সাদাপাথরে বাড়ছে পর্যটক
সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথরে ব্যাপক লুটপাটের পর সেখানে কমে গিয়েছিল পর্যটক। নানা সমালোচনার মধ্যে ‘ভাঙা আর কাটা’ পাথর উদ্ধার করে সেখানে ফেলেছে জেলা প্রশাসন। তবে এতে সাদাপাথর এলাকার চিত্র আগের মত না দাঁড়ালেও ধীরে ধীরে পযর্টকদের আনাগোনা সেখানে বাড়ছে। তবে ‘ভাঙা-কাটা’ পাথরের মধ্য দিয়ে পর্যটকদের হাঁটাচলার ঝুঁকি রয়েছে।