- লাইভ ব্লগের সমাপ্তি
- একনজরে যা এল, দাম যত
- অতঃপর অ্যাপলের সেই বিখ্যাত ‘ওয়ান মোর থিং’
- নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪
- এয়ারপডস ৫-এর দাম ১২৯ ডলার
- এয়ারপড ৫
- ১১৯৯ ডলার থেকে শুরু আইফোন ১৮ প্রো
- সারপ্রাইজ অ্যান্ড শাইন
- মঞ্চে জন টার্নাস
- জন টার্নাসের এক্স পোস্ট
- হার্ডওয়্যার লিড থেকে অ্যাপল প্রধান জন টার্নাস
- ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে কী কী আনছে অ্যাপল?
- অ্যাপলের এই ইভেন্টের মূল আকর্ষণ কী?
- ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট কী?
- লাইভ ব্লগে স্বাগতম
10 Sep 2026, 12:57 AM
লাইভ ব্লগের সমাপ্তি
অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট নিয়ে আমাদের লাইভ ব্লগের এখানেই সমাপ্তি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
10 Sep 2026, 12:31 AM
একনজরে যা এল, দাম যত
আইফোন ডুও ১,৯৯৯ ডলার থেকে
এয়ারপডস ৫ ১২৯ ডলার
অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ৩৯৯ ডলার থেকে
অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ ৭৯৯ ডলার থেকে
আইফোন ডুও: ২৫৬ জিবি থেকে ২ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ।
প্রি-অর্ডার ১৬ অক্টোবর, বিক্রি শুরু ২৩ অক্টোবর।
অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও আল্ট্রা ৪: প্রি-অর্ডার শুরু হয়েছে, বাজারে আসবে ১৮ সেপ্টেম্বর।
এয়ারপডস ৫: দাম আগের প্রজন্মের নয়েজ ক্যানসেলেশন ছাড়া মডেলের সমান।
09 Sep 2026, 11:57 PM
অতঃপর অ্যাপলের সেই বিখ্যাত ‘ওয়ান মোর থিং’
‘এর জন্য প্রতিটি অ্যাপের বিন্যাসে পরিবর্তন আনতে হয়েছে এবং বছরের পর বছর ধরে চলে আসা আইফোনের নকশার নীতিগুলো নতুন করে ভাবতে হয়েছে।
এর লক্ষ্য ছিল সফটওয়্যার ও নতুন হার্ডওয়্যারকে এমনভাবে একসঙ্গে কাজ করানো, যাতে পুরো বিষয়টি স্বাভাবিক ও সুন্দর দেখায়। এখন হোম স্ক্রিনের ডক উল্লম্বভাবে সাজানো হয়েছে। স্ট্যাটাস বারে প্রয়োজনীয় সব তথ্য আরও ছোট ও নমনীয় একটি ব্যবস্থায় দেখানো হয়, যা আইফোন ডুওর কোণায় সুন্দরভাবে বসে যায়।’
প্রয়োজনীয় নিয়ন্ত্রণগুলো পাশে সরিয়ে নেওয়া হয়েছে, ‘যাতে আপনার বৃদ্ধাঙ্গুলির সহজ নাগালের মধ্যেই নিয়ন্ত্রণগুলো থাকে।’
ফ্রেমটি টাইটানিয়ামের তৈরি। নিখুঁতভাবে মেশিনে তৈরি করে এতে আয়নার মতো চকচকে পালিশ দেওয়া হয়েছে।
খোলা অবস্থায় এটি এখন পর্যন্ত সবচেয়ে পাতলা আইফোন। ক্যামেরার উঁচু অংশের ভেতরে গুরুত্বপূর্ণ উপাদানগুলো নিখুঁতভাবে সাজানোর একটি বিশেষ কাঠামোর কারণে এমনটা সম্ভব হয়েছে।
খোলার পর কবজা স্ক্রিনটিকে সমতল অবস্থায় ধরে রাখে। ‘এটি খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়াকে নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে।’
ফেসটাইম ক্যামেরাটি ডিসপ্লের পেছনে লুকানো রয়েছে।
‘খোলা ও বন্ধ অবস্থার মধ্যে পরিবর্তনটি মসৃণ এবং পুরোপুরি স্বাভাবিক হতে হবে।’ দুটি ডিসপ্লেতেই একই অনুপাত রাখা হয়েছে।
‘আড়াআড়ি ও খাড়াভাবে, দুই ধরনের ব্যবহারের ক্ষেত্রেই এটি হবে নিমগ্ন করে রাখার মতো অভিজ্ঞতা।’
‘দুই পাশ একসঙ্গে যুক্ত হয়ে একটি অবিচ্ছিন্ন ফ্রেম তৈরি করে।’
‘আইফোন ডুও আপনার আগের কোনো আইফোনের মতো নয়। এটি পুরোপুরি নতুন, আবার একই সঙ্গে অসাধারণভাবে পরিচিত। আকারে এটি আপনার পাসপোর্টের সমান।’
আংশিক ভাঁজ করা অবস্থাতেও এটি ব্যবহার করা যাবে। ভাঁজের অংশে যেখানে স্পর্শ করে, সেখানে কাজ করা কঠিন হতে পারে, সেখান থেকে কনটেন্ট সরিয়ে নেওয়া যাবে।
বিভিন্ন অবস্থায় স্পিকারগুলোর মধ্যকার দূরত্বের পরিবর্তন বিবেচনায় নিয়ে বিশেষ টিউনিং অ্যালগরিদম কাজ করবে।
যে কোনো দিকেই এটি ব্যবহার করা যাবে। আইওএস ডিভাইসের অবস্থান বুঝে সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানাবে এবং দুই অংশে থাকা সেন্সরগুলো কাজে লাগাবে। টেবিলের ওপর রেখে কোনো স্ট্যান্ড ছাড়াই ডিসপ্লেতে কনটেন্ট দেখা যাবে।
‘আইফোন ডুও সত্যিই এখন পর্যন্ত সবচেয়ে ভার্সাটাইল আইফোন।’
একসঙ্গে দুটি অ্যাপ ব্যবহার করা যাবে, এমনকি একই অ্যাপ দুবার চালু করা যাবে। অ্যাপ পরিবর্তন করতে নিচ থেকে ওপরে সোয়াইপ করা যাবে। আবার একাধিক অ্যাপ জোড়া দিয়ে রাখলে পরে সহজেই সেগুলোতে ফিরে যাওয়া যাবে।
আইফোন ডুওতে দুই ডিসপ্লে সমানভাবে ব্যবহার করলে একবার চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি চলবে। ফাস্ট চার্জিং সুবিধায় প্রায় ২০ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হবে। আবার মাত্র ৫ মিনিট চার্জ দিলেই বাইরের ডিসপ্লেতে সর্বোচ্চ ৫ ঘণ্টা ভিডিও দেখা যাবে।
দুটি ব্যাটারি একসঙ্গে একটি ব্যাটারি হিসেবে কাজ করবে এবং সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। ভেতরের ডিসপ্লেতে সর্বোচ্চ ৩১ ঘণ্টা এবং বাইরের ডিসপ্লেতে ৪৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও চালানো যাবে।
বিশ্বজুড়ে শুধু ইসিম সুবিধা থাকবে। ফোনের দুই পাশে আলাদা ব্যাটারি থাকবে।
সি১এক্সের তুলনায় সি২ সর্বোচ্চ ৫০ শতাংশ দ্রুত কাজ করবে। যুক্তরাষ্ট্রের জন্য এতে ফাইভজি মিলিমিটার ওয়েভ সমর্থনও যুক্ত হয়েছে। পাশাপাশি এটি সর্বোচ্চ ১৫ শতাংশ কম ব্যাটারি খরচ করবে।
অ্যাপলের তৈরি প্রথম ফোল্ডএবল ফোন, যা সদ্য অনুষ্ঠিত অ্যাপলের সেপ্টেম্বর ২০২৬ ইভেন্টে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়েছে। এটি অ্যাপল ইতিহাসের একটি বড় মাইলফলক, কারণ এটিই প্রথম ডিভাইস যাতে ফ্লেক্সিবল বা ভাঁজ করা যায় এমন ডুয়াল-স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
‘এটি এমন এক আইফোন, অন্য কোনো আইফোনের সঙ্গে যার তুলনা চলে না।’
দাম শুরু ১৯৯৯ ডলার থেকে। স্টোরেজ ২৫৬ জিবি থেকে শুরু হয়ে ২ টেরাবাইট পর্যন্ত পাওয়া যাবে।
‘আমরা আকর্ষণীয় ট্রেড-ইন সুবিধা দেব।’
প্রি-অর্ডার শুরু হবে ১৬ অক্টোবর। বাজারে পাওয়া যাবে ২৩ অক্টোবর থেকে।
09 Sep 2026, 11:51 PM
নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪
‘স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে, সক্রিয় থাকতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং কিছু ক্ষেত্রে জীবন বাঁচাতেও এটি কীভাবে সহায়তা করেছে, তা নিয়ে আমরা অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি।’
সিরিজ ১২-এর দাম শুরু ৩৯৯ ডলার থেকে। আল্ট্রা ৪-এর দাম শুরু ৭৯৯ ডলার থেকে। দুটি মডেলেরই আজ থেকে প্রি-অর্ডার করা যাবে। বাজারে পাওয়া যাবে ১৮ সেপ্টেম্বর থেকে।
09 Sep 2026, 11:50 PM
এয়ারপডস ৫-এর দাম ১২৯ ডলার
এয়ারপডস ৫-এর দাম ১২৯ ডলার, যা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ছাড়া আগের প্রজন্মের মডেলের সমান।
এগুলোকে ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি টেকসই করে নতুনভাবে তৈরি করা হয়েছে’। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন চালু অবস্থায় চার ঘণ্টার বেশি শোনা যাবে এবং চার্জিং কেসসহ মোট ২০ ঘণ্টা ব্যবহার করা যাবে।
‘আইফোনের সঙ্গে এয়ারপডস আপনাকে আশপাশের মানুষের সঙ্গে সংযোগ বজায় রেখেই কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি কাজে লাগানোর সুযোগ দেবে।’
এয়ারপডস ৫-এ ‘হেই সিরি’ বলে হাত না লাগিয়ে সিরি ব্যবহারের সুবিধার পাশাপাশি লাইভ অনুবাদের সুবিধাও
রয়েছে।
‘এয়ারপডস ৫ আপনার আইফোনে থাকা অ্যাপল ইন্টেলিজেন্সের একটি স্বাভাবিক এক্সটেনশন।’
‘খোলা নকশার ইয়ারফোনে ইন্ডাস্ট্রির সেরা অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন।’
‘এয়ারপডস ৫-এ রয়েছে আমাদের জনপ্রিয় খোলা ধরনের ফিট।’ এয়ারপডস ৫ বিভিন্ন ধরনের কানের গঠনের সঙ্গে মানিয়ে আরও সমৃদ্ধ ও বিস্তারিত শব্দ দেবে। এতে নতুন অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি রয়েছে, যা এয়ারপডস ৪-এর তুলনায় ৫০
শতাংশ বেশি শব্দ কমাতে পারে।
09 Sep 2026, 11:42 PM
এয়ারপড ৫
এয়ারপড ৫ কেসে থাকবে ওয়্যারলেস চার্জিং। চার্জ
করা যাবে অ্যাপল ওয়াচের চার্জার দিয়েই।
দাম আগের চেয়ে ৩০ ডলার কম।
09 Sep 2026, 11:21 PM
১১৯৯ ডলার থেকে শুরু আইফোন ১৮ প্রো
আইফোন ১৮ প্রোতে ৪৫ ঘণ্টার ব্যাটারি লাইফ
৩০ ঘণ্টার ব্যবহার প্রতি চার্জে
আইফোন ১৮ প্রো, ২৫৬ জিবি ১১৯৯ ডলার
আইফোন ১৮ প্রো ম্যাক্স ১২৯৯ ডলার
09 Sep 2026, 11:12 PM
সারপ্রাইজ অ্যান্ড শাইন
09 Sep 2026, 11:08 PM
মঞ্চে জন টার্নাস
সিনেমার সম্ভাব্য নাটকীয় ওপেনিং সিনের ভিডিও দিয়ে আয়োজন শুরু।
‘দ্যাটস আওয়ার মেইন গাই’
টিম কুক ওপেনিং সিনে নতুন সিইও জন টার্নাসকে পরিচয় করিয়ে দিলেন।
09 Sep 2026, 10:50 PM
জন টার্নাসের এক্স পোস্ট
ইভেন্টের আগে সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন অ্যাপলের নতুন সিইও জন টার্নাস। পোস্টে তিনি লিখেছেন, “হ্যালো”।
অ্যাপলের দীর্ঘ ঐতিহ্য ও আইফোনের প্রথম যাত্রার কথা স্মরণ করিয়ে দিতেই টার্নাস এ সংক্ষিপ্ত ও প্রতীকী বার্তাটি ব্যবহার করেছেন বলে ধারণা অনেকের। তার এই ‘হ্যালো’ লেখা পোস্টে প্রায় ৯০ কোটি ভিউ হয়েছে।
অ্যাপল ভক্ত ও বিশ্লেষকদের ধারণা, এ ‘হ্যালো’ কেবল অভিবাদন নয়, বরং ফোল্ডএবল আইফোন ও এআইয়ের যুগে অ্যাপলের নতুন আত্মপ্রকাশেরই ঘোষণা।
09 Sep 2026, 10:46 PM
হার্ডওয়্যার লিড থেকে অ্যাপল প্রধান জন টার্নাস
অ্যাপলের প্রধান নির্বাহী পদে দীর্ঘ প্রায় দেড় দশকের যুগ সফলভাবে পার করার পর টিম কুক দায়িত্ব হস্তান্তর করেছেন ও নতুন সিইও হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সাবেক প্রধান জন টার্নাস।
অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে নতুন সিইও হিসেবে জন টার্নাসের এ অভিষেক হতে যাচ্ছে। জন টার্নাস ২০০১ সালে অ্যাপলের ডিজাইন ও প্রকৌশল টিমে যোগ দিয়েছিলেন।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কোম্পানির হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্যতম প্রভাবশালী চালিকাশক্তি ছিলেন। আইপ্যাড, আইফোন, ম্যাক এবং এয়ারপডসসহ অ্যাপলের প্রায় প্রতিটি ফ্ল্যাগশিপ পণ্যের হার্ডওয়্যার ডিজাইন ও উন্নয়নে সরাসরি নেতৃত্ব দিয়েছেন তিনি।
09 Sep 2026, 10:40 PM
‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টে কী কী আনছে অ্যাপল?
অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট হচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের বহুল প্রতীক্ষিত বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠান। এবারের ইভেন্টে অ্যাপল যা যা আনতে পারে তা নিচে তুলে ধরা হল–
আইফোন ডুও
এ ইভেন্টের সবচেয়ে বড় আকর্ষণ অ্যাপলের প্রথম ফোল্ডএবল স্মার্টফোন। ‘আইফোন ডুও’ নামের ডিভাইসটিতে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি ফোল্ড সিরিজের মতো চওড়া ল্যান্ডস্কেপ ডিজাইন, ম্যাগনেটিক হিঞ্জ সিস্টেম ও অ্যাপল পেন্সিল স্টাইলাসের সমর্থন।
এ২০ প্রো চিপ ও সি২ মডেম
ফোল্ডএবল ডিভাইসসহ নতুন লাইনআপে অ্যাপলের নিজস্ব প্রযুক্তির ‘এ২০ প্রো’ চিপ ও নতুন ‘সি২’ মডেম যোগ হবে, যা প্রসেসিং পাওয়ার ও এআই পারফরম্যান্সে বড় ধরনের লাফের ইঙ্গিত দেয়।
আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স
এ ইভেন্টে আত্মপ্রকাশ করা নতুন প্রো সিরিজটি আগের মডেলের তুলনায় ১০০ ডলার বেশি দামে বাজারে আসার ঘোষণা হতে পারে।
অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও আল্ট্রা ৪
স্মার্টওয়াচ লাইনে বড় কোনো পরিবর্তন না এলেও দ্রুতগতির প্রসেসর ও উন্নত নিরবচ্ছিন্ন স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার নিয়ে আসছে নতুন এসব ওয়াচ।
এয়ারপডস ৫
উন্নত সাউন্ড কোয়ালিটি ও লো-লেটেন্সির জন্য নতুন ‘এইচ৩’ চিপওয়ালা এয়ারপডসের দেখা মিলতে পারে এই মঞ্চে।
স্মার্ট হোম ও অন্যান্য
সাত ইঞ্চির ডিসপ্লের নতুন স্মার্ট হোম হাব, নতুন অ্যাপল টিভি ফোরকে ও হোমপড মিনি রিফ্রেশ সংস্করণের মতো বিভিন্ন স্মার্ট ডিভাইসের আসার গুঞ্জন রয়েছে।
সফটওয়্যার আপডেট
এবারের ইভেন্টে হার্ডওয়্যারের পাশাপাশি নতুন আইওএস ও অন্যান্য অপারেটিং সিস্টেম চালুর তারিখ ও আপডেট নিয়ে বিস্তারিত জানাবে কোম্পানিটি।
লাইভ কভারেজ ও ইকোসিস্টেম
ইভেন্টটিতে নতুন ফোল্ডএবল ও আইফোন ১৮ সিরিজের পাশাপাশি লাইভ ব্লগিং, হ্যান্ডস-অন কভারেজ ও পরিপূরক ইকোসিস্টেম ডিভাইসগুলোর প্রিমিয়ার সম্পন্ন হয়, যা অ্যাপলের ভবিষ্যৎ কৌশলের মূল ভিত্তি হিসেবে কাজ করছে।
09 Sep 2026, 10:36 PM
অ্যাপলের এই ইভেন্টের মূল আকর্ষণ কী?
‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্টের মূল আকর্ষণ সম্ভবত হতে যাচ্ছে অ্যাপলের দীর্ঘ প্রতীক্ষিত প্রথম ফোল্ডএবল ফোন, গুঞ্জন অনুসারে এতদিন ‘আইফোন আল্ট্রা’ নামে ডাকা হলেও আপাতত এটাকে ‘আইফোন ডুও’ নামে ডাকা হচ্ছে। ইভেন্টে এর মূল নাম প্রকাশ করবে অ্যাপল।
২ হাজার ডলার দামের এ প্রিমিয়াম ডিভাইসটিতে স্যামসাংয়ের ফোল্ড সিরিজের মতো চওড়া ল্যান্ডস্কেপ ডিজাইন, ম্যাগনেটিক হিঞ্জ সিস্টেম ও অ্যাপল পেন্সিল স্টাইলাসের সমর্থন যোগ হতে পারে, যা অ্যাপল ভক্ত ও প্রযুক্তি দুনিয়ায় বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।
পাশাপাশি, অ্যাপলের নতুন প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাসের প্রথম বড় মঞ্চে উপস্থিতি ও শক্তিশালী ‘এ২০ প্রো’ চিপওয়ালা নতুন আইফোন ১৮ প্রো সিরিজও এই ইভেন্টের অন্যতম প্রধান আকর্ষণ।
09 Sep 2026, 10:32 PM
‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ ইভেন্ট কী?
প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের একটি যুগান্তকারী ও বহুল প্রতীক্ষিত বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠান।
ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোয় অবস্থিত অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এই ইভেন্টটি অ্যাপলের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, বিশেষ করে কোম্পানির ফোল্ডএবল বাজারে প্রবেশ এবং শীর্ষ পর্যায়ে নেতৃত্ব পরিবর্তনের কারণে।
09 Sep 2026, 07:55 PM
লাইভ ব্লগে স্বাগতম
অ্যাপলের বুধবারের এ বিশেষ ইভেন্টের নাম ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’। দীর্ঘ ১৫ বছর পর টিম কুকের স্থলাভিষিক্ত হয়ে নতুন প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাস প্রথমবার কোনো বড় আইফোন ইভেন্ট পরিচালনা করতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান্টা ক্লারা কাউন্টির শহর কুপার্টিনোর স্টিভ জবস থিয়েটারে আয়োজিত এ ইভেন্টে প্রথমবারের মতো ফোল্ডএবল ফোন ও আইফোন ১৮ প্রো সিরিজ আনতে পারে অ্যাপল। কিন্তু আর কে কী আসতে পারে এ ইভেন্টে?
সেই খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি হাসান বিপুল ও জান্নাতুল ফেরদৌস।