হাসান ফিরোজের বনসাই রাজ্য
ছাদে এক চিলতে জায়গা নেই, সব জায়গা ভরে গেছে বনসাই গাছে। চার দশক ধরে বাড়ির ছাদে বনসাইয়ের রাজ্য গড়ে তুলেছেন কুমিল্লার শুভপুরের হাসান ফিরোজ। তার সংগ্রহে রয়েছে ফাইকাস, চায়না বট, পাকুর, কাঁঠালি বট, কামিনী, নিম, অডিনিয়াম, জুনিপারাস, ঝাউ, পাস্তা, শিমুল, খেজুর, বাঁশ, কৃষ্ণ চন্দন, তেঁতুল, অর্জুন ও সাইকাসসহ ৩০০ গাছ। শখের বনসাই বাগানেই এখন সময় কাটে তার।