দিয়াবাড়ির কাশবনে মানুষের ‘ঢল’
শরৎ এলে কাশবন ভরে যায় সাদা ফুলে। ঢাকার বেশ কয়েকটি জায়গার মত এবার উত্তরার দিয়াবাড়িতেও ফুটেছে কাশফুল। তবে প্রতিদিনই সেখানে ভিড় করছেন মানুষেরা। কাশফুলের সঙ্গে নিজেদের ছবি তুলছেন, ভিডিও ধারণ করছেন। অল্প জায়গা জুড়ে কাশফুল ফুটলেও মানুষের ভিড়ে যেন ‘পা ফেলার অবস্থা নেই’।