05 Nov 2026, 08:48 AM
সিলেটে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্টে হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সিলেট জয় ভীষণ প্রয়োজন নাজমুল হোসেন শান্তদের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
ব্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে সিলেটে মাঠে নামবেন শান্ত-লিটনরা। প্রথম ম্যাচে প্রত্যশা মেটাতে পারেননি তারা। বোলারদের লড়াই করার মতো পুঁজি এনে দেওয়ার দায়িত্ব তাদের কাঁধে।
প্রথম ম্যাচে হতাশ করেছেন বোলাররাও, বিশেষ করে দ্বিতীয় ইনিংস। লাইন ও লেংথে যথেষ্ট ধারাবাহিক ছিলেন না তারা। সিরিজে হার এড়াতে তাদেরও ঘুরে দাঁড়ানো জরুরি।
05 Nov 2026, 08:46 AM
লাইভ ব্লগে স্বাগত
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের সিলেট টেস্টের প্রথম দিনের খেলার সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।