সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৩.৩ ওভারে ৩৭/১
15 Jul 2026, 04:48 PM
জিম্বাবুয়ের উড়ন্ত শুরু
টস হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে জিম্বাবুয়ে। প্রথম তিন ওভারে তারা করেছে ৩৬ রান।
একটি করে ওভার করেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসান। রান দিয়েছেন তিনজনই।
তাসিকন প্রথম ওভারে দিয়েছেন ৯ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে নাসুম দিয়েছেন ১২ রান।
সবচেয়ে খরুচে ছিলেন শেখ মেহেদি হাসান। দুই ছক্কায় তিনি দিয়েছেন ১৫ রান।
15 Jul 2026, 04:26 PM
জিম্বাবুয়ে একাদশ দুই বিশেষজ্ঞ বোলার
স্রেফ দুই জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে জিম্বাবুয়ে। অধিনায়ক সিকান্দার রাজাসহ দলে আছেন বেশ কয়েকজন অলরাউন্ডার।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টাডিওয়ানাশে মারুমানি, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, মিল্টন শুম্বা।
15 Jul 2026, 04:20 PM
বাংলাদেশ একাদশে দুই স্পিনার
দুই বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদ ও শেখ মেহেদি হাসানকে নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশে জায়গা পেয়েছেন ইয়াসির আলি চৌধুরি ও মোহাম্মদ সাইফ উদ্দিন।
কিপিং করবেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ উদ্দিন।
15 Jul 2026, 04:09 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক তাওহিদ হৃদয়। তিনি নিলেন ফিল্ডিং।
হেরেও চাওয়া পূরণ হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। টস জিতলে অভিজ্ঞ এই অলরাউন্ডার নিতেন ব্যাটিং।
15 Jul 2026, 04:06 PM
খর্ব শক্তির বাংলাদেশের কঠিন পরীক্ষা
জিম্বাবুয়ে সফর ভালো কাটছে না বাংলাদেশের। একমাত্র টেস্টে বড় ব্যবধানে হারার পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। এবার টি-টোয়েন্টির পরীক্ষায় স্বাগতিকদের মুখোমুখি বাংলাদেশ।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে প্রথম ম্যাচ।
এই সিরিজে পূর্ণ শক্তির দল পাচ্ছে না বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক লিটন দাস খেলবেন না চোটের জন্য। নেই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।
সিরিজ জয়ের কথা অবশ্য এখনই সরাসরি বলছেন না ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহিদ হৃদয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান সামনে।
“অবশ্যই, এটার (সিরিজ জয়) একটা প্রসেস আছে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই সবচেয়ে ভালো অপশন হবে। আগামীকাল (বুধবার) যে ম্যাচটা আছে, এখানে ফোকাস করতে চাই। সেই নির্দিষ্ট দিনে যদি ভালো করতে পারি…।”
15 Jul 2026, 03:55 PM
লাইভ ব্লগে স্বাগত
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
