এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ইমেইল, ছবি হাতিয়ে নিল ইরানঘনিষ্ঠ হ্যাকাররা
হান্দালার সঙ্গে ইরানের সাইবার গোয়েন্দা সংস্থার সংযোগ আছে বলে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা। এ হ্যাকার গোষ্ঠীটি সম্প্রতি মেডিকেল সরঞ্জামনির্মাতা কোম্পানি স্ট্রাইকারে সাইবার হামলা চালানোরও দাবি করেছিল।