০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

বেনেটের ক‍্যাচ ছাড়লেন রিশাদ

সংক্ষিপ্ত স্কোর:

 

জিম্বাবুয়ে: ৬ ওভারে ২৭/০

06 Jul 2026, 01:52 PM

সহজ ক‍্যাচ ছাড়লেন রিশাদ

তৃতীয় ওভারে ভাঙতে পারত জিম্বাবুয়ের শুরুর জুটি। কিন্তু গালিতে ব্রায়ান বেনেটের সহজ ক‍্যাচ নিতে পারলেন না রিশাদ হোসেন।

তাসকিন আহমেদের অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে ব‍্যাট চালিয়ে দেন বেনেট। ব‍্যাটের কানায় লেগে যায় গালিতে। দুই হাতে বল ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি রিশাদ।

সে সময় আট রানে ছিলেন তাসকিন।

৩ ওভারে জিম্বাবুয়ের রান বিনা উইকেটে ১৪।

06 Jul 2026, 01:23 PM

তিন বছর পর ফিরলেন কাইয়া

একমাত্র ওয়ানডেতে ভালো করে ওয়ানডে দলে ফেরা ইনোসেন্ট কাইয়ার জায়গা পেয়েছেন একাদশেও। ২০২৩ সালের পর প্রথমবার এই সংস্করণে খেলবেন তিনি।

দলে আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

জিম্বাবুয়ে: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, সিকান্দার রাজা।

06 Jul 2026, 01:20 PM

তিন পেসারের সঙ্গী মিরাজ-রিশাদ

যথারীতি তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। দুই অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন নাহিদ রানা। জিম্বাবুয়েতে এই প্রথমবার খেলবেন গতিময় পেসার।

লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রয়োজনে হাত ঘোরাতে পারবেন মোসাদ্দেক হোসেন।

লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটের পেছনে দাঁড়াবেন নুরুল হাসান সোহান।

বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।

06 Jul 2026, 01:10 PM

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং।

আকাশে বেশ মেঘ জমে আছে। শুরুতে বোলারদের জন‍্য কিছুটা সুবিধা থাকতে পারে। ওই সুবিধাটুকু নেওয়ার পর ফিল্ডিং নেওয়ার কথা বলেছেন মিরাজ।

টস জিতলে হয়তো বোলিং নিতেন জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা। ব‍্যাটসম‍্যানদের কাছে লড়াইয়ের পুঁজি চাইলেন তিনি।

06 Jul 2026, 01:10 PM

জয়ে শুরুর লক্ষ‍্য বাংলাদেশ

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে চোখ রেখে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। মূল লক্ষ‍্য অবশ‍্যই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া, এখানে কীভাবে খেলতে হবে বোঝা। তবে গুরুত্ব দিয়েই জয়ের কথা ভাবছেন মেহেদী হাসান মিরাজ। যে কারণে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে এসেছে বাংলাদেশ।

হারারেতে সোমবার প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায় (পিএম)। 

ওয়ানডে বিশ্বকাপের পরের আসর হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে আগামী বছরের অক্টোবর-নভেম্বরে। এই সিরিজ শুরুর আগে মিরাজ বললেন, বিশ্ব আসরকে মনের কোণে রেখেই মাঠে নামবেন তার।

“আমাদের জন্য একটা বড় সুযোগ, যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। এখানে তিন ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। প্রত্যেকটা খেলোয়াড় কন্ডিশন সম্পর্কে বুঝতে পারবে। যদি শতভাগ দিতে পারি এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারি, প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় সুযোগ থাকবে।

06 Jul 2026, 12:49 PM

লাইভ ব্লগে স্বাগত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত

06 Jul 2026, 12:49 PM

লাইভ ব্লগে স্বাগত

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।