১৯৩০ থেকে ২০২৬: বিশ্বকাপ বলের বিবর্তনের গল্প
ফুটবল বিশ্বকাপের ইতিহাস শুধু ট্রফি, গোল কিংবা কিংবদন্তি খেলোয়াড়দের গল্প নয়। প্রতিটি বিশ্বকাপের সঙ্গে বদলেছে ম্যাচ বলের নকশা, উপাদান এবং প্রযুক্তি। ১৯৩০ সালের চামড়ার লেইসযুক্ত তিয়েন্তো থেকে ২০২২ সালের সেন্সরযুক্ত আল রিহলা- প্রতিটি বল ফুটবলের প্রযুক্তিগত অগ্রগতির একেকটি অধ্যায়।