- রেহমাত-ইকরামের জুটিতে বাংলাদেশের হতাশা
- লাইভ ব্লগের সমাপ্তি
- সংক্ষিপ্ত স্কোর:
- ১৫৯ বলে ইকরাম-রেহমাতের জুটিতে পঞ্চাশ
- দায়িত্বশীল ব্যাটিংয়ে রেহমাতের ফিফটি
- শাহিদিকে দ্রুত ফেরালেন মিরাজ
- মালিকের প্রতিরোধ ভাঙলেন ইবাদত
- মালিকের পঞ্চাশ, জুটির পঞ্চাশ
- শাহিদউল্লাহকে ফেরালেন ইবাদত
- প্রথম আঘাত হাসানের
- শুরুতেই রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
- রিভিউ না নিয়ে উইকেট 'হারাল' বাংলাদেশ
- ৩৪৬ রানে থামল বাংলাদেশ
- রিভিউ নিয়ে জুটি ভাঙল আফগানিস্তান
- লাইভ ব্লগে স্বাগত
- রান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে নামছে বাংলাদেশ
10 Oct 2026, 07:28 PM
রেহমাত-ইকরামের জুটিতে বাংলাদেশের হতাশা
দুই ২ উইকেট নিয়ে দারুণভাবে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেটে দায়িত্বশীল ব্যাটিংয়ে তাদের হতাশ করে লিডের আশা জাগিয়েছে আফগানিস্তান।
৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রানে দ্বিতীয় দিন শেষ কতরেছে আফগানিস্তান। এখনও ১৩৫ রানে পিছিয়ে রয়েছে তারা।
১৮৬ বলে আট চার ও এক ছয়ে ৮৪ রানে ব্যাট করছেন অধিনায়ক রেহমাত শাহ। তার সঙ্গে ১৯৪ বল স্থায়ী ৭২ রানের জুটিতে ইকরাম আলিখিলের অবদান ৯১ বলে তিন চারে ২৬।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন ইবাদত হোসেন। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।
তৃতীয় দিন সকালে প্রথম ওভারের পর দ্বিতীয় নতুন বল নিতে পারবে বাংলাদেশ। সেদিকেই হয়তো তাকিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪ (আতাল ১৭, মালিক ৬২, শাহিদউল্লাহ ২০, রেহমাত ৮৪*, শাহিদি ০, ইকরাম ২৬*; হাসান ১৬-৩-৩৬-১, ইবাদত ১১-২-৫০-২, মিরাজ ২০-৭-৩৭-১, তাইজুল ২১-৪-৪৪-০, নাঈম ১০-০-৩৭-০, মুমিনুল ১-০-৬-০)
10 Oct 2026, 07:28 PM
লাইভ ব্লগের সমাপ্তি
আবু ধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
10 Oct 2026, 07:13 PM
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬
আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪
10 Oct 2026, 07:11 PM
১৫৯ বলে ইকরাম-রেহমাতের জুটিতে পঞ্চাশ
দ্রুত ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়লেন রেহমাত শাহ ও ইকরাম আলিখিল। দায়িত্বশীল ব্যাটিংয়ে পঞ্চম উইকেটে ১৫৯ বলে তারা গড়লেন পঞ্চাশ রানের জুটি।
তাইজুল ইসলাম বলে রেহমাতের সিঙ্গেল পঞ্চাশ স্পর্শ করে জুটির রান।
৭৪ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১৯১। ৭৬ বলে দুই চারে ১৮ রানে খেলছেন ইকরাম। ১৭১ বলে ছয় চার ও এক ছয়ে ৭২ রানে ব্যাট করছেন রেহমাত।
10 Oct 2026, 07:10 PM
দায়িত্বশীল ব্যাটিংয়ে রেহমাতের ফিফটি
পরপর দুই ওভারে উইকেট হারিয়ে চাপে পড়া আফগানিস্তানকে পথে রেখেছেন রেহমাত শাহ। ধৈর্যশীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
৫৮তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে ক্যারিয়ারের সপ্তম টেস্ট ফিফটি স্পর্শ করেন রেহমাত। বাংলাদেশের বিপক্ষে একটি সেঞ্চুরি আছে তার।
রেহমাতের সঙ্গে ক্রিজে আছেন ইকরাম আলিখিল। তিনি খেলছেন ১৪ রানে।
৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের রান ১৭৪।
10 Oct 2026, 05:25 PM
শাহিদিকে দ্রুত ফেরালেন মিরাজ
স্রেফ দুই বল টিকলেন হাশমাতউল্লাহ শাহিদি। মেহেদী হাসান মিরাজের চমৎকার ডেলিভারিতে স্টাম্পড হয়ে গেলেন তিনি।
অফ স্পিনারের তীক্ষ্ণ বাঁক ও বাড়তি বাউন্স সামলাতেই পারেননি শাহিদি। পা বাড়িয়ে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন তিনি। বল গ্লাভসে জমিয়েই বেলস ফেলে দেন লিটন দাস।
২ বল খেলে শূন্য রানে ফেরেন শাহিদি।
৪৭ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ১৩৯। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইকরাম আলিখিল।
10 Oct 2026, 05:18 PM
মালিকের প্রতিরোধ ভাঙলেন ইবাদত
চা-বিরতির পর প্রথম ওভারে সাফল্য পেল বাংলাদেশ। ইবাদত হোসেনের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন এক প্রান্ত আগলে রাখা আব্দুল মালিক।
অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে ব্যাট চালিয়ে দেন এই ওপেনার। একটু বাড়তি বাউন্স করা বল মাঝ ব্যাটে নিতে পারেননি মালিক। ডাইভ দিয়ে ক্যাচ গ্লাভসে নেন লিটন দাস। ভাঙে ১৫১ বল স্থায়ী ৭০ রানের জুটি।
১২০ বলে চার চার ও এক ছয়ে ৬২ রান করেন মালিক।
৪৬তম ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ১৩৪। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী হাশমাতউল্লাহ শাহিদি।
10 Oct 2026, 05:06 PM
মালিকের পঞ্চাশ, জুটির পঞ্চাশ
তাইজুল ইসলামের করা আর্ম ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ আব্দুল মালিক, ৮৭। সাত টেস্টে এটা তার প্রথম পঞ্চাশ।
পরের ওভারে নাঈম হাসানকে চার মেরে জুটির রান পঞ্চাশে নিয়ে যান রেহমাত শাহ, ৮২ বলে।
৩৫ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ১১৬।
10 Oct 2026, 04:53 PM
শাহিদউল্লাহকে ফেরালেন ইবাদত
হাসান মাহমুদের পর সাফল্য পেলেন আরেক পেসার ইবাদত হোসেন। তার শর্ট বলে ফিরে গেলেন শাহিদউল্লাহ।
ঠিকঠাক পুল করতে পারেননি আফগান টপ অর্ডার ব্যাটসম্যান। ডিপ ফাইন লেগে ডাইভ দিয়ে দারুণ এক ক্যাচ নেন হাসান মাহমুদ।
শাহিদউল্লাহ বলটি ছেড়েও দিতে পারতেন ছিল। বড় রানের আশায় শট খেলতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনেন তিনি। ভাঙে ৬২ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
৪৪ বলে দুই চারে ২০ রান করেন শাহিদউল্লাহ।
২১ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ৬৮। ক্রিজে আব্দুল মালিকের সঙ্গী রেহমাত শাহ।
10 Oct 2026, 02:01 PM
প্রথম আঘাত হাসানের
আফগানিস্তানের শুরুর জুটি ভাঙলেন হাসান মাহমুদ। এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল তাড়ায় স্লিপে ধরা পড়লেন সেদিকউল্লাহ আতাল।
অফ স্টাম্পের অনেক বাইরের বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন আতাল। সেটা না করে তিনি বাউন্ডারের আশায় সেটা তাড়া করতে যান। এই মাশুল দেন নিজের উইকেট বিলিয়ে। প্রথম স্লিপে ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। ভাঙে ৬২ বল স্থায়ী ৩০ রানের জুটি।
৩১ বলে তিন চারে ১৭ রান করেন আতাল।
১১ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৩০। ক্রিজে আব্দুল মালিকের সঙ্গী শাহিদউল্লাহ।
10 Oct 2026, 01:19 PM
শুরুতেই রিভিউয়ে ব্যর্থ বাংলাদেশ
আফগানিস্তান ইনিংসের প্রথম ওভারে রিভিউ নিয়ে ব্যর্থ হলো বাংলাদেশ। হারাল প্রথম রিভিউ।
হাসান মাহমুদের অফ স্টাম্পের একটুর বাইরের বল ব্যাটে খেলতে পারেননি সেদিকউল্লাহ আটাল। প্যাডে লেগে জমা পড়ে কিপার লিটন দাসের গ্লাভসে।
বোলার আগ্রহী ছিলেন না কিন্তু স্লিপ ফিল্ডারদের আত্মবিশ্বাস দেখে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতে কাজ হয়নি।
১ ওভারে আফগানিস্তানের রান ৪।
10 Oct 2026, 01:19 PM
রিভিউ না নিয়ে উইকেট 'হারাল' বাংলাদেশ
প্রথম ওভারে বাজে রিভিউ নেওয়া বাংলাদেশ এবার রিভিউ নিল না! আর এর মাশুল দিল উইকেট ‘হারিয়ে।’
হাসান মাহমুদের নতুন ওভারের প্রথম বল ঠিকঠাক খেলতে পারেননি সেদিকউল্লাহ আটাল। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।
জোরাল আবেদন করলেও রিভিউ নেয়নি বাংলাদেশ। একটু পরে রিপ্লেতে দেখানো হয়, ব্যাটের কানা ছুঁয়ে দিক অনেকটা পাল্টে জমা পড়েছিল গ্লাভসে। সে সময় ভীষণ হতাশ ও ক্ষুব্ধ দেখায় নাজমুল হোসেন শান্তকে।
মাত্র ১৩ বলের মধ্যে রিভিউ নিয়ে তালগোল পাকালেন বাংলাদেশ অধিনায়ক। যেটা নেওয়ার কোনো দরকার ছিল না, সেটা নিলেন। আর পরে যেটা অবশ্যই নেওয়া উচিত ছিল, সেটা নিলেন না।
৩ ওভারে আফগানিস্তানের রান বিনা উইকেটে ৫।
10 Oct 2026, 01:02 PM
৩৪৬ রানে থামল বাংলাদেশ
ক্যারিয়ার সেরা ইনিংসে এক প্রান্তে লড়াই করলেন নাঈম হাসান। তবে আরেক প্রান্তে তিনি পেলেন না যোগ্য সঙ্গ। তাতে দ্বিতীয় দিন বেশিক্ষণ টিকল না বাংলাদেশের প্রথম ইনিংস।
৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৪৬ রানে।
এদিন মাত্র ৮.৩ ওভারে বাংলাদেশের শেষ দুটি উইকেট নেয় আফগানিস্তান।
ইবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন ইয়ামিন আহমাদজাই। মিডল-লেগ স্টাম্পের বলে ব্যাট পেতে দেন ইবাদত, ব্যাটের কানায় লেগে বল যায় পয়েন্টে। সেখানে অনায়াসে মুঠোয় নেন জিয়া-উর-রেহমান।
৬৭ বলে চার চারে ৩৫ রানে অপরাজিত থাকেন নাঈম। টেস্টে এটাই তার সর্বোচ্চ। আগের সেরা ছিল ২৬। নিজের অভিষেক ইনিংসে ২০১৮ সালে চট্টগ্রামে করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩১৭/৮) ৯২.৩ ওভারে ৩৪৬ (নাঈম ৩৫*, তাইজুল ৯, ইবাদত ০; আহমাদজাই ২০.৩-৩-৭৯-৩, সালিম ২৩-২-৮২-৪, শাহিদি ৩-০-২৪-০, আলম ১২.৪-৫-২০-২, জিয়া ১৯-১-৭৭-০, কাইস ১৪.২-১-৬০-১)
10 Oct 2026, 12:39 PM
রিভিউ নিয়ে জুটি ভাঙল আফগানিস্তান
দিনের শুরুতেই সাফল্য পেল আফগানিস্তান। রিভিউ নিয়ে তাইজুল ইসলামকে ফেরাল তারা।
মোহাম্মাদ সালিমের লেগ স্টাম্পের বাইরের বলে পুল করেন তাইজুল। ব্যাটে খেলতে পারেননি বাঁহাতি এই ব্যাটসম্যান। গ্লাভসে ছুঁয়ে জমা পড়ে কিপার ইকরাম আলিখিলের গ্লাভসে।
জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন আফগানিস্তান অধিনায়ক। তাতে মেলে সাফল্য, ভাঙে ৫৭ বল স্থায়ী ৩০ রানের জুটি।
২০ বলে ৯ রান করেন তাইজুল।
৯০ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ৩৩৫। ক্রিজে তাদের শেষ জুটি।
10 Oct 2026, 11:58 AM
লাইভ ব্লগে স্বাগত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
10 Oct 2026, 11:58 AM
রান বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে নামছে বাংলাদেশ
এক সময় ২ উ্ইকেটে ২২১ রানের দৃঢ় ভিতের উপর দাঁড়ানো বাংলাদেশের সামনে এখন সাড়ে তিনশ রানই অনেক দূরের পথ। তবে শেষ দুই উইকেট নিয়ে যতটা সম্ভব এর কাছাকাছি যেতে চাইবে নাজমুল হোসেন শান্তর দল।
আবু ধাবিতে শনিবার ৮ উইকেটে ৩১৭ রানে দ্বিতীয় দিন শুরু করবে বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা ১২টায়।
আগের দিন এক পর্যয়ে ৯৬ রান যোগ করতে বাংলাদেশ হারায় ৬ উইকেট।
৩৩ বলে এক চারে ১১ রানে ব্যাট করছেন নাঈম হাসান। ১০ বলে চার রানে খেলছেন তাইজুল ইসলাম।
তানজিদ হাসান, সাদমান ইসলাম ও লিটন দাস পঞ্চাশ ছুঁয়েও ইনিংস বড় করতে পারেননি। দুই অঙ্ক স্পর্শ করা মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ পঞ্চাশ পর্যন্ত যেতে পারেননি।
শূন্য রানে ফেরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।
৭০ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সালিম। দুটি করে উইকেট নেন ইসমাত আলম ও ইয়ামিন আহমাদজাই।
সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৪ ওভারে ৩১৭/৮ (সাদমান ৬৭, তানজিদ ৮৩, মুমিনুল ৩৯, শান্ত ২৯, মুশফিক ০, লিটন ৫৩, মিরাজ ২৪, নাঈম ১১*, হাসান ২, তাইজুল ৪*; আহমাদজাই ১৬-৩-৬২-২, সালিম ১৯-১-৭০-৩, শাহিদি ৩-০-২৪-০, আলম ১২.৪-৫-২০-২, জিয়া ১৯-১-৭৭-০, কাইস ১৪.২-১-৬০-১)