ভূমিকম্পে পুরান ঢাকার আরমানিটোলায় নিহত তিন
ছুটির দিনে ঢাকায় ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় বহুতল ভবনের রেলিং ধসে তিন জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকে। আহতদের মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। ভূমিকম্পে হতাহতের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা। অবৈধভাবে নিয়ম লঙ্ঘন করে রাস্তাঘাট ও বহুতল নির্মাণ করায় অনেকে দুষছেন রাজউককে।