বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার’
পক্ষাঘাতগ্রস্ত ও স্নায়ু রোগীদের জন্য দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার চালু হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এ সেন্টার উদ্বোধন করেন। আপাতত জুলাই গণঅভ্যুত্থানে আহতদের থেরাপি দেবে এ সেন্টার।