২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রার্থীদের সাথে আলাপ না করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সর্ম্পূর্ণ অগণতান্ত্রিক: উমামা
প্রার্থীদের সাথে আলাপ না করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সর্ম্পূর্ণ অগণতান্ত্রিক: উমামা

ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেছেন, “প্রার্থীদের সাথে আলাপ না করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সর্ম্পূর্ণ অগণতান্ত্রিক। প্রার্থীদের সাথে আলাপ ছাড়া একটা স্টেট এজেন্সিকে আমরা ভোটকেন্দ্রে দেখতে চাইনা।” বুধবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন ভোটকেন্দ্রে অবস্থানের কথা বলতে পারে বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারে তখন আমাদের মনে আশঙ্কা তৈরি হয়েছে। কেন আলাদা করে আর্মিকে আনার প্রয়োজন হচ্ছে?”