২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিনের শেষ বলে নিলকে ফেরালেন তাইজুল

৮ উইকেট নেওয়ার দিনে পাঁচটি ক‍্যাচ ছাড়ল বাংলাদেশ।

11 Nov 2025, 04:58 PM

দিন হতে পারত আরও ভালো

টস হেরে ফিল্ডিংয়ে নেমে ভালো একটি দিন কাটালেন বোলাররা। ফিল্ডিং ভালো হলে দিনটি তাদের জন‍্য আরও ভালো হতে পারত।

একে একে ক‍্যাচ ছেড়েছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

প্রতিটি ব‍্যর্থতার জন‍্যই দিতে হয়েছে মাশুল।

নাহিদ রানার বলে ৮ রানে সাদমান ও ১০ রানে মিরাজের হাতে জীবন পান পল স্টার্লিং। তিনি করেন ৬০ রান।

হাসান মাহমুদের বলে ১০ রানে তাইজুলের হাতে জীবন পান অভিষিক্ত ক‍্যাড কারমাইকেল। তিনি করেন ৫৯ রান। স্টার্লিংয়ের সঙ্গে দ্বিতীয় উইকেটে তিনি গড়েন আয়ারল‍্যান্ডের রেকর্ড ৯৬ রানের জুটি।

হাসান মুরাদের বলে ১১ রানে শান্তর হাতে জীবন পান লর্কান টাকার। কার্টিস ক‍্যাম্ফারের সঙ্গে তিনি গড়েন ৫৩ রানের জুটি। নিজে করেন ৪১ রান।

অভিষেকে ১ রানে ফিরতে পারতেন জর্ডান নিল। মুরাদের বলে তার ক‍্যাচ ছাড়েন মুশফিক। ব‍্যারি ম‍্যাককার্থির সঙ্গে অষ্টম উইকেটে ৪৮ রানের জুটি গড়া নিল থামেন ৩০ রান করে।

৫০ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মিরাজ। অভিষিক্ত মুরাদ ২ উইকেট নেন ৪৭ রানে। হাসান, নাহিদ ও তাইজুল নেন একটি করে।

11 Nov 2025, 04:49 PM

দিনের শেষ বলে নিলকে ফেরালেন তাইজুল

১ রানে জীবন পেয়ে ভোগাচ্ছিলেন জর্ডান নিল। দিনের শেষ বলে তাকে এলবিডব্লিউ করে দিলেন তাইজুল ইসলাম।

বাঁহাতি স্পিনারের বল পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন নিল। স্পিনের আশায় খেললেও ওই বল পিচ করার পর যায় সোজা। ব‍্যাটের কানা এড়িয়ে লাগে সামনের পায়ে। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার।

তাতে অবশ‍্য কোনো কাজ হয়নি। বল লাগত মিডল স্টাম্পে। ভাঙে ১০৩ বল স্থায়ী ৪৮ রানের জুটি।

৯০ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৮ উইকেটে ২৭০।

৫৬ বলে ২১ রানে খেলছেন ব‍্যারি ম‍্যাককার্থি।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ৯০ ওভারে ২৭০/৮ (বালবার্নি ০, স্টার্লিং ৬০, কারমাইকেল ৫৯, টেক্টর ১, ক‍্যাম্ফার ৪৪, টাকার ৪১, ম‍্যাকব্রিন ৫, নিল ৩০, ম‍্যাককার্থি ২১*; হাসান ১২-৪-৩২-১, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২১-৬-৭২-১, মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)

11 Nov 2025, 04:13 PM

দ্বিতীয় নতুন বল নিল বাংলাদেশ

৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিলেন বাংলাদেশ অধিনায়াক নাজমুল হোসেন শান্ত।

দ্বিতীয় বলেই মিলতে পারত উইকেট। একটুর জন‍্য ব‍্যারি ম‍্যাককার্থির ফিরতি ক‍্যাচের নাগাল পাননি বোলার হাসান মাহমুদ।

ওভারটি মেডেন নেন হাসান।

পরের ওভার করেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। এরই মধ‍্যে জ্বলে উঠেছে ফ্লাডলাইট।

৮২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২৪১।

11 Nov 2025, 03:44 PM

ম‍্যাকব্রিনকে টিকতে দিলেন না মিরাজ

আঁটসাঁট বোলিংয়ে ভীষণভাবে চেপে ধরেছে বাংলাদেশ। সেটা সরাতেই বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন অ‍্যান্ডি ম‍্যাকব্রিন। সেই চেষ্টায় ব‍্যর্থ হয়ে দলকে আরও চাপে ফেলে ফিরলেন তিনি। 

মেহেদী হাসান মিরাজের বলে ভুগছিলেন ম‍্যাকব্রিন। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান ফিরলেন অফ স্পিনারের বলেই। বেরিয়ে খেলতে গিয়ে বলের নাগাল পাননি ম‍্যাকব্রিন। বল গ্লাভসে নিয়েই বেলস ফেলে দেন লিটন দাস। ফেরার কোনো সুযোগই ছিল না ব‍্যাটসম‍্যানের। 

৩৫ বলে এক চারে ৫ রান করেন ম‍্যাকব্রিন। 

৭৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২২২। ক্রিজে জর্ডান নিলের সঙ্গী ব‍্যারি ম‍্যাককার্থি।

11 Nov 2025, 03:40 PM

ক‍্যাচ ছাড়ার মিছিলে মুশফিকও

নিজের ৯৯তম টেস্ট ম‍্যাচে ক‍্যাচ ছাড়লেন মুশফিকুর রহিম। সিলেট টেস্টের প্রথম দিন এ নিয়ে পাঁচ ক‍্যাচ ছাড়লেন স্বাগতিক ফিল্ডাররা।

হাসান মুরাদের বল বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন জর্ডান নিল। টাইমিং করতে পারেননি অভিষিক্ত অলরাউন্ডার। মিড অফ ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি মুশফিক। সে সময় ১ রানে ছিলেন নিল।

৭২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৬ উইকেটে ২২২।

11 Nov 2025, 03:24 PM

টাকারকেও ফেরালেন মুরাদ

পরের উইকেটের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না হাসান মুরাদের। তার চমৎকার ডেলিভারিতে স্টাম্পড হয়ে গেলেন লর্কান টাকার।

ওভারের প্রথম বল স্লগ সুইপ করে ছক্কায় ওড়ান টাকার। দুই বল পর বেরিয়ে এসে খেলার চেষ্টায় হন স্টাম্পড। বাঁহাতি স্পিনারের বল স্পিন করে বেরিয়ে গেলে নাগালে পাননি ব‍্যাটসম‍্যান। গ্লাভসে জমিয়েও বেলস ফেলে দেন লিটন দাস।

৮০ বলে দুই ছক্কা ও তিন চারে ৪১ রান করেন টাকার।

৬৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৬ উইকেটে ২১৮। ক্রিজে অ‍্যান্ডি ম‍্যাকব্রিনের সঙ্গী অভিষিক্ত জর্ডান নিল।

11 Nov 2025, 03:10 PM

মুরাদের প্রথম উইকেটে ভাঙল জুটি

চমৎকার বোলিংয়ের পুরস্কার পেলেন হাসান মুরাদ। কার্টিস ক‍্যাম্ফারকে ফিরিয়ে বাঁহাতি এই স্পিনার ভাঙলেন ১২১ বল স্থায়ী ৫৩ রানের জুটি।

অফ স্টাম্পের বাইরের বল গায়ের জোরে শট খেলতে গিয়ে মাঝ ব‍্যাটে নিতে পারেননি ক‍্যাম্ফার। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় প্রথম স্লিপে। এবার কোনো ভুল করেননি নাজমুল হোসেন শান্ত। এর আগে তিনি একই জায়গায় ছেড়েছিলেন লর্কান টাকারের ক‍্যাচ।

৯৪ বলে দুই ছক্কা ও চারটি চারে ৪৪ রান করেন ক‍্যাম্ফার।

৬৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ২০৩। ক্রিজে টাকারের সঙ্গী অ‍্যান্ডি ম‍্যাকব্রিন।

11 Nov 2025, 03:06 PM

ছক্কায় জুটির পঞ্চাশ

কার্টিস ক‍্যাম্ফারের সঙ্গে পঞ্চাশ রানের জুটি গড়েছেন ১১ রানে জীবন পাওয়া লর্কান টাকার।

তাইজুল ইসলামের বলে ভীষণ কঠিন একটা সুযোগ দিয়েছিলেন ক‍্যাম্ফার। কিন্তু সেটায় হাতই ছোঁয়াতে পারেননি বাঁহাতি স্পিনার। বল লাগে স্টাম্প।

ওভারের শেষ বল ছক্কায় ওড়িয়ে জুটির রান পঞ্চাশে নিয়ে যান ক‍্যাম্ফার।

৬৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ২০২।

11 Nov 2025, 03:00 PM

রিভিউ নিয়ে বাঁচলেন টাকার

টেস্টে নিজের প্রথম উইকেটের জন‍্য হাসান মুরাদের অপেক্ষা আরও বাড়ল। তার বলে আম্পায়ার এলিবডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন লর্কান টাকার।

বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে সুইপ করেন টাকার। ব‍্যাটে খেলতে পারেননি তিনি। প‍্যাডে লাগলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন ব‍্যাটসম‍্যান।

ইম্প‍্যাক্ট ছিল অফ স্টাম্পের বাইরে। তাই পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত।

৬২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ১৯৫। ৩৮ রানে খেলছেন কার্টিস ক‍্যাম্ফার। ২৯ রানে ব‍্যাট করছেন টাকার।

11 Nov 2025, 02:18 PM

ভালো সেশন হতে পারত আরও ভালো

ফিফটি করা দুই ব‍্যাটসম‍্যান পল স্টার্লিং ও ক‍্যাড ক‍্যাম্ফারকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ। সঙ্গে নিয়েছে হ‍্যারি টেক্টরের উইকেট। এর সঙ্গে যুক্ত হতে পারত লর্কান টাকারের উইকেটও। তবে নাজমুল হোসেন শান্তর ব‍্যর্থতায় বেঁচে গিয়ে কার্টিস ক‍্যাম্ফারের সঙ্গে জুটি গড়েছেন টাকার।

চা-বিরতিতে যাওয়ার সময় আয়ারল‍্যান্ডের রান ৫৬ ওভারে ১৮৪। ৭১ বলে ৩৫ রানে খেলছেন ক‍্যাম্ফার। ৫০ বলে টাকারের রান ২২।

প্রথম সেশনে ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রান করেছিল আয়ারল‍্যান্ড। দ্বিতীয় ওভারে ৩০ ওভারে তারা যোগ করেছেন আরও ৯০ রান। এই সময়ে হারিয়েছে ৩ উইকেট।

লাঞ্চের পর প্রথম দুই ওভারে দুটি উইকেট হারায় আয়ারল‍্যান্ড। পরে ক‍ারমাইকেলকে ফিরিয়ে সফরকারীদের পঞ্চশ ছোঁয়া জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ।

11 Nov 2025, 01:51 PM

ক‍্যাচ ছাড়লেন শান্তও

আক্রমণে ফিরে উইকেট পেতে পারতেন হাসান মুরাদ। অভিষিক্ত বাঁহাতি স্পিনারের বলে লর্কান টাকারের ক‍্যাচ নিতে পারলেন না নাজমুল হোসেন শান্ত।

বাঁহাতি স্পিনারের বলে স্কয়ার কাট করেন টাকার। একটু বাড়তি লাফানো বল বাইরের কানায় লাগলে ক‍্যাচ যায় স্লিপে। বাঁদিকে সরে ক‍্যাচ নিতে পারেননি শান্ত।

সে সময় ১১ রানে ছিলেন টাকার।

প্রথম দিনের প্রথম দুই সেশনে মোট চারটি ক‍্যাচ ছাড়লেন বাংলাদেশের ফিল্ডাররা। ৮ ও ১০ রানে জীবন পেয়ে ফিফটি করেন পল স্টার্লিং। ১০ রানে জীবন পাওয়া ক‍্যাড কারমাইকেলও করেন ফিফটি।

৪৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ১৬৫।

11 Nov 2025, 01:35 PM

ফের রিভিউয়ে সফল বাংলাদেশ

সফল রিভিউয়ে ক‍্যাড কারমাইকেলের উইকেট পেল বাংলাদেশ। আয়ারল‍্যান্ড হারাল চতুর্থ উইকেট।

মেহেদী হাসান মিরাজের বলে রিভার্স সুইপ করেন কারমাইকেল। ঠিকঠাক পারেননি, হাতে লেগে ক‍্যাচ যায় লেগ স্লিপের দিকে। প্রথম স্লিপ থেকে ডান দিকে ছুটে গিয়ে ডাইভ দিয়ে মুঠোয় নেন নাজমুল হোসেন শান্ত।

আম্পায়ার জোরাল আবেদনে সাড়া না দিলে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। তাতে পাল্টায় সিদ্ধান্ত। ব‍্যাটের কানায় বলের মৃদ‍ু স্পর্শ থাকার প্রমাণ মেলে আল্ট্রাএজে। হতাশা নিয়ে ফেরেন কারমাইকেল। ভাঙে ৯৩ বল স্থায়ী ৫৩ রানের জুটি।

অভিষেকে ১২৯ বলে সাত চারে ৫৯ রান করেন কারমাইকেল।

৪৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ১৫০। ক্রিজে কার্টিস ক‍্যাম্ফারের সঙ্গী লর্কান টাকার।

11 Nov 2025, 01:22 PM

কারমাইকেল-ক‍্যাম্ফারের জুটিতে পঞ্চাশ

দ্রুত দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দিয়েছে আয়ারল‍্যান্ড। চতুর্থ উইকেটে ক‍্যাম কারমাইকেল ও কার্টিস ক‍্যাম্ফারের ব‍্যাটে তারা পেয়েছে পঞ্চাশ জুটি, ৮২ বলে।

আগের ওভারে তাইজুল ইসলামের বলে ছক্কা মারেন ক‍্যাম্ফার। পরের ওভারে মেহেদি হাসান মিরাজের বলে রিভার্স সুইপ করে চার মারেন কারমাইকেল। এই বাউন্ডারিতে জুটির রান স্পর্শ করেন পঞ্চাশ।

৪২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ১৫০। ৩৯ বলে ২৩ রানে খেলছেন ক‍্যাম্ফার। ১২৭ বলে অভিষিক্ত কারমাইকেলের রান ৫৯।

11 Nov 2025, 01:02 PM

অভিষেকে কারমাইকেলের পঞ্চাশ

ক‍্যাড কারমাইকেল ফিরতে পারতেন ১০ রানে। হাসান মাহমুদের বলে স্কয়ার লেগে তাইজুল ইসলাম ক‍্যাচ ছাড়লে বেঁচে যান অভিষিক্ত টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। আরও দুইবার অল্পের জন‍্য বেঁচে গিয়ে বাংলাদেশকে ভোগাচ্ছেন কারমাইকেল।

অভিষেকে ১১০ বলে পঞ্চাশ স্পর্শ করেছেন কারমাইকেল।

৩৭ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ১২৯। ১১১ বলে ছয় চারে ৫০ রানে খেলছেন কারমাইকেল। ২৫ বলে কার্টিস ক‍্যাম্ফারের রান ১১।

11 Nov 2025, 12:25 PM

রিভিউয়ে সফল বাংলাদেশ

ঠিক আবেদন নয়, উদযাপন শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ারকে অনড় দেখে জোরাল আবেদন করলেন এই অফ স্পিনার। তাতে সাড়া মিলল না। কিপার লিটন দাসের পরামর্শে রিভিউ নিলেন নাজমুল হোসেন শান্ত। তাতে পাল্টাল সিদ্ধান্ত।

মিরাজের স্পিন করে ভেতরে ঢোকা ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্ড করতে চেয়েছিলেন হ‍্যারি টেক্টর। ব‍্যাটে খেলতে পারেনি, আঘাত হানে প‍্যাডে।

ইম্প‍্যাক্ট ছিল অফ-মিডল স্টাম্পে, বল আঘাত হানত লেগ স্টাম্পে। তাতে ফিরে যেতে হয় টেক্টরের। ৬ বলে তিনি করেন ১ রান।

২৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। ক্রিজে ক‍্যাড কারমাইকেলের সঙ্গী কার্টিস ক‍্যাম্ফার।

11 Nov 2025, 12:21 PM

স্টার্লিংকে ফিরিয়ে জুটি ভাঙলেন নাহিদ

নাহিদ রানাই পেলেন পল স্টার্লিংয়ের উইকেট। তৃতীয় সুযোগ আইরিশ ওপেনারকে ফেরাতে পারল বাংলাদেশ।

নাহিদের বলে ৮ ও ১০ রানে দুইবার ক‍্যাচ দিয়েও বেঁচে যান স্টার্লিং। এবার ফিরতে হলো তাকে।

লাঞ্চের পর প্রথম ওভারেই সাফল‍্য পেল বাংলাদেশ। ভাঙল ১৫৫ বল স্থায়ী ৯৬ রানের জুটি।

অফ স্টাম্পের বাইরের গতিময় শর্ট বলে খোঁচা মারেন নাহিদ। দ্বিতীয় স্লিপে ক‍্যাচ নেন সাদমান ইসলাম। তিনিই প্রথম সেশনে ছেড়েছিলেন প্রথম ক‍্যাচ।

৭৬ বলে নয় চারে ৬০ রান করে ফিরলেন স্টার্লিং।

২৭ ওভারে আয়ারল‍্যান্ডের রান ২ উইকেটে ৯৬। ক্রিজে ক‍্যাড করমাইকেলের সঙ্গী হ‍্যারি টেক্টর।

11 Nov 2025, 11:40 AM

বাংলাদেশের হতাশার সেশন

প্রথম ওভারে উইকেট নিয়ে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। বোলাররা সুযোগ তৈরি করেছিলেন পরেও। কিন্তু ফিল্ডারদের ব‍্যর্থতায় সেগুলো কাজে লাগানো যায়নি। তাতে সিলেট টেস্টে ভালো শুরু পেয়ে গেছে আয়ারল‍্যান্ড।

প্রথম দিনের মধ‍্যাহ্ন-বিরতিতে সফরকারীদের রান ১ উইকেটে ৯৪। ৭৩ বলে ৫৮ রানে খেলছেন পল স্টার্লিং। ৭৯ বলে ৩০ রানে খেলছেন ক‍্যাড কারমাইকেল।

তাদের জুটিতে এসেছে ৯৪ রান। দ্বিতীয় উইকেটে যা আয়ারল‍্যান্ডের সর্বোচ্চ। আগের সেরা ছিল ৭৫।

নাহিদ রানার বলে ৮ ও ১০ রানে জীবন পান স্টার্লিং। প্রথম ক‍্যাচ দ্বিতীয় স্লিপে ছাড়েন সাদমান ইসলাম। পরের ক‍্যাচ গালিতে ছাড়েন মেহেদী হাসান মিরাজ।

হাসান মাহমুদের বলে ১০ রানে স্কয়ার লেগে কারমাইকেলের ক‍্যাচ ছাড়েন তাইজুল ইসলাম।

এসব ব‍্যর্থতার মাশুল দিতে হচ্ছে স্বাগতিকদের।

লাঞ্চের আগে শেষ ওভারে মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে একটুর জন‍্য বোল্ড হননি কারমাইকেল। আগের ওভারে তাইজুলের বলে তিনি কিপার ও প্রথম স্লিপের মাঝ দিয়ে পান বাউন্ডারি।

11 Nov 2025, 11:34 AM

কঠিন সুযোগ হাতছাড়া

তাইজুল ইসলামের বলে হাতছাড়া হলো একটি সুযোগ। বাঁহাতি স্পিনারের বলে কিপার ও প্রথম স্লিপের মাঝ দিয়ে ক‍্যাচের মতো দিয়েও বাউন্ডারি পেয়ে গেলেন. ক‍্যাড কারমাইকেল।

বাঁহাতি স্পিনারের বল ঠিকমতো খেলতে পারেননি ব‍্যাটসম‍্যান। ব‍্যাটের কানায় লেগে দ্রুত গতিতে বেরিয়ে যায় কিপারের পাশ দিয়ে। একটু বাইরে থাকায় ও দ্রুত যাওয়ায় প্রতিক্রিয়া দেখাতে পারেননি লিটন দাস। স্লিপের ফিল্ডারও পারেননি হাত বাড়াতে।

২৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ৯৩।

11 Nov 2025, 11:21 AM

জীবন পেয়ে স্টার্লিংয়ের পঞ্চাশ

নাহিদ রানের বলে ৮ ও ১০ রানে দুবার বেঁচে যাওয়া পল স্টার্লিং ভোগাচ্ছেন বাংলাদেশকে। হাসান মাহমুদের বলে বাউন্ডারিতে আইরিশ ওপেনার ছুঁয়েছেন পঞ্চাশ, টেস্টে তার দ্বিতীয়।

৬১ বলে পঞ্চাশে যান স্টার্লিং।

২২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ৮১। শূন‍্য রানে ভেঙেছিল সফরকারীদের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেট জুটির রান তাই ৮১। টেস্টে এই উইকেটে এটাই তাদের সেরা জুটি। আগের সেরা ছিল ৭৫।

স্পিনারদের ভালোভাবেই সামাল দিচ্ছেন স্টার্লিং ও ক‍্যাড কারমাইকেল। পরপর তিন ওভারে তিনটি ক‍্যাচ হাতছাড়া করার পর আর সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

অনায়াসেই স্পিনারদের খেলছেন দুই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান।

৬৩ বলে স্টার্লিংয়ের রান ৫২। ৬৫ বলে অভিষিক্ত কারমাইকেলের রান ২৩।

11 Nov 2025, 10:43 AM

১ উইকেট ও তিনটি সুযোগ হাতছাড়া

প্রথম ঘণ্টায় দারুণ বোলিং করলেও ফিল্ডারদের ব‍্যর্থতায় উইকেটশূন‍্য নাহিদ রানা। উইকেট বাড়ত হাসান মাহমুদেরও। দ্বিতীয় উইকেট জুটি ভাঙার তিনটি সুযোগ হাতছাড়া করার মাশুল দিচ্ছে বাংলাদেশ।

সিলেট টেস্টের প্রথম পানি বিরতির সময় আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ৫৩। হাসানে করা ম‍্যাচের প্রথম ওভারে ফিরে যান অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নি।

প্রথম ঘণ্টায় কেবল ১২ ওভার করতে পেরেছে বাংলাদেশ। এর মধ‍্যে একটি উইকেট নিয়েছে, তিনটি সুযোগ তৈরি করেছে।

নাহিদের বলে ৮ ও ১০ রানে বেঁচে যাওয়া পল স্টার্লিং খেলছেন ২৯ রানে। হাসানের বলে ১০ রানে বেঁচে যাওয়া ক‍্যাড কারমাইকেল ব‍্যাট করছেন ১৮ রানে।

একটি করে ক‍্যাচ ছেড়েছেন সাদমান ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তাদের ব‍্যর্থতায় পঞ্চাশ ছোঁয়া জুটিতে শুরুর ধাক্কা সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে আয়ারল‍্যান্ড।

11 Nov 2025, 10:13 AM

এবার ক‍্যাচ ছাড়লেন মিরাজ

পরপর তিন ওভারে তিনটি ক‍্যাচ ছাড়লেন বাংলাদেশের ফিল্ডাররা! সাদমান ইসলাম ও তাইজুল ইসলামের পর সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হলেন মেহেদী হাসান মিরাজ।

নাহিদ রানার বলে গালিতে ক‍্যাচ দেন পল স্টার্লিং। একটু দ্রুত গতিতে যাওয়া সেই ক‍্যাচ নিতে পারেননি মিরাজ, উল্টো হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। হাসান মাহমুদের করা আগের ওভারে ক‍্যাচ হাতছাড়া করে হাতে চোট পেয়ে মাঠ মাঠ ছাড়েন তাইজুল ইসলামও।

সে সময় ১০ রানে ছিলেন স্টার্লিং। নাহিদের আগের ওভারে ৮ রানে সাদমান ইসলামের হাতে জীবন পেয়েছিলেন তিনি।

হাসানের বলে ১০ রানে তাইজুলের হাতে জীবন পান ক‍্যাড কারমাইকেল।  

৬ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ২৩।

11 Nov 2025, 10:07 AM

কারমাইকেলের ক‍্যাচ ছাড়লেন তাইজুল

টানা দুই ওভারে হাত থেকে ছুটল দুটি ক‍্যাচ। স্কয়ার লেগে ক‍্যাড কারমাইকেলের ক‍্যাচ ছাড়লেন মেহেদী হাসান মিরাজ।

হাসান মাহমুদের শর্ট বলে পুল করেন কারমাইকেল। ঠিকঠাক শট খেলতে পারেননি এই টপ অর্ডার ব‍্যাটসম‍্যান। ডাইভ দিয়ে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় নিতে পারেননি তাইজুল। বাঁহাতি এই স্পিনারের হাত থেকে রক্ত পড়তে দেখা যায়, মাঠ ছাড়েন তিনি।

সে সময় ১০ রানে ছিলেন তাইজুল।

৫ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ২০।

11 Nov 2025, 10:07 AM

স্টার্লিংয়ের ক‍্যাচ ছাড়লেন সাদমান

চতুর্থ উইকেটে ফিরতে পারতেন আয়ারল‍্যান্ডের আরেক ওপেনার পল স্টার্লিং। তবে নাহিদ রানার বলে স্লিপে তার ক‍্যাচ নিতে পারেননি সাদমান ইসলাম।

নাহিদের অফ স্টাম্পের বাইরের বল চমকে দেয় স্টার্লিংকে। ডিফেন্ড করার চেষ্টায় ঠিকঠাক খেলতে পারেননি। ব‍্যাটের কানায় লেগে নিচু ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে। সেটি নিতে পারেননি সাদমান। সে সময় ৮ রানে ছিলেন স্টার্লিং।

৪ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ২০।

11 Nov 2025, 09:46 AM

প্রথম ওভারেই হাসানের আঘাত

টস জিতে ব‍্যাট করতে নেমে আয়ারল‍্যান্ডের শুরুটা ভালো হলো না। ম‍্যাচের প্রথম ওভারেই ফিরলন অধিনায়ক অ‍্যান্ডি বালবার্নি।

হাসান মাহমুদের প্রথম তিন বল ডট খেলেন বালবার্নি। চতুর্থ বল ছিল অফ স্টাম্পের একটু বাইরে। পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন ব‍্যাটসম‍্যান। কিন্তু সুইং করে ব‍্যাটের কানা এড়িয়ে ছোবল দেয় প‍্যাডে। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার।

পল স্টার্লিংয়ের সঙ্গে কথা বলে রিভিউ নেন বালবার্নি। বলে ব‍্যাট স্পর্শ না করলেও আল্ট্রএজে বড় স্পাইক দেখা যায়। সেটাকে পাত্তা দেননি তৃতীয় আম্পায়ার। ইম্প‍্যাক্ট ছিল আম্পায়ার্স কল। তাতে বালবার্নি ফিরে গেলেও টিকে থাকে আইরিশদের রিভিউ।

ওভারের শেষ বলে এলবিডব্লিউর জোরাল আবেদ থেকে বেঁচে যান অভিষিক্ত ক‍্যাড কারমাইকেল।

১ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে শূন‍্য।

11 Nov 2025, 09:33 AM

আয়ারল‍্যান্ড দলে ২ জনের অভিষেক

আয়ারল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুই জনের। প্রথমবারের মতো স্বীকৃত ক্রিকেটে কোনো ম‍্যাচ খেলতে নামছেন অলরাউন্ডার জর্ডান নিল। টেস্টে প্রথমবার খেলবেন ক্যাড কারমাইকেল।

বাংলাদেশ খেলছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। আয়ারল‍্যান্ড নামছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি ব্যালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার (উইকেটরক্ষক), জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিজ, ক্রেইগ ইয়াং।

11 Nov 2025, 09:26 AM

মুরাদের অভিষেক, ফিরলেন জয়

দুটি পরিবর্তন অনিবার্য ছিল, হলো সেই দুটি পরিবর্তনই। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে থাকা এনামুল হক বিজয় ও নাঈম হাসান দলেই নেই। একাদশে ফিরেছেন মাহমুদুল হাসান জয় এবং অভিষেক হচ্ছে বাঁহাতি স্পিনার মুরাদের।

এই সংস্করণে বাংলাদেশের ১০৮তম ক্রিকেটার মুরাদ। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৬৫ উইকেট। 

স্পিনে মুরাদের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। পেস বোলিংয়ে পেসার হাসান মাহমুদের সঙ্গী নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মুরাদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

11 Nov 2025, 09:20 AM

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম‍্যাচে কয়েনভাগ্য পাশে পেলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ব্যাটিং নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি ব্যালবার্নি। 

টস জিতলে ব‍্যাটিং নিতেন শান্ত। ফিল্ডিং পাওয়ায় চতুর্থ ইনিংসে ব‍্যাটিংয়ের চ‍্যালেঞ্জ সামলাতে হতে পারে স্বাগতিকদের। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়।