কিচেন কেবিনেটে যা যা রাখবেন না
বাসার একেক ঘরের গুরুত্ব একেক রকম। এর মাঝে রান্নাঘর খুবই গুরুত্বপূর্ণ। রান্না, খাবারের উপকরণ ও পাত্র রাখা ও গোছানোর মত কাজ হয় এ ঘরে। জিনিসপত্র গুছিয়ে রাখতে এই ঘরে আলাদা কেবিনেটের দরকার হয়। তবে কিছু সামগ্রী সেখানে রাখা ক্ষতিকর, এমনকি বিপজ্জনকও হতে পারে।