২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের সেঞ্চুরি, সাদমান-মুমিনুলের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ

টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানের দৃঢ়তায় দ্বিতীয় দিন শেষে ৫২ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

12 Nov 2025, 04:39 PM

৫২ রানে এগিয়ে বাংলাদেশ

ফেরার ম‍্যাচ সেঞ্চুরিতে রাঙালেন মাহমুদুল হাসান জয়। আগের সেরা ১৩৮ ছাড়িয়ে প্রথম ডাবল সেঞ্চুরির আশা বাচিয়ে রেখেছেন এই ওপেনার। দারুণ ঝকঝকে ফিফটি করেছেন সাদমান ইসলাম। জয়ের সঙ্গে আরেকটি চমৎকার জুটি গড়ছেন মুমিনুল হক।

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৩৮ রান। দিনের শুরুতে আয়ারল‍্যান্ডকে প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকরা এগিয়ে ৫২ রানে।

২৮৩ বলে ১৪ চার ও চারটি ছক্কায় ১৬৯ রানে ব‍্যাট করছেন জয়। ১২৪ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮০ রানে খেলছেন মুমিনুল। তাদের জুটিতে এসেছে ১৭০ রান।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (জয় ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; ম‍্যাককার্থি ৮-১-৩৪-০, ইয়াং ৭-০-২৭-০, ম‍্যাকব্রিন ২৪-৫-৯৩-০, নিল ৮-০-৩৮-০, হামফ্রিজ ২৩-০-৭৮-১, ক‍্যাম্ফার ৬-০-৩৫-০, টেক্টর ৯-১-৩১-০)

12 Nov 2025, 04:19 PM

দেড়শ ছাড়িয়ে জীবন পেলেন জয়

কার্টিস ক‍্যাম্ফারকে ছক্কায় ওড়িয়ে দেড়শ রানে গেলেন মাহমুদুল হাসান জয়। এক বল পর মারলেন আরেকটি চার। পরের বলে ফিরে যেতে পারতেন এই ওপেনার। কিন্তু স্লিপে ক‍্যাচ নিতে পারলেন না পল স্টার্লিং।

ইনিংসে প্রথম কোনো সুযোগ হাতছাড়া করল আয়ারল‍্যান্ড।

জীবন পেয়ে আরেকটি ছক্কা মারলেন জয়। এই ছয়ে জুটির রান স্পর্শ করে দেড়শ, ২৩২ বলে। টানা দুই উইকেটে দেড়শ রানের জুটি পেল বাংলাদেশ।

৮০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩২০। ২৭০ বলে ১৬২ রানে খেলছেন জয়। ১০৭ রানে ব‍্যাট করছেন মুমিনুল হক।

12 Nov 2025, 04:01 PM

আগের সেরা ছাড়িয়ে জয়

২০২২ সালে ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ ছিল মাহমুদুল হাসান জয়ের আগের সেরা। সেটা ছাড়িয়ে গেলেন এই ওপেনার।

তার প্রাপ্তির ওভারে লিডও নিল বাংলাদেশ।

৭৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৮৮। ২৫৮ বলে ১৩৮ রানে খেলছেন জূয়। ১০১ বলে ৬১ রানে ব‍্যাট করছেন মুমিনুল হক।

আয়ারল‍্যান্ডকে প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে দেওয়া বাংলাদেশ এখন ২ রানে এগিয়ে।

12 Nov 2025, 03:47 PM

জয়-মুমিনুলের জুটিতে একশ

টানা দুই উইকেটে শতরানের উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ। প্রথম তিন ব‍্যাটসম‍্যানের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে স্বাগতিকরা পৌঁছে গেল লিডের দুয়ারে।

হ‍্যারি টেক্টরের বলে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের দুটি সিঙ্গেলে জুটির রান যায় তিন অঙ্কে, ১৮৯ বলে।

৭৩ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৬৮। ৮৯ বলে ৫৬ রানে খেলছেন মুমিনুল। ২৪৬ বলে জয়ের রান ১২৯।

12 Nov 2025, 03:33 PM

৭৫ বলে মুমিনুলের ফিফটি

ক্রিজে যাওয়ার পর থেকে সাবলীল ব‍্যাট করছেন মুমিনুল হক। রানের চাকা সচল রেখেছেন মূলত বাঁহাতি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যানই।

অফ স্পিনার অ‍্যান্ডি ম‍্যাকব্রিনকে ছক্কায় ওড়িয়ে ক‍্যারিয়ারের ২৩তম পঞ্চাশ স্পর্শ করলেন মুমিনুল, ৭৫ বলে। পরের বলে মারলেন চার।

৭০ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২৬৫। ৭৮ বলে ৫৫ রানে ব‍্যাট করছেন মুমিনুল।১৩৯ বলে ১২৭ রানে খেলছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

12 Nov 2025, 03:05 PM

জয়-মুমিনুলের জুটিতে পঞ্চাশ

সাদমান ইসলামের বিদায়ের পর দায়িত্বশীল ব‍্যাটিংয়ে বাংলাদেশকে টানছেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দ্বিতীয় উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়েছেন তারা, ১১৪ বলে।

অনায়াসে খেলছেন দুই ব‍্যাটসম‍্যান। কেউই ভাবাতে পারছেন না তাদের। ধীরে ধীরে ব‍্যবধান কমিয়ে আনছেন জয় ও মুমিনুল।

৬১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২২১। ২০৭ বলে ১১০ রানে খেলছেন জয়, ২৮ বলে মুমিনুলের রান ২৮।

12 Nov 2025, 02:46 PM

ফেরার ম‍্যাচে জয়ের সেঞ্চুরি

টেস্ট একাদশে ফেরার ম‍্যাচ সেঞ্চুরিতে রাঙালেন মাহমুদুল হাসান জয়। ১৯০ বলে করলেন দ্বিতীয় সেঞ্চুরি, দেশের মাটিতে প্রথম।

জর্ডান নিলের বলে গালি দিয়ে বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করেন জয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে করেছিলেন প্রথম সেঞ্চুরি, তিন বছর ও ৩০ ইনিংস পর করলেন দ্বিতীয়টি।

বেশ সময় নিচ্ছেন জয়। একদমই তাড়াহুড়া করছেন না। ৭২ বলে পঞ্চাশ স্পর্শ করার পর আরও সাবধানী ব‍্যাটিংয়ে পরের পঞ্চাশ করলে ১১৮ বলে।

৫৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২০৬। ১৯৪ বলে নয় চার ও এক ছক্কায় ১০০ রানে খেলছেন জয়। ৪৫ রানে দুই চারে ২৩ রানে ব‍্যাট করছেন মুমিনুল হক।

12 Nov 2025, 02:22 PM

বাংলাদেশের আরেকটি ভালো সেশন

সিলেট টেস্টে আরও একটি ভালো সেশন কাটিয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের উইকেট হারিয়ে ৩১ ওভারে স্বাগতিকরা যোগ করেছে ৮৯ রান।

প্রথম সেশনে ২৪ ওভারে ১০৯ রান এসেছিল। দ্বিতীয় সেশনে রানের গতি কিছুটা কমাতে পেরেছে আয়ারল‍্যান্ড।

চা-বিরতিতে যাওয়ার সময় ৫৫ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৯৮। ১৮৪ বলে আট চার ও এক ছক্কায় ৯৪ রানে খেলছেন মাহমুদুল হাসান জয়। তার সঙ্গে ৩০ রানের জুটিতে মুমিনুল হকের অবদান ৪৩ বলে ২১ রান।  

এখনও উইকেটে বোলারদের জন‍্য তেমন কোনো সহায়তা নেই। সহেজই খেলছেন ব‍্যাটসম‍্যানরা। দারুণ ব‍্যাটিং করে ৮০ রান করে ফিরেছেন সাদমান।

দেশের মাটিতে প্রথম ও ক‍্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির কাছে দাঁড়িয়ে জয়। ২০২২ সালের মার্চে টেস্ট ক্রিকেটে নিজের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

পরের ৩০ ইনিংসে তিনি করতে পারেন কেবল তিনটি ফিফটি। এনসিএলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করে ছন্দে ফেরার আভাস দেওয়া ২৪ বছর বয়সী ওপেনারের সামনে এবার টেস্টেও সেঞ্চুরির হাতছানি।

12 Nov 2025, 01:31 PM

সাদমানের বিদায়ে ভাঙল জুটি

কট বিহাইন্ডের রিভিউয়ে সফল হল আয়ারল‍্যান্ড। সাদমান ইসলামের বিদায়ে ভাঙল ২৪৮ বল স্থায়ী ১৬৮ রানের উদ্বোধনী জুটি।

বাঁহাতি স্পিনার ম‍্যাথু হামফ্রিজের বলে কাট করতে চেয়েছিলেন সাদমান। ঠিকঠাক খেলতে পারেননি। ব‍্যাটের নিচের কানায় লেগে জমা পড়ে উইকেটরক্ষকের গ্লাভসে।

জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন আয়ারল‍্যান্ড অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নি। তাতে পাল্টায় সিদ্ধান্ত।

১০৪ বলে নয় চার ও এক ছক্কায় ৮০ রান করে ফেরেন সাদমান।

৪২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ১৬৯। ক্রিজে মাহমুদুল হাসান জয়ের সঙ্গী মুমিনুল হক।

12 Nov 2025, 01:11 PM

জয়-সাদমানের জুটিতে দেড়শ

দারুণ জুটিতে বাংলাদেশকে এগিয়ে নিচ্ছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। সিলেট টেস্টের দ্বিতীয় দিন তারা গড়েছেন দেড়শ রানের জুটি।

বাংলাদেশের আগের পাঁচটি দেড়শ রানের উদ্বোধনী জুটিতে ছিলেন তামিম ইকবাল।

টেস্টে এর আগের ১৩ জুটিতে তেমন সফল ছিলেন না এই দুই ওপেনার। তাদের সর্বোচ্চ ছিল কেবল ৪৩ রান। তারা এবার গড়লেন বাংলাদেশের ষষ্ঠ দেড়শ ছোঁয়া উদ্বোধনী জুটি।

৩৭ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১৫৪। ৯৬ বলে ৭৫ রানে খেলছেন সাদমান। ১২৭ বলে ৭৬ রানে ব‍্যাট করছেন জয়।

12 Nov 2025, 12:20 PM

বাংলাদেশের দারুণ সেশন

সকালে ১৪ বলের মধ‍্যে শেষ দুই উইকেট নিয়ে আয়ারল‍্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থামিয়ে দিয়েছে বাংলাদেশ। জবাব দিতে নেমে প্রথম সেশনের বাকি সময়ে কোনো উইকেট না হারিয়ে ১০৯ রান করেছে নাজমুল হোসেন শান্তর দল।

মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় ১৭৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

৬৭ বলে আর চার ও এক ছক্কায় ৫৮ রানে ব‍্যাট করছেন সাদমান ইসলাম। ৭৭ বলে সাত চার ও এক ছক্কায় ৫০ রানে খেলছেন মাহমুদুল হাসান জয়।

তাদের জুটিতে এসেছে ১০৯ রান। জয় ও সাদমান ১৪ উদ্বোধনী জুটি গড়ে এই প্রথম পঞ্চাশ ছাড়াতে পেরেছেন। তাদের আগের সেরা শুরুর জুটি ছিল কেবল ৪৩ রানের।

১৮ ইনিংস পর পঞ্চাশের দেখা পাওয়া জয় একটু সাবধানী। দেখেশুনে খেলছেন, মারা বল পেলেই কেবল মারছেন। অন‍্য প্রান্তে শুরু থেকেই সাবলীল জয়। তাদের ব‍্যাটে বড় সংগ্রহের ভিত পেয়ে গেছে বাংলাদেশ।

২৪ ওভার করাতে পাঁচ বোলার ব‍্যবহার করেছেন আয়ারল‍্যান্ড অধিনায়ক অ‍্যান্ড বালবার্নি। তাদেরই কেউই ব‍্যাটসম‍্যানের ভাবাতে পারেননি। কোনো সুযোগ তৈরি করতে পারেননি।  

12 Nov 2025, 11:30 AM

৭২ বলে জয়ের ফিফটি, জুটির একশ

টেস্টে ফেরার ম‍্যাচে ফিফটির দেখা পেলেন মাহমুদুল হাসান জয়, ৭২ বলে। টেস্ট ক‍্যারিয়ারে এটি তার পঞ্চম ফিফটি।

২০২৩ সালের পর এই সংস্করণে প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন জয়। দুই বছর আগে সিলেটেই নিউ জিল‍্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। ১৮ ইনিংস পর সেই মাঠেই পেলেন পঞ্চাশের দেখা।

জয়ের পঞ্চাশের আগের বলে উদ্বোধনী জুটির রান স্পর্শ করে একশ।

২১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ১০৩। ৫৪ বলে ৫২ রানে খেলছেন সাদমান ইসলাম। জয় ৭২ বলে খেলছেন ৫০ রানে। দুই জনই মেরেছেন সাতটি করে চার ও একটি করে ছক্কা।

12 Nov 2025, 11:23 AM

৪৯ বলে সাদমানের ফিফটি

শুরু থেকে অনায়াসে খেলছেন সাদমান ইসলাম। সাবলীল ব‍্যাটিংয়ে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ, ৪৯ বলে।

ম‍্যাথু হ‍্যামফ্রিজকে পরপর দুই বলে দুটি চার মেরে পঞ্চাশে পৌঁছান সাদমান। বাঁহাতি ক‍্যারিয়ারের সপ্তম ফিফটি এটি।

২০ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৯৭। ৫১ বলে সাত চার ও এক ছক্কায় ৫০ রানে খেলছেন সাদমান। মাহমুদুল হাসান জয় ৬৯ বলে সাত চার ও এক ছক্কায় খেলছেন ৪৬ রানে।

12 Nov 2025, 11:23 AM

জয়-সাদমানের জুটিতে পঞ্চাশ

সাবলীল ব‍্যাটিংয়ে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। শুরুর জুটিতে তাদের পঞ্চাশ এসেছে ৬৯ বলে।

প্রথম ৫ ওভারে কেবল ৩ বল খেলার সুযোগ পান সাদমান ইসলাম। ২৭ বল খেলা জয় খেলেন দেখেশুনে।

এক প্রান্তে বেশ আক্রমণাত্মক ব‍্যাটিং করছেন সাদমান। আরেক প্রান্তে নিজের মতো করে খেলে যাচ্ছেন জয়। বাজে বল পেলে মারছেন বাউন্ডারি।

১২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৫। ২৭ বলে তিন চার ও এক ছক্কায় ২৭ রানে খেলছেন সাদমান। ৪৫ বলে চারটি চার ও এক ছক্কায় ২৮ রানে ব‍্যাট করছেন জয়।

12 Nov 2025, 09:51 AM

৮৬ রানে থামল আয়ারল‍্যান্ড

দ্বিতীয় দিন মাত্র ১৪ বল টিকল আয়ারল‍্যান্ডের প্রথম ইনিংস। শেষ ২ উইকেট হারিয়ে ১৬ রান যোগ করল সফরকারীরা।

এক প্রান্ত আগলে রাখা ব‍্যারি ম‍্যাককার্থিকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে আয়ারল‍্যান্ডকে ২৮৬ রানে থামালেন হাসান মাহমুদ।

৬৪ বলে চারটি চারে ৩১ রান করেন ম‍্যাককার্থি। আগের ওভারে তাইজুলকে ছক্কা হাঁকানো ক্রেইগ ইয়াং অপরাজিত থাকেন ৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৭০/৮) ৯২.২ ওভারে ২৮৬ (ম‍্যাককার্থি ৩১, হামফ্রিজ ০, ইয়াং ৬*; হাসান ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭৮-২, মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

12 Nov 2025, 09:47 AM

শুরুতেই তাইজুলের আঘাত

হাসান মাহমুদের করা দিনের প্রথম ওভারে দুটি বাউন্ডারি মারলেন ব‍্যারি ম‍্যাককার্থি। পরের ওভারে উইকেট হারাল আয়ারল‍্যান্ড।

তাইজুল ইসলামের লেগ স্টাম্পে পিচ করে সোজা যাওয়া ডেলিভারিতে সুইপ করেন ম‍্যাথু হামফ্রিজ। ব‍্যাটে খেলতে পারেননি তিনি। এলবিডব্লিউর জোরাল আবেদনে যতক্ষণে আম্পায়ার সাড়া দেন ততক্ষণ প্রায় এক রান নিয়ে ফেলেছেন দুই ব‍্যাটসম‍্যান।

আম্পায়ার আউট দেওয়ার সঙ্গে সঙ্গেই রিভিউ নেন হামফ্রিজ। তবে তাতে কোনো কাজ হয়নি। বল আঘাত হানত লেগ স্টাম্পে।

৯২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৯ উইকেটে ২৮৪। ক্রিজে সফরকারীদের শেষ জুটি।

12 Nov 2025, 09:13 AM

আয়ারল‍্যান্ডকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ‍্য বাংলাদেশের

দ্বিতীয় দিন সকালে যত দ্রুত সম্ভব আয়ারল‍্যান্ডের বাকি দুটি উইকেট তুলে নিতে চায় বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে দিতে চায় তিনশ রানের নিচে। 

সিলেটে বুধবার ৮ উইকেটে ২৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে আয়ারল‍্যান্ড। ৫৬ বলে দুই চারে ২১ রানে খেলছেন ব‍্যারি ম‍্যাককার্থি। 

প্রথম দিন আয়াল‍্যান্ডের পাঁচটি ক‍্যাচ ছেড়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। জীবন পাওয়া চার ব‍্যাটসম‍্যানই থিতু হয়েছেন, গড়েছেন জুটি। ফিল্ডিং ভালো হলে সফরকারীদের আরও কমেই হয়তো থামাতে পারত বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সোয়া ৯টায়।

একটি করে ক‍্যাচ ছেড়েছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। 

৫০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মেহেদী হাসান মিরাজ। অভিষেকে বাঁহাতি স্পিনার হাসান মুরাদ নেন ২ উইকেট। বাকি তিন বোলার নেন একটি করে উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে):

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (বালবার্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক‍্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম‍্যাকব্রিন ৫, নিল ৩০, ম‍্যাককার্থি ২১*; হাসান ১২-৪-৩২-১, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২১-৬-৭২-১, মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)