‘বাংলাদেশি সংস্কৃতি’ কি সাংস্কৃতিক শোধনবাদের নতুন হাতিয়ার?
ভাস্কর্য ভাঙচুর, মাজারে হামলা থেকে শুরু করে বাংলাদেশ বেতার বা বাংলাদেশ ব্যাংকের পোশাকবিধি সংক্রান্ত বিতর্ক—এগুলো কি বিচ্ছিন্ন কোনো ঘটনা, নাকি আমাদের প্রাতিষ্ঠানিক কাঠামোয় সুপরিকল্পিতভাবে ঢুকে পড়ছে ‘সাংস্কৃতিক স্বৈরাচার’? ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর কি তবে ‘বাংলাদেশী সংস্কৃতি’র মোড়কে সেই পুরোনো আগ্রাসনই ফিরে আসছে নতুন রূপে?