২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একের পর এক চুক্তি করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আনু মুহাম্মদ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত দ্রোহযাত্রায় এ কথা বলেন তিনি।
অন্তর্বর্তী সরকারের মধ্যে ‘শেখ হাসিনা সরকারের’ ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আনু মুহাম্মদ । শনিবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বজনের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্রোহযাত্রার সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ইউনূস সরকারের ভাষা স্বৈরতন্ত্রের মত।”
“৫২, ৬৯, ৭১ ও ৯০ সালেও আমরা অভ্যুত্থান দেখেছি। সবগুলো পর্বে জনগণের শক্তি দেখেছি, কিন্তু জনগণের বিজয় দেখিনি," বলেন এ অধ্যাপক।