশানা করা হয়েছে। তাতে অন্তত দুজন নিহত হয়েছেন।
04 Apr 2026, 11:26 AM
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বিনামূল্যে গণপরিবহন সেবা
ইসলামাবাদের মতো একই ধরনের উদ্যোগের ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ।
শুক্রবার রাতে এক্স পোস্টে নওয়াজ বলেন, “আমি সবাইকে এই সুবিধাগুলো পুরোপুরি ব্যবহার করতে উৎসাহিত করছি এবং আরও সুবিধাজনক, সাশ্রয়ী ও টেকসই ভ্রমণের জন্য গণপরিবহন বেছে নিতে আহ্বান জানাচ্ছি।”
এর কয়েক ঘণ্টা আগে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ঘোষণা দেন, কেন্দ্রীয় সরকার রাজধানীতে গণপরিবহনের খরচ বহন করবে।
এ সপ্তাহের শুরুতে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও তাসমানিয়া অঙ্গরাজ্যও জ্বালানি সাশ্রয়ে জনগণকে উৎসাহিত করতে গণপরিবহনের ভাড়া মওকুফ করার ঘোষণা দেয়।
04 Apr 2026, 10:07 AM
ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমান সম্পর্কে যা জানা যাচ্ছে
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ ইরানে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান থেকে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
তবে ওই বিমানের দ্বিতীয় ক্রু সদস্যের কী হয়েছে তা এখনও অজানা। দুজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, তাকে খোঁজার কাজ এখনও চলছে।
প্রতিবেদন অনুযায়ী, উদ্ধার অভিযানে দুটি হেলিকপ্টার এবং একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান অংশ নিয়েছিল। এফ-১৫ থেকে উদ্ধার করা পাইলটকে বহনকারী হেলিকপ্টার ছোট অস্ত্রের গুলিতে আঘাতপ্রাপ্ত হয়, এতে ভেতরে থাকা ক্রু সদস্যরা আহত হন। তবে হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়।
সিবিএস জানিয়েছে, এ-১০ ওয়ারথগটিও আঘাতপ্রাপ্ত হয়েছিল এবং এর পাইলট উপসাগরের ওপর বেরিয়ে আসেন, পরে তাকে উদ্ধার করা হয়। ইরানের সেনাবাহিনী দাবি করেছে, তারা একটি এ-১০ ওয়ারথগ ভূপাতিত করেছে—রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন এসেছে। সিবিএস যে বিমানের কথা বলেছে, এটি সেটিই কি না, তা স্পষ্ট নয়।
ভিডিওতে দেখা গেছে, খুজেস্তান প্রদেশে একটি মার্কিন বিমান এবং দুটি হেলিকপ্টার যুদ্ধবিমানের ক্রুদের খুঁজছে।
এই উদ্ধার অভিযান চলাকালে ওই এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী হামলা থেকে বিরত রয়েছে বলে খবর বেরিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এনবিসি নেটওয়ার্ককে বলেছেন, “আমরা যুদ্ধে আছি। এই যুদ্ধবিমানের ওপর হামলা ইরানের সঙ্গে কোনো আলোচনাকে প্রভাবিত করবে না।”
04 Apr 2026, 09:58 AM
মধ্যপ্রাচ্যে হামলা অব্যাহত
মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে খোঁজার অভিযান চলাকালে দক্ষিণ ইরানে ইসরায়েলি সামরিক বাহিনী আপাতত হামলা স্থগিত রেখেছে।
তবে পূর্ব তেহরানে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি গণমাধ্যম বলছে, শহরটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানে আরেক দফা হামলা করে।
আইডিএফ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা পশ্চিম ও মধ্য ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ড্রোন লক্ষ্য করে ‘৭০টিরও বেশি হামলা’ চালিয়েছে।
03 Apr 2026, 11:41 PM
ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানে ভূপাতিত যুদ্ধবিমানের একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।
তারা জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই ক্রু এফ-১৫ যুদ্ধবিমানের বলে সিবিএস নিউজকে জানান কর্মকর্তারা।
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে বিস্তারিত জানানো হয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন।
চলমান যুদ্ধে ইরানে কোনও মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এটিই প্রথম। এর আগে যুদ্ধের শুরুর দিকে কুয়েত ভুল করে তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।
যুদ্ধবিমান ভূপাতিতের এই ঘটনাটি গুরুত্বপূর্ণ। কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ- দুইজনই বারবার ইরান যুদ্ধে জয় দাবি করার পর যুদ্ধবিমান ভূপাতিতের এই ঘটনা ঘটেছে।
হেগসেথ এবং মার্কিন সামরিক কমান্ডাররা তাদের আকাশ যুদ্ধের সক্ষমতা নিয়ে বড়াই করেছিলেন আর ইরানের আকাশ প্রতিরক্ষা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন।
ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের আকাশ দিয়ে উড়ে যাওয়া মার্কিন যুদ্ধবিমানের কোনওকিছুই করতে পারবে না ইরান। আর এখন ইরানেই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনা প্রমাণ করল যুক্তরাষ্ট্র নিজেদের আকাশ প্রতিরক্ষা নিয়ে খুব বেশিই আত্মবিশ্বাসী কথা বলেছে।
ওদিকে, এই ঘটনার মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে, যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতির পরও তাদের এখনও নিজেদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা আছে।
আরেকটি বিষয় হল, ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তি করার আশা নিয়ে কথা বলার পাশাপাশি হামলা আরও বাড়ানোর হুমকিও দিচ্ছেন। এর মধ্যে যুদ্ধবিমান ভূপাতিতে ঘটনাটি আগুনে ঘি ঢালার সামিল হতে পারে। যুক্তরাষ্ট্র এর জবাবে আরও তীব্র হামিলা চালাতে পারে।
তাছাড়া, যুদ্ধবিমান ভূপাতিতের এ ঘটনাটি সাধারণ আমেরিকানদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে যে, ইরানে চলমান এই যুদ্ধে আরও মার্কিন সেনা ক্ষতির মুখে পড়ছে।
03 Apr 2026, 10:41 PM
মার্কিন যুদ্ধবিমানের খোঁজে নামা হেলিকপ্টারও ভূপাতিত
মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরের পর সেটির অনুসন্ধানে নামা হেলিকপ্টারও ভূপাতিত করার দাবি করেছে ইরান।
একটি প্রজেক্টাইল হেলিকপ্টারটিতে আঘাত করে বলে ইরানের মেহের নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা লিখেছে।
ইরানে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ধ্বংসের খবরের পর যুক্তরাষ্ট্র সেটির খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।
তবে যুদ্ধবিমানটি এফ-৩৫ নাকি এফ-১৫ সেটি এখনো নিশ্চিত নয়। ইরান দাবি করেছে, তাদের বাহিনী এফ-৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।
তবে যুক্তরাষ্ট্র এফ-১৫ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে সিবিএস নিউজকে দুটি সূত্র নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে।
03 Apr 2026, 09:45 PM
‘ভূপাতিত’ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ ধ্বংসের খবরের পর যুক্তরাষ্ট্র সেটির খোঁজে অনুসন্ধান চালাচ্ছে।
তবে যুদ্ধবিমানটি এফ-৩৫ নাকি এফ-১৫ সেটি এখনো নিশ্চিত নয়। ইরান দাবি করেছে, তাদের বাহিনী এফ-৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে।
যুক্তরাষ্ট্র এফ-১৫ যুদ্ধবিমানের খোঁজে তল্লাশি চালাচ্ছে বলে সিবিএস নিউজকে দুটি সূত্র নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে।
যুদ্ধবিমানটিতে কয়জন ক্রু সদস্য ছিলেন, সেটি এখনো নিশ্চিত নয়।
আল জাজিরা লিখেছে, যদি এফ-৩৫ যুদ্ধবিমান হয়, তবে সেখানে একটি আসন অর্থাৎ একজন পাইলট থাকবেন। আর যদি এফ-১৫ যুদ্ধবিমান হয়, তবে সেখানে দুটি আসন অর্থাৎ দুজন থাকবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ছবি যাচাই করার কথা বলছে সিবিএস নিউজ। সেসব ছবিতে দেখা যায়, খুজেস্তান প্রদেশের ওপর দিয়ে একটি রিফুয়েলিং বিমান বা জ্বালানি সরবরাহকারী বিমান ও দুটি হেলিকপ্টারকে নিচ দিয়ে উড়ে যাচ্ছে। সেগুলো সাধারণত অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে যে, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম মধ্য ইরানের আকাশে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ছবি প্রকাশ করেছে, যা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয় বলে দাবি করা হচ্ছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য ইরানের আকাশে দ্বিতীয় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত এই যুদ্ধবিমানটি লেকেনহিথ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল বলে ভাষ্য আইআরজিসির।
বাহিনীটি বলছে, ‘অনুপ্রবেশকারী’ যুদ্ধবিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে মাটিতে বিধ্বস্ত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, বিমানটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় পাইলটের পরিণতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
ইরানের এ দাবির পর মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সেটির সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
03 Apr 2026, 08:58 PM
ইরানে চীনা ড্রোন ভূপাতিত, নেপথ্যে সৌদি আরব নাকি আমিরাত?
ইরান তাদের দক্ষিণাঞ্চলীয় শিরাজ এলাকায় চীন নির্মিত একটি ‘উইং লুং-২’ ড্রোন ভূপাতিত করেছে বলে প্রতীয়মান হয়েছে।
এই ঘটনার পর গোয়েন্দা বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িয়ে পড়েছে কি না।
ভূপাতিত ড্রোনের ছবিগুলো প্রথম প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম। তারা প্রাথমিকভাবে দাবি করেছিল, ইরানি বাহিনী যুক্তরাষ্ট্রের একটি ‘এমকিউ-৯ রিপার’ ড্রোন ভূপাতিত করেছে।
তবে একাধিক ওপেন সোর্স গোয়েন্দা বিশ্লেষক ধ্বংসাবশেষ দেখে সেটিকে চীনের তৈরি উইং লুং-২ ড্রোন হিসেবে শনাক্ত করেছেন।
যদিও ‘মিডল ইস্ট আই’ (এমইই) পত্রিকা এই বিশ্লেষণের সত্যতা নিরপেক্ষ সূত্রে যাচাই করতে পারেনি, তবে পরবর্তীতে তেহরান টাইমস-ও একই তথ্য জানায়।
বিশ্লেষকদের মতে, ইরান বা ইসরায়েল কেউই এই উইং লুং-২ ড্রোন ব্যবহার করে না। অন্যদিকে, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সামরিক ভাণ্ডারে এই ড্রোন রয়েছে।
ড্রোনটি যদি সত্যিই সৌদি আরব বা আমিরাতের হয়ে থাকে, তবে তা হবে ইরান যুদ্ধে তাদের জড়িয়ে পড়ার একটি বড় সংকেত।
বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে অভিযানে সহায়তার জন্য প্রবল চাপ দিচ্ছে।
এর আগে জানা গিয়েছিল, সৌদি আরব তাদের আকাশসীমা এবং কিং ফাহাদ সামরিক ঘাঁটি ব্যবহারের পরিধি বাড়াতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দিয়েছে।
তবে দেশটি এখন পর্যন্ত যুদ্ধে সরাসরি জড়ানো এড়াতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করছে।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই সপ্তাহে মন্তব্য করেছেন যে, যুদ্ধের এই পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচিত তাকে “তোষামোদ করা”।
রিয়াদে নিযুক্ত একজন পশ্চিমা কূটনীতিক জানান, ট্রাম্পের এই মন্তব্যে সৌদি আরব অত্যন্ত ক্ষুব্ধ হয়েছে।
সৌদি আরবের তুলনায় সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে অনেক বেশি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে।
দেশটি ইতিমধ্যে জাতিসংঘে লবিং শুরু করেছে যাতে শক্তি প্রয়োগের মাধ্যমে ইরানের কাছ থেকে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কেড়ে নেওয়ার অনুমোদন পাওয়া যায়।
03 Apr 2026, 08:57 PM
যুক্তরাষ্ট্র ‘সহজেই’ হরমুজ প্রণালি খুলতে পারবে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র খুব সহজেই ইরানের অবরুদ্ধ করে রাখা হরমুজ প্রণালি খুলে দিতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা বলেছেন তিনি।
পোস্টে ট্রাম্প লেখেন, “অল্প আরও কিছু সময়ের মধ্যে আমরা সহজেই হরমুজ প্রণালি খুলতে পারি, তেল নিতে পারি এবং ভাগ্য গড়তে পারি। এটি কি বিশ্ববাসীর জন্য বিশাল তেলের প্রবাহ হবে না?”
হরমুজ প্রণালি কীভাবে পুনরায় খুলে দেওয়া যায়, সে বিষয়ে ট্রাম্প বারবার বিভিন্ন ধরনের মত দিয়েছেন।
তিনি বলেছেন যে, পশ্চিমা দেশগুলোর উচিত এই গুরুত্বপূর্ণ নৌ-পথ দিয়ে তেল সরবরাহ নিশ্চিত করতে তাদের নিজেদের সামরিক শক্তি ব্যবহার করা।
03 Apr 2026, 08:55 PM
‘ইরানের বিদ্যুতকেন্দ্রে মার্কিন হামলা হবে যুদ্ধাপরাধ’
ইরানের বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলছেন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) সাবেক প্রধান কেনেথ রথ।
প্রিন্সটন ইউনিভার্সিটির এ ভিজিটিং প্রফেসর আল জাজিরাকে এক সাক্ষাৎকারে বলেন, “ট্রাম্প যদি তার হুমকি অনুযায়ী ইরানের বিদ্যুৎকেন্দ্র বা পানি শোধনাগারে হামলা চালান, তবে সেগুলো স্পষ্টতই যুদ্ধাপরাধ হবে।”
তিনি বলেন, “এই ধরনের হামলার সম্ভাব্য সামরিক উদ্দেশ্য কী হতে পারে, তা বোঝা কঠিন...। পরিষ্কার দেখা যাচ্ছে যে, এতে বেসামরিক জনগণের যে ক্ষতি হবে তা হবে অত্যন্ত অপ্রত্যাশিত।”
রথ আন্তর্জাতিক অপরাধ আদালতের উদাহরণ টেনে বলেন, ইউক্রেইনে অনুরূপ হামলার কারণে ইতোমধ্যে রুশ কমান্ডারদের অভিযুক্ত করেছে আদালত।
“ট্রাম্প যদি ওই পথে পা বাড়ান, তবে সেটি হবে যুদ্ধাপরাধ। বিশ্বের শতাধিক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ একই সিদ্ধান্তে পৌঁছেছেন।”
03 Apr 2026, 08:23 PM
ইরানের ইস্পাত উৎপাদন ক্ষমতার প্রায় ৭০% ধ্বংসের দাবি নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, তাদের বিমান হামলায় ইরানের প্রায় ৭০ শতাংশ ইস্পাত উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়ে গেছে।
সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিও ভাষণে নেতানিয়াহু একথা বলেন। তিনি এই ধ্বংযজ্ঞকে ‘অসাধারণ অর্জন’ বলে বর্ণনা করেছেন।
এর ফলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) অর্থনৈতিক ও সামরিক সম্পদ বঞ্চিত করা গেছে বলে নেতানিয়াহু উল্লেখ করেন।
তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ও আমার মধ্যে এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে আমরা ইরানকে গুঁড়িয়ে দিতে থাকব।”
ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ওপরও ইসরায়েল আঘাত হেনে যাবে বলে জানান নেতানিয়াহু।
03 Apr 2026, 08:11 PM
হরমুজ নিয়ে নিরাপত্তা পরিষদে ভোট শনিবার
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাবের ওপর ভোট দিতে যাচ্ছে, যা সদস্য দেশগুলোকে হরমুজ প্রণালি সুরক্ষিত করতে ‘সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ নেওয়ার অনুমোদন দেবে।
শুক্রবার ওই ভোট হওয়ার কথা থাকলেও তা পেছানো হয়েছে।
জাতিসংঘের একজন মুখপাত্রের বরাতে বিবিসি লিখেছে, নিরাপত্তা পরিষদের ভোটটি হবে শনিবার। শুক্রবার ভোট স্থগিতের সিদ্ধান্তটি নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলো সম্মিলিতভাবে নিয়েছে।
03 Apr 2026, 07:58 PM
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায় হামলার দাবি ইরানের
কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।
দেশটির সেনাবাহিনী বলছে, তারা ইস্পাহান ও খুজেস্তানের ইস্পাত শিল্প কারখানায় হামলা এবং কারাজের বি-১ সেতুতে হামলার জবাব হিসেবে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায় আক্রমণ চালিয়েছে।
এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, “শুক্রবার সকাল থেকে জর্ডানে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনীর সরঞ্জাম সংরক্ষণাগার, সহায়তা কেন্দ্র ও আবাসন স্থাপনা এবং কুয়েতের আরিফজান ক্যাম্পে মার্কিন ব্যাটালিয়নে র অবস্থান লক্ষ্য করেও হামলা চালিয়েছে।
“এ ছাড়া মার্কিন সামরিক শিল্পের সহায়ক হিসেবে বাহরাইনের বৃহত্তম অ্যালুমিনিয়াম গলানোর কারখানা লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে।”
03 Apr 2026, 05:17 PM
ভূপাতিত যুদ্ধবিমানের ছবি প্রকাশ
মধ্য ইরানে যে অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসলামী বিপ্লব গার্ড বাহিনী (আইআরজিসি), সেই যানটির ছবি প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
03 Apr 2026, 05:09 PM
মধ্য ইরানে এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম মধ্য ইরানের আকাশে একটি অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের ছবি প্রকাশ করেছে, যা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয় বলে দাবি করা হচ্ছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী শুক্রবার জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্সের নতুন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মধ্য ইরানের আকাশে দ্বিতীয় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত এই যুদ্ধবিমানটি লেকেনহিথ স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত ছিল বলে ভাষ্য আইআরজিসির।
বাহিনীটি বলছে, ‘অনুপ্রবেশকারী’ যুদ্ধবিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে মাটিতে বিধ্বস্ত হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়, বিমানটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় পাইলটের পরিণতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
03 Apr 2026, 04:22 PM
ইরান যুদ্ধ: খাদ্যের দাম বৃদ্ধির শঙ্কা
জাতিসংঘ জানিয়েছে, টানা দ্বিতীয় মাসের মতো মার্চে বিশ্বে খাদ্যের দাম বেড়েছে, যা ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ফুড প্রাইস ইনডেক্স গত মাসে গড়ে ১২৮.৫ পয়েন্টে দাঁড়ায়, যা ফেব্রুয়ারির তুলনায় ২.৪ শতাংশ বেশি।
জাতিসংঘের সংস্থাটি ২০২৫ সালের জন্য বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাসও বাড়িয়ে রেকর্ড ৩.০৩৬ বিলিয়ন মেট্রিক টনে উন্নীত করেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি।
এই পরিসংখ্যান এমন সময়ে এসেছে, যখন জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলো বারবার সতর্ক করে আসছে ইউক্রেনের যুদ্ধ এখনও বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
03 Apr 2026, 03:03 PM
মধ্যপ্রাচ্যে রাতভর কী ঘটেছে?
রাতভরই মধ্যপ্রাচজুড়ে সাইরেন বেজেছে। যুদ্ধের ৩৫তম দিনে পাল্টাপাল্টি হামলার মধ্যে কোথায় কোথায় আঘাত হানল, তার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:
লেবানন: ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে একটি ‘লক্ষ্যভিত্তিক হামলা’ সম্পন্ন করেছে। এ হামলায় হিজবুল্লাহর ১৫ সদস্য নিহত হয়েছে বলে ভাষ্য আইডিএফের। বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের সরিয়ে যেতে নতুন করে নির্দেশনা জারি করা হয়েছে।
ইরান: তেহরানের বাসিন্দারা বলছেন, রাজধানীর কাছে একটি সেতুতে বৃহস্পতিবার হামলার পর তারা ভীষণ আতঙ্কে রয়েছেন।
ইসরায়েল: আইডিএফ জানিয়েছে, ইরান থেকে রাতভর তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র জানান, তারা ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা’ চালিয়েছে।
কুয়েত: ইরানি ড্রোন হামলায় একটি তেল শোধনাগারে আগুন লাগার পর জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে। এছাড়া একটি বিদ্যুৎ ও পানি লবণমুক্তকরণ কেন্দ্রেও হামলার ঘটনা ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাত: আবুধাবিতে ভূপাতিত ধ্বংসাবশেষের একটি ঘটনা জানানো হয়েছে। সেখানে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে মোকাবিলা করছিল।
সৌদি আরব: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা শুক্রবার কয়েকটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে।
বাহরাইন: সাইরেন বাজানোর পর জনগণকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তেহরানের কাছে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের সবচেয়ে উঁচু সেতু।
03 Apr 2026, 02:37 PM
কুয়েতে তেল শোধনাগারে ড্রোন হামলা
কুয়েতে শুক্রবার ভোরে দিকে একাধিক ড্রোন হামলার পর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের একাংশে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মিনা আল-আহমাদি বন্দর শোধনাগারটি দিনে সর্বোচ্চ তিন লাখ ৪৬ হাজার ব্যারেল তেল পরিশোধন করতে সক্ষম।
কুয়েতের তিনটি বড় তেল শোধনাগার রয়েছে। পাঁচ সপ্তাহ ধরে চলা সংঘাতের মধ্যে শোধনাগারটি এর আগে দু’বার ইরানি ড্রোনের লক্ষ্যবস্তু হয়েছে।
কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, জরুরি ও অগ্নিনির্বাপণ দলগুলো শোধনাগারের ৩৯টি কার্যকর ইউনিটের কিছু অংশে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং তা যাতে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছে।
করপোরেশন বলছে, ক্ষতিগ্রস্ত এলাকার বায়ুর গুণমান পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত স্থানীয় পরিবেশে কোনো প্রভাব পড়েনি।
03 Apr 2026, 12:58 PM
হরমুজ দিয়ে জাহাজ পারাপার বেড়েছে
হরমুজ প্রণালিতে অচলাবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ জলপথটি দিয়ে জাহাজ চলাচল বৃদ্ধির তথ্য দিয়েছে সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী কোম্পানি উইন্ডওয়ার্ড।
তাদের তথ্য অনুযায়ী, টানা তৃতীয় দিনের মতো ওই পথে জাহাজ চলাচল বেড়েছে। বুধবার পার হয়েছে ১৬টি জাহাজ।
সবকটি জাহাজ লারাক দ্বীপ ব্যবহার করেছে জানিয়ে উইন্ডওয়ার্ড বলছে, হরমুজ দিয়ে জাহাজ চলাচল প্রশ্নে আরও বেশি দেশ ইরানের সঙ্গে সমঝোতা করছে এবং সামনের দিনগুলোতে যান চলাচল বৃদ্ধির ইঙ্গিত মিলছে।
বিবিসি লিখেছে, জাহাজ চলাচল বাড়লেও তা সাধারণ সময়ের তুলনায় খুবই কম।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত দিনে গড়ে ১৩০টি যান চলাচল করত বলে জাতিসংঘের বাণিজ্য সংস্থা জানিয়েছে।
03 Apr 2026, 12:38 PM
হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে ভোট শুক্রবার
হরমুজ প্রণালি নিয়ে কয়েক সপ্তাহ ধরে আলোচনা চলার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের ওপর শুক্রবার ভোট অনুষ্ঠিত হবে।
পরিষদের বর্তমান ঘূর্ণায়মান সভাপতি বাহরাইন এ প্রস্তাবটি উত্থাপন করেছে। এতে সদস্য দেশগুলোকে ‘পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সব ধরনের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা’ গ্রহণের কথা বলা হয়েছে। অন্তত ছয় মাসের জন্য হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে এ প্রস্তাব আনা হয়েছে।
শুরুতে প্রস্তাবটি জাতিসংঘ সনদের সপ্তম অধ্যায়ের অধীনে ছিল, যা সামরিক শক্তি ব্যবহারের অনুমতি দেয়। কিন্তু আলোচনার সময় রাশিয়া ও চীনের আপত্তির কারণে তা বাদ দেওয়া হয়েছে।
বিবিসি লিখেছে, তবে প্রস্তাবের ভাষা এখনো বেইজিং ও মস্কোর জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হতে পারে, ফলে তারা ভিটো দিতে পারে। এর আগে ইরানকে নিন্দা করে এবং প্রণালির উল্লেখ থাকা খসড়াগুলোতে তারা ভোটদানে বিরত ছিল।
03 Apr 2026, 12:25 PM
সেতু ও বিদ্যুৎকেন্দ্রকে নিশানা করতে চান ট্রাম্প
ইরানে যা অবশিষ্ট আছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তা এখনো ধ্বংস করা শুরু করেনি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের বাহিনীকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর’ বলে প্রশংসা করে তিনি বলেন, তারা পরবর্তী লক্ষ্য হিসেবে সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ করবে।
এর আগে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত কারাজ শহরে নির্মাণাধীন একটি সেতুতে বিমান হামলায় আটজন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়।
ট্রাম্প বলেন, “নতুন শাসনব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুত করতে হবে।”
ট্রাম্পের পোস্টটি এমন—“আমাদের সামরিক বাহিনী, যা বিশ্বের মধ্যে (অনেক ব্যবধানে!) সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর, ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা এখনো শুরুই করেনি। পরবর্তী লক্ষ্য সেতু, তারপর বিদ্যুৎকেন্দ্র! নতুন শাসনব্যবস্থার নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুত করতে হবে! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প”
03 Apr 2026, 12:16 PM
‘বেসামরিক স্থাপনায় হামলা’ ইরানিদের ‘আত্মসমর্পণে বাধ্য করবে না’: আরাকচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স পোস্টে বলেছেন, “অসমাপ্ত সেতুসহ বেসামরিক স্থাপনায় হামলা ইরানিদের আত্মসমর্পণে বাধ্য করবে না।”
আরাকচি বলেন, কারাজ শহরের একটি সেতুতে হামলা কেবলই বিশৃঙ্খল অবস্থায় থাকা এক শত্রুর ‘পরাজয় ও নৈতিক পতনের’ বার্তাই দেয় এবং এর মাধ্যমে ‘আমেরিকার মর্যাদার ক্ষতি’ কখনোই পুনরুদ্ধার হবে না।
ট্রাম্পের ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার’ মন্তব্য প্রসঙ্গে আরাকচি বলেন, তখনকার সঙ্গে এখনকার পার্থক্য হলো তখন মধ্যপ্রাচ্যে তেল বা গ্যাস উত্তোলন হতো না।
03 Apr 2026, 12:03 PM
ইরান যুদ্ধের পঞ্চম সপ্তাহ শেষের পথে
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তার পঞ্চম সপ্তাহ এখন শেষ প্রান্তে রয়েছে।
এ মুহূর্তের সারসংক্ষেপ দেখে নেওয়া যাক—
রাজধানী তেহরানের সঙ্গে কারাজ শহরের সংযোগকারী সেতুতে মার্কিন হামলায় আটজন নিহত হয়েছে। এদিকে ইস্পাহানে ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে আরেক হামলায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ‘সবকিছু শেষ হওয়ার আগে’ চুক্তি করতে ইরানের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ‘বেসামরিক স্থাপনায় হামলা’র মাধ্যমে ইরানিদের আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।
সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্ন ঘটার আশঙ্কায় তেলের দাম বাড়ছেই।
ইরান ও ইয়েমেন থেকে ইসরায়েলে নতুন হামলার খবর পাওয়া গেছে, অন্যদিকে কাতার ও কুয়েত ড্রোন প্রতিহত করেছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত উভয় দেশই তাদের আকাশসীমায় প্রবেশ করা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের খবর দিয়েছে। একই সঙ্গে ইরানের তেহরান ও কারাজ শহরেও হামলার ঘটনা ঘটেছে।
31 Mar 2026, 10:27 PM
মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোতে হামলার হুমকি ইরানের
মধ্যপ্রাচ্যে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে হামলার হুমকি দিয়ে সেসব প্রতিষ্ঠানে কর্মরতদের এলাকা ছাড়তে বলেছে ইরানের আইআরজিসি।
তাসনিম নিউজ আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, “যেহেতু সন্ত্রাসী লক্ষ্যবস্তু নির্ধারণ ও শনাক্তকরণে প্রধান উপাদান হল আমেরিকার আইসিটি ও এআই কোম্পানিগুলো, তাই এখন থেকে এসব কোম্পানিগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”
আইআরজিসি আরও বলেছে, আর যদি আর কোনো ইরানি নেতা ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের’ শিকার হন, তবে বুধবার রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ ১৫টিরও বেশি কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হবে।
31 Mar 2026, 08:53 PM
তেহরানে ২৪ ঘণ্টায় ২৩০ জায়গায় হামলা
ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) বলছে, গত ২৪ ঘণ্টায় তেহরানের ২৩০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে।
হামলাগুলোর লক্ষ্য ছিল বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও অস্ত্র উৎপাদন কেন্দ্র।
31 Mar 2026, 08:42 PM
ইরান যুদ্ধ নিয়ে চীন-পাকিস্তানের ৫ প্রস্তাব
বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলোচনার পর উপসাগরীয় অঞ্চল ও ইরানে ‘শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে’ পাঁচটি প্রস্তাব রেখেছেন।
>> অবিলম্বে শত্রুতা বন্ধ করা। সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য কাজ করা।
>> ইরান ও উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে যত দ্রুত সম্ভব শান্তি আলোচনা শুরু করা। এই আলোচনা শুরু করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমর্থন করবে চীন ও পাকিস্তান।
>> বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলা বন্ধ করা।
>> হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের পথ নিরাপদ করা।
>> জাতিসংঘ সনদের সঙ্গে মিল রেখে একটি সমন্বিত শান্তি কাঠামো অবশ্যই তৈরি করা।
31 Mar 2026, 07:45 PM
ট্রাম্পের শর্তেই যুদ্ধ শেষ হবে: হেগসেথ
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র এমন একটি সংঘাতের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেটি কেবল আমেরিকার ও ট্রাম্পের শর্ত অনুযায়ী শেষ হবে।
মঙ্গলবার ব্রিফিংয়ে তিনি বলেছেন, “বিশ্বের অন্যান্য দেশের উচিত ওই গুরুত্বপূর্ণ জলপথের (হরমুজ প্রণালি) সুরক্ষায় এগিয়ে আসার জন্য প্রস্তুত থাকা।”
নেটোভুক্ত দেশগেুলোর সমালোচনা করে তিনি বলেন, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধের সময় সহায়তা করেনি। বরং ‘প্রশ্ন তোলার’ কারণে উল্টো আক্রমণাত্মক আচরণ করেছে।
31 Mar 2026, 07:39 PM
লেবাননে নিহত বেড়ে ১২৬৮
ইসরায়েলের হামলায় লেবাননে এখন পর্যন্ত ১ হাজার ২৬৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
সেইসঙ্গে দেশটির ৩ হাজারর ৭৫০ জন আহত হয়েছেন।
31 Mar 2026, 07:28 PM
ডিজেল নিয়ে চট্টগ্রামে এল আরেকটি জাহাজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া থেকে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে।
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙ্গরের আলফা অ্যাংকরেজে মঙ্গলবার ‘পিভিটি সোলানা’ নামের জাহাজটি ৩০ হাজার টন ডিজেল নিয়ে আসে বলে বন্দর সচিব সৈয়দ রেফাত হামিম জানিয়েছেন।
জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে নেওয়ার পর তেল খালাস শুরু হবে।
এর আগে গত বুধবার ‘এমটি গ্রান কুভা‘ নামে আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম বন্দরে আসে।
বন্দরের দেওয়া তথ্য অনুযায়ী, ‘পল’ ও ‘সেনা ৯’ নামে এলপিজিবাহী আরও দুটি জাহাজ সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।
এছাড়া ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে এলপিজিবাহী একটি জাহাজ মঙ্গলবার এবং ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামে এলএনজিবাহী আরেকটি জাহাজ ৪ এপ্রিল বন্দর জলসীমায় আসার কথা রয়েছে।
ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী পার হয়ে এবং অন্য পথে গেল এক মাসে জ্বালানিবাহী মোট ৩৫টি জাহাজ দেশে এসেছে। এর মধ্যে জ্বালানি তেল ছাড়াও এলএনজি ও এলপিজিবাহী জাহাজ রয়েছে।
বাংলাদেশে বছরে গড়ে ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেলের প্রয়োজন। চাহিদার ২০ শতাংশ অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমদানি করা হয়। আর বাকি ৮০ শতাংশ জ্বালানি তেল পরিশোধিত অবস্থায় আনা হয় সিঙ্গাপুর, চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ সাতটি দেশ থেকে।
31 Mar 2026, 07:27 PM
হরমুজ বন্ধ থাকলেও যুদ্ধ গুটিয়ে আনতে চান ট্রাম্প
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান এখন গুটিয়ে আনতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করাকেই বেশি গুরুত্ব দিতে চাইছেন তিনি।
তাতে যদি হরমুজ প্রণালি অবরুদ্ধ থেকেও যায় তবুও। ট্রাম্প তার সহযোগীদেরকে এমন কথাই বলে দিয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’।
ইরান হরমুজ প্রণালি না খুললে দেশটির বিদ্যুৎ ও জ্বালানিকেন্দ্র উড়িয়ে দেবেন বলে ট্রাম্প কয়েকদিন ধরে হুমকি দিয়ে আসার পর সহযোগীদেরকে যুদ্ধ শেষ করার এই ইচ্ছা জানালেন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, “এমন হলে হরমুজ প্রণালিতে তেহরানের নিয়ন্ত্রণ আরও বাড়তে পারে। সেক্ষেত্রে এই জলপথকে পুনরায় খোলার জন্য জটিল অভিযান পরে কোনও এক সময় শুরু করবেন তিনি।”
গত কয়েক দিন ধরেই বিভিন্ন খবরে বলা হচ্ছে, ইরান যুদ্ধ আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি।
সম্প্রতি কয়েকদিনে ট্রাম্প ও তার সহযোগীরা হিসাব-নিকাশ করে দেখেছেন যে, জোর করে হরমুজ প্রণালি খোলার চেষ্টা চালালে যুদ্ধ ৪ থেকে ৬ সপ্তাহের নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাবে।
ট্রাম্প প্রশাসন এই যুদ্ধকে চার-ছয় সপ্তাহের বেশি টানতে চাইছে না। ইতোমধ্যেই যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়িয়েছে।
ধারণা করা হচ্ছে, সম্ভবত সেকারণেই এখন হরমুজ খোলার চেয়ে যুদ্ধ গুটিয়ে আনাকেই বেশি গুরুত্ব দিতে চাইছে ট্রাম্প প্রশাসন।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদন অনুযায়ী, আপাতত ইরানের নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র ভান্ডারকে অকেজো এবং দুর্বল করে যুদ্ধে ইতি টানাই মূল লক্ষ্য বলে স্থির করেছেন ট্রাম্প।
একই সঙ্গে বাণিজ্যপথ অবাধ রাখার জন্য ইরানের ওপর কূটনৈতিক চাপও দিয়ে যেতে চাইছেন তিনি। এই কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ইউরোপ এবং উপসাগরীয় বন্ধুদের সাহায্য চাইতে পারে যুক্তরাষ্ট্র।
হরমুজ প্রণালি ফের খোলার জন্য যুক্তরাষ্ট্রের বন্ধুদেশগুলোকে এগিয়ে আসার জন্য প্রস্তাব দিতে পারে মার্কিন প্রশাসন।
31 Mar 2026, 07:27 PM
১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইন জানিয়েছেনুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু, যুদ্ধের এক মাসে ইরানের ১১ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, মার্কিন বাহিনী কেবল ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ইউএএস ড্রোন সক্ষমতা ধ্বংস করতেই মনোযোগ দিচ্ছে না। বরং সাপ্লাই চেইন বিচ্ছিন্ন করা, উৎপাদন কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইউরেনিয়াম সমৃদ্ধ অঞ্চলগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।
31 Mar 2026, 06:50 PM
যুক্তরাষ্ট্র ‘বোমা দিয়ে আলোচনা’ করতে চায়: হেগসেথ
ওয়াশিংটন ইরানের সঙ্গে যেমন আলোচনার পথ খোলা রেখেছে, তেমনি সামরিক সংঘাতের বিষয়টিও আলোচনার টেবিলে জোরালোভাবে রেখেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, “আমরা একটি চুক্তি চাই। তবে যদি সেটা না হয়, তবে আমরা ‘বোমা দিয়ে আলোচনা’ চালিয়ে যেতে প্রস্তুত।”
সেনা মোতায়েন নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি স্থলসেনা মোতায়েন করবে কি করবে না, সেটি নিয়ে অনিশ্চয়তা বজায় রাখার কথা বলেন।
31 Mar 2026, 06:40 PM
ফ্রান্স খুব অসহযোগিতা করেছে: ট্রাম্প
সামরিক সরঞ্জামবোঝাই ইসরায়েলগামী বিমানগুলো ফ্রান্স তার ভূখণ্ডের ওপর দিয়ে যেতে দেয়নি বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ট্রুথ সোশালে এক পোস্টে তিনি বলেছেন, “ফ্রান্স ‘ইরানের কসাইয়ের (আয়াতুল্লাহ আলি খামেনি) ব্যাপারে খুবই অসহযোগিতা করেছে। আমেরিকা এসব মনে রাখবে।”
সূত্র: বিবিসি।
31 Mar 2026, 06:13 PM
বাংলাদেশে এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি খাত চাপে থাকলেও এপ্রিল মাসেও ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল বাংলাদেশ সরকার।
মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ ভোক্তাপর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের বিক্রয়মূল্য অপরিবর্তিত রেখে অনুমোদন দিয়েছে।
অর্থাৎ আগের মতই ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে।
এই মূল্য ১ এপ্রিল থেকে কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।
31 Mar 2026, 06:06 PM
‘যাও হরমুজে গিয়ে তেল সংগ্রহ করো’, মিত্র দেশগুলোকে ট্রাম্প
হরমুজ প্রণালিতে ইরানের কঠোর অবস্থানের কারণে যুক্তরাজ্যসহ যেসব দেশ জেট ফুয়েল পাচ্ছে না, তাদের হরমুজ প্রণালিতে গিয়ে তেল আনতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, তাদের উচিত একটু সাহস করে প্রণালিতে যাওয়া এবং তেল ছিনিয়ে আনা।
“দেশগুলোকে নিজের জন্য লড়তে শিখতে হবে। যুক্তরাষ্ট্র আর তোমাদের সাহায্য করতে সেখানে থাকবে না, ঠিক যেমন তোমরা আমাদের পাশে ছিলে না।”
বিবিসি লিখেছে, মূলত ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানে অংশ নিতে অস্বীকৃতি জানানো দেশগুলোর উদ্দেশ্যে এ কথা বলেন ট্রাম্প।
তিনি লেখেন, “ইরান মূলত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজটা শেষ।”
সবশেষে ট্রাম্প বলেন, “যাও নিজেদের তেল নিজেরাই সংগ্রহ করো।”
31 Mar 2026, 05:46 PM
ইরানে ৩০০ এর বেশি স্বাস্থ্যকেন্দ্র ও ৭৬০ স্কুল ক্ষতিগ্রস্ত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে পাঁচ সপ্তাহ ধরে চলা যুদ্ধে ইরানে ৩০৭টি স্বাস্থ্যসেবা ও চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে
ইরানি রেড ক্রিসেন্ট এই তথ্য দিয়ে বলেছে, দেশটির ৭৬০টি স্কুলও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া ৯০ হাজার ৬৩টি আবাসিক বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল জাজিরা।
31 Mar 2026, 05:21 PM
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৫৪ জন গ্রেপ্তার
গোপনে ইসরায়েলকে তথ্য দেওয়া ও হামলার পরিকল্পনার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।
ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় বলছে, তেহরানে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চালানোর লক্ষ্যবস্তুগুলোর ছবি তুলে ‘জায়নবাদী শাসনের মিডিয়া হেডকোয়ার্টারে’ পাঠানোর অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া ‘সংবেদনশীল অবস্থানের’ তথ্য শেয়ার করারও অভিযোগ আনা হয়েছে।
মন্ত্রণালয় আরও দাবি করেছে, গ্রেপ্তার ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে গঠিত বিভিন্ন ভাড়াটে গোষ্ঠীর হয়ে কাজ করছিল।
যুদ্ধের মধ্যে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ইরান। ইরানের নতুন ও কঠোর গোয়েন্দা আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে যেকোনো ধরনের তথ্য প্রদান করলে তার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড হতে পারে।
31 Mar 2026, 04:52 PM
যুদ্ধে দেশে দেশে বেড়েছে মৃত্যু
ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলায় মধ্যপ্রাচ্যে মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
ইরান: যুদ্ধ শুরু হওয়ার পর তিন হাজার ৪৯২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান। সংগঠনটির ভাষ্য, নিহতদের মধ্যে ১৫৭৪ জন বেসামরিক নাগরিক এবং ২৩৬ জন শিশু রয়েছে।
ইসরায়েল: ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর দিয়েছে ইসরায়েলের মেগান ডেভিড আদম অ্যাম্বুলেন্স সার্ভিস। এদিকে লেবাননে ৯ ইসরায়েলি সেনা নিহতের খবর দিয়েছে আইডিএফ।
লেবানন: ১২৪ শিশুসহ ১২৪৭ জনের মৃত্যুর খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
উপসাগরীয় অঞ্চল: অন্তত ২৪ জনের প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই সেনা সদস্য কিংবা বিদেশি শ্রমিক। তাদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে ১১ জন, কুয়েতে সাতজন এবং ওমান, সৌদি আরব ও বাহরাইনে একজন করে মারা গেছেন।
31 Mar 2026, 01:37 PM
ইরানে এমকেও সংশ্লিষ্টতার অভিযোগে ২ জনের ফাঁসি কার্যকর
নির্বাসিত বিরোধীদল মুজাহেদিন-ই খালক অর্গানাইজেশনের (এমকেও) কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দুজনের ফাঁসি কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা ইসনার প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুজন তেহরানে ‘বহু’ অভিযানে অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।
এমকেও ছিল শক্তিশালী বামপন্থী গোষ্ঠী, যা সত্তর দশকে শাহ সরকারের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়; তবে পরবর্তীতে অন্যান্য গোষ্ঠীর সঙ্গে তাদের বিরোধ দেখা দেয়।
২০০২ সালে তারা প্রথমবার বলে যে, ইরানের একটি গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি রয়েছে। তবে বহু বছর ধরে ইরানের ভেতরে তাদের তৎপরতা খুব একটা দেখা যায়নি।
31 Mar 2026, 12:41 PM
দুবাই বন্দরে হামলার শিকার জাহাজের তেল লিক হয়নি
দুবাই বন্দরে ইরানি ড্রোন হামলায় তেলবাহী জাহাজে কোনো লিক হয়নি বলে জানিয়েছে সেখানকার প্রশাসন।
আল সালমি নামের জাহাজটি ২০ লাখ ব্যারেল তেলে ভরা ছিল। চীনে যাওয়ার পথে দুবাইয়ে নোঙর করা অবস্থায় যানটি ড্রোন হামলার শিকার হয় এবং আগুন ধরে যায়।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, দুবাইয়ের জলসীমায় কুয়েতি তেলবাহী জাহাজ সংশ্লিষ্ট ঘটনাটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো তেল লিক হয়নি এবং কোনো আহতের খবর পাওয়া যায়নি।
31 Mar 2026, 12:26 PM
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে গ্রেপ্তার ২
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সংবেদনশীল স্থানের তথ্য পাঠানোর অভিযোগে ইরানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সংস্থা তাসনিম লিখেছে, উত্তর-পশ্চিম ইরান থেকে তাদের গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সুরক্ষিত স্থানের বিস্তারিত তথ্য দেওয়ার বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি নেওয়ার অভিযোগ রয়েছে।
তাদের পূর্ব আজারবাইজান প্রদেশের ওসকু এলাকা থেকে আটক করা হয়; পরে সোপর্দ করা হয় বিচারিক কর্তৃপক্ষের কাছে।
31 Mar 2026, 12:18 PM
সোনার বাজারে খরা
সোনার দাম মঙ্গলবার সামান্য বেড়েছে, তবে উচ্চ জ্বালানি দরের কারণে এ বছর যুক্তরাষ্ট্রে সুদের হার কমার আশা ক্ষীণ হয়ে যাওয়ায় পণ্যটি ১৭ বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে খারাপ মাসের দিকে এগোচ্ছে।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্পট মার্কেটে সোনার দাম ১.১৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫৬৩.৩০ ডলারে পৌঁছায়।
তবে চলতি মাসে সোনার দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে, যা ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় পতনের দিকে নিয়ে যাচ্ছে।
31 Mar 2026, 11:55 AM
তেহরানে আবাসিক ভবনে হামলা
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িতে এক ব্যক্তি কাঁচের বোলে গোল্ডফিশ ধরে আছেন। ছবি: রয়টার্স
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের সামনে ফোনে কথা বলছেন এক নারী। ছবি: রয়টার্স
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়িতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ঘুরে দেখছেন দুই নারী। ছবি: রয়টার্স
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ভাইয়ের ক্ষতিগ্রস্ত বাড়ি দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এক নারী। ছবি: রয়টার্স
ইরানের রাজধানী তেহরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন একজন। ছবি: রয়টার্স
31 Mar 2026, 11:30 AM
দক্ষিণ লেবাননে ৪ ইসরায়েলি সেনা নিহত
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ২১ বছর বয়সি দুজন, ২২ বছর বয়সিসহ তাদের চারজেন সেনা নিহত হয়েছে।
গত ২ মার্চ লেবাননে হামলা শুরু হওয়ার পর অন্তত ১০ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।
31 Mar 2026, 09:42 AM
জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় ‘সাহসী পদক্ষেপ’ দরকার: লি
ইরান যুদ্ধের কারণে তৈরি হওয়া জ্বালানি সংকট নিয়ে উদ্বেগের মধ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং তার মন্ত্রিসভাকে ‘সাহসী পদক্ষেপ’ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা ইয়োনহাপ।
লি মন্ত্রিসভার বৈঠকে শীর্ষ কর্মকর্তাদের বলেন, “দক্ষিণ কোরিয়া বহির্বিশ্বের বাজারের ওপর অত্যন্ত নির্ভরশীল এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের ওপরও অনেক বেশি নির্ভর করে। তাই আরও কঠোর পর্যালোচনা এবং বিস্তারিত জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।”
দক্ষিণ কোরিয়া তাদের মোট তেলের প্রায় ৭০ শতাংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে।
লি বলেন, বিশ্বজুড়ে চলমান এই সংকট দক্ষিণ কোরিয়ার জন্য আরও টেকসই জ্বালানি নীতিতে রূপান্তরের সুযোগ হতে পারে, যার মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়ানোর বিষয়টি রয়েছে।
তিনি জানান, সংবিধান অনুযায়ী সরকার জরুরি অর্থনৈতিক অধ্যাদেশ জারি করতে পারে।
মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার পর দক্ষিণ কোরিয়া সরকার জ্বালানির দামে সীমা নির্ধারণ করেছে এবং ন্যাফথা রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
31 Mar 2026, 09:42 AM
তেহরানের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাট
ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরানের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
31 Mar 2026, 09:04 AM
লেবাননে ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত
লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে নিজেদের এক শান্তিরক্ষী নিহতের কথা জানিয়েছে ইন্দোনেশিয়া। এসময় আহত হয়েছে আরও তিনজন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবস্থানের আশপাশে ‘পরোক্ষ কামানের গোলাবর্ষণ’র কারণে তারা আক্রান্ত হয়েছে।
“এই ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য তার নিষ্ঠা ও সেবার প্রতি আমরা সর্বোচ্চ সম্মান জানাই।”
“ইন্দোনেশিয়া এ ঘটনার কঠোর নিন্দা জানানোর পাশাপাশি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছে।”
31 Mar 2026, 09:04 AM
২৫ লাখ ব্যারেল রুশ তেল কিনছে ফিলিপিন্স
রাশিয়ার কাছ থেকে প্রায় ২৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সংগ্রহ করবে ফিলিপিন্সের একমাত্র তেল শোধনাগার পেট্টন করপোরেশন।
ফিলিপিন্স স্টক এক্সচেঞ্জে দেওয়া ঘোষণায় কোম্পানিটি বলেছে, মধ্যপ্রাচ্য সংকটে অন্তত ৪০ লাখ ব্যারেল তেল সরবরাহের চুক্তি বাতিল হওয়ায় তারা রুশ তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেইন যুদ্ধ সম্পর্কিত রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার পর তেল কেনা হলো।
পেট্রন বলেছে, “নজিরবিহীন ভূরাজনৈতিক ও সরবরাহ শৃঙ্খল সংকটের প্রেক্ষাপটে এবং সব ধরনের বাণিজ্যিক ও কার্যকর বিকল্প শেষ হয়ে যাওয়ার পর চরম প্রয়োজনীয়তার তাগিদ থেকেই এ তেল কেনা হয়েছে, যা একটি জরুরি পদক্ষেপ।”
কোম্পানিটি এও বলেছে, “অপরিশোধিত তেল সংগ্রহে ব্যর্থ হয়ে শোধনাগার বন্ধ হয়ে গেলে সারা দেশে গুরুতর জ্বালানি সংকট এবং তীব্র মূল্যবৃদ্ধি দেখা দিত।”
এই শোধনাগারটি দেশের প্রায় ৩০ শতাংশ জ্বালানি চাহিদা পূরণ করে।
অপরিশোধিত তেল শোধনাগারে প্রক্রিয়াজাত হয়ে ডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত হয়।
২০২৪ সালের হিসাব অনুযায়ী, ফিলিপিন্সে প্রতিদিন ডিজেল ব্যবহারের পরিমাণ দুই লাখ এক হাজার নয়শ সাতাশ ব্যারেল।
31 Mar 2026, 09:02 AM
তেলের দামে উত্থান, এশিয়ায় শেয়ারবাজারে পতন
মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা বেড়ে যাওয়ায় সোমবার সকালে এশিয়ায় বৈশ্বিক তেলের দাম বেড়েছে; তীব্র পতন হয়েছে শেয়ারবাজারে।
অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলারের উপরে উঠেছে। এসময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম প্রায় ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ১০৩ ডলারে পৌঁছেছে। দর বৃদ্ধির চলমান প্রবণতা ব্রেন্টকে ইতিহাসে সর্বোচ্চ মাসিক বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে।
পতনের ধারায় এশিয়ার শেয়ারবাজারে লেনদেন চালু রয়েছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৪ দশমিক ৫ শতাংশ কমেছে এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি নেমেছে ৪ শতাংশ। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক ১ দশমিক ৪ শতাংশ কমেছে।
বিবিসি লিখেছে, সপ্তাহর শেষে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালিয়ে চলমান সংঘাতে যোগ দেওয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তাদের বাড়ি ও বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইরানের তেলের দখল নিতে পারেন; প্রধান জ্বালানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
এ দ্বীপে ইরানের প্রতিরক্ষা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমার মনে হয়, তাদের কোনো প্রতিরক্ষা নেই। আমরা খুব সহজেই এটি দখল করতে পারি।”
ট্রাম্প এই সম্ভাব্য পদক্ষেপকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করছেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর দেশটির তেলশিল্প ‘অনির্দিষ্টকালের জন্য’ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।
আরও সাড়ে তিন হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছানোর মধ্যে সইরানের পার্লামেন্টের স্পিকার সপ্তাহান্তে সতর্ক করে বলেছেন, তার দেশের বাহিনী ‘আমেরিকান সৈন্যদের জন্য অপেক্ষা করছে’।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি অতিক্রম করতে চাওয়া জাহাজে হামলার হুমকি দেওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজার ব্যাপক অস্থির হয়ে উঠেছে।
বিবিসি লিখেছে, বৈশ্বিক জ্বালানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ জলপথ দিয়ে তেল ও গ্যাস পরিবহন প্রায় বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানির দাম আরও বেড়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগের দিন ২৭ ফেব্রুয়ারি ব্রেন্টের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭২ ডলার।
গত ১৮ মার্চ এ মানদণ্ডের তেলের দাম ১১৯ দশমিক ৫০ ডলারে পৌঁছায়, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ দর।
28 Mar 2026, 11:45 PM
ইসরায়েলে ২৪ ঘণ্টায় হামলায় আহত ১৪২ জন
ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় চালানো হামলায় আহত ১৪২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯ জনে।
আহতদের মধ্যে ১৩২ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক, একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
সূত্র: আল জাজিরা।
28 Mar 2026, 10:55 PM
ইরানের ‘মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের’ সদর দপ্তরে হামলা
তেহরানে অবস্থিত ইরান সরকারের ‘মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের’ সদর দপ্তরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।
সংস্থাটি ইরানি সামরিক বাহিনীর নৌ-সরঞ্জাম তৈরির অন্যতম প্রধান প্রতিষ্ঠান।
ইসরায়েলি বাহিনী বলছে, তাদের হামলার ফলে ইরান সরকারের ‘নৌ-সক্ষমতা’, বিশেষ করে ‘উন্নত সামুদ্রিক অস্ত্র তৈরির ক্ষমতা’ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া অন্যান্য হামলায় ইরানের অস্ত্র ব্যবস্থা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন স্থানকেও লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।
28 Mar 2026, 10:40 PM
ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: জেলেনস্কি
উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ও ব্রিটিশ সামরিক ঘাঁটি এবং চাগোস দ্বীপপুঞ্জে ডিয়েগো গার্সিয়ার ঘাঁটিতে হামলা চালাতে রাশিয়া ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে বলে দাবি করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিবিসি লিখেছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি তার মোবাইল ফোন থেকে একটি গোয়েন্দা প্রতিবেদন পড়ে শোনান। সেখানে বলা হয়, রুশ স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, ডিয়েগো গার্সিয়া ঘাঁটি ও উপসাগরীয় অঞ্চলের তেলকূপগুলোর ওপর নজর রাখছে।
ইরানকে হামলায় সহায়তা করার জন্য এই গোয়েন্দা তথ্যগুলো দেওয়া হচ্ছে বলে ইঙ্গিত দেন জেলেনস্কি।
28 Mar 2026, 10:09 PM
ট্রাম্পের সামনে এখন ‘কঠিন বিকল্প’
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এক মাস পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের ঊর্ধ্বমুখি দাম আর নিজের জনসমর্থনে ভাটার টানে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখন ইতিহাসের অন্যতম কঠিন সংকটের মুখোমুখি।
রয়টার্স লিখেছে, তাকে এখন বেছে নিতে হচ্ছে অত্যন্ত কঠিন দুটি বিকল্পের একটি: হয় তাকে একটি সম্ভাব্য ত্রুটিপূর্ণ চুক্তির মাধ্যমে দ্রুত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হবে অথবা সামরিক শক্তি বাড়িয়ে এমন এক দীর্ঘমেয়াদী সংঘাতের ঝুঁকি নিতে হবে যা তার প্রেসিডেন্ট পদকেই গ্রাস করে নিতে পারে।
গত এক সপ্তাহ ধরে ব্যাপক কূটনৈতিক তৎপরতা সত্ত্বেও ট্রাম্প মধ্যপ্রাচ্যজুড়ে ছাড়াতে থাকা সংকটকে নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ এই সামরিক অভিযানের মধ্যে আরও একটি সপ্তাহ পার করলেন। ইরান এখনো নমনীয় হওয়ার কোনো লক্ষণ দেখায়নি, বরং তারা হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করে রেখেছে এবং অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
বিশ্লেষকদের মতে, এখন মূল প্রশ্ন হলো, ট্রাম্প কি এই সংঘাতের ইতি ঘটাবেন, না একে আরও বড় যুদ্ধে পরিণত করবেন? যাকে সমালোচকরা বলছেন ‘ইচ্ছাকৃত যুদ্ধ’, যা ইতিমধ্যে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ সংকট তৈরি করেছে আর যার প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বহুদূর বিস্তৃত হয়েছে।
28 Mar 2026, 10:06 PM
দুবাইয়ে ৫ শতাধিক মার্কিন সেনা হতাহত: দাবি তেহরানের
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইরানের পাল্টা হামলায় পাঁচ শতাধিক মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের এক মাসের মাথায় এ দাবি করলো তারা।
শনিবার ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের একজন মুখপাত্র এক বিবৃতিতে এমনটি দাবি করেছেন, জানিয়েছে দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম।
বিবৃতিতে তিনি বলেছেন, “আক্রমণকারী আমেরিকান সেনাবাহিনী, ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর পাল্টা আক্রমণে আর এই অঞ্চলে তাদের তাদের ঘাঁটিগুলো ধ্বংস হওয়ায়, পালিয়ে গেছে আর তাদের ঘাঁটিগুলোর বাইরে লুকিয়ে আছে। এমন সতর্কতা আমরা আগেই জানিয়েছিলাম।
“গত কয়েক ঘণ্টায় তাদের দুটি গোপন আস্তানা শনাক্ত করা হয়েছে। দুবাইয়ের প্রথম আস্তানায় ৪০০ জনের বেশি এবং দ্বিতীয় আস্তানায় ১০০ জনের বেশি সেনা অবস্থান করছিল। ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুটি আস্তানাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে তাদের ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।”
মুখপাত্রের দাবি অনুযায়ী, হামলার পর কয়েক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সযোগে মৃত এবং আহত মার্কিন কমান্ডার ও সেনাদের সরিয়ে নেওয়ার কাজ চলছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও দেশটির সামরিক কর্মকর্তাদের সতর্ক করে দিয়ে মুখপাত্র বলেন, “ট্রাম্প এবং মার্কিন সেনাপতিদের অবশ্যই বুঝতে হবে যে, এই অঞ্চল আমেরিকান সৈন্যদের কবরস্থানে পরিণত হবে। বীর জনতা এবং ইসলামের সাহসী যোদ্ধাদের ঐশ্বরিক ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।”
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলি খামেনিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে তেহরান।
তারপর থেকে এক মাস ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েলেও ইরান ও তাদের ছায়া বাহিনী লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বাড়ছে। পাশাপাশি যুদ্ধের মধ্যে অন্তত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড স্বীকার করেছে।
কিন্তু তেহরানের দাবি, তাদের পাল্টা হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।
28 Mar 2026, 07:53 PM
ইসরায়েলের এশতাওল এলাকায় ইরানের হামলায় আহত ৫
মধ্য ইসরায়েলের বেইত শেমেশ শহরের কাছাকাছি এশতাওল এলাকায় ইরানের হামলায় পাঁচজন আহত হয়েছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম বলছে, হামলার পর উদ্ধারকর্মীরা সেখানে কাজ করছেন।
সূত্র: বিবিসি।
28 Mar 2026, 07:48 PM
কাতার ও ইউক্রেইনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি
যুদ্ধের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে কাতার ও ইউক্রেইন।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবেলায় অভিজ্ঞতা ও কৌশল বিনিময় হবে।
বর্তমানে দোহা সফর করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সেখানে তিনি কটি নিরাপত্তা চুক্তির শেষ মুহূর্তের খুঁটিনাটি বিষয়গুলো চূড়ান্ত করার কথা বলেন।
28 Mar 2026, 07:40 PM
তেল আবিবে ‘ক্লাস্টার’ বোমার আঘাতের ভিডিও
ইরানের হামলার সময় তেল আবিবের একটি ভবনে ‘ক্লাস্টার মিউনেশন’ বা গুচ্ছ বোমার আঘাতের দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ভিডিও সত্যতা যাচাইয়ের কথা বলেছে।
28 Mar 2026, 06:25 PM
ওমানের কাছে মার্কিন সহায়তার নৌযানে ইরানের হামলা
ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ওমানের একটি বন্দরের কাছে মার্কিন সহায়তার নৌযানে হামলা চালিয়েছে।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সালালাহ বন্দর থেকে ‘বেশ খানিকটা দূরে’ একটি মার্কিন ‘লজিস্টিক জাহাজকে’ লক্ষ্যবস্তু করা হয়েছে।
ওমানের দক্ষিণাঞ্চলীয় এ বন্দরে দুটি ড্রোন হামলার পর এ ঘটনা ঘটল।
সূত্র: বিবিসি
28 Mar 2026, 05:50 PM
দুবাইয়ে ইউক্রেইনীয় ড্রোন প্রতিরোধী ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের
ইরানের সামরিক বাহিনী বলছে, তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইউক্রেইনের একটি ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা হামলা চালিয়ে ধ্বংস করেছে। ড্রোন-প্রতিরোধী ব্যবস্থা মার্কিন বাহিনীকে সহায়থা করছিল বলে দাবি ইরানের।
এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর বলেছে, “দুবাইয়ে মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করার সঙ্গে সেখানে মার্কিন সামরিক বাহিনীকে সহায়তাকারী একটি ইউক্রেনীয় ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাও লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করা হয়েছে।”
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার সফর করেন সংযুক্ত আরব আমিরাতে। তার এই সফরের মধ্যেই হামলার দাবি করল ইরান।
সূত্র: আল জাজিরা।
28 Mar 2026, 05:26 PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টের ফোনালাপ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
আঞ্চলিক কূটনীতি নিয়ে শনিবার আলোচনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধে সংলাপের জন্য পাকিস্তানের চেষ্টার প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট। পেজেশকিয়ানকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আল জাজিরা জানিয়েছে, শেহবাজ শরিফ পাকিস্তানের চলমান কূটনৈতিক তৎপরতা সম্পর্কে পেজেশকিয়ানকে অবহিত করেন। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনার বিষয় নিয়ে তাদের কথা হয়েছে।
বিবিসি লিখেছে, মাসুদ পেজেশকিয়ান ও শেহবাজ শরিফের এক ঘণ্টারও বেশি সময় আলাপ হয়েছে। ইরানে ইসরায়েলের হামলার নিন্দাও জানিয়ে সংহতিও প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
28 Mar 2026, 05:09 PM
হিজবুল্লাহর ৪ শতাধিক যোদ্ধার প্রাণ গেছে
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার বদলা নিতে মার্চের ২ তারিখে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে প্রথম দফা রকেট ছোড়ার পর শুরু হওয়া নতুন যুদ্ধে এখন পর্যন্ত ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির চার শতাধিক যোদ্ধা নিহত হয়েছে।
নিজেদের হতাহতের সংখ্যা নিয়ে হিজবুল্লাহ’র হিসাবের সঙ্গে পরিচিত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছে।
লেবাননের ইসরায়েলের সম্প্রসারিত আকাশ হামলা ও স্থল অভিযানে এখন পর্যন্ত হিজবুল্লাহর মোট কতজন নিহত হয়েছে সূত্র দুটির তথ্যে সে বিষয়ক ধারণা মিলল। এর আগে সশস্ত্র গোষ্ঠীটি আলাদা আলাদাভাবে কিছু যোদ্ধার মৃত্যুর খবর জানালেও সব মিলিয়ে তাদের কতজনের প্রাণ গেছে সে বিষয়ে কিছু বলেনি।
২০২৩-২৪ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় হিজবুল্লাহ প্রতিদিন তাদের হতাহতের হিসাব জানাতো। ওই যুদ্ধে তাদের ৫ হাজারের মতো যোদ্ধা প্রাণ হারিয়েছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী অবশ্য লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে চার সপ্তাহ ধরে চলা সর্বশেষ যুদ্ধে ইরানঘনিষ্ঠ গোষ্ঠীটির অন্তত ৭০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছিল। এ নিহতদের মধ্যে চৌকস রাদওয়ান বাহিনীর কয়েকশ সদস্যও আছে বলে তারা জানিয়েছিল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানায়, আকাশ পথে ইসরায়েলের হামলা ও স্থল অভিযানে লেবাননে এখন পর্যন্ত এক হাজার ১৪২ জন নিহত হয়েছে, যার মধ্যে ১২২টি শিশু, ৮৩ জন নারী ও ৪২ চিকিৎসাকর্মীও রয়েছেন। এর মধ্যে কতজন যোদ্ধা এবং কতজন বেসামরিক সে বিষয়ে কিছু বলেনি তারা।
একইদিন ইসরায়েলি সেনাবাহিনী বলে, রাতে লেবাননে অভিযান চলাকালে তাদের এক সেনা ও এক কমব্যাট কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। তেল আবিব এর আগে দক্ষিণ লেবাননে যুদ্ধে তাদের ৪ সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছিল।
28 Mar 2026, 03:58 PM
ইরানিরা চার সপ্তাহ ধরে ‘ডিজিটাল অন্ধকারে’
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ডুবে আছে।
“ইন্টারনেট ব্ল্যাকআউট চার সপ্তাহ ধরে চলেছে, যা ইরানিদের যোগাযোগ ও তথ্য জানার অধিকার লঙ্ঘন করছে।”
দেশজুড়ে বিক্ষোভ চলার সময় জানুয়ারিতেও ইরানের শাসকগোষ্ঠী কয়েক সপ্তাহের জন্য একই ধরনের ব্ল্যাকআউট আরোপ করেছিল।
ইরানের কর্তৃপক্ষ একটি দ্বি-স্তরীয় ব্যবস্থা ব্যবহার করে, যেখানে শুধু শাসকগোষ্ঠীর সদস্যদের অনলাইনে প্রবেশাধিকার দেওয়া হয়, আর বেশিরভাগ নাগরিককে দেশীয় ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’-এ সীমাবদ্ধ রাখা হয়।
28 Mar 2026, 03:50 PM
হুমকিতে সুয়েজ খাল?
হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার মধ্যে ইয়েমেনের হুতিরা সক্রিয় হওয়ায় বৈশ্বিক বাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ সুয়েজ খাল বন্ধের শঙ্কা দেখছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি।
আল জাজিরাকে তিনি বলেছেন, “গত আড়াই বছরে আমরা দেখেছি, হুতিদের উল্লেখযোগ্য সক্ষমতা রয়েছে। তারা যদি বাব আল-মানদেব প্রণালি বন্ধ করার সিদ্ধান্ত নেয়, যার ফলে লোহিত সাগর এবং শেষ পর্যন্ত সুয়েজ খালে প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়, তাহলে বর্তমানে হরমুজ প্রণালি ও সুয়েজ খাল—এই দুটি গুরুত্বপূর্ণ নৌপথই বাধাগ্রস্ত হবে।”
তিনি বলেন, “এগুলো আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিক নৌপথ। ফলে এ ধরনের পরিস্থিতির প্রভাব হবে খুবই তাৎপর্যপূর্ণ।”
গাজায় ইসরায়েলের আগ্রাসনের পাল্টা ব্যবস্থা হিসেবে বছর দুয়েক আগে হুতিরা লোহিত সাগরে পশ্চিমা দেশের জাহাজে হামলা চালায়, সেখানে চারটি জাহাজ ডুবেছে।
শতকোটি ডলারের বেশি অস্ত্রশস্ত্র খরচ হয়েছে লোহিত সাগরকে নিরাপদ করতে, তারপরও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত ওই জলপথ এড়িয়ে চলে।
আল জাজিরা লিখেছে, ইসরায়েলে হুতিদের হামলাকে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ইরান একটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে দেখতে পারে। কয়েক সপ্তাহ আগে আল জাজিরাকে দেওয়া এক বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ বন্ধ করার সম্ভাবনার কথা তুলে ধরেছিলেন দেশটির এক কর্মকর্তা। যদিও নির্দিষ্ট করে কোনো পথের কথা বলা হয়নি।
ইতোমধ্যে হরমুজ প্রণালিকে ঘিরে প্রভাব বিস্তারের চেষ্টা চালানোর পর এখন দৃষ্টি যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথের দিকে—সম্ভবত বাব আল-মানদেব প্রণালি, যা লোহিত সাগরে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান নৌপথ।
এই নৌপথে বিঘ্ন ঘটলে চলমান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার মধ্যে ইরান ও তার মিত্রদের জন্য অতিরিক্ত কৌশলগত সুবিধা তৈরি হতে পারে।
চলমান যুদ্ধে হরমুজ প্রণালিকে ভূ-রাজনৈতিক দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।
বর্তমানে এই সরু জলপথের আশেপাশে প্রায় ২,০০০ জাহাজ আটকা পড়ে আছে, যা ইরানের উত্তর পাশে এবং ওমান ও সংযুক্ত আরব আমিরাতের দক্ষিণ পাশের মাঝে অবস্থিত।
28 Mar 2026, 03:34 PM
লেবাননে বাড়ছে ক্ষতচিহ্ন
দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় হাসান বদরান।
দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া গ্রিনহাউস।
দক্ষিণ লেবাননের সাকসাকিয়ে এলাকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি ভবনের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছে একটি ছেলে। ছবি: রয়টার্স
লেবাননের বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়া ও কুয়াশা দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
28 Mar 2026, 03:23 PM
দক্ষিণ লেবাননে ৫ সিরীয় কৃষক নিহত
দক্ষিণ লেবাননের আল-হান্নিয়ে পৌর এলাকায় ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
সিভিল ডিফেন্স কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকায় কাজ করা সিরীয় কৃষকদের নিশানা করে এ হামলা করা হয়েছিল।
28 Mar 2026, 03:10 PM
ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর এক মাসের মাথায় প্রথমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেনের হুতিরা।
তেহরানঘনিষ্ঠ এ শিয়া সশস্ত্র গোষ্ঠীটি শনিবার জানায়, তারা দখলকৃত পশ্চিম তীরের দক্ষিণে অবস্থিত সামরিক স্থাপনা লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইসরায়েল এর আগে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর দিয়েছিল, বলছে আল জাজিরা।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা শুরু করার কয়েকদিনের মধ্যেই লেবাননের হিজবুল্লাহ তেহরানের সমর্থনে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। এর প্রতিক্রিয়ায় তেল আবিব প্রতিবেশী দেশটিতে নতুন স্থল অভিযানে নামে।
ইরানঘনিষ্ঠ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক-সামরিক নানা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
এবার তাদের সঙ্গে হুতিরাও যুক্ত হল।
শনিবার দেওয়া বিবৃতিতে সশস্ত্র এ গোষ্ঠীটি বলেছে, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে বেসামরিক হত্যা এবং নানান বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
“ঘোষিত সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, প্রতিরোধ অক্ষের সবার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে।”
এর আগে শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায়।
“ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ, ওই হুমকি প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।”
28 Mar 2026, 03:04 PM
সৌদি আরবে বিমানঘাঁটিতে ১২ মার্কিন সেনা আহত
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের সামরিক হামলায় ১২ মার্কিন সেনা আহত হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন এক মার্কিন কর্মকর্তা।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেহরানও ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার নামে।
এসব হামলায় এরই মধ্যে তিন শতাধিক মার্কিন সেনার আহত হওয়ার খবর মিলেছে। তার মধ্যে ২৭৩ জন নিজ নিজ বাহিনীতে ফিরে গেছেন।
যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
28 Mar 2026, 03:02 PM
ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ যুদ্ধ থামাতে বিভিন্ন দেশের কূটনীতিকদের চেষ্টার মধ্যেই মধ্যাঞ্চলীয় ইরানি শহর ইয়াজদে একটি ইউরেনিয়াম প্রক্রিয়াজাত কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল।
তাদের এ পদক্ষেপ সংঘাতের তীব্রতা বাড়িয়ে দিতে পারে বলেও অনেকে আশঙ্কা করছেন।
ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ায় অতি প্রয়োজনীয় কাঁচামাল আহরণে ব্যবহৃত একটি কেন্দ্রে আঘাত হেনেছে। একে ইরানের পারমাণবিক অবকাঠামোর একটি ‘অনন্য স্থাপনা’ বলেও অভিহিত করেছে তারা।
ইরানের আণবিক শক্তি সংস্থা কেন্দ্রটিতে হামলা হওয়ার খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
এদিন মধ্য ইরানের খোন্দাব ভারী পানি কেন্দ্রে হামলার পাশাপাশি খুজেস্তান ও ইস্পাহানে দুটি বড় ইস্পাত কারখানায়ও হামলা হয়েছে।
এ ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার জন্য ইসরায়েলের কাছ থেকে ‘চড়া মূল্য আদায় করে নেওয়া হবে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এরোস্পেস কমান্ডার সৈয়দ মাজিদ মুসাভি ‘সংঘাত নতুন মোড় নিচ্ছে’ জানিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন। বলেছেন, সমীকরণ আর ‘চোখের বদলে চোখ’ থাকবে না। অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্মীদের শিগগির তাদের কর্মস্থল ছেড়ে অন্যত্র চলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি।
27 Mar 2026, 09:56 PM
যুদ্ধে ইরানে ৯২ হাজারেরও বেশি বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত
মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে এখন পর্যন্ত ৯২ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট।
সংস্থাটি বলছে, ক্ষতিগ্রস্ত ৯২ হাজার ৬৬২ বেসামরিক ভবনের মধ্যে ৭১ হাজার ৩৫৬টি আবাসিক ভবন, ২০ হাজার ৩৯৯টি বাণিজ্যিক প্রতিষ্ঠান, ২৯০টি স্বাস্থ্যসেবা কেন্দ্র ও ৬০০টি স্কুল রয়েছে।
এছাড়া যুদ্ধে ইরানি রেড ক্রিসেন্টেরও ১৭টি কেন্দ্র, ৪৬টি অ্যাম্বুলেন্স ও ত্রাণকাজে নিয়োজিত তিনটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে।
27 Mar 2026, 09:50 PM
ইরানের স্টিল কারখানায় হামলা, নিহত ১
ইরানের প্রধান স্টিল কোম্পানি মোবারাকে স্টিল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলায় অন্তত একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইরানে শুক্রবার ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইসরায়েল।
27 Mar 2026, 08:10 PM
ইরানের আরাক শহরের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলল ইসরায়েল
মধ্য ইরানের মার্কাজি প্রদেশের আরাক শহরের কিছু অংশের বাসিন্দাদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএএফ)।
আইডিএএফ বলছে, তারা আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওই অঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সামরিক অভিযান চালাবে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তাদের এই অভিযানের মূল লক্ষ্য ‘ইরানি শাসকের সামরিক অবকাঠামোর ওপর আঘাত হানা’।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, “আপনাদের নিরাপত্তা ও ভালোর জন্য অবিলম্বে এলাকা ছেড়ে চলে যেতে অনুরোধ করছি। এসব এলাকায় অবস্থান করলে জীবন হুমকির মুখে পড়তে পারেন।”
27 Mar 2026, 08:01 PM
ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে রাশিয়া: জার্মানি
ইরানকে হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়া সহায়তা করছে বলে অভিযোগ তুলেছে জার্মানি।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল দাবি করেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেইন আক্রমণ থেকে বিশ্ববাসীর নজর সরাতে মার্কিন-ইসরায়েল যুদ্ধকে সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছেন।
ফ্রান্সে জি-৭ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওএর সঙ্গে জার্মানির অবস্থান নিয়ে আলোচনা করেছেন। জার্মানি জানিয়েছে, ‘শত্রুতা শেষ হওয়ার পর’ তারা হরমুজ প্রণালিতে ভূমিকা রাখতে ইচ্ছুক।
ওয়াদেফুল বলেন, “পুতিন আশা করছেন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা ইউক্রেইনে তার অপরাধগুলো থেকে আমাদের মনোযোগ সরিয়ে দেবে। তার এই পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না।
“আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি, এই দুটি সংঘাত কতটা ওতপ্রোতভাবে জড়িত। রাশিয়া স্পষ্টতই সম্ভাব্য লক্ষ্যবস্তু সম্পর্কিত তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে।”
27 Mar 2026, 07:43 PM
হরমুজ প্রণালিতে মাইন দিয়ে কী করতে পারে ইরান?
ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে বড় জ্বালানি স্থাপনাগুলোতে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করায় যুদ্ধ আঞ্চলিক রূপ নিয়েছে। তাতে আর্থিক বাজার, বিশেষ করে তেল ও গ্যাসের মত পণ্যের বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সাময়িকী ‘দ্য ন্যাশনাল ইন্টারেস্টের (টিএনআই) এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের এক-পঞ্চমাংশ তেল সরবরাহের পথ হরমুজ প্রণালি বাস্তবিক অর্থে ‘কৌশলগত গলিপথে’ পরিণত হয়েছে। ফলে অন্যখানে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব থাকলেও এ পথের কারণে আন্তর্জাতিক বাণিজ্য কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য স্থবির হয়ে যেতে পারে।
ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য ন্যাশনাল সেন্টার এ সাময়িকী প্রকাশ করে থাকে।
ইরান ইতোমধ্যে প্রণালিটি অবরুদ্ধ করেছে, ফলে পণ্য বাণিজ্যে বীমার হার নাটকীয়ভাবে বেড়ে গেছে এবং হরমুজ দিয়ে বেশিরভাগ জাহাজের চলাচল বন্ধ রয়েছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওমান উপকূলের কাছে স্কাইলাইট, এমকেডি ভিওম, হারকিউলিস স্টারসহ অন্তত ২০টি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী নৌকা হামলার ঘটনা তেল বাণিজ্য ব্যাহত করার চেষ্টারই ইঙ্গিত দেয়।
টিএনআই লিখেছে, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সরু জলপথকে বাস্তবেই মাইনফিল্ডে পরিণত করতে পারে।
তাদের হাতে আনুমানিক পাঁচ থেকে ছয় হাজার নৌমাইন রয়েছে এবং প্রণালির উভয়পাশের স্থাপনার মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যে গুরুত্বপূর্ণ এ পথ বন্ধ করে দেওয়ার সক্ষমতা রয়েছে আইআরজিসির।
প্রতিবেদনে বলা হয়, ইরানের মাইন পোঁতার সক্ষমতা এখানে একটি দিক। আরেকটি দিক হল, সেসব মাইন অপসারণের খুব বেশি সুযোগ যুক্তরাষ্ট্রের সামনে নেই। ফলে তেহরানের হুমকি অনেক বেশি বিপজ্জনক হয়ে দেখা দিচ্ছে।
অবসরে যাওয়া চারটি জাহাজ নিয়ে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণ বহর কেবল উপকূলীয় যুদ্ধজাহাজ ও হেলিকপ্টারের ওপর নির্ভর করতে পারে, যা এ হুমকির পরিসরের তুলনায় স্পষ্টতই অপর্যাপ্ত।
সংঘাতপূর্ণ জলসীমা থেকে হাজারো মাইন অপসারণ করতে দীর্ঘ, কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ কাজের দরকার হতে পারে। আর এ কর্মযজ্ঞ যতদিন চলবে, বৈশ্বিক তেলের বাজার অস্থির থাকবে, বীমা প্রিমিয়াম আরও বেড়ে যাবে এবং তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাবে; ফলে বিশ্ব অর্থনীতি টালমাটাল অবস্থায় পড়বে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ‘প্রয়োজন হলে’ এবং ‘যত দ্রুত সম্ভব’ মার্কিন নৌবাহিনী তেল ও গ্যাসবাহী জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে উপসাগর অতিক্রম করাতে পারে।
তবে নিরাপত্তা বহরের মাধ্যমে যাতায়াতের এই পরিকল্পনা বাস্তবসম্মত সমাধান নয়, কারণ অতিরিক্ত চাপে থাকা নৌবহরকে একটি সরু প্রণালিতে কাজ করতে হবে। তাছাড়া এটি মাইনের হুমকি কমাতে পারবে না।
টিএনআই লিখেছে, প্রণালিটি সচল করতে গত সপ্তাহে ছয়টি পশ্চিমা দেশ সহায়তার ঘোষণা দিলেও সেই প্রতিশ্রুতি অস্পষ্ট এবং ভেস্তে যাওয়ার শঙ্কা রয়েছে। ফলে প্রণালির কাছে অবস্থানরত ইরানি বাহিনীকে নিশানা করা ছাড়া কার্যকর আর সমাধান থাকছে না।
ইরানের আক্রমণাত্মক অবস্থানের জবাব দিতে মার্কিন যুদ্ধবিমান ও সামরিক উড়োজাহাজ গত শুক্রবার থেকে এ প্রক্রিয়া শুরু করেছে।
নিউ ইয়র্ক টাইমস গত ১২ মার্চ জানায়, ইরান হরমুজ প্রণালিতে মাইন পাতা শুরু করেছে, সতর্কবার্তা হিসেবে সম্ভবত তা সীমিত পরিসরে করা হয়েছে। তবে তেহরান ভবিষ্যতে আরও বড় পরিসরে মাইন পেতে পরিস্থিতি আরও উত্তপ্ত করার বিকল্প খোলা রাখতে পারে।
টিএনআই লিখেছে, ইরানের নৌযুদ্ধে জেতার প্রয়োজন নেই। প্রণালিতে সস্তা মাইন ফেলেই তেহরান বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ ও বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থাকে স্থবির করে দিতে পারে।
যুক্তরাষ্ট্রের কৌশল সত্যিই ইরানি শাসনব্যবস্থার পতন ঘটাতে পারবে কি না, শেষ পর্যন্ত তা হরমুজই ঠিক করবে।
27 Mar 2026, 07:23 PM
ট্রাম্পের হামলা স্থগিতেও তেলের বাজার ‘ঠান্ডা হচ্ছে না’
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের আলোচনা ‘খুব ভালো’ চলার কথা জানিয়ে দেশটির জ্বালানি কেন্দ্রগুলোতে হামলা স্থগিতের মেয়াদ ১০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এমন ঘোষণায় জ্বালানি তেলের দর কিছুটা শান্ত হওয়ার কথা থাকলেও সেই চিত্র দেখা যাচ্ছে না।
বিবিসি লিখেছে, শুক্রবারও প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১১০ ডলারের উপরে ছিল।
অথচ এমন ঘোষণা আগে তেলের বাজার ঠান্ডা করত। কিন্তু এখন বিনিয়োগকারীদের মধ্যে সংশয় ক্রমেই বাড়ছে।
27 Mar 2026, 07:07 PM
ইরানের কোমে হামলায় নিহত ১৮
ইরানের কোম শহরে চালানো হামলায় ১৮ জন নিহত হয়েছেন বলে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।
ফারস নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ জানিয়েছে, শুক্রবার ভোরে কোম শহরের পারদিসান এলাকায় এই হামলা চালানো হয়। শুরুতে নিহতের সংখ্যা ছয়জন হলেও পরে ১৮ জনের প্রাণহানির খবর দেওয়া হয়। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলছে, তাদের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হামলার স্থলকে একটি আবাসিক এলাকা বলছে তারা।
27 Mar 2026, 06:55 PM
ইরান যুদ্ধ নিয়ে আলোচনা শুরু ‘সহজ কাজ নয়’: চীন
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধের আলোচনার উদ্যোগ ‘জটিলই হবে’ বলে মনে করছে চীন।
যুদ্ধ বন্ধের আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে পাকিস্তানের পরররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সঙ্গে শুক্রবার কথা বলেছেন।
চীন বলেছে, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে শান্তি আলোচনা শুরু করা ‘কোনো সহজ কাজ নয়’। তবে এটি হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌচলাচলের জন্য সহায়ক হবে।
পাকিস্তানের সঙ্গে আলাপের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আলোচনার সারসংক্ষেপ প্রকাশ করেছে। আল জাজিরা লিখেছে, দুই পক্ষই ‘বেসামরিক লক্ষ্যবস্তু ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে যুদ্ধবিরতি, শত্রুতা নিরসন ও শান্তি আলোচনা পুনরায় শুরু করার চেষ্টায় একমত হয়েছে।”
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকাকে চীন সমর্থন করে।
27 Mar 2026, 06:30 PM
ইরানে ব্যাপক হামলার হুমকি ইসরায়েলের
ইরানে আরও বড় পরিসরে তীব্র হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ।
তেহরানের বিরুদ্ধে ইসরায়েলে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলে তিনি বলেন, ইরানে ইসরায়েলি সামরিক হামলা ‘আরও তীব্র হবে’। এমন সব অতিরিক্ত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে, যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অস্ত্র তৈরি ও পরিচালনায় ইরানকে সহায়তা করে।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আমি ইরানের সন্ত্রাসী সরকারকে ইসরায়েলের বেসামরিক জনগণের ওপর ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করার জন্য সতর্ক করেছিলাম। তা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে। তাই ইরানে আমাদের হামলা আরও জোরদার ও বড় পরিসরে হবে।
“ইরানকে চড়া মূল্য দিতে হবে। যুদ্ধের সকল লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমরা ইরানে পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালিয়ে যাব।”
27 Mar 2026, 06:30 PM
জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করেছেন কাতারের প্রধানমন্ত্রী
ওয়াশিংটনে সফররত কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গেও বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী।
বিবিসি লিখেছে, ভ্যান্স ও বেসেন্টের সঙ্গে বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। বর্তমান আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রতিরক্ষা বিষয়ে অংশীদারিত্বসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ককে জোরদার করার উপায় নিয়ে কথা বলেন।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “বিশ্বব্যাপী জ্বালানি বাজারের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষই জ্বালানি সরবরাহের স্থায়িত্ব নিশ্চিত করা এবং কাতার থেকে বিশ্ববাজারে এলএনজির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছে।”
27 Mar 2026, 05:27 PM
মার্কিন-ইসরায়েলি হামলায় ১২০ সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: ইরান
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ১২০টি জাদুঘর এবং ঐতিহাসিক স্থান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হয়েছে জানিয়েছে ইরান।
তেহরান সিটি কাউন্সিলের সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির প্রধান আহমদ আলাভি বলেন, বেশ কিছু স্থানে সরাসরি আঘাত হেনেছে। বিভিন্ন প্রদেশের অন্তত ১২০টি জাদুঘর, ঐতিহাসিক ভবন ও সাংস্কৃতিক স্থানকে সরাসরি নিশানা করে হামলা চালানো হয়েছে। এগুলোর কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।“
ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে গোলেস্তান প্যালেস, সাদাবাদ প্যালেস, মার্বেল প্যালেস ও তিমুরতাশ হাউসও রয়েছে।
27 Mar 2026, 05:18 PM
লেবাননে ইসরায়েলের হামলায় পৌনে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত: ইউনিসেফ
লেবাননে ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানের কারণে শিশুদের ওপর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইউনিসেফ।
লেবাননে ইউনিসেফের প্রতিনিধি মার্কোলুইগি কোরসি বলেছেন, চলতি মাসে দেশটিতে ইসরায়েলের তীব্র হামলায় অন্তত ১২১ জন শিশু নিহত ও ৩৯৯ জন আহত হয়েছে।
লেবাননের প্রায় ১৪ শতাংশ এলাকা সরে যাওয়ার হুমকি জারি করায় ৩ লাখ ৭০ হাজারেরও বেশি শিশু তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।
27 Mar 2026, 05:11 PM
ইরান যুদ্ধে কোথায় প্রাণহানি কত
27 Mar 2026, 05:04 PM
লোকজনকে মার্কিন বাহিনীর অবস্থান এলাকা ছাড়তে বলছে আইআরজিসি
মধ্যপ্রাচ্যে যে এলাকাগুলোতে মার্কিন বাহিনী অবস্থান করছে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে বলেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসি বলেছে, আমেরিকান বাহিনীকে যেখানেই পাওয়া যাবে, সেখানেই আক্রমণ করতে ‘তারা দায়বদ্ধ’।
তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির জনসংযোগ শাখার এক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আপনাদের অবিলম্বে সেইসব এলাকা ছেড়ে চলে যাওয়ার জোরালো পরামর্শ দিচ্ছি, যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, আর যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন।”
26 Mar 2026, 11:44 PM
ইসরায়েলের হামলায় নিহত ১১১০, নিরাপত্তা পরিষদে অভিযোগ করবে লেবানন
ইসরায়েলের হামলায় হাজারেরও বেশি প্রাণহানির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করছে লেবানন।
দেশটি বলছে, ইসরায়েলের কর্মকাণ্ড ‘অত্যন্ত বিপজ্জনক’। এগুলো লেবাননের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা এবং জনগণের অধিকারের জন্য হুমকি।”
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেন, “আমি পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে অবিলম্বে নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়েরের অনুরোধ করছি।”
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় লেবাননে ১ গাহার ১১০ জনেরও বেশি নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, আশ্রয়কেন্দ্রগুলোতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ২৬২ জনে পৌঁছেছে। বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৯৭৩।
26 Mar 2026, 11:26 PM
ইরানের দুই শীর্ষ নেতাকে ‘হত্যার তালিকা’ থেকে বাদ দিল ইসরায়েল
পাকিস্তানের অনুরোধে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে ‘হত্যা তালিকা’ (হিটলিস্ট) থেকে বাদ দিয়েছে ইসরায়েল।
আলোচনার বিষয়ে অবগত পাকিস্তানের এক উচ্চপদস্থ কর্মকর্তা বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “ইসরায়েল ওই দুই নেতার অবস্থান শনাক্ত করেছিল এবং তাদেরকে মারতে চেয়েছিল। আমরা যুক্তরাষ্ট্রকে বলেছি, যদি তাদেরও মেরে ফেলা হয়, তবে কথা বলার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপর যুক্তরাষ্ট্র তাদেরকে হত্যা না করার জন্য ইসরায়েলকে বলে।”
তবে এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনী ও পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম খবরটি প্রকাশ করেছিল।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছিল, সম্ভাব্য শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এই দুই নেতাকে সাময়িকভাবে ৪ থেকে ৫ দিনের জন্য হত্যা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
তবে পত্রিকাটির প্রতিবেদনে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়নি। চলমান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তান, মিশর ও তুরস্ক মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।
বিশেষ করে পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরান- উভয় পক্ষের সঙ্গেই সরাসরি যোগাযোগ বজায় রেখেছে। যদি কোনও শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে বৈঠকস্থল ইসলামাবাদ হতে পরে বলেও ধারণা করা হচ্ছে।
বুধবার পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানান, তারা ইরানের কাছে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পৌঁছে দিয়েছেন। পরে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব পাওয়ার কথা নিশ্চিত করেন।
প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা করে দেখছে ইরান। প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা এবং সমৃদ্ধকরণ বন্ধ করা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করা এবং আঞ্চলিক ছায়াগোষ্ঠীগুলোর অর্থায়ন বন্ধ করা।
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করছেন, ইরান শান্তি চুক্তিতে পৌঁছাতে চাইছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, তারা প্রস্তাবটি পর্যালোচনা করে দেখলেও যুদ্ধ বন্ধে আলোচনায় বসার পরিকল্পনা তাদের নেই।
26 Mar 2026, 11:18 PM
ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে নিহত ১, আহত ২৫
উত্তর ইসরায়েলের নাহারিয়া এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় একজনের প্রাণ গেছে। আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম এ তথ্য জানিয়েছে।
মাগেন ডেভিড অ্যাডম বলছে, অল্প বিস্ফোরণ ও স্প্লিন্টারের আঘাতে আহত হয়েছেন ১৩ জন। আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন ১১ জন।
বিবিসি লিখেছে, ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবানন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
26 Mar 2026, 10:12 PM
‘প্রয়োজনে যুদ্ধে নামতে প্রস্তুত’, ঘোষণা হুতিদের
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধপরিস্থিতি আরও তীব্র হলে মাঠে নামবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
সংগঠনটির নেতা আবদেল মালেক আল-হুতি ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি চাইলে তারা যুদ্ধে যোগ দেবেন। লড়াইয়ে এখনো অংশ না নিলেও হুথিরা পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত।
তিনি বলেন, “এই সংঘাতে সামান্য এমন কোনো পরিবর্তন যদি ঘটে. যার জন্য সামরিক জবাব দেওয়া প্রয়োজন, তবে আমরা দেরি না করেই হস্তক্ষেপ করব। যেমনটি আমরা আগের পর্যায়গুলোতে করেছিলাম।”
হুথিরা বর্তমানে ইয়েমেনের বিশাল অংশ নিয়ন্ত্রণ করছে। লোহিত সাগরে প্রবেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের শক্তিশালী অবস্থান রয়েছে।
26 Mar 2026, 09:45 PM
ব্রিটিশ যুদ্ধবিমানগুলো স্রেফ খেলনা, খোঁচা ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধে ভূমিকা নিয়ে যুক্তরাজ্যকে আরও একবার ‘খোঁচা মারলেন’ মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার হোয়াইট হাউজে কেবিনেট বৈঠকে বক্তব্য দেওয়ার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনায় ট্রাম্প বলেন, “যুক্তরাজ্য ‘তিন সপ্তাহ আগে’ বিমান পাঠানোর প্রস্তাব দিয়েছিল, যখন ‘যুদ্ধ শেষ হয়ে গেছে’।
“আমি বললাম, ওহ চমৎকার। আপনাকে অনেক ধন্যবাদ, তবে কষ্ট করবেন না, এটার আমাদের প্রয়োজন নেই।”
এরপর ট্রাম্প ব্রিটিশ যুদ্ধবিমান নিয়ে তিনি বলেন, “ওইগুলো সেরা নয়, আমাদের কাছে যা আছে তার তুলনায় সেগুলো স্রেফ খেলনা।”
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘সঠিক চুক্তি’ করতে পারলে নৌপথটি পুনরায় খুলে দেওয়া হবে।
26 Mar 2026, 09:21 PM
হরমুজে বাংলাদেশের জাহাজ আটকানো হচ্ছে না: ইরান
গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের বাণিজ্যিক জাহাজ অবাধে যাতায়াত করতে পারছে বলে দাবি করেছে ইরান।
দেশটি বলছে, ‘বন্ধুত্বসহ’ নানা কারণে তারা এসব দেশের নৌযানকে ভবিষ্যতেও বাধা দেবে না।
পারস্য উপসাগরের সরু প্রবেশমুখ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বে যে পরিমাণ জ্বালানি তেল সরবরাহ হয়, তার ২০ শতাংশ এ পথ হয়েই যায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলার শুরুর পর নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।
ইরান একাধিকার বলেছে, তাদের শত্রুপক্ষ ও শত্রুকে সহায়তা দেওয়া দেশের বাইরে অন্যরা এই পথ ব্যবহার করতে পারবে।
সেই আশ্বাস পুনর্ব্যক্ত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “হরমুজ পুরোপুরি বন্ধ থাকার যে দাবি পশ্চিমা গণমাধ্যম করে আসছে, তা সঠিক নয়।”
রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেক জাহাজের মালিক বা যেসব দেশের মালিকানায় এসব জাহাজ রয়েছে, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের নিশ্চয়তা চায়।
“যেসব দেশকে আমরা বন্ধু মনে করি, অথবা অন্য কোনো কারণে হোক, আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে নিরাপদ যাতায়াতের সুযোগ করে দিচ্ছে।“
আরাকচি বলেন, “আপনারা খবরে দেখেছেন, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারত—তাদের জাহাজ কয়েক রাত আগেই হরমুজ অতিক্রম করেছে।
“এর বাইরে আরও কিছু দেশের জাহাজ গেছে। আমার বিশ্বাস, এ তালিকায় বাংলাদেশও আছে। এসব দেশ আমাদের সঙ্গে কথা বলেছে এবং সমন্বয় করেছে। ভবিষ্যতে, এমনকি যুদ্ধ শেষ হওয়ার পরেও এ সমন্বয় অব্যাহত থাকবে।”
26 Mar 2026, 09:13 PM
ইরান ‘বাজে যোদ্ধা’, আলোচনায় ‘বেশ পাক্কা’: ট্রাম্প
যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতার ওপর এমনভাবে আঘাত হানছে, যা খুব কম মানুষই আগে এমনটি দেখেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি শ্চিহ্ন করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের ‘৯০ শতাংশ’ এবং ‘সম্ভবত ৯০ শতাংশের বেশি’ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ অবস্থায় ইরান একটি চুক্তির জন্য ‘কাকতি-মিনতি’ করছে মন্তব্য করেন ট্রাম্প বলেন, তারা বেশ দক্ষ আলোচনাকারী। বাজে যোদ্ধা, কিন্তু আলোচনায় বেশ পাক্কা।
26 Mar 2026, 08:44 PM
আমিরাতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে ভারতীয় ও পাকিস্তানি নাগরিক নিহত
সংযুক্ত আরব আমিরাতে বৃহস্পতিবার নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।
বৃহস্পতিবার ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ১১টি ড্রোন প্রতিহতের দাবি করেছে আমিরাত সরকার।
এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আবুধাবিতে একজন ভারতীয় ও একজন পাকিস্তানি নাগরিকের প্রাণ গেছে।
এ ঘটনায় তিনজন আহতও হয়েছেন। তারা আরব আমিরাত, জর্ডান ও ভারতের নাগরিক।
সূত্র: বিবিসি/আলজাজিরা
26 Mar 2026, 07:41 PM
যুদ্ধ থামানোর আলোচনার মধ্যে মন্ত্রিসভার বৈঠকে বসছেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলা যুদ্ধ বন্ধ করতে আলোচনার প্রস্তাবের মধ্যে মন্ত্রিসভার বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় ওই বৈঠক হতে পারে।
ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকগুলো সাধারণত দীর্ঘ হয়। প্রেসিডেন্ট তার মন্ত্রিসভার প্রত্যেক সদস্যকে তাদের সাফল্য নিয়ে সংক্ষেপে কথা বলার সুযোগ দেন। এরপর তিনি হোয়াইট হাউস সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন।
বিবিসি লিখেছে, বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ উপস্থিত থাকবেন। প্রতিরক্ষামন্ত্রী ও ট্রাম্প যুদ্ধ নিয়ে মন্তব্য করবেন। যুদ্ধের বিষয়টি প্রশ্নোত্তর পর্বে সবচেয়ে বেশি প্রাধান্য পেতে পারে।
26 Mar 2026, 07:14 PM
যুদ্ধে ইরানের ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধে ইরানে এখন পর্যন্ত ১ হাজার ৯৩৭ জনের প্রাণ গেছে। সেইসঙ্গে ঘরছাড়া হয়েছে ৪০ লাখ মানুষ।
ইউএনএইচসিআর বলছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরানের ভেতরেই প্রায় ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
ত্রাণ সংস্থাগুলো ও ইরানের প্রতিবেশী দেশগুলো একটি সম্ভাব্য বড় ধরনের শরণার্থী সংকটের জন্য প্রস্তুতি নিচ্ছে।
সূত্র:আল জাজিরা।
26 Mar 2026, 06:25 PM
‘হোটেলে বসে’ ইরানে যুদ্ধ চালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী
মার্কিন সামরিক বাহিনীর অনেক সদস্য হোটেলসহ বিভিন্ন অস্থায়ী জায়গায় বসে ইরানে যুদ্ধ চালিয়ে নিচ্ছেন বলে খবর দিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।
পেন্টাগনের কর্মকর্তাদের বরাতে এসব খবরে বলা হয়েছে, ইরানের হামলায় অনেক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় সামরিক লোকবল বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মার্কিন ঘাঁটি, দূতাবাস ও আঞ্চলিক অবকাঠামো লক্ষ্য করে তেহরান হামলা চালাচ্ছে। এর ফলে পেন্টাগনকে হাজার হাজার সেনাকে অস্থায়ী বিভিন্ন স্থানে সরিয়ে নিতে হয়েছে।
তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, একাধিক দেশে কয়েকটি মার্কিন ঘাঁটি বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। এর মধ্যে কুয়েতের পোর্ট শুয়াইবাতে ছয় মার্কিন সেনা নিহত হন। সেখানে একটি প্রশিক্ষণকেন্দ্রও ধ্বংস হয়।
অন্যান্য সামরিক স্থাপনার মধ্যে আলি আল সালেম, ক্যাম্প বুহরিং, আল উদেইদ ও প্রিন্স সুলতান ঘাঁটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে মার্কিন সেনারা কোথায় আছেন, সেই অবস্থান জানাতে ইরানের বেসামরিক লোকজনকে আহ্বান জানিয়েছে দেশটির ইসলামিক রেভলুশনারি গার্ডস কোর্পস (আইআরজিসি)।
তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, “আমেরিকান সন্ত্রাসীদের লুকানোর স্থান জানানোটা আপনার ইসলামি দায়িত্ব। তাদের তথ্য আমাদের টেলিগ্রামে পাঠান।”
হোটেলে বসে সামরিক কার্যক্রম চালানোয় নানা প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার সার্জেন্ট ওয়েস জে. ব্রায়ান্ট।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, “সব সরঞ্জাম তো হোটেলের ছাদে রাখা যায় না। কিছু না কিছু ক্ষতি হবেই।”
জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন স্বীকার করেছেন, ব্যাপক বিমান হামলার শিকার হওয়ার পরও ইরানের এখনো পাল্টা হামলা চালানোর ‘কিছু সক্ষমতা’ রয়েছে।
26 Mar 2026, 06:21 PM
ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ
ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আছে ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের বেইতিন গ্রামে।
26 Mar 2026, 06:01 PM
ইরানে ড্রোন পাঠানোর খবর ‘মিথ্যা’, দাবি রাশিয়ার
মিত্র দেশ ইরানে রাশিয়ায় ড্রোন পাঠাচ্ছে বলে যে খবর চাউর হয়েছে, সেটি অস্বীকার করেছে ক্রেমলিন।
এ বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “গণমাধ্যমে প্রচুর মিথ্যা ছড়ানো হচ্ছে। সেদিকে মনোযোগ দেবেন না।”
26 Mar 2026, 05:39 PM
ইরানে নিহত বেড়ে ১৯৩৭
সাতাশ দিন ধরে চলা যুদ্ধে ইরানে ১ হাজার ৯৩৭ জনের প্রাণ গেছে বলে দেশটির তরফ থেকে জানানো হয়েছে।
ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান আল জাজিরাকে বলেন, নিহতদের মধ্যে ২৪০ জন নারী ও ২১২ জন শিশু রয়েছে।
এ পর্যন্ত ২৪ হাজার ৮০০ এরও বেশি মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৪ হাজার নারী ও ১ হাজার ৬২১টি শিশু রয়েছে।
26 Mar 2026, 05:34 PM
মধ্যস্থতায় জড়িত ইরানি কর্মকর্তাদের ‘মনোযোগী’ হতে বললেন ট্রাম্প
যুদ্ধে মধ্যস্থতায় জড়িত ইরানি কর্মকর্তাদের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, “ইরানি কর্মকর্তারা সবার সামনে আমাদের প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বললেও তারা একটি চুক্তির জন্য আমাদের কাছে মিনতি করছে।”
আলোচনায় জড়িত পাকিস্তান বলছে, তারা যুক্তরাষ্ট্রের ১৫ দফা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। ইরান সেটি যাচাইবাছাই করে দেখছে।
ট্রাম্প বলেছেন, “বেশি দেরি হয়ে যাওয়ার আগেই তাদের (ইরানি কর্মকর্তারা) দ্রুত মনোযোগী হওয়া উচিত। কারণ একবার যদি ‘দেরি হয়ে যায় বা আলোচনা ভেস্তে যায়’, তবে ফিরে আসার কোনো পথ থাকবে না এবং পরিস্থিতি মোটেও ভালো কিছু হবে না।”
26 Mar 2026, 05:15 PM
যুক্তরাষ্ট্র-ইরানে মধ্যস্থতায় আলাপ করছে পাকিস্তান, থাকছে তুরস্ক-মিশরও
চলমান যুদ্ধে মধ্যস্থতার চেষ্টার অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বার্তা আদান-প্রদানের কথা জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ১৫টি প্রস্তাব তুলে ধরেছে, যা ইরান বিবেচনা করে দেখছে।
দার বলেন, তুরস্ক, মিশর ও আরও কিছু দেশও মধ্যস্থতার উদ্যোগে সহযোগিতার হাত বাড়াচ্ছে।
26 Mar 2026, 05:01 PM
আইআরজিসির নৌ কমান্ডার তাংসিরিকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পসের (আইআরজিসি) কমান্ডার আলী রেজা তাংসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, “তাংসিরি হরমুজ প্রণালিতে বোমা হামলা এবং অবরোধ সৃষ্টির মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সরাসরি দায়ী। তাকে উড়িয়ে দেওয়া হয়েছে।”
ইরানের নৌবাহিনীর আরও বেশ কয়েকজন ‘ঊর্ধ্বতন কর্মকর্তা’ নিহত হয়েছেন বলে দাবি করেছেন কাটজ।
তবে এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
26 Mar 2026, 04:46 PM
ইরান নিয়ে নেটো একেবারে কিছুই করেনি: ট্রাম্প
ইরান যুদ্ধ নিয়ে নেটোর আরও একদফা সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে নেটোর সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। ‘উন্মাদ’ ইরানের
বিরুদ্ধে যুদ্ধে সাহায্যের ক্ষেত্রে নেটোর সদস্য দেশগুলো একেবারেই কিছু করেনি। নেটোর কাছে যুক্তরাষ্ট্রের কিছুই প্রয়োজন নেই। তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তটি যুক্তরাষ্ট্র ‘কখনো ভুলবে না’।”
26 Mar 2026, 04:36 PM
যুদ্ধ থামার ‘আশা ফিকে’, তেলের দাম ফের ঊর্ধ্বমুখী
ইরানের সঙ্গে আলোচনা চলছে—যুক্তরাষ্ট্রের এমন দাবি তেহরান প্রত্যাখ্যান করার পর মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধের সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে আসায় তেল দাম ফের বাড়তে শুরু করেছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ফিউচারস ফর ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২% বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধ বন্ধের লক্ষ্যে ট্রাম্প ইরানের কাছে ১৫ দফাবিশিষ্ট একটি প্রস্তাব পাঠিয়েছেন, এ খবর প্রকাশিত হওয়ার পর বুধবার তেলের দাম খানিকটা কমতে দেখা গিয়েছিল।
মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পাওয়ার কথা জানিয়ে তেহরান বলেছে, নিজেদের শর্ত পূরণ হওয়ার পরই যুদ্ধ থামাবে তারা। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলেও নিশ্চিত করেছে তারা। যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা ৫ শর্তের খবরও বিভিন্ন গণমাধ্যমে এসেছে।
দুই পক্ষের প্রস্তাব ও শর্তে যে ‘স্পষ্ট বৈপরীত্য’ দেখা যাচ্ছে, তাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সহসা সংঘাত থামবে বলে বিনিয়োগকারীরা মনে করছেন না।
এ কারণে বৃহস্পতিবার শুরুতেই এশিয়ার শেয়ার বাজারগুলোতে দরপতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫, দক্ষিণ কোরিয়ার কোসপি এবং হংকংয়ের হাং সেং সূচক সবগুলোই ছিল পড়তি।
বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি কোনো কথা হয়নি এবং ‘এখন আলোচনার কোনো আগ্রহও নেই’।
একইদিন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ইরানকে দেওয়া নতুন হুমকিতে বলেছেন, তেহরান যদি সামরিক পরাজয় মেনে না নেয়, তাহলে তাদের ওপর আরও ‘কঠোর আঘাত’ হবে।
26 Mar 2026, 12:53 PM
ওমান উপসাগরে জাহাজের জটলা
সামুদ্রিক তথ্য বিশ্লেষণকারী সংস্থা উইন্ডওয়ার্ড বলছে, যুদ্ধের চতুর্থ সপ্তাহেও হরমুজ প্রণালি দিয়ে জাহাজা চলাচল প্রায়ই বন্ধ রয়েছে। তবে সীমিত চলাচল দেখা গেছে।
সংস্থাটির তথ্য অনুযাযী, মোট ৬৮৬টি জাহাজ উপসাগর এলাকায় রয়েছে। এর মধ্যে ৪৪০টি জাহাজ ওমান উপসাগরে রয়েছে।
উইন্ডওয়ার্ড বলছে, অনেক জাহাজ মালিক বা অপারেটর সরাসরি দীর্ঘ বিকল্প পথে না গিয়ে হরমুজের বাইরে অপেক্ষা করছে।
সয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু রেখে ১৫ মার্চ থেকে ২২ মার্চের মধ্যে ১৬টি জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে।
এই ব্যবস্থা বন্ধ রেখে সেখানে চলাচল করে ৮টি ‘ডার্ক শিপ’, যার মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত একটি জাহাজও ছিল।
26 Mar 2026, 12:35 PM
তেলের দর বেড়েছে
ইরান সরাসরি আলোচনায় না যাওয়ার কথা বলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।
ব্রেন্ট তেলের দাম বেড়ে প্রায় ১০৩.৮৫ ডলার হয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দর ১.৪ শতাংশ বেড়ে প্রায় ৯১.৬১ ডলার হয়েছে।
26 Mar 2026, 01:32 AM
যুক্তরাষ্ট্রের প্রস্তাব এসেছে, বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরান
যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার বিষয়ে প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। যুদ্ধ অবসান নিয়ে বৈঠক শুরু হলে তা হতে পারে পাকিস্তানে কিংবা তুরস্কেও।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
ইরানের এই করমকর্তার বক্তব্য থেকে তেহরান কূটনৈতিক প্রস্তাব বিবেচনা করতে পারে এমন বিরল ইঙ্গিতই পাওয়া যচ্ছে। যদিও তেহরান প্রকাশ্যে কোনও আলোচনা চলার খবর অস্বীকার করছে এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনও চুক্তি করবে না বলে জানিয়ে আসছে।
পাকিস্তানের মাধ্যমে আসা প্রস্তাবটির বিস্তারিত কিংবা এটি আগে রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ১৫ দফা দাবি-দাওয়ার রূপরেখা কি না, তা ইরানি ওই কর্মকর্তা খোলাসা করেননি। তবে তিনি বলেছেন, আলোচনার স্থান হিসেবে তুরস্ক কিংবা পাকিস্তানের নাম বিবেচনাধীনে আছে।
পাকিস্তান এরই মধ্যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনার আয়োজক দেশ হওয়ার প্রস্তাব দিয়েছে। তারা মঙ্গলবারেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরান রাজি থাকলে এ সপ্তাহেই ইসলামাবাদে বৈঠক আয়োজন করা হতে পারে।
26 Mar 2026, 01:28 AM
ইরান যুদ্ধই প্রমাণ করে পারমাণবিক অস্ত্র রাখা জরুরি: কিম জং-উন
পারমাণবিক অস্ত্র রাখা কেন প্রয়োজন? ইরানের উদাহরণ টেনে সেকথাই এবার বুঝিয়ে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
মঙ্গলবার উত্তর কোরিয়ার আইনসভা সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া ভাষণে তিনি বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধই প্রমাণ করেছে যে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র রাখার সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজই করেছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদ ও আগ্রাসনের’ অভিযোগ করেছেন কিম।
তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করে যে, পারমাণবিক অস্ত্র ত্যাগের জন্য যুক্তরাষ্ট্রের চাপ ও ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে উত্তর কোরিয়া ঠিক কাজই করেছে।”
26 Mar 2026, 01:25 AM
নিচ দিয়ে ওড়া ইরানি ড্রোন সামলাতে হিমশিম যুক্তরাষ্ট্র
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন সামরিক বিশেষজ্ঞরা।
তারা বলছেন, নিম্ন-উচ্চতার হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের তেমন বিনিয়োগ করেনি, যে সুযোগটি ইরান খুব সফলভাবেই কাজে লাগিয়েছে। মঙ্গলবার ‘মিডল ইস্ট ইনস্টিটিউট’ আয়োজিত এক ভার্চ্যুয়াল প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা একথা বলেন।
যুক্তরাষ্ট্রের গবেষণাপ্রতিষ্ঠান স্টিমসন সেন্টারের ‘রিইম্যাজিনিং ইউএস গ্র্যান্ড স্ট্র্যাটেজি’ প্রকল্পের সিনিয়র ফেলো কেলি গ্রিকো বলেন, “এই যুদ্ধের একটি অদ্ভুত বিষয় হল, যে জায়গাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভালো করার কথা, তারা সেখানেই ভালো করছে। অর্থাৎ, উচ্চ আকাশসীমায় ইরানের সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার বিরুদ্ধে প্রথাগত লড়াইয়ে তারা সফল হচ্ছে।”
“আর তারা হিমশিম খাচ্ছে সেই জায়গায়, যেখানে তারা পর্যাপ্ত বিনিয়োগ করেনি এবং বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। সেটি হচ্ছে: আকাশ নিয়ন্ত্রণে নিম্ন-উচ্চতার হুমকি। ইরানের নিচু দিয়ে উড়ে আসা ড্রোন হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে।
ইরান উচ্চমাত্রার মোবাইল ব্যবস্থার ওপর নির্ভর করার মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় আকাশে যুক্তরাষ্ট্রের আধিপত্য রুখে দিচ্ছে, যেখানে আধিপত্য বজায় রাখা ওয়াশিংটনের জন্য প্রয়োজন ছিল বলে জানান গ্রিকো।
তবে তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেন, গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুদ্ধ শুরুর পর দেশটি তাদের সব সক্ষমতা হারিয়েছে।
26 Mar 2026, 01:21 AM
পর্যটন ভিসায় ইরানিদের অস্ট্রেলিয়া ঢোকা বন্ধ
বৈধ পর্যটন ভিসা থাকার পরও ইরানের নাগরিকদের অস্ট্রেলিয়ায় প্রবেশে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বুধবার এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, চলমান যুদ্ধের কারণে ইরান থেকে আসা দর্শনার্থীরা ভিসার মেয়াদ শেষের পরও দেশে ফিরতে পারবেন না- এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। এর আওতায় অন্তত ৭ হাজার ২০০ ইরানি পর্যটক পড়ছেন, যাদের কাছে অস্ট্রেলিয়ায় প্রবেশের জন্য বৈধ ভিজিটর ভিসা রয়েছে।
25 Mar 2026, 06:30 PM
ট্রাম্পের ১৫ দফা: ইসরায়েলের অস্তিত্ব মানতে হবে তেহরানকে
শান্তি আলোচনার বিষয়ে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি তালিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
সেই তালিকায় তেহরানের প্রতিরক্ষা সক্ষমতার ওপর সীমা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করা এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার কিছু নির্দিষ্ট বিষয়ও তুলে ধরেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সমঝোতায়’ পৌঁছেছে।
তিনি আরও বলেন, প্রধান প্রত্যাশা হলো, ইরান যেন কোনো পারমাণবিক অস্ত্র না রাখে।
সিএনএনের কাইটলান কোলিনসকে প্রেসিডেন্ট বলেন, ইরান পারমাণবিক অস্ত্র না রাখার অঙ্গীকার করেছে, যা তারা অতীতেও প্রকাশ্যে বলেছে।
ট্রাম্প আরও যোগ করেন, ইরানের হাতে উচ্চমাত্রায় সমৃদ্ধ যে ইউরেনিয়াম রয়েছে, তার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার ব্যাপারেও যুক্তরাষ্ট্র জোর দেবে।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, এ আলোচনায় তার দূত উইটকফ ও জেয়ার্ড কুশনার যুক্ত ছিলেন এবং ইরানের পক্ষ থেকেই আলোচনটা শুরু হয়েছিল।
কিন্তু ইরানের পক্ষে কে বা কারা আলোচনা করছেন, সে বিষয়ে ট্রাম্প কিছু জানাননি। শুধু বলেছেন, তিনি একজন ‘সম্মানিত’ নেতার সঙ্গে কথা বলছেন, যিনি দেশটির সর্বোচ্চ নেতা নন।
সিএনএনকে দুই সূত্র জানিয়েছে, এ সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক আয়োজনের প্রস্তাব রয়েছে, যার আয়োজক হতে পারে পাকিস্তান।
25 Mar 2026, 06:03 PM
ট্রাম্পের শান্তি আলোচনা নিয়ে ইসরায়েলে উদ্বেগ
ইরান যুদ্ধ নিয়ে শান্তি আলোচনা শুরুর যে খবর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা নিয়ে ইসরায়েলিদের মধ্যে নানা উদ্বেগ তৈরি হয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল বুঝতে পারছে যে, ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। কিন্তু সেই চুক্তি করতে গিয়ে ট্রাম্প কতটা ছাড় দিয়ে বসবেন, সেটা নিয়েই মূল উদ্বেগ ইসরায়েলিদের।
ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফা সম্ভাব্য আলোচনার একটি কাঠামো হিসেবে কাজ করতে পারে। তবে চুক্তির আগে এক মাসব্যাপী যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।
ইসরায়েলের আরেকটা উদ্বেগ হলো, তেহরানের হাতে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৫০ কেজি ইউরেনিয়ামের কী হবে? এগুলো কি তারা তৃতীয় কোনো দেশের হাতে তুলে দেবে, নাকি আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএর কাছে দেওয়া হবে?
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও উদ্বেগ আছে ইসরায়েলের। ইরান কি ভবিষ্যতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করার সক্ষমতা হারাবে, তারা ইসরায়েলকে হুমকি দিয়েই যাবে, কিংবা ইরান কি আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাটবে, এমন অনেক বিষয় নিয়েও উদ্বেগ আছে নেতানিয়াহু প্রশাসনের।
ইসরায়েল আশা করছে, কোনো চুক্তি হওয়ার আগে ইরানের ভেতরে আরো কিছু লক্ষ্যবস্তুতে তারা হয়ত আঘাত হানার সুযোগ পাবে।
25 Mar 2026, 05:39 PM
লোহিত সাগরে ব্যর্থ পশ্চিমারা হরমুজে নিরাপত্তা দিতে পারবে?
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী নৌযানের চলাচল সুরক্ষিত রাখার পথ বের করতে আলোচনার চেষ্টা চালানো পশ্চিমা মিত্রদের কঠিন এক বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে, যা একইসঙ্গে তাদের সক্ষমতাকেও প্রশ্নের মুখে ফেলছে।
বছর দুয়েক আগে একই রকমের এক উদ্যোগ নেওয়া হয়েছিল লোহিত সাগরকে নিরাপদ করতে। কিন্তু শত শত কোটি ডলার খরচ করে ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে হওয়া ওই চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়।
লোহিত সাগরে চড়া মূল্য দেওয়া ওই অভিজ্ঞতা—যেখানে চারটি জাহাজ ডুবেছে, শতকোটি ডলারের বেশি অস্ত্রশস্ত্র খরচ হয়েছে, তারপরও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত ওই জলপথ এড়িয়ে চলে—এখন ছায়া ফেলছে তার চেয়েও জটিল হরমুজ প্রণালির ওপর, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্বজুড়ে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী হরমুজ প্রণালি দিয়েই বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) এক-পঞ্চমাংশ যায়। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরু করার পর থেকে ইরান কার্যত ওই প্রণালি বন্ধ করে করে রেখেছে। শিয়া সংখ্যাগরিষ্ঠ এ দেশটির সামরিক শক্তি ও সক্ষমতা হুতিদের তুলনায় অনেক অনেকগুণ বেশি।
প্রণালিটি বন্ধ নিয়ে ইরানের হুমকি এবং কাছাকাছি উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় হামলার ফলে ইতিহাসে জ্বালানি তেলের সরবরাহে সবচেয়ে বড় বিঘ্ন ঘটায় তেলের দামেও ব্যাপক উল্লম্ফন দেখা যাচ্ছে।
হরমুজ প্রণালি পুরোপুরি না খুললে সঙ্কটের তীব্রতা আরও বাড়বে, যার ফলে জ্বালানির পাশাপাশি বিশ্বজুড়েই খাদ্য ও অন্যান্য পণ্যের দামও বেড়ে যেতে পারে।
25 Mar 2026, 05:31 PM
নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবেন মার্কিন সেনারা: ইরানের স্পিকার
চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনারা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বিভ্রমের শিকার হবেন’ বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।
বুধবার ‘এক্স’ পোস্টে তিনি লেখেন, “জেনারেলরা যা ভেঙে ফেলেছেন, সৈন্যরা তা ঠিক করতে পারবেন না। বরং তারা নেতানিয়াহুর বিভ্রমের শিকার হবেন।”
মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তিনি বলেন, “আমাদের ভূমি রক্ষার যে সংকল্প, সেই পরীক্ষা নিতে আসবেন না।”
মধ্যপ্রাচ্যে আরো তিন থেকে চার হাজার মার্কিন সেনা পাঠানো হচ্ছে বলে সংবাদমাধ্যমে খবর আসার মধ্যে এমন প্রতিক্রিয়া জানালেন স্পিকার।
সূত্র: আল জাজিরা
25 Mar 2026, 05:19 PM
তেহরানকে যুক্তরাষ্ট্রের দাবি পৌঁছে দিয়েছে পাকিস্তান: আল জাজিরা
সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি-দাওয়া পাকিস্তানের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছানোর খবর দিয়েছে আল জাজিরা।
সংবাদমাধ্যমটির কর্মী ওসামা বিন জাভিদ বলেছেন, “আমরা এখন নিশ্চিত করতে পারি যে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন যে একটি নথি পাকিস্তানকে দিয়েছিল, তা পাকিস্তান ইরানিদের কাছে উপস্থাপন করেছে। এখন একটি জবাবের অপেক্ষা করা হচ্ছে।”
আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা ইসলামাবাদে বৈঠকে বসতে পারেন, এমন আভাসও দেওয়া হয়েছে আল জাজিরার খবরে।
25 Mar 2026, 05:05 PM
যুদ্ধ বন্ধের আলোচনায় ভ্যান্স-রুবিও
যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে একটি চুক্তি ‘দৃশ্যমান’—এমন আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা ইরানের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন।
মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পজামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ফের আলোচনায় ইরান রাজি নয়, এর বদলে তারা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে যোগাযোগে আগ্রহী, ইরানি প্রতিনিধিরা ট্রাম্প প্রশাসনকে এ কথা আগেই জানিয়েছিল বলে আঞ্চলিক দুই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন।
দুই পক্ষের মধ্যে আলোচনার গুঞ্জনের ভেতরই যুক্তরাষ্ট্র আসছে দিনগুলোতে মধ্যপ্রাচ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সেনা মোতায়েন করতে যাচ্ছে বলে খবরও বেরিয়েছে। এমন পদক্ষেপ বিশ্বজুড়ে তেল-গ্যাসের সঙ্কট ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে বলে অনেকে আশঙ্কাও করছেন।
সূত্র: সিএনএন
25 Mar 2026, 05:05 PM
মধ্যপ্রাচ্যে আরও ‘৩-৪ হাজার সেনা পাঠাচ্ছে’ যুক্তরাষ্ট্র
মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে পেন্টাগন শিগগিরই মধ্যপ্রাচ্যে পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নানান কথাবার্তার ভেতরেই তারা ওই অঞ্চলে সমরশক্তি আরও বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
বিষয়টি সম্বন্ধে অবগত দুই ব্যক্তি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ আভাস দিয়েছেন।
25 Mar 2026, 05:05 PM
যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির যুগ শেষ: ইরান
যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে আলোচনা চলছে বলে হোয়াইট হাউস যখন জোর গলায় দাবি করছে তখন ইরানের সামরিক বাহিনী কটাক্ষ করে যুক্তরাষ্ট্র কী নিজের সঙ্গেই আলোচনা চালাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বার্তায় ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি কড়া ভাষায় মার্কিন নেতৃত্বকে বিদ্রুপ করে বলেছেন, “তোমাদের প্রতিশ্রুতির যুগ শেষ।”
ইরানি সশস্ত্র বাহিনীর ঐক্যবদ্ধ কমান্ড খাতাম-উল-আনবিয়ার এই মুখপাত্র বলেন, “তোমাদের অভ্যন্তরীণ সংঘাত কী এমন পর্যায়ে পৌঁছে গেছে যে তোমরা এখন নিজেদের সঙ্গেই আলোচনা করছো?”
সূত্র: আল জাজিরা
25 Mar 2026, 05:05 PM
লাইভ ব্লগে স্বাগতম
২৬ দিন ধরে চলছে ইরান যুদ্ধ। প্রায় চার সপ্তাহের মাথায় এসে যুদ্ধবিরতির বিষয়ে ইরানের সঙ্গে ‘ভালো আলোচনা’ হওয়ার কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও ইরানের তরফে এ ধরনের খবর নাকচ করা হয়েছে। এছাড়া ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে মার্কিন ও ইসরায়েলি হামলাও অব্যাহত আছে।
এমন প্রেক্ষাপটে দাঁড়িয়ে থাকা ইরান যুদ্ধের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আসাদুর রহমান।