09 Oct 2026, 11:37 AM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
আবু ধাবিতে একমাত্র টেস্টে টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।
09 Oct 2026, 11:17 AM
আফগান চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ
এশিয়ান গেমসে ভরাডুবির ক্ষত এখনও দগদগে। পরপর দুই ম্যাচে হতশ্রী পারফরম্যান্সে কোনো পদকই পায়নি বাংলাদেশ দল। তবে এবার সংস্করণ ভিন্ন। টি-টোয়েন্টির হতাশা ভুলিয়ে দেওয়ার সুযোগ টেস্ট ক্রিকেটের অভিজাত মঞ্চে।
আবু ধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার খেলা শুরু হবে বেলা ১২টায়।
এই ম্যাচ দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা করবে বাংলাদেশ। এই প্রথম নিরপেক্ষ কোনো ভেন্যুতে টেস্ট খেলবে তারা।
এমনিতে এই ম্যাচের আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এখনও নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অবস্থায় পৌঁছাতে পারেনি তারা। তাই প্রায়শই সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ম্যাচ আয়োজন করে দেশটি।
১৬১টি টেস্ট খেলে ফেলার পর এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলার স্বাদ পেতে চলেছে বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে বাংলাদেশ দল খানিক বেকায়দায়ই পড়েছে আমিরাতের তীব্র গরমের জন্য।
09 Oct 2026, 11:16 AM
লাইভ ব্লগে স্বাগত
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।