০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসাট আম বাজারে মঙ্গলবার খিরসাপাত আম মণপ্রতি ৩ হাজার থেকে ৪ হাজার দুইশত টাকায় বিক্রি হয়েছে।
একসঙ্গে চারটি জাতের আম বাজারে ওঠায় দামের দরপতন হয়েছে বলে ভাষ্য কৃষি বিভাগের।
এ মৌসুমে জেলায় প্রায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমচাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ ৫০ হাজার টন।