জেট ফুয়েল সংকট নেই, তারপরও বাড়ছে উড়োজাহাজ ভাড়ার চাপ
ইরান যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হলেও ইউরোপে আপাতত জেট ফুয়েলের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় অনেক এয়ারলাইন অলাভজনক রুট বাতিল করছে।