২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোচের ছোবলের পর সাদমান-শাহাদাতের দৃঢ়তা

দুইবার জীবন পাওয়া সাদমান পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত, একবার জীবন পাওয়া শাহাদাত হোসেন দিচ্ছিন দারুণ সঙ্গ।

01 Dec 2024, 04:43 AM

সাদমান-শাহাদাতের লড়াই

কিমার রোচের ছোবলে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ১০ রানে হারায় দুই উইকেট। ক‍্যারিবিয়ান ফিল্ডারা তিনটি ক‍্যাচ হাতছাড়া না করলে অবস্থা হতে পারত সঙ্গীন। তাদের বাজে ফিল্ডিংয়ে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।

মাঠ ভেজা থাকায় জ‍্যামাইকা টেস্টের প্রথম দিন খেলা হয়েছে কেবল ৩০ ওভার, শেষ সেশন। সাদমানের পঞ্চাশ ও তার সঙ্গে শাহাদাতের পঞ্চাশ ছোঁয়া জুটিতে ২ উইকেটে ৬৯ রানে দিন শেষ করেছে সফরকারীরা।

দুইবার জীবন পাওয়া সাদমান তিন চার ও টেস্ট ক‍্যারিয়ারের প্রথম ছক্কায় ১০০ বলে খেলছেন ৫০ রানে। তার সঙ্গে ১৪১ বলে ৫৯ রানের জুটি গড়া শাহাদাত ১২ রান করতে খেলেছেন ৬৩ বল।

দ্বিতীয় দিন দলকে ভালো একটা সংগ্রহ এনে দিতে তাদের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০ ওভারে ৬৯/২ (জয় ৩, সাদমান ৫০*, মুমিনুল ০, শাহাদাত ১২*; রোচ ৭-২-২০-২, সিলস ৭-৫-২-০, শামার জোসেফ ৪-১-১০-০, আলজারি জোসেফ ৪-০-১৩-০, গ্রেভস ৫-১-১১-০, হজ ২-০-৯-০, ব্র‍্যাথওয়েট)

01 Dec 2024, 04:24 AM

ফেরার ম‍্যাচে সাদমানের পঞ্চাশ

জাকির হাসানের ব‍্যর্থতায় সুযোগ পাওয়া সাদমান ইসলাম পেয়েছেন পঞ্চাশের দেখা, ৯৩ বলে।

দুইবার জীবন পাওয়া সাদমান চেষ্টা করছেন রানের চাকা সচল রাখতে। কাভেম হজ করে ছক্কায় ওড়ানোর সিঙ্গেল নিয়ে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ।

২৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৮। ৯৫ বলে ৫০ রানে খেলছেন সাদমান। ৬২ বলে শাহাদাত হোসেনের রান ২ উইকেটে ৬৮।

01 Dec 2024, 04:24 AM

সাদমান-শাহাদাতের জুটিতে পঞ্চাশ

দুই ব‍্যাটসম‍্যান মিলিয়ে তিনবার জীবন পাওয়ার পর কমেছে রানের গতি। সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন ব‍্যস্ত দিনের শেষ ওভারগুলো কাটিয়ে দেওয়ার দিকে।

কাভেম হজের ওভারে সিঙ্গেল নিয়ে জুটির পঞ্চাশ স্পর্শ করেন শাহাদাত, ১২৩ বলে। অনেক বেশি সাবধানী ব‍্যাটিং করছেন তিনি। ফুলটস বলেও বড় শট খেলছেন না, ফেরত পাঠাচ্ছে বোলারের কাছে।

আরেক প্রান্তে সাদমান বেশ সাবণীল। তবে শেষ বেলায় তিনিও মনোযোগ দিচ্ছে উইকেট বাঁচিয়ে রাখার দিকে।

২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬০।

01 Dec 2024, 03:45 AM

জীবন পেলেন শাহাদাতও

পেসাররা দারুণ বোলিং করছেন কিন্তু সহায়তা মিলছে না ফিল্ডারদের কাছ থেকে। ২০ ওভারের মধ‍্যে তিনটি ক‍্যাচ ছেড়েছেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা।

সাদমান ইসলাম দুইবার জীবন পাওয়ার পর বেঁচে গেলেন শাহাদাত হোসেনও। জেডেন সিলসের বলে ড্রাইভ করেছিলেন ডানহাতি ব‍্যাটসম‍্যান। ঠিক মতো পারেননি তিনি, ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে।

হাত ছোঁয়ালেও বল নিয়ন্ত্রণে নিতে পারেননি আলিক আথানেজ। চলে যায় প্রথম স্লিপে, সেখানে কাভেম হজও হাত ছোঁয়ান। তবে তিনিও মুঠোয় নিতে পারেননি।

সে সময় ৮ রানে ছিলেন শাহাদাত।

২০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫২।

01 Dec 2024, 03:38 AM

ফের জীবন পেলেন সাদমান

রানের চাকা সচল রাখা সাদমান ইসলাম আবার ভাগ‍্যকে পাশে পেলেন। ফের ক‍্যাচ দিয়ে বেঁচে গেলেন বাঁহাতি ওপেনার।

জাস্টিন গ্রেভসের অফ স্টাম্পের বেশ বাইরের ডেলিভারিতে শর্ট কাভারে ক‍্যাচ দেন সাদমান। একটু দেরিতে প্রতিক্রিয়া দেখানো ক্রেইগ ব্র‍্যাথওয়েট সেভাবে হাতই ছোঁয়াতে পারেননি, বল লাগে তারে বুকে।

সে সময় ৩৫ রানে ছিলেন সাদমান। এর আগে ১৫ রানে স্লিপে আলিক আথানেজের হাতে জীবন পান তিনি।

১৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৫২।

01 Dec 2024, 03:15 AM

প্রথম ঘণ্টায় ২ উইকেট

জ‍্যামাইকা টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টায় ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। দুটি উইকেটই নিয়েছেন কিমার রোচ। অবস্থা হতে পারত আরও খারাপ, যদি সাদমান ইসলামের ক‍্যাচ নিতে পারতেন আলিক আথানেজ।

প্রথম ঘণ্টায় ১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৩৫। সাদমান ৪৬ বলে ২৩ রানে ব‍্যাট করছেন। ৯ বলে তার সমান এক চারে শাহাদাত হোসেনের রান ৫।

অ‍্যান্টিগা টেস্টে দুই ইনিংসে স্লিপে ধরা পড়েছিলেন মাহমুদুল হাসান জয়। এবার রোচের পাতা ফাঁদে পা দিয়ে তিনি ক‍্যাচ দেন কিপার জশুয়া দা সিলভাকে।

রোচের পরের ওভারে শূন‍্য রানে ফেরেন এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান মুমিনুল হক। তিনিও ধরা পড়েন কিপারের গ্লাভসে।

সাদমান জীবন পান ১৫ রানে। চার দিয়ে শুরু করা শাহাদাতের সেই শট যায় স্লিপ কর্ডনের উপর দিয়ে। অনেকবারই একটুর জন‍্য তাদের ব‍্যাটের কানা নেয়নি বল।

01 Dec 2024, 02:57 AM

জীবন পেলেন সাদমান

টস জিতে ব‍্যাটিং নেওয়া বাংলাদেশের ভোগান্তি বাড়তে পারত আরও। আলজারি জোসেফের বলে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন সাদমান ইসলাম।

‘নো’ বলের জন‍্য বাড়তি একটি বল করতে হয় আলজারির। সেটাই ডেকে নিয়ে আসছিল বিপদ। সাদমানের ব‍্যাটের কানা ছুঁয়ে গিয়েছিল উইকেটের পেছনে। দ্বিতীয় স্লিপ থেকে ডাইভ দিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি আলিথ আথানেজ।

সে সময় ১৫ রানে ছিলেন সাদামান।

১০ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৫।

01 Dec 2024, 02:38 AM

শূন‍্যতেই শেষ মুমিনুল

পরপর দুই ওভারে উইকেট পেলেন কিমার রোচ। মাহমুদুল হাসান জয়ের পর মুমিনুল হককে ফিরিয়ে দিলেন অভিজ্ঞ ক‍্যারিবিয়ান পেসার।

অফ স্টাম্প ঘেঁষে করা ডেলিভারি পা বাড়িয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন মুমিনুল। আউটসুইং করে বেরিয়ে যাওয়া বলের লাইন কাভার করতে পারেননি বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। কানা ছুঁয়ে জমা পড়ে জশুয়া দা সিলভার গ্লাভসে।

৬ বল খেলে রানের খাতা খুলতে পারেননি মুমিনুল।

৭ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১০। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী শাহাদাত হোসেন।

01 Dec 2024, 02:31 AM

রোচের ফাঁদে জয়ের পতন

একের পর এক ইনসুইংয়ের পর হুট করে একটা আউটসুইং দিয়ে মাহমুদুল হাসান জয়ের পরীক্ষা নিলেন কিমার রোচ। সেই পরীক্ষায় পুরোপুরি ব‍্যর্থ তরুণ ওপেনার। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে তিনি ধরা পড়লেন উইকেটের পেছনে।

রোচের পিচ করার পর বেরিয়ে যাওয়া বল ক্রিজের গভীরে দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন জয়। কিন্তু বলের লাইন কাভার করতে পারেননি তিনি। ব‍্যাটের কানা নিয়ে যায় প্রথম স্লিপের দিকে। ঝাঁপিয়ে গ্লাভসে নেন জশুয়া দা সিলভা।

১২ বলে ৩ রান করেন জয়।

৮ ওভারে বাংলাদশের রান ১ উইকেটে ৮। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

01 Dec 2024, 01:51 AM

একই একাদশ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ

প্রথম টেস্টে বড় জয় পাওয়া একাদশে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। ফের পাঁচ পেসার নিয়ে খেলছে স্বাগতিকরা।

অ‍্যান্টিগায় দুই ইনিংসে তেমন কিছু করতে না পারা কেসি কার্টি ধরে রেখেছেন জায়গা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার কোচ, জেডেন সিলস।

01 Dec 2024, 01:46 AM

ফিরলেন সাদমান-নাহিদ

নিদারুণ ব‍্যর্থতায় একাদশে জায়গা হারালেন জাকির হাসান। তার জায়গায় সুযোগ পেলেন একের পর এক ব‍্যর্থতায় কিছু দিন আগে একাদশ থেকে ছিটকে যাওয়া সাদাম ইসলাম।

বাঁহাতি পেসার শরিফুল ইসলামের জায়গায় গতিময় পেসার নাহিদ রানাকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ।

অ‍্যান্টিগার মতো জ‍্যামাইকাতেও দুই স্পিনার ও তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। স‍্যাবাইনা পার্কে ছয় বছর আগে বাংলাদেশের সবশেষ টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

01 Dec 2024, 01:38 AM

টস জিতে ব‍্যাটিং নিল বাংলাদেশ

মাঠ অপ্রস্তুত থাকায় অনেকটা সময় হারিয়ে যাওয়ার পর হলো টস। ভাগ‍্যকে পাশে পাওয়া বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিলেন ব‍্যাটিং। বললেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে তার কাছে।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র‍্যাথওয়েইট মনে করছেন, নতুন বল হবে খুব গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টানা টেস্ট খেলায় গ‍্যারি সোবার্সের রেকর্ড ভেঙে দেওয়া এই ওপেনার বলেছেন, খেলাটা অনুসরণ করছেন এমন সবার জন‍্য তিনি হতে চান উদাহরন।

01 Dec 2024, 01:16 AM

মাঠ শুকানোর পর টসের জন‍্য অপেক্ষা

তৃতীয় পর্যবেক্ষণে মিলল সুখবর। স্থানীয় সময় বেলা আড়াইটায় (বাংলাদেশ রাত দেড়টা) হবে টস। এর আধ ঘণ্টা পর মাঠে গড়াবে বল।

অর্থাৎ দুই সেশনের হারিয়ে গেল ভেজা মাঠের জন‍্য। সব ঠিক থাকলে যে সময় চা-বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু হতো, সেই সময় শুরু হবে ম‍্যাচ।

খেলা হবে তিন ঘণ্টা, করতে হবে ৪৫ ওভার। 

01 Dec 2024, 12:22 AM

বাড়ল অপেক্ষা, ১ ঘণ্টা পর পর্যবেক্ষণ

পিচের দুই প্রান্তের কাছাকাছি দুটি জায়গা এখনও ভেজা। রোদ আছে, গরমও বেশ, তবুও এই জায়গা দুটি শুকাতে বেগ হতে হচ্ছে। তাই বাড়ছে খেলা শুরুর জন‍্য অপেক্ষা। ১ ঘণ্টা পর ফের মাঠ পর্যবেক্ষণ করবেন দুই আম্পায়ার।

ভেজা জায়গা শুকাতে প্রচুর বালু ব‍্যবহার করছেন মাঠকর্মীরা। একই সঙ্গে চলছে রুলিংয়ের কাজ। সাবেক ক‍্যারিবিয়ান স্পিনার ও বর্তমানের ধারাভাষ‍্যকার স‍্যামুয়েল বদ্রি বললেন, তিনি আশাবাদী। আবহাওয়া একইরকম থাকলে খেলা শুরু হতে বেশি দেরি নেই।

স্থানীয় সময় বেলা ২টায় (বাংলাদেশ সময় রাত ১টা) ফের পর্যবেক্ষণের পর জানা যেতে পারে খেলা শুরুর সম্ভাব‍্য সময়।

30 Nov 2024, 10:19 PM

ভেসে গেল প্রথম সেশন

মাঠ অপ্রস্তুত থাকায় হারিয়ে গেল প্রথম সেশন। ভেজা মাঠ শুকানোর অগ্রগতি দেখতে স্থানীয় সময় বেলা ১টায় (বাংলাদেশ রাত ১২টায়) ফের পর্যবেক্ষণ করবেন দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও আসিফ ইয়াকুব।

30 Nov 2024, 09:23 PM

স‍্যাবাইনা পার্কে বাংলাদেশ

জ‍্যামাইকায় দুই টেস্ট খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৪ সালে একেবারেই লড়াই করতে পারেনি তারা। ব্রায়ার লারার নেতৃত্বাধীন দলের বিপক্ষে হেরেছিল ইনিংস ও ৯৯ রানে।

২০১৮ সালে ফিরে হারে ১৬৬ রানে। পেস সহায়ক উইকেটে বাংলাদেশের পেসাররা সেবার তেমন কিছু করতে পারেননি। তিন স্পিনার নিয়ে নামা বাংলাদেশ সাফল‍্য পায় স্পিনেই। প্রথম ইনিংসে ৫ উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, দ্বিতীয়টিতে ৬ উইকেট নেন সাকিব আল হাসান।

ব‍্যাটিং ব‍্যর্থতায় সেবারও খুব একটা লড়াই করতে পারেনি বাংলাদেশ। ব‍্যাটিংয়ে দুই ইনিংস মিলিয়ে ফিফটি কেবল একটি, আসে সাকিবের ব‍্যাট থেকে। প্রথম ইনিংসে ৪৭ রান করেন তামিম ইকবাল। এর বাইরে চল্লিশ পর্যন্ত যেতে পারেননি কেউ।

30 Nov 2024, 08:47 PM

মাঠ ভেজা, টসে দেরি

মাঠ ভেজা থাকায় পিছিয়ে গেল টস। স্বাভাবিকভাবেই পিছিয়ে যাচ্ছে খেলা শুরুর সময়। স‍্যাবাইনা পার্কের আউটফিল্ড প্রস্তুতের কাজ চলছে। স্থানীয় সময় পৌনে ১১টায় (বাংলাদেশ সময় অনুযায়ী রাত পৌনে ১০টায়) পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা।

30 Nov 2024, 08:21 PM

আরেকটি কঠিন পরীক্ষায় বাংলাদেশ

অ্যান্টিগা টেস্টের পর আরেকটি কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। স্যাবাইনা পার্কের উইকেটে ঘাসের আচ্ছাদন আছে ভালোভাবেই, প্রচুর বৃষ্টির কারণে আর্দ্রতাও আছে বেশ। আগে ব্যাটিং করতে হলে সফরকারীদের ব্যাটিং লাইন-আপের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ।

জ্যামাইকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় শনিবার রাত ৯টায়।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া বিভাগের সঙ্গে কথোপকথনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেছেন, উইকেটে ঘাস আছে। আর্দ্রতাও আছে। দুই দলের অধিনায়কের তীব্র চাওয়া থাকবে আগে বোলিং করা, প্রথমে ব্যাটিং এড়ানো।

প্রথম টেস্টে আগে ব্যাটিং করতে না হলেও ব্যাটিংয়ের অবস্থা ছিল যাচ্ছেতাই। তাই, জ্যামাইকার উইকেট নিয়ে ব্র্যাথওয়েট যা ধারণা দিলেন, তাতে মেহেদী হাসান মিরাজরা প্রমাদ গুনতে পারেন আবারও।

সিরিজে সমতা ফেরাতে উন্নতি করতে হবে তিন বিভাগেই, সবচেয়ে বেশি ব্যাটিংয়ে। তবে উইকেট জানাচ্ছে, কাজটা ভীষণ কঠিন হতে পারে বাংলাদেশের জন্য।