মামলা-গ্রেপ্তার-চার্জশিটের সিদ্ধান্ত পুলিশ নিজে নিতে চায়: আইজিপি
‘কাকে মামলা দেবো, কাকে অ্যারেস্ট করবো’; সেই সিদ্ধান্ত পুলিশ স্বাধীনভাবে নিতে চায় মন্তব্য করে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন, ‘মন্ত্রণালয় থেকে রাজনৈতিক ব্যক্তিত্বের নির্দেশনা’ চান না তারা। শনিবার বিকালে দ্য ডেইলি স্টারে পুলিশ সংস্কারের ওপর আয়োজিত এক গোলটেবিলে বক্তব্য রাখেন পুলিশের আইজিপি।