১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
বর্তমানে টাইফুন বাভির শক্তি কিছুটা কমে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও, এতে থাকা বিপুল পরিমাণ জলীয়বাষ্পের কারণে ভারি বৃষ্টি ও বন্যার ঝুঁকি রয়েছে।
চীনে শনিবার রাতে টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। আঘাত হানার আগেই প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল।