০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ভারত

সংক্ষিপ্ত স্কোর:

 

ভারত: ২০ ওভারে ১৬৮/৬

 

বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭

25 Sep 2025, 12:13 AM

৪১ রানের হার

শ্রীলঙ্কার বিপক্ষে যে রান তাড়ায় জিতেছিল বাংলাদেশ, ভারতের বিপক্ষে সেই ১৬৮ তাড়ায় নিদারুণভাবে ব‍্যর্থ হল বাংলাদেশ।

সেভাবে জয়ের সম্ভাবনা কখনও জাগাতে না পারা বাংলাদেশ হারল ৪১ রানে। তিন বল বাকি থাকতে তাদের ইনিংস গুটিয়ে গেল ১২৭ রানে।

৪১ রানের জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে গেল সুরিয়াকুমার ইয়াদাভের দল। ফাইনালে খেলার সম্ভাবনা শেষ হয়ে গেল গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা।

বাংলাদেশ ও পাকিস্তানের বৃহস্পতিবারের লড়াই কার্যত সেমি-ফাইনালে পরিণত হল। জয়ী দল খেলবে ফাইনালে। ভারতের পয়েন্ট ৪, পাকিস্তান ও বাংলাদেশের ২ করে।

তিলাক ভার্মার করা শেষ ওভারের প্রথম বলেই গুটিয়ে যেতে পারত বাংলাদেশের ইনিংস। কিন্তু নাসুম আহমেদের ক‍্যাচ নিতে পারেননি কুলদিপ ইয়াদাভ।

এক বল পরই অবশ‍্য উইকেটের দেখা পান তিলাক। তার বলে মুস্তাফিজুর রহমানের ক‍্যাচ নেন আকসার প‍্যাটেল।

১১ বলে ৬ রান করেন মুস্তাফিজ। নাসুম অপরাজিত থাকেন ৪ রানে। বাংলাদেশ শেষ ৫ উইকেট হারায় কেবল ১৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (আভিশেক ৭৫, গিল ২৯, দুবে ২, সুরিয়াকুমার ৫, পান্ডিয়া ৩৮, তিলাক ৫, আকসার ১০*; তানজিম ৪-০-২৯-১, নাসুম ৪-০-৩৪-০, মুস্তাফিজ ৪-০-৩৩-১, সাইফ উদ্দিন ৩-০-৩৭-১, রিশাদ ৩-০-২৭-২, সাইফ হাসান ২-০-৭-০)

বাংলাদেশ: ১৯.৩ ওভারে ১২৭ (সাইফ হাসান ৬৯, তানজিদ ১, পারভেজ ২১, হৃদয় ৭, শামীম ০, জাকের ৪, সাইফ উদ্দিন ৪, রিশাদ ২, তানজিম ০, নাসুম ৪*, মুস্তাফিজ ৬; পান্ডিয়া ২-০-১৪-০, বুমরাহ ৪-০-১৮-২, ভারুন ৪-০-২৯-২, কুলদিপ ৪-০-১৮-৩, আকসার ৪-০-৩৭-১, দুবে ১-০-১০-০, তিলাক ০.৩-০-১-১)

ফল: ভারত ৪১ রানে জয়ী

24 Sep 2025, 11:57 PM

সাইফের প্রতিরোধ ভাঙলেন বুমরাহ

সহজ-কঠিন মিলিয়ে চারবার বেঁচে যাওয়া সাইফ হাসানের প্রতিরোধ ভাঙলেন জাসপ্রিত বুমরাহ। অভিজ্ঞ এই পেসারের বলে সীমানায় ধরা পড়লেন বাংলাদেশের ওপেনার।

স্লটেই বল পেয়েছিলেন সাইফ। টাইমিং করতে পারেননি। ক‍্যাচ যায় সীমানায়। সেখানে দ্বিতীয় চেষ্টায় বল মুঠোয় নেন আকসার প‍্যাটেল।

৫১ বলে পাঁচ ছক্কা ও তিন চারে ৬৯ রান করেন সাইফ। তার বিদায়ে বড় পরাজয়ের দুয়ারে বাংলাদেশ।

১৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১১৬। ক্রিজে শেষ জুটি।

24 Sep 2025, 11:51 PM

কুলদিপের জোড়া আঘাত

এক প্রান্তে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত সাইফ হাসান, অন‍্য প্রান্তে মিলছে না সহায়তা।

কুলদিপের শেষ ওভারে পরপর দুই বলে বিদায় নিলেন রিশাদ হোসেন ও তানজিম হাসান।

ছক্কার চেষ্টায় তিলাক ভার্মার হাতে ধরা পড়লেন রিশাদ। ৩ বলে তিনি করেন ২ রান। পরের বলে বোল্ড হয়ে যান তানজিম। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।

কুলদিপের হ‍্যাটট্রিক ঠেকিয়ে দেন নাসুম আহমেদ।

১৭ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১১৫।

24 Sep 2025, 11:46 PM

সাইফ হাসান বাঁচলেন, সাইফ উদ্দিন ফিরলেন

নিজের শেষ ওভারে আঘাত হানলেন ভারুন চক্রবর্তী। প্রথম বলে ক‍্যাচ দিয়েও শিভাম দুবের ব‍্যর্থতায় বেঁচে গেলেন সাইফ হাসান। এ নিয়ে দ্বিতীয়বার বাঁচলেন তিনি।

পরের বলে ছক্কার চেষ্টায় লং অনে ধরা পড়লেন মোহাম্মদ সাইফ উদ্দিন। ৭ বলে তিনি করলেন ৪ রান।

১৬ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১১২ রান। ক্রিজে সাইফ উদ্দিনের সঙ্গী রিশাদ হোসেন।

24 Sep 2025, 11:38 PM

ছক্কায় সাইফ হাসানের পঞ্চাশ

আকসার প‍্যাটলকে লং অন দিয়ে ছক্কায় উড়িয়ে পঞ্চাশ স্পর্শ করলেন সাইফ হাসান, ৩৬ বলে।

এক বল পর আরেকটি ছক্কা মারলেন সাইফ। এক প্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নিচ্ছেন তিনি। অন‍্য প্রান্তে মিলছে সয়াহতা।

১৪ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১০২। ৪০ বলে সাইফ হাসানের রান ৬৩। ৪ বলে ১ রানে খেলছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

24 Sep 2025, 11:34 PM

রান আউট জাকের

নিজের পঞ্চাশের জন‍্য অফে বল খেলেই রানের জন‍্য দৌড়ালেন সাইফ হাসান। সাড়া দিলেন জাকের আলি। কিন্তু ডাইভ দিয়েও শেষ রক্ষা হলো না তার।

সুরিয়াকুমার ইয়াদাভের থ্রো লাগল সরাসরি স্টাম্পে। রান আউট হয়ে গেলেন এই ম‍্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া জাকের। ৫ বলে তিনি করলেন ৪ রান।

১৩ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৮৭। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী মোহাম্মদ সাইফ উদ্দিন।

24 Sep 2025, 11:27 PM

শূন‍্যতেই শেষ শামীম

ভারুন চক্রবর্তীর বলে স্টাম্প ছেড়ে দিয়ে শট খেলছেন বাংলাদেশের ব‍্যাটসম‍্যানরা। অন‍্যরা রান পেলেও একই কৌশল কাজে লাগাতে গিয়ে বোল্ড হলেন শামীম হোসেন।

স্টাম্প ছেড়ে দিয়ে খেলতে গিয়ে বলের লাইনে যেতে পারেননি বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। উপড়ে যায় লেগ স্টাম্প।

৩ বল খেলে শূন‍্য রানে ফেরেন শামীম।

১১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৭৫। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী জাকের আলি।

24 Sep 2025, 11:23 PM

টিকলেন না হৃদয়

ছক্কা মারার পর সিঙ্গেল নিলেন সাইফ হাসান। স্ট্রাইক পেয়ে ছক্কা মারতে গিয়ে বিদায় নিলেন তাওহিদ হৃদয়। ম‍্যাচে নিজের প্রথম উইকেট পেলেন আকসার প‍্যাটেল।

নিজের জোনেও বল পেয়েছিলেন হৃদয়। কিন্তু টাইমিং করতে পারেননি। লং অনে আভিশেক শার্মার হাতে ধরা পড়েন তিনি।

১০ বলে ৭ রান করেন হৃদয়।

১০ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬৫। জয়ের জন‍্য শেষ ১০ ওভারে ১০৪ রান চাই তাদের।

ক্রিজে সাইফ হাসানের সঙ্গী শামীম হোসেন।

24 Sep 2025, 11:10 PM

পারভেজের বিদায়ে ভাঙল জুটি

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন কুলদিপ ইয়াদাভ। পারভেজ হোসেনকে ফিরিয়ে জুটি ভাঙলেন বাঁহাতি এই রিস্ট স্পিনার।

প্রথম বলে সুইপ করে দুই রান নেন পারভেজ। পরের বলে সুইপ করে টাইমিং করতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় ডিপ মিড উইকেটে, আভিশেক শার্মার হাতে। ভাঙে ৩০ বল স্থায়ী ৪২ রানের জুটি।

১৯ বলে এক ছক্কা ও দুই চারে ২১ রান করেন পারভেজ।

৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৯। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।

24 Sep 2025, 11:05 PM

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৪৪/১

শুরুতেই তানজিদ হাসানের উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠছে বাংলাদেশ। ধীরে ধীরে নিজেদের শট খেলতে শুরু করেছেন সাইফ হাসান ও পারভেজ হোসেন।

৬ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪৪। ১৬ বলে তিন চারে ১৯ রানে ব‍্যাট করছেন সাইফ। ১৭ বলে দুই চার ও ও এক ছক্কায় ১৯ রানে খেলছেন পারভেজ।

পাওয়ার প্লের শেষ ওভারে জাসপ্রিত বুমরাহর বলে এসেছে তার ছক্কা।

24 Sep 2025, 10:57 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন পারভেজ

জাসপ্রিত বুমরাহর বল খেলতেই পারছেন না বাংলাদেশের ব‍্যাটসম‍্যানরা। ফুলটস বলে একুটর জন‍্য এলবিডব্লিউ হলেন না পারভেজ হোসেন।

শুরুতে মনে হচ্ছিল, লেগ স্টাম্পের বাইরে যাচ্ছে বল। সুরিয়াকুমার ইয়াদাভ রিভিউ নেওয়ার পর দেখা গেল, বল আঘাত হানত মিডল লেগ-মিডল স্টাম্পে। কিন্তু আম্পায়ার্স কলে বেঁচে যান পারভেজ। শুরুতে আম্পায়ার আউট দিলে ফিরে যেতে হতো এই বাঁহাতি টপ অর্ডার ব‍্যাটসম‍্যানের।

৪ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ২২। ৮ বলে ১ রানে খেলছেন পারভেজন। ১৩ বলে ওপেনার সাইফ হাসানের রান ১৫।

24 Sep 2025, 10:43 PM

শুরুতেই ফিরলেন তানজিদ

দ্বিতীয় ওভারেই ভাঙল বাংলাদেশের শুরুর জুটি। জাসপ্রিত বুমরাহর বলে ক‍্যাচ দিয়ে ফিরে গেলেন তানজিদ হাসান।

লেগ স্টাম্পের একটুর বাইরের বলে ব‍্যাট পেতে দেন বাঁহাতি এই ওপেনার। একটু গ্রিপ করা ডেলিভারিতে টাইমিং হয়নি। বেশ উঁচুতে উঠে যাওয়া ক‍্যাচ নেন শিভাম দুবে।

৩ বলে ১ রান করেন তানজিদ।

২ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৯। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী পারভেজ হোসেন।

24 Sep 2025, 10:20 PM

সাইফ উদ্দিনের দারুণ শেষ ওভার

আগের দুই ওভারে খরুচ বোলিং করা মোহাম্মদ সাইফ উদ্দিন শেষ ওভারে করলেন দুর্দান্ত বোলিং। ভারতের ইনিংসের শেষ ওভারে মাত্র ৪ রান দিয়ে পেলেন হার্দিক পান্ডিয়ার উইকেট।

সীমানায় তানজিদ হাসানের হাতে ক‍্যাচ দিয়ে থামেন পান্ডিয়া। ২৯ বলে এক ছক্কা ও চারটি চারে ৩৮ রান করেন এই অলরাউন্ডার।

২০ ওভারে ভারতের রান ৬ উইকেটে ১৬৮। প্রথম ১০ ওভারে ৯৬ রান করেছিল দলটি, পরের ১০ ওভারে করতে পারল কেবল ৭২ রান।

শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে নিজেদের প্রথম ওভারে ১৬৮ রানই তাড়া করে জিতেছিল বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২০ ওভারে ১৬৮/৬ (আভিশেক ৭৫, গিল ২৯, দুবে ২, সুরিয়াকুমার ৫, পান্ডিয়া ৩৮, তিলাক ৫, আকসার ১০*; তানজিম ৪-০-২৯-১, নাসুম ৪-০-৩৪-০, মুস্তাফিজ ৪-০-৩৩-১, সাইফ উদ্দিন ৩-০-৩৭-১, রিশাদ ৩-০-২৭-২, সাইফ হাসান ২-০-৭-০)

24 Sep 2025, 09:52 PM

তিলাক ভার্মাকে ফেরালেন তানজিদ

আক্রমণে ফিরে সাফল‍্য পেলেন তানজিদ হাসান। তিলাক ভার্মাকে ফিরিয়ে দিলেন এই পেসার।

তানজিদের স্লোয়ার বুঝতে পারেননি তিলাক। ছক্কার চেষ্টায় ক‍্যাচ দেন ডিপ মিডউইকেটে। সেখানে কোনো ভুল করেননি সাইফ হাসান।

৭ বলে তিলাক করেন ৫ রান।

১৫ ওভারে ভারতের রান ৫ উইকেটে ১৩২। ক্রিজে হার্দিক পান্ডিয়ার সঙ্গী আকসার প‍্যাটেল।

24 Sep 2025, 09:47 PM

সুরিয়াকুমারকে ফিরিয়ে সাকিবকে ছাড়িয়ে মুস্তাফিজ

আভিশেক শার্মার পর অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভকে হারাল ভারত। মুস্তাফিজুর রহমানের বলে আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নিয়ে সফল হল বাংলাদেশ।

মুস্তাফিজুর রহমানের লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বল ঠিকঠাক খেলতে পারেননি সুরিয়াকুমার। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে জাকের আলির গ্লাভসে।

আম্পায়ারকে অনড় দেখে সঙ্গে সঙ্গেই রিভিউ নেন জাকের। পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। ১১ বলে ৫ রান করেন সুরিয়াকুমার।

১২ ওভারে ভারতের রান ৪ উইকেটে ১১৪। ক্রিজে হার্দিক পান্ডিয়ার সঙ্গী তিলাক ভার্মা।

24 Sep 2025, 09:47 PM

রান আউটে থামলেন আভিশেক

৭ রানে বেঁচে গিয়ে ঝড় তুলেছিলেন আভিশেক শার্মা। সেঞ্চুরির পথে এগিয়ে যাওয়া বাঁহাতি ওপেনারকে দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট করে থামালেন রিশাদ হোসেন।

মুস্তাফিজুর রহমানের অফ কাটার ব‍্যাকওয়ার্ড পয়েন্টে খেলেন সুরিয়াকুমার ইয়াদাভ। ঝাঁপিয়ে বল ধরেই বোলারের দিকে ছুঁড়েন রিশাদ। বল ধরেই বেলস ফেলে দেন মুস্তাফিজ। সে সময় তার এক হাত ছুটে যায়, তবে যে হাতে বল ছিল সেটাই আগে লাগে স্টাম্পে।

ঝাঁপ দিয়ে শেষরক্ষা হয়নি আভিশেকের। ৩৭ বলে পাঁচ ছক্কা ও ছয় চারে ৭৫ রান করেন তিনি।

১১.১ ওভারে ভারতের রান ৩ উইকেটে ১১২। ক্রিজে সুরিয়াকুমার ইয়াদাভের সঙ্গী হার্দিক পান্ডিয়া।

24 Sep 2025, 09:21 PM

দুবেকে টিকতে দিলেন না রিশাদ

নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আরেকটি উইকেট পেলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারকে ছক্কা মারতে গিয়ে ফিরলেন শিভাম দুবে।

প্রমোশন পেয়ে তিনে নেমে তেমন কিছু করতে পারলেন না এই অলরাউন্ডার। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া বলে ছক্কা মারতে গিয়ে লং অনে তাওহিদ হৃদয়ের হাতে ধরা পড়লেন দুবে।

৩ বলে দুবে করেন ২ রান।

৯ ওভারে ভারতের রান ২ উইকেটে ৯১। ক্রিজে আভিশেক শার্মার সঙ্গী অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

24 Sep 2025, 09:16 PM

২৫ বলে আভিশেকের পঞ্চাশ

শুরুতেই জীবন পাওয়া আভিশেক শার্মা ঝড়ো ব‍্যাটিংয়ে করেছেন পঞ্চাশ, ২৫ বলে।

সাইফ হাসানের বলে সিঙ্গেল নিয়ে আসরে টানা দ্বিতীয় ও ক‍্যারিয়ারের চতুর্থ পঞ্চাশ স্পর্শ করেন আভিশেক। বাঁহাতি এই ওপেনার জীবন পেয়েছিলেন ৭ রানে।

৮ ওভারে ভারতের রান ১ উইকেটে ৮৩। ২৭ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৫০ রানে খেলছেন আভিশেক। ২ বলে শিভাম দুবের রান ২।

24 Sep 2025, 09:12 PM

গিলকে ফিরিয়ে জুটি ভাঙলেন রিশাদ

পাওয়ার প্লে শেষ হতেই আক্রমণে এলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক‍্যাচ দিয়ে ফিরলেন শুবমান গিল।

ওভারের প্রথম বলে মিস ফিল্ডিংয়ে চার পেয়ে যান গিল। পরের বল লেগ স্টাম্পের বাইরে থাকায় হয় ওয়াইড।

এতে এলোমেলে হয়ে যাননি রিশাদ। অফ স্টাম্পের বাইরে রাখেন ডেলিভারি। ছক্কার চেষ্টায় লং অফে তানজিম হাসানের হাতে ধরা পড়েন গিল। ভাঙে ৩৮ বল স্থায়ী ৭৭ রানের জুটি।

৭ ওভারে ভারতের রান ১ উইকেটে ৮১। ক্রিজে আভিশেক শার্মার সঙ্গী প্রমোশন পেয়ে তিনে নামা শিভাম দুবে।

24 Sep 2025, 09:06 PM

পাওয়ার প্লেতে আভিশেকের ব‍্যাটে ঝড়

৭ রানে বেঁচে গিয়ে ঝড় তুলেছেন আভিশেক শার্মা। বল ফেরারই যেন জায়গা পাচ্ছেন না বোলাররা।

৬ ওভারে ভারতের রান বিনা উইকেটে ৭২। তাদের জুটি পঞ্চাশ স্পর্শ কর জুটির রাান।

১৯ বলে ৪৬ রানে খেলছেন আভিশেক। ১৭ বলে শুবমান গিলের রান ২৫।

24 Sep 2025, 08:57 PM

আভিশেককে জীবন দিলেন জাকের

দারুণ বোলিং করা তানজিম হাসান একটুর জন‍্য পেলেন না উইকেট। তার বলে আভিশেক শার্মার ক‍্যাচ ছাড়লেন জাকের আলি।

অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ঠিকঠাক খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় উইকেটের পেছনে। অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে কিপিং করা জাকের ঝাঁপিয়ে গ্লাভসে নিতে পারেনি।

সে সময় ৭ রানে ছিলেন আভিষেক।

৩ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১৭।

24 Sep 2025, 08:45 PM

বোলিংয়ে ভালো শুরু বাংলাদেশ

তানজিম হাসানের করা প্রথম ওভারে শট মাটিতে রাখতে পারলেন না শুবমান গিল। তবে তার ভাগ‍্য ভালো, ফিল্ডারের হাতে গেল না বল। ওভারের শেষ বল একটুর জন‍্য ব‍্যাটের কানা নিল না।

পরের ওভারে নাসুম আহমেদের বলে একটুর জন‍্য থার্ড ম‍্যানে ধরা পড়লেন না আভিশেক শার্মা। ফিল্ডারের মাথার উপর দিয়ে পেলেন বাউন্ডারি।

পরের বলেই ফিরতে পারতেন আভিশেক। কিন্তু ফিরতি ক‍্যাচের চেষ্টায় একটুর জন‍্য বলের নাগাল পাননি নাসুম।

২ ওভারে ভারতের রান বিনা উইকেটে ১০।

24 Sep 2025, 08:18 PM

অপরিবর্তিত ভারত

পাকিস্তানের বিপক্ষে জেতা আগের ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেনি ভারত। এক বিশেষজ্ঞ পেসার, দুই বিশেষজ্ঞ স্পিনার ও তিন অলরাউন্ডার নিয়ে নামছে ভারত।

ভারত একাদশ: আভিশেক শার্মা, শুবমান গিল, সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), তিলাক ভার্মা, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটেল, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

24 Sep 2025, 08:13 PM

বাংলাদেশ দলে চার পরিবর্তন

লিটন দাসের চোটে একটি পরিবর্তন অনিবার্য ছিল। সঙ্গে আরও তিনটি পরিবর্তন আনল বাংলাদেশ। একাদশে নেই পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদি হাসান।

একাদশে ফিরেছেন পারভেজ হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলি (অধিনায়ক ও উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

24 Sep 2025, 08:05 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

অনুশীলনের সময় পাওয়া চোটের জন‍্য ভারতের বিপক্ষে খেলছেন না লিটন দাস। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি। অধিনায়কত্বের অভিষেকে টস জিতলেন তিনি, নিয়েছেন ফিল্ডিং।

24 Sep 2025, 07:35 PM

শক্তিশালী ভারতকে হারানোর আশায় বাংলাদেশ

গ্রুপ পর্বের এক অপরাজিত দল শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর শুরু করা বাংলাদেশের সামনে এবার আরেক অজেয় ভারত। এশিয়া কাপের চলতি আসরে এখন পর্যন্ত সব ম্যাচ জয় পাওয়া দল তারা। সুরিয়াকুমার ইয়াদাভদের জয়রথ থামিয়ে ফাইনালের পথে এগিয়ে যেতে চায় লিটন দাসের দল। 

দুবাইয়ে বুধবার মাঠের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

টি-টোয়েন্টিতে এখন ভীষণ শক্তিশালী দল ভারত। ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ৩২ ম্যাচ জিতেছে দলটি, হেরেছে কেবল তিনটিতে। 

এই দলকে হারানো মোটেও সহজ নয়। তবে ‘অজেয় একটি দলকে’ এই আসরে মাটিতে নামিয়ে আনার কাজটা এরই মধ্যে একবার করেছে লিটন দাসের দল। ভারতের বিপক্ষেও এর পুনরাবৃত্তির সামর্থ্য আছে তাদের। 

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর কেবল একটিতে জিতেছে তারা, তবে বেশ কয়েকটি ম্যাচে হেরেছে দারুণ লড়াই করে। একমাত্র জয়টি এসেছিল, ২০১৯ সালে দিল্লিতে। দুবাইয়ে আরেকটি জয়ের লক্ষ্যে নামছেন লিটনরা।