তামিম ইকবালের নেতৃত্বে বিসিবির নতুন অ্যাডহক কমিটি
জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে মঙ্গলবার বিকেলে সংস্থাটির পরিচালক -ক্রীড়া (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান জানান, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী আমিনুলের কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। তিনি জানান, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তটি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসিকে জানানো হয়েছে।