29 Apr 2026, 04:32 PM
লাইভ ব্লগের সমাপ্তি
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
29 Apr 2026, 04:31 PM
বৃষ্টিতে ভেসে গেল দ্বিতীয় ম্যাচ
টানা বৃষ্টিতে টসই সম্ভব হলো না। ভেসে গেল সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মিরপুরে জিতে ওয়ানডের পর এই সংস্করণেও সিরিজ জয়েন হাতছানি স্বাগতিকদের সামনে।
29 Apr 2026, 02:39 PM
চট্টগ্রামে বৃষ্টির রাজত্ব
বৃষ্টি থামছেই না চট্টগ্রামে। টানা বৃষ্টিতে দ্বিতীয় টি-টোয়েন্টি নিয়ে ক্রমেই বাড়ছে শঙ্কা।
খেলা শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়। কিন্তু এখনও টসই করা যায়নি।
কাট অফ টাইম বিকাল সাড়ে পাঁচটায়। এর ঘণ্টা খানেক আগে বৃষ্টি থামলেও খেলা সম্ভব হতে পারে।
29 Apr 2026, 01:41 PM
বৃষ্টিতে টসে দেরি
বৃষ্টির জন্য যথা সময়ে টস হয়নি। এখনও ঢাকা রয়েছে সেন্টার উইকেট। আউটফিল্ডের অনেকটা অংশ উন্মুক্ত। তবে পানি নিষ্কাশন ব্যবস্থা খু্ব ভালো হওয়ায় বৃষ্টি থামলে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
29 Apr 2026, 01:21 PM
তুমুল বৃষ্টির মধ্যেই মাঠে দুই দল
দ্বিতীয় টি-টোয়েন্টির জন্য মাঠে এসেছে বাংলাদেশ ও নিউ জিল্যান্ড দল। তবে ভারী বৃষ্টি নেমেছে বন্দরনগরীতে।
বেলা ১২টার একটু আগে শুরু হওয়া বৃষ্টিতে যথা সময়ে অর্থাৎ বেলা দেড়টায় টস না হওয়া নিশ্চিত।
29 Apr 2026, 01:13 PM
সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ
বোলিং কিংবা ব্যাটিং- কোনোটিতেই প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। নিউ জিল্যান্ড ১০ ওভারের ভেতরে ছুঁয়েছিল ১০০। রান তাড়ায় বাংলাদেশ ১০ ওভারে করতে পেরেছিল কেবল ৭৭। শেষের বোলিং এবং মূলত শেষের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ জিতে নিয়েছিল বাংলাদেশ। এবার পরিপূর্ণ পারফরম্যান্সে চট্টগ্রামেই সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে চায় লিটন দাসের দল।
চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে বেলা দুইটায়।
এই ম্যাচে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। চট্টগ্রামে কয়েক দিন ধরেই বেশ বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাট ডুবে যাচ্ছে।
প্রথম ম্যাচে ভালো করতে পারেননি দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান।
লাইভ ব্লগে স্বাগত
নিউ জিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
