জাপানের পারমাণবিক নীতি নিয়ে জাতিসংঘে চীনের প্রশ্ন
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাপানের পারমাণবিক সক্ষমতা ও সামরিকীকরণ নিয়ে কঠোর সমালোচনা করেছে চীন। দেশটির প্রতিনিধি শু ফেং দাবি করেছেন, জাপান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং তাদের অতিরিক্ত প্লুটোনিয়াম মজুদ বিশ্ব নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ। জাপানকে তার পারমাণবিক অস্ত্রমুক্ত থাকার নীতি বজায় রাখার এবং পুনরায় সামরিকীকরণের পথ পরিহার করার আহ্বান জানিয়েছে চীন।