ঈদের ঘিরে ব্যস্ততা কামারশালায়
কোরবানির ঈদ ঘনিয়ে আসায় চরম ব্যস্ত সময় পার করছেন কামারেরা। গরম লোহা পিটিয়ে তৈরি করছেন নতুন ছুরি-চাকু-চাপাতিসহ পশু জবাইয়ের নানা সরঞ্জাম। সেইসঙ্গে দীর্ঘ দিন ধরে ব্যবহার না করা বা পুরনো ছুরি-চাকু শান দিয়ে তারা ধারালো করছেন। ঈদের আগের দিন রাত পর্যন্ত চলবে তাদের তুমুল ব্যস্ততা।