বিজেপির গরু রাজনীতি ও সংখ্যালঘুদের সংকট
যে সমাজে মানুষের চেয়ে কোনো প্রতীক বড় হয়ে ওঠে, সেখানে মানবতা হারাতে বাধ্য। গরুকে ভালোবাসা বা ধর্ম পালন করা কোনো অপরাধ নয়; অপরাধ তখনই শুরু হয়, যখন গরু মানুষ হত্যার অজুহাত হয়ে দাঁড়ায়, যখন ধর্ম পরিণত হয় রাজনৈতিক অস্ত্রে।