সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৪৫ ওভারে ১৮৫
30 Jun 2026, 05:40 PM
লাইভ ব্লগের সমাপ্তি
হারারে টেস্টের দ্বিতীয় দিনের খেলা নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
30 Jun 2026, 05:36 PM
বাংলাদেশকে গুঁড়িয়ে জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে উন্নতি করতে পারল না বাংলাদেশ। একইরকম ছন্নছাড়া ব্যাটিংয়ে হারারে টেস্ট হারল ইনিংস ও ৮৫ রানে। এই সংস্করণে যা জিম্বাবুয়ের সবচেয়ে বড় জয়।
৪৫ ওভারে ১৮৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীরা করেছিল ১৪০ রান। নিজেদের একমাত্র ইনিংস জিম্বাবুয়ে করে ৪১০ রান।
নিউম্যান নিয়ামুরির বলে হাসান মাহমুদ ব্লেসিং মুজারাবানির হাতে ধরা পড়লে টেস্টের সমাপ্তি ঘটে। তিন চারে ১৭ বলে হাসান করেন ১৫ রান।
১২ রানে অপরাজিত থাকেন ইবাদত হোসেন।
৬৫ রানে ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের সেরা বোলার মুজারাবানি।
জিম্বাবুয়েতে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয়বার ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ। ২০০১ সালের পর প্রথমবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১০
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন) ৪৫ ওভারে ১৮৫ (জয় ২২, মুমিনুল ৯, শান্ত ৩০, মুশফিক ৩৪, হৃদয় ৯, অমিত ২৫, তাইজুল ৮, হাসান ১৫, খালেদ ০, ইবাদত ১২*; এনগারাভা ৯-১-৩২-৩, মুজারাবানি ১৭-৩-৬৫-৪, ইভান্স ১১-১-৫৫-১, নিয়ামুরি ৮-০-২৮-২)
30 Jun 2026, 05:27 PM
এনগারাভার জোড়া আঘাত
তিন বলের মধ্যে অমিত হাসান ও খালেদ আহমেদকে ফিরিয়ে দিলেন রিচার্ড এনগারাভা। ইনিংস ব্যবধানে হারের দুয়ারে পৌঁছে গেল বাংলাদেশ।
অফ স্টাম্পের বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েন অমিত। ২৫ বলে পাঁচটি চারে ২৫ রান করেন অভিষিক্ত কিপার-ব্যাটসম্যান।
এক বল পর কিপারকে ক্যাচ দেন খালেদ। রানের দেখা পাননি তিনি।
৪১ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১৬৬। ক্রিজে শেষ জুটি।
30 Jun 2026, 05:04 PM
টিকলেন না তাইজুল
ব্র্যাড ইভান্সের আগের বলে চার মারলেন তাইজুল ইসলাম। পরের বলে ধরা পড়লেন উইকেটরক্ষকের গ্লাভসে। বাংলাদেশ হারাল সপ্তম উইকেট।
লেগ স্টাম্পের বাইরের শর্ট বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন তাইজুল। সেটা না করে খেলতে গিয়ে বিপদ ডেতে আনেন তিনি। ব্যাটের কানাঢয় লেগে যায় কিপারের গ্লাভসে।
২৩ বলে এক চারে ৮ রান করেন তাইজুল।
৪০ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ১৬২। ক্রিজে অমিত হাসানের সঙ্গী হাসান মাহমুদ।
30 Jun 2026, 04:31 PM
জীবন পেলেন তাইজুল
তাইজুল ইসলামকে দ্রুত ফেরানোর একটা সুযোগ হাতছাড়া করল জিম্বাবুয়ে। পাঁচ উইকেটের জন্য বাড়ল ব্লেসিং মুজারাবানির অপেক্ষা।
অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে যান দেন তাইজুল। ব্যাটের কানায় লেগে বল যায় গালিয়ে। প্রতিক্রিয়া দেখাতে দেরি করে ফেলায় ক্যাচ নিতে পারেননি ব্রায়ান বেনেট।
সে সময় ২ রানে ছিলেন তাইজুল।
৩৫ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ১৩০। জিম্বাবুয়েকে ফের ব্যাটিংয়ে পাঠাতে আরও ১৪০ রান চাই সফরকারীদের।
30 Jun 2026, 04:23 PM
আবারও ব্যর্থ হৃদয়
অভিষেকে কোনো ইনিংসেই দুই অঙ্ক ছুঁতে পারলেন না তাওহিদ হৃদয়। বাড়ল বাংলাদেশের বিপদ।
ব্লেসিং মুজারাবানির আগের বলে চার মারেন হৃদয়। পরের বলে খোঁচা মেরে স্লিপে ব্র্যাড ইভান্সের হাতে ধরা পড়েন তিনি।
১৭ বলে এক চারে ৯ রান করেন হৃদয়।
৩৩ ওভারে ৬ উইকেটে বাংলাদেশের রান ১২৫। ইনিংস ব্যবধারে হারের শঙ্কা আরেকটু বাড়ল সফরকারীদের।
ক্রিজে অমিত হাসানের সঙ্গী তাইজুল ইসলাম।
30 Jun 2026, 03:37 PM
মুশফিকের বিদায়ে বাংলাদেশের বাজে সেশন
দুই ওভার আগেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে হারানো বাংলাদেশকে আরও বিপদে ফেলে ড্রেসিং রুমে ফিরলেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটসম্যানদের বিদায়ে খুবই বাজে একটি সেশন পার করল বাংলাদেশ।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেট হারিয়ে ১১৭ রান। ইনিংস ব্যবধানে হারের শঙ্কা পড়া দলটি এখনও ১৫৩ রানে পিছিয়ে।
৩১তম ওভারের চতুর্থ বলটি মুশফিকের পায়ের ওপর করলেন ব্লেসিং মুজারাবানি। ফুল লেংথ ডেলিভারিটি ফ্লিক করে ফাইন লেগ দিয়ে চার মারার চেষ্টায় ব্যাট চালালেন মুশফিক। কিন্তু প্রয়োজনমতো ব্যাটে লাগাতে পারলেন না। তার ব্যাটে হালকা ছুঁয়ে বল জমা পড়ল কিপারের গ্লাভসে। হতাশায় আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন মুশফিক।
থিতু হয়ে বিদায় নেওয়া মুশফিক ৬২ বল খেলে চারটি চারে করলেন ৩৪ রান। ইনিংসে নিজের তৃতীয় শিকার ধরলেন জিম্বাবুয়ের পেসার মুজারাবানি।
কিছুক্ষণ আগে ক্রিজে নামা তাওহিদ হৃদয় ৮ বলে ২ রানে খেলছেন।
30 Jun 2026, 03:19 PM
এই বলে আউট হলেন শান্ত!
আগের বলে বেঁচে গেলেন মুশফিকুর রহিম। উইকেটের পেছনে লাফিয়ে ক্যাচ নিতে পারলেন না জিম্বাবুয়ে উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা।
সে সময় ২৫ রানে ছিলেন মুশফিক।
নিউম্যান নিয়ামুরির পরের বল ছিল নিচু ফুলটস। এই বলের লাইন মিস করে বসলেন নাজমুল হোসেন শান্ত। বিস্ময়ে ভাসিয়ে হলেন বোল্ড। এই বলে আউট হয়েছেন, বিশ্বাস হচ্ছিল না বাংলাদেশ অধিনায়কের।
শান্তর বিদায়ে ভাঙে ৯০ বল স্থায়ী ৬১ রানের জুটি।
২৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১০৭। ক্রিজে মুশফিকের সঙ্গী অভিষিক্ত তাওহিদ হৃদয়।
30 Jun 2026, 02:56 PM
শান্ত-মুশফিকের জুটিতে পঞ্চাশ
আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যানের দ্রুত বিদায়ের পর বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ৬৫ বলে।
আস্থার সঙ্গে খেলছেন দুই ব্যাটসম্যান। সময় নিচ্ছেন মুশফিক। কনুইয়ের কাছে একবার লেগেছে বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটসম্যানের। তবে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
অন্য প্রান্তে সাবলীল শান্ত। প্রথম ইনিংস যে অস্বস্তিতে ছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান, এবার সেটি নেই।
২৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৬। ৪১ বলে খেলছেন মুশফিক। ৩০ বলে ২৪ রানে ব্যাট করছেন শান্ত।
30 Jun 2026, 02:02 PM
ইভান্সের দুর্দান্ত ক্যাচে ফিরলেন মুমিনুল
মুমিনুল হকের বিপক্ষে সাইড বদল করে 'রাউন্ড দা উইকেটে' বোলিং শুরু করার এক বল পরই সাফল্য পেয়ে গেলেন ব্লেসিং মুজারাবানি। সেখানে অবশ্য বড় অবদান রাখলেন ব্র্যাড ইভান্স। স্লিপে চোখধাঁধানো এক ক্যাচ ধরলেন তিনি।
মাহমুদুল হাসান জয়কে নিজের আগের ওভার ফেরান মুজারাবানি। এবার তিনি অভিজ্ঞ মুমিনুলের জন্য যে পরিকল্পনা করেন, সেটা দারুণভাবে কাজেও লাগে। আগের ইনিংসে শেষ দিকে দুই উইকেট নেওয়া পেসার এবার শুরুতেই পেয়ে গেলেন দুটি।
দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে করেন মুজারাবানি। জায়গা থেকে না নড়ে ড্রাইভ করেন মুমিনুল। তার ব্যাটের বাইরের কানা নিয়ে বল যায় তৃতীয় স্লিপে। বাঁদিকে ঝাঁপিয়ে শূন্যে ভেসে চমৎকারভাবে বলটি মুঠোয় জমান ইভান্স। উল্লাসে মাতে জিম্বাবুয়ে।
৪৬ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ২ চারে ১৩ রান করে ফিরলেন মুমিনুল।
ক্রিজে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গী দেশের সফলতম টেস্ট ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
30 Jun 2026, 01:46 PM
শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ
তৃতীয় দিনের শুরুটা একদমই ভালো হলো না বাংলাদেশের। দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারাল তারা। আগের দিনের রানের সঙ্গে কেবল এক রান যোগ করতেই বিদায় নিলেন মাহমুদুল হাসান জয়।
ইনিংসের একাদশ ওভারের তৃতীয় বলটি লেংথ থেকে হুট করে লাফিয়ে ওঠে। আগেই ব্যাকফুটে চলে যাওয়া জয় পারেননি বলের লাইনে ব্যাট রাখতে। তার ব্যাটের কানায় লেগে বল উঠে যায় উপরে। গালিতে সহজ ক্যাচ নেন ব্রায়ান বেনেট।
প্রথম ইনিংসে শেষ দিকে দুই উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানি এবার শুরুতেই হানা দিলেন বাংলাদেশ শিবিরে।
২ চারে ২৩ রান করে ফিরলেন জয়। ক্রিজে মুমিনুল হকের সঙ্গী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৪১ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
30 Jun 2026, 01:13 PM
লিড নেওয়ার লক্ষ্য বাংলাদেশ
তাইজুল ইসলামের ৭ উইকেটের সৌজন্যে আরও বড় ব্যবধান পিছিয়ে পড়তে হয়নি বাংলাদেশের। তবে হারারে টেস্টে লড়াইয়ে ফিরতে কাজ এখনও অনেক বাকি সফরকারীদের। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও প্রয়োজন ২৩০ রান।
১ উইকেটে ৪০ রানে তৃতীয় দিন শুরু করবে বাংলাদেশ। ২৬ বলে দুই চারে ২১ রানে খেলছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৭ বলে ১ চারে ৯ রানে ব্যাট করেছেন অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক।
দ্বিতীয় দিন ১৩৮ রানে ৭ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ইনিংস আরও বড় হতে দেননি তাইজুল ইসলাম। অনেক বড় সংগ্রহের সম্ভাবনা জাগানো জিম্বাবুয়েকে তিনি থামান ৪১০ রানে।
২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শেষ বেলায় স্রেফ ৯ ওভার ব্যাট করে হারায় সাদমান ইসলামের উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ১৪০
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪১০
বাংলাদেশ ২য় ইনিংস: ৯ ওভারে ৪০/১ (জয় ২১*, সাদমান ৯, মুমিনুল ৯*; এনগারাভা ৩-০-১৪-১, মুজারাবানি ৪-০-২১-০, ইভান্স ২-১-৫-০)
30 Jun 2026, 01:13 PM
লাইভ ব্লগে স্বাগত
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
