২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

অ‍্যালেনের সেঞ্চুরিতে দ. আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউ জিল‍্যান্ড

সংক্ষিপ্ত স্কোর:

 

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮

 

নিউ জিল‍্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১

04 Mar 2026, 10:34 PM

৩৩ বলে অ‍্যালেনের সেঞ্চুরি

মার্কো ইয়ানসেনের উপর যেন তাণ্ডব চালালেন ফিন অ‍্যালেন। দুটি চারের পর দুটি ছক্কা মেরে দুই দলের রান নিয়ে এলেন সমতায়। পরের বলে আরেকটি চারে স্পর্শ করলেন সেঞ্চুরি, দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে!

প্রথম সেমি-ফাইনালে ৯ উইকেটে জিতল নিউ জিল‍্যান্ড। দ্বিতীয়বারের মতো তারা জায়গা করে নিল ফাইনালে। প্রথমবার খেলেছিল ২০২১ আসরে।

অ‍্যালেনের সেঞ্চুরিতে ৪৩ বল বাকি থাকতে লক্ষ‍্যে পৌঁছে গেল নিউ জিল‍্যান্ড।

ইয়ানসেনের এই ওভারেই রাচিন রাভিন্দ্রার সঙ্গে অ‍্যালেনের জুটি স্পর্শ করে পঞ্চাশ, ২১ বলে।

৩৩ বলে ১০০ রানে অপরাজিত থাকেন অ‍্যালেন। তার অতিমানবীয় ইনিংসটি গড়া ৮ ছক্কা ও ১০ চারে। তার সঙ্গে ৫৬ বলে জুটিতে রাভিন্দ্রার অবদান ১১ বলে ১৩।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (মার্করাম ১৮, ডি কক ১০, রিকেলটন ০, ব্রেভিস ৩৪, মিলার ৬, স্টাবস ২৯, ইয়ানসেন ৫৫*, বশ ২, রাবাদা ০, মহারাজ ১*; হেনরি ৪-০-৩৪-২, ম্যাকনকি ১-০-৯-২, ফার্গুসন ৪-০-২৯-১, নিশাম ৩-০-৪২-১, স্যান্টনার ৪-০-২৫-০, রাভিন্দ্রা ৪-০-২৯-২)

নিউ জিল‍্যান্ড: ১২.৫ ওভারে ১৭৩/১ (সাইফার্ট ৫৮, অ‍্যালেন ১০০*, রাভিন্দ্রা ১৩*; ইয়ানসেন ২.৫-০-৫৩-০, রাবাদা ৩-০-২৮-১, এনগিডি ২-০-২২-০, বশ ২-০-৩৫-০, মহারাজ ৩-০-৩৩-০)

04 Mar 2026, 10:19 PM

জুটি ভাঙলেন রাবাদা

দশম ওভারে এসে নিউ জিল‍্যান্ডের আগ্রাসী উদ্বোধনী জুটি ভাঙতে পারল দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাদার চমৎকার ডেলিভারিতে বোল্ড হয়ে গেলেন টিম সাইফার্ট।

স্টাম্পে থাকা ডেলিভারির লাইনে যেতে পারেননি সাইফার্ট। বল আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৫৫ বল স্থায়ী ১১৭ রানের উদ্বোধনী জুটি।

চলতি আসরে এ নিয়ে সাইফার্ট ও ফিন অ‍্যালেনের জুটিতে এলো ৪৬৩ রান। বিশ্বকাপ তো বটেই টি-টোয়েন্টিতে যে কোনো সিরিজ বা টুর্নামেন্টও কোনো উদ্বোধনী জুটির সর্বোচ্চ।

04 Mar 2026, 10:13 PM

১৯ বলে অ‍্যালেনের পঞ্চাশ

টিম সাইফার্টের পর বিস্ফোরক ব‍্যাটিংয়ে পঞ্চাশ স্পর্শ করলেন ফিন অ‍্যালেন, ১৯ বলে।

কেশাভ মহারাজের বলে চার মারার পর সিঙ্গেল নিয়ে পঞ্চাশে যান অ‍্যালেন। চলতি আসরে যৌথভাবে এটা দ্রুততম পঞ্চাশ।

বিশ্বকাপের নক আউট পর্বের কোনো ম‍্যাচে এটাই দ্রুততম পঞ্চাশ। আগের রেকর্ড ছিল ইউভরাজ সিংয়ের। ২০০৭ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চাশ ছুঁয়েছিলেন তিনি ২০ বলে।

নিউ জিল‍্যান্ডের হয়ে এটাই দ্রুততম পঞ্চাশ। চলতি আসরেই কানাডার বিপক্ষে ২২ বলে পঞ্চাশ ছুঁয়েছিলেন রেকর্ড নিজের করে নিয়েছিলেন গ্লেন ফিলিপস।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম পঞ্চাশের রেকর্ডও হয়ে গেল এবার। ২০২২ সালে ২০ বলে পঞ্চাশ ছুঁয়ে রেকর্ড ছিল পাকিস্তানের শাদাব খানের।

৯ ওভারে নিউ জিল‍্যান্ডের রান বিনা উইকেটে ১১৭। ২২ বলে ছয়টি চার ও চারটি ছক্কায় ৫৮ রান করেন অ‍্যালেন। ৩২ বলে দুই ছক্কা ও সাত চারে ৫৮ রান করেন সাইফার্ট।

04 Mar 2026, 09:58 PM

পাওয়ার প্লেতে এলোমেলো দ. আফ্রিকা

বোলিংয়ে একদমই সুবিধা করতে পারছে না দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে ম‍্যাচ অনেকটাই নিজেদের মুঠোয় নিয়ে এসেছে নিউ জিল‍্যান্ড।

৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান করেছে নিউ নিউজিল‍্যান্ড।

২১ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪১ রানে ব‍্যাট করছেন টিম সাইফার্ট। স্রেফ ১৫ বলে তিন ছক্কা ও চারটি চারে ৪৩ রানে খেলছেন ফিন অ‍্যালেন।

কর্বিন বশের করা ষষ্ঠ ওভারে এক ছক্কা ও চারটি চারে ২২ রান নিয়েছেন অ‍্যালেন।

জয়ের জন‍্য শেষ ১৪ ওভারে স্রেফ ৮৬ রান চাই নিউ জিল‍্যান্ডের।

04 Mar 2026, 09:51 PM

২৫ বলে উদ্বোধনী জুটির পঞ্চাশ

যেন সম্পূর্ণ ভিন্ন উইকেটে খেলা হচ্ছে! যেখানে দ্রুত রান করতে ভুগলেন দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ব‍্যাটসম‍্যান। সেখানে বিস্ফোরক ব‍্যাটিংয়ে স্রেফ ২৫ বলে পঞ্চাশ স্পর্শ করেছে টিম সাইফার্ট ও ফিন অ‍্যালেনের উদ্বোধনী জুটি।

দক্ষিণ আফ্রিকার কোনো বোলারকেই খুব একটা পাত্তা দিচ্ছেন না নিউ জিল‍্যান্ডের দুই ব‍্যাটসম‍্যান। প্রথাগত শটের পাশাপাশি তারা খেলছেন উদ্ভাবনী শটও। তাতে যেন এলোমেলো হয়ে গেছে এই ম‍্যাচের আগ পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দলটি।

৫ ওভারে নিউ জিল‍্যান্ডের রান বিনা উইকেটে ৬২। ২১ বলে সাইফার্টের রান ৪১। ৯ বলে অ‍্যালেনের রান ২১।

04 Mar 2026, 09:35 PM

বেঁচে গেলেন সাইফার্ট

ভাগ্য সহায় হলো না দক্ষিণ আফ্রিকার। অল্পের জন্য বেঁচে গেলেন নিউ জিল্যান্ড ওপেনার টিম সাইফার্ট।

দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি একটু টেনে করেন কাগিসো রাবাদা। পুল করেন সাইফার্ট। কিন্তু টাইমিং ঠিকঠাক হয়নি। বল উঠে যায় অনেক উপরে। ফাইন লেগের দিকে অনেকটা দৌড়ে গিয়েও বলের নাগাল পাননি কিপার কুইন্টন ডি কক। তার হালকা সামনে পড়ে বল।

তখন ১১ রানে খেলছিলেন সাইফার্ট।
 

04 Mar 2026, 09:23 PM

ফাইনালে উঠতে নিউ জিল্যান্ডের চাই ১৭০ রান

চমৎকার বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে খুব বড় সংগ্রহ গড়তে দিল না নিউ জিল্যান্ড। ফাইনালে ওঠার লড়াইয়ে আগে ব্যাটিং করে ১৬৯ রানের পুঁজি গড়তে পারল প্রোটিয়ারা।

শুরুতে চাপে পড়া দক্ষিণ আফ্রিকাকে কিছুক্ষণ টানেন ডেওয়াল্ড ব্রেভিস। দুটি ছক্কা ও তিনটি চারে ৩৪ রান করেন তিনি। পরে ট্রিস্টান স্টাবস ও মার্কো ইয়ানসেনের পঞ্চাশ ছোঁয়া জুটিতে দেড়শ স্পর্শ করে দলটির রান।

দেশের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় ফিফটিতে ৫৫ রানে অপরাজিত থাকেন ইয়ানসেন। পাঁচটি ছক্কা ও দুটি চারে গড়া তার ৩০ বলের ইনিংস।

নিউ জিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন রাচিন রাভিন্দ্রা। ২৯ রানে দুই শিকার ধরেন এই স্পিনিং অলরাউন্ডার। এক ওভার বল করে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কাঁপিয়ে দেন কোল ম্যাকনকি। কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে পরপর দুই বলে ফেরান তিনি। দুটি প্রাপ্তি ম্যাট হেনরিরও।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৮ (মার্করাম ১৮, ডি কক ১০, রিকেলটন ০, ব্রেভিস ৩৪, মিলার ৬, স্টাবস ২৯, ইয়ানসেন ৫৫*, বশ ২, রাবাদা ০, মহারাজ ১*; হেনরি ৪-০-৩৪-২, ম্যাকনকি ১-০-৯-২, ফার্গুসন ৪-০-২৯-১, নিশাম ৩-০-৪২-১, স্যান্টনার ৪-০-২৫-০, রাভিন্দ্রা ৪-০-২৯-২)

04 Mar 2026, 09:18 PM

হেনরির দুর্দান্ত শেষ ওভার

দলে ফিরেই ব্যাট হাতে অবদান রাখছেন মার্কো ইয়ানসেন। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেমি-ফাইনালে বিধ্বংসী ব্যাটিংয়ে ফিফটি করেছেন দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার।

ট্রিস্টান স্টাবসকে বিদায় করার পর ইয়ানসেনের তোপের মুখে পড়েন লকি ফার্গুসন। ওভারের চতুর্থ বলে তাকে গ্যালারিতে নিয়ে ফেলেন ইয়ানসেন। পরের বলে লং-অন দিয়ে ওড়ান আরেকটি।

৪০ রান থেকে পরপর দুই ছক্কায় ২৮ বলে ফিফটি স্পর্শ করেন ইয়ানসেন।

বিশ্বকাপে এটি ইয়ানসেনের প্রথম ফিফটি। দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয়।
 

04 Mar 2026, 09:11 PM

ইয়ানসেনের দ্বিতীয় ফিফটি

ঝড় তোলার সময়ে এসে বিদায় নিলেন ট্রিস্টান স্টাবস। স্টাম্প ভেঙে তাকে ড্রেসিং রুমে ফেরত পাঠালেন লকি ফার্গুসন।

নিজের শেষ ওভার করতে এসে প্রথম বলেই স্টাবসকে ফিরিয়ে দেন কিউই পেসার। তার লেগ কাটার ব্যাটেই লাগাতে পারেননি দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।

দুই চার ও এক ছক্কায় ২৪ বলে ২৯ রান করেন স্টাবস। ভাঙে মার্কো ইয়ানসেনের সঙ্গে তার ৪৮ বল স্থায়ী ৭৩ রানের জুটি।

পঞ্চাশের দুয়ারে থাকা ইয়ানসেনের সঙ্গে ক্রিজে নতুন ব্যাটসম্যান কর্বিন বশ।
 

04 Mar 2026, 09:07 PM

স্টাবসের স্টাম্প ভাঙলেন ফার্গুসন

একশ রানের আগেই পাঁচ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকাকে টানছেন ট্রিস্টান স্টাবস ও মার্কো ইয়ানসেন। ষষ্ঠ উইকেটে তারা পঞ্চাশ রানের জুটি গড়েছেন, ৪৩ বলে।

জুটিতে অগ্রণী ইয়ানসেন। ২১ বলে তার অবদান ২৯। আরেক প্রান্তে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন স্টাবস।

১৭ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১২৮।

04 Mar 2026, 09:00 PM

স্টাবস-ইয়ানসেনের জুটিতে পঞ্চাশ

পাওয়ার প্লের পর কমেছে দক্ষিণ আফ্রিকার রানের গতি। মাঝের ওভারে ৩ উইকেট হারানো দলটি ১৪তম ওভারে স্পর্শ করেছে একশ। এর আগে পাওয়ার প্লেতে হারিয়েছিল ২ উইকেট।

১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১০১। ১২ বলে মার্কো ইয়ানসেনের রান ১৭। ১০ বলে ট্রিস্টার স্টাবসের রান ৭।

04 Mar 2026, 08:47 PM

১৪ ওভারে দক্ষিণ আফ্রিকার ১০০

নিয়মিত উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা বিপদে পড়ে গেল ডেওয়াল্ড ব্রেভিসের বিদায়ে। দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান ফিরলেন জেমস নিশামের বলে ক‍্যাচ দিয়ে।

পেস বোলিং অলরাউন্ডারের বলে ড্রাইভ করতে চেয়েছিলেন ব্রেভিস। টাইমিং করতে পারেননি তিনি। কাভারে সহজ ক‍্যাচ নেন মিচেল স‍্যান্টনার।

১১ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ৮০। ক্রিজে ট্রিস্টান স্টাবসের সঙ্গী মার্কো ইয়ানসেন।

04 Mar 2026, 08:35 PM

ব্রেভিসকে হারিয়ে বিপদে দ. আফ্রিকা

রাচিন রাভিন্দ্রার বলে একবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারলেন না ডেভিড মিলার। আরেকবার ছক্কার চেষ্টায় সীমানায় ক‍্যাচ দিয়ে ফিরলেন তিনি।

ওভারের প্রথম বলে ডিপ কাভারে ক‍্যাচ দেন মিলার। হাতে নিতে পারেননি গ্লেন ফিলিপস। তার শরীরে লেগে বল পড়ে যায় নিচে। সে সময় ৩ রানে ছিলেন মিলার।

ওভারের শেষ বলে উড়িয়ে মেরে লং অফে ড‍্যারিল মিচেলের হাতে ধরা পড়েন মিলার। ৬ বলে তিনি করেন ৬ রান।

১০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৪ উইকেটে ৭৭। ক্রিজে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গী ট্রিস্টান স্টাবস।  

04 Mar 2026, 08:31 PM

জীবন পেয়েও ব‍্যর্থ মিলার

যার হাতে জীবন পেয়েছিলেন তার বলেই ক‍্যাচ দিলেন এইডেন মার্করাম। নিজের প্রথম ওভারে দক্ষিণ আফ্রিকা অধিনায়কের উইকেট পেলেন রাচিন রাভিন্দ্রা।

বাঁহাতি স্পিনারের বলে বড় শটের চেষ্টায় সফল হননি মার্করাম। সামনের দিকে এগিয়ে এসে চমৎকার ক‍্যাচ নেন ড‍্যারিল মিচেল।

তিনি ঠিকঠাক ক‍্যাচ নিয়েছেন কিনা দেখার জন‍্য তৃতীয় আম্পায়ারের কাছে পাঠান মাঠের আম্পায়ার। কয়েকবার রিপ্লে দেখে আউট দেন তৃতীয় আম্পায়ার। ভাঙে ৩৫ বল স্থায়ী ৪৩ রানের জুটি।

৩ রানে জীবন পেয়ে ২০ বলে ১৮ রান করে ফেরেন মার্করাম।

৮ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৩ উইকেটে ৫৭। ক্রিজে ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গী ডেভিড মিলার।

04 Mar 2026, 08:20 PM

রাভিন্দ্রাই ফেরালেন মার্করামকে

কোল ম‍্যাকনকির চমৎকার বোলিংয়ে পাওয়ার প্লেতে দুটি উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। রাচিন রাভিন্দ্রা ক‍্যাচ না ছাড়লে উইকেট বাড়তে পারত আরেকটি।

দ্বিতীয় ওভারে পরপর দুই বলে কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনকে ফিরিয়ে দেন অফ স্পিনার ম‍্যাকনকি। পরের বলে স্লিপে ফিল্ডার না থাকায় সেদিক দিয়ে বাউন্ডারি পান ডেওয়াল্ড ব্রেভিস।

চতুর্থ ওভারে লকি ফার্গুসনের বলে মিডউইকেটে ক‍্যাচ দিয়েও বেঁচে যান এইডেন মার্করাম। সে সময় ৩ রানে ছিলেন তিনি।

৬ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ৪৮। ১৫ বলে ১৬ রানে খেলছেন মার্করাম। ১২ বলে ব্রেভিসের রান ১৫।

04 Mar 2026, 08:07 PM

পাওয়ার প্লেতে ২ উইকেট

দ্রুত ফিরে যেতে পারতেন এইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের ক‍্যাচ ছাড়লেন রাচিন রাভিন্দ্রা।

চতুর্থ ওভারে আক্রমণে আসেন লকি ফার্গুসন। গতিময় পেসারের বলে ফ্লিক করেন মার্করাম। ঠিকঠাক টাইমিং করতে পারেননি, ক‍্যাচ যায় মিডউইকেট। সেখানে সুযোগ কাজে লাগাতে পারেননি রাভিন্দ্রা।

সে সময় ৩ রানে ছিলেন মার্করাম। পরের বলে চমৎকার কাভার ড্রাইভে চার রান পান দক্ষিণ আফ্রিকান ওপেনার।

৪ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৮।

04 Mar 2026, 08:02 PM

জীবন পেলেন মার্করাম

দ্বিতীয় ওভারে আক্রমণে এসে দক্ষিণ আফ্রিকাকে বড় ধাক্কা দিলেন কোল ম‍্যাকনকি। পরপর দুই বলে এই অফ স্পিনার নিলেন কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটনের উইকেট।

ম‍্যাট হেনরির করা প্রথম ওভারে ছক্কা হাঁকানো ডি কক ছিলেন আগ্রাসী মেজাজ। ম‍্যাকনকিকে চার মারার পর উড়িয়ে মারার চেষ্টায় ধরা পড়েন তিনি মিড অনে। শরীরের বেশ কাছের বলে ঠিকঠাক পুল করতে পারেননি তিনি তিনি। বাকিটা অনায়াসে সারেন লকি ফার্গুসন।

৮ বলে একটি করে ছক্কা ও চারে ডি কক করেন ১০।

পরের বলে কাট করে শর্ট থার্ড ম‍্যানে ধরা পড়েন রিকেলটন। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

নতুন ব‍্যাটসম‍্যান ডেওয়াল্ড ব্রেভিস ব‍্যাটের কানায় লেগে স্লিপ দিয়ে পান বাউন্ডারি। স্লিপে কোনো ফিল্ডার থাকলে ম‍্যাকনকির হ‍্যাটট্রিক হয়েও যেতে পারত!

২ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ১৬।

04 Mar 2026, 07:49 PM

ম‍্যাকনকির জোড়া আঘাত

ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে কিছুটা সংশয় ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ পেসারকে পাচ্ছে নিউ জিল্যান্ড। গত ম্যাচের একাদশ থেকে স্রেফ একটি পরিবর্তন এনেছে কিউইরা।

পেস বোলিং অলরাউন্ডার জিমি নিশামকে একাদশে ফিরিয়েছে নিউ জিল্যান্ড। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে খেলা লেগ স্পিনার ইশ সোধি।

নিউ জিল্যান্ড একাদশ: টিম সাইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রাভিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কোল ম্যাকনকি, ম্যাট হেনরি, জিমি নিশাম, লকি ফার্গুসন।

04 Mar 2026, 07:19 PM

বাদ পড়েছেন সোধি, একাদশ ফিরেছেন নিশাম

ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা, পেস বোলিং অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ও অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজকে ফিরিয়েছে প্রোটিয়ারা।

তাদেরকে একাদশে জায়গা দিতে বাদ পড়েছেন স্পিনিং অলরাউন্ডার জর্জ লিন্ডা, গতিময় পেসার আনরিখ নরকিয়া, তরুণ পেসার কিউনা মাফাকা।

দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, কাগিসো রাবাদা, কর্বিন বশ, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, লুঙ্গি এনগিডি।

04 Mar 2026, 07:19 PM

তিন পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা

কয়েন নিক্ষেপ করলেন এইডেন মার্করাম। টেলস ডাকলেন মিচেল স্যান্টনার। উঠলও তাই। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে টস জিতল নিউ জিল্যান্ড।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক স্যান্টনার। আগে ব্যাটিংয়ে আপত্তি নেই মার্করামেরও।

04 Mar 2026, 07:08 PM

টস জিতে ফিল্ডিংয়ে নিউ জিল্যান্ড

ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। ইডেন গার্ডেন্সে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।  

টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব ও সুপার এইটে হারিয়েছে সব দলকে। গত আসরের রানার্সআপরা আরেকটি ফাইনালের পথে লড়াইয়ে নামছে।  

অন্য দিকে সুপার এইটে বাদ পড়তে বসেছিল নিউ জিল্যান্ড। রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নেয়  মিচেল স্যান্টনারের দল। 

ইতিহাস দক্ষিণ আফ্রিকার পক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি তারা। জিতেছে আগের পাঁচ ম্যাচেই। তবে নক আউটে এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা। 

04 Mar 2026, 06:50 PM

দক্ষিণ আফ্রিকাকে থামাতে পারবে নিউ জিল্যান্ড?

ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও নিউ জিল্যান্ড। ইডেন গার্ডেন্সে মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।  

টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্ব ও সুপার এইটে হারিয়েছে সব দলকে। গত আসরের রানার্সআপরা আরেকটি ফাইনালের পথে লড়াইয়ে নামছে।  

অন্য দিকে সুপার এইটে বাদ পড়তে বসেছিল নিউ জিল্যান্ড। রান রেটে পাকিস্তানকে পেছনে ফেলে শেষ চারে জায়গা করে নেয়  মিচেল স্যান্টনারের দল। 

ইতিহাস দক্ষিণ আফ্রিকার পক্ষে। নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি তারা। জিতেছে আগের পাঁচ ম্যাচেই। তবে নক আউটে এই প্রথম মুখোমুখি হচ্ছে তারা।