২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
‘ন্যাচারাল মিনারেল ওয়াটার’ লেবেল লাগানো ‘পেরিয়ে’র বোতলের পানি আসলে প্রাকৃতিক নয় অভিযোগে ফ্রান্সের এক ভোক্তা সংগঠন আদালতের শরণাপন্ন হয়েছে।
“সৈকত রক্ষার নামে বাণিজ্যিক একটা ধান্দা হয়ে আসছে কয়েক বছর ধরে; এটা পাউবো করছে, এর সঙ্গে আরও অনেকেই সম্পৃক্ত আছে,” বলেন রুমান ইমতিয়াজ তুষার।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর অনশন ভেঙেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। তবে দাবি পূরণের ‘স্পষ্ট’ ঘোষণা না আসা পর্যন্ত ঢাকার কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
তিন দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে শরিক হতে একের পর এক বাস নিয়ে কাকরাইলে আসছেন সতীর্থরা। আন্দোলনে সংহতি জানিয়ে অংশ নিয়েছেন বিপুল সংখ্যক শিক্ষকও। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অন্তত ৩০টি একতলা ও দোতলা বাসে করে শিক্ষার্থীরা অবস্থান নেয় প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায়। এসময় শিক্ষার্থীদের হাতে পানির বোতল নিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে।