বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশুদের জন্য গাজার শিক্ষিকার অনন্য পাঠশালা
গাজার ধ্বংসস্তূপ থেকে জীবন বাঁচিয়ে মিশরে আশ্রয় নেওয়া হাদিল জামাল জোয়ারোবের মন পড়ে ছিল ফিলিস্তিনের বাস্তুচ্যুত শিশুদের কাছে, যাদের বই-খাতা আর ক্লাসরুম কেড়ে নিয়েছে ইসরায়েলি বোমা। আর সেজন্যই মিশরের আরিশ শহরে একটি ভাড়া ঘরে হাদিল গড়ে তুলেছেন বিনামূল্যের শিক্ষা কেন্দ্র। সেখানে এখন পাঠ নিচ্ছে দুইশর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শিশু।