প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স মার্জারের বিরোধিতায় ওয়াশিংটনে বিক্ষোভ
১১১ বিলিয়ন ডলারে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে অধিগ্রহণ করছে প্যারামাউন্ট স্কাইড্যান্স। এর ফলে ডিসি ইউনিভার্স, হ্যারি পটার, গেম অব থ্রোনস, মিশন ইম্পসিবল, স্টার ট্রেকের মত দুই স্টুডিওর আইকনিক সব ফ্র্যাঞ্চাইজি এক ছাতার নিচে চলে আসবে, যা নিয়ে ওয়াশিংটনে প্রতিবাদে মুখর হয়েছেন শিল্পী ও অধিকারকর্মীদের একটি অংশ। তাদের আশঙ্কা, এই মার্জারের ফলে বিনোদন বাজারে একচেটিয়া আধিপত্য তৈরি হবে।