সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: ১৩৩
28 Jun 2025, 11:08 AM
বাংলাদেশের অসহায় আত্মসমর্পন
চতুর্থ দিন ন্যুনতম লড়াইও করতে পারল না বাংলাদেশ। সফরকারীদের ইনিংস ৩০ মিনিটের মধ্যে গুটিয়ে দিল শ্রীলঙ্কা।
ইবাদত হোসেনকে এলবিডব্লিউ করে বাংলাদেশের ইনিংস ১৩৩ রানে গুটিয়ে দেন থারিন্ডু রাত্নায়াকে। পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন ইবাদত, ব্যাটে খেলতে পারেননি। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে ব্যর্থ হন তিনি।
ইনিংস ও ৭৮ রানে কলম্বো টেস্ট জিতে সিরিজও জিতল শ্রীলঙ্কা। ড্র হয়েছিল গল টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ১১৭/৬) ৪৪.২ ওভারে ১৩৩ (লিটন ১৪, নাঈম ৫, তাইজুল ৬, ইবাদত ৬, নাহিদ ০*; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জয়াসুরিয়া ১৮-২-৫৬-৫, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, রাত্নায়াকে ৫.২-০-১৯-২)
28 Jun 2025, 10:58 AM
তাইজুলকে ফিরিয়ে জয়াসুরিয়ার ৫
প্রথম তিন ইনিংসে কেবল ১ উইকেট নেওয়া প্রবাথ জয়াসুরিয়ার স্পিনে ইনিংস ব্যবধানে জয়ের দুয়ারে শ্রীলঙ্কা।
সকাল থেকে টানা তিন ওভারে ৩ উইকেট পেলেন জয়াসুরিয়া। ফিরতি ক্যাচ নিয়ে তাইজুল ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার তিনি পেলেন ৫ উইকেট।
৪৪ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১২৯। ক্রিজে ইবাদত হোসেনের সঙ্গী নাহিদ রানা।
28 Jun 2025, 10:55 AM
টিকলেন না নাঈম
লিটন দাসের পর নাঈম হাসানকেও ফেরালেন প্রবাথ জয়াসুরিয়া। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের বিদায়ে প্রথম ঘণ্টাতেই ম্যাচ শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ল।
অফ স্টাম্পের বাইরের বল পা বাড়িয়ে খেলতে গিয়ে নাগালে পাননি নাঈম। পা বাইরে বেরিয়ে গেলে স্টাম্পিংয়ের সুযোগ কাজে লাগান কুসাল মেন্ডিস।
৮ বলে নাঈম করেন ৫ রান।
৪৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১২৭। ক্রিজে তাইজুল ইসলামের সঙ্গী ইবাদত হোসেন।
28 Jun 2025, 10:41 AM
শুরুতেই ফিরলেন লিটন
যাকে ঘিরে লড়াইয়ের আশায় ছিল বাংলাদেশ, সেই লিটন দাস ফিরলেন সবার আগে। দিনের পঞ্চম বলে কট বিহাইন্ড হয়ে ফিরে গেলেন কিপার-ব্যাটসম্যান।
প্রবাথ জয়াসুরিয়ার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন লিটন। স্পিন করে বেরিয়ে যাওয়া বল তার ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে কিপার কুসাল মেন্ডিসের গ্লাভসে।
৪৩ বলে লিটন করেন ১৪ রান।
৪০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১২০। ক্রিজে নাঈম হাসানের সঙ্গী তাইজুল ইসলাম।
28 Jun 2025, 10:20 AM
ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
কলম্বো টেস্টে মহাবিপদে পড়েছে বাংলাদেশ। সফরকারীরা চতুর্থ দিনের খেলা শুরু করছে ইনিংস ব্যবধানে পরাজয়ের চোখ রাঙানি নিয়ে।
তৃতীয় দিন শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১৫ রান। ১৩ রানে ব্যাট করছেন লিটন দাস। ব্যাটিংয়ের অপেক্ষায় বাংলাদেশের শেষ চার ব্যাটসম্যান।
ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে এখনও ৯৬ রান চাই সফরকারীদের। উইকেট থেকে যেমন সহায়তা পাচ্ছেন স্পিনাররা তাতে এই রান আপাতত বাংলাদেশের দৃষ্টিসীমার আশেপাশে নেই।
আউট হওয়া বাংলাদেশের ছয় ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে যান কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ২৬ রান করেন মুশফিকুর রহিম, আর কেউ বিশের ঘরে যেতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৪৭
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫৮
বাংলাদেশ ২য় ইনিংস: ৩৯ ওভারে ১১৭/৬ (সাদমান ১২, এনামুল ১৯, মুমিনুল ১৫, শান্ত ১৯, মুশফিক ২৬, লিটন ১৩*, মিরাজ ১১; আসিথা ৮-১-২২-১, ভিশ্ব ৬-৩-১৬-০, জয়াসুরিয়া ১৫-২-৪৭-২, ধানাঞ্জায়া ৪-১-১৩-২, দিনুশা ৩-১-৭-০, রাত্নায়াকে ২.৪-০-১০-১)
