০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩

কঠিন সুযোগ হাতছাড়া করলেন হৃদয়

সংক্ষিপ্ত স্কোর:

 

জিমন্বাবুয়ে: ৪ ওভারে ১০/২

09 Jul 2026, 01:57 PM

কঠিন ক‍্যাচ ছাড়লেন হৃদয়

চতুর্থ ওভারে আরেকটি উইকেট হারাতে পারত জিম্বাবুয়ে। কিন্তু শরিফুল ইসলামের বলে শর্ট কাভারে বেন কারানের ক‍্যাচ নিতে পারলেন না তাওহিদ হৃদয়।

অফ স্টাম্পের বাইরের বলে ব‍্যাট চালিয়ে দেন কারান। বল যায় খুব দ্রুত। চমৎকার প্রতিক্রিয়া দেখিয়ে হাত ছোঁয়ান হৃদয়। কিন্তু খুব কাছে থাকায় ক‍্যাচ নিতে পারেননি তিনি।

সে সময় চার রানে ছিলেন কারান।

৪ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ১০।

09 Jul 2026, 01:54 PM

কাইয়াকেও ফেরালেন তাসকিন

নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে সাত রান দিলেন তাসকিন আহমেদ। প্রথম বলে তিন রান নিলেন বেন কারান। পরের বলে বাউন্ডারি পেলেন ইনোসেন্ট কাইয়া।

ওভার শেষ করলেন অভিজ্ঞ পেসার হাসিমুখে। বেরিয়ে এসে বড় শটের চেষ্টায় আকাশে তুলে দিলেন কাইয়া। মিড অফে ক‍্যাচ নিলেন মেহেদী হাসান মিরাজ।

৭ বলে চার রান করেন কাইয়া।

৩ ওভারে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৮। ক্রিজে বেন কারানের সঙ্গী ক্রেইগ আরভিন।

09 Jul 2026, 01:43 PM

তাসকিনের দারুণ ডেলিভারিতে বোল্ড বেনেট

দ্বিতীয় ম‍্যাচের শুরুটা দারুণ হলো বাংলাদেশের। উইকেট-মেডেন দিয়ে বোলিং শুরু করলেন তাসিকন আহমেদ।

অভিজ্ঞ পেসারের প্রথম চার বল ডট খেলেন ব্রায়ান বেনেট। পঞ্চম বলে স্টাম্প হারান তিনি।

ফুলার লেংথ ডেলিভারি ভেতরে ঢুকে ছোবল দেয় স্টাম্পে। ডিফেন্স করার চেষ্টায় ব‍্যাট-প‍্যাডের মাঝে বিশাল ফাঁক রেখে দিয়ে বিপদ ডেকে আনেন ব‍্যাটসম‍্যান। তাসকিনের নিখুঁত ডেলিভারিতে দেন তারই মাশুল।

প্রথম ওভারে কোনো রান পায়নি জিম্বাবুয়ে। ক্রিজে বেন কারানের সঙ্গী ইনোসেন্ট কাইয়া।

09 Jul 2026, 01:17 PM

অপরিবর্তিত জিম্বাবুয়ে

জয় পাওয়া ম‍্যাচ থেকে কোনো পরিবর্তন আনেনি জিম্বাবুয়ে। চার পেসার ও দুই স্পিনিং অলরাউন্ডার নিয়ে খেলছে তারা।

জিম্বাবুয়ে: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

09 Jul 2026, 01:12 PM

মুস্তাফিজের জায়গায় শরিফুল

সিরিজে টিকে থাকার ম‍্যাচে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে ফিরেছেন আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

আগের ম‍্যাচে নিদারুণ ব‍্যর্থতার পরও কোনো পরিবর্তন হয়নি ব‍্যাটিংয়ে।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

09 Jul 2026, 01:08 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে আবারও ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বললেন, গত ম‍্যাচের ভালো বোলিং ও কন্ডিশন এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূমিকা রেখেছে।

আগের ম‍্যাচে ছোট লক্ষ‍্য পেয়েও হারার পর ব‍্যাটসম‍্যানদের উন্নতির তাগিদ দিয়েছেন অধিনায়ক।

09 Jul 2026, 12:57 PM

ঘুরে দাঁড়ানোর প্রত‍্যয় নিয়ে নামছে বাংলাদেশ

নাহিদ রানার রেকর্ড গড়া বোলিংয়ের পরও প্রথম ম‍্যাচে হার এড়াতে পারেনি বাংলাদেশ। ১৪১ রান তাড়ায় থেমেছে ১১৬ রানে। সিরিজ বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। 

হারারেতে বৃহস্পতিবাবার প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায় (পিএম)। 

লক্ষ‍্য ছোট ছিল। বোলিংও তেমন আহামরি ছিল না। কিন্তু বাংলাদেশের ব‍্যাটিং ছিল ভীষণ বাজে। অহেতুক শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছেন তারা অকাতরে। অফ স্টাম্পের অনেক বাইরের বল তাড়ায় চেষ্টায় সীমানায় দিয়েছেন ক‍্যাচ। ব‍্যাটিংয়ে উন্নতিতে চোখ রেখে জয়ে ফেরার লক্ষ‍্যে মাঠে নামবেন তারা।  

09 Jul 2026, 12:52 PM

লাইভ ব্লগে স্বাগত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত