- শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ
- ৮ রানের জয়
- মুস্তাফিজের জোড়া আঘাত
- রান আউট করিম জানাত
- বিপজ্জনক ওমারজাইকে থামালেন তাসকিন
- শামীম-সাইফের ৪ ওভারে ৫৫
- গুরবাজকে থামালেন রিশাদ
- মাঝপথে ‘এগিয়ে’ বাংলাদেশ
- নাইবকে ফেরালেন রিশাদ
- পাওয়ার প্লেতে ২ উইকেট
- ইব্রাহিমকে দ্রুতই ফেরালেন নাসুম
- ইব্রাহিমের ক্যাচ ছাড়লেন রিশাদ
- প্রথম বলেই নাসুমের আঘাত
- শেষ ১০ ওভারে কেবল ৬৭
- বড় শটের চেষ্টায় ফিরলেন হৃদয়
- টিকলেন না শামীমও
- ছক্কার চেষ্টায় ফিরলেন তানজিদ
- ২৮ বলে তানজিদের পঞ্চাশ
- লিটনকে দ্রুত ফেরালেন নুর
- মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ
- সাইফের বিদায় ভাঙল জুটি
- তানজিদ-সাইফের জুটিতে পঞ্চাশ
- আম্পায়ার্স কলে বাঁচলেন তানজিদ
- শূন্য রানে বাঁচলেন সাইফ
- চার স্পিনার নিয়ে আফগানিস্তান
- বাংলাদেশ দলে ৩ পরিবর্তন
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ
17 Sep 2025, 12:41 AM
শ্রীলঙ্কার দিকে তাকিয়ে বাংলাদেশ
আফগানিস্তানকে হারিয়ে টিকে আছে বাংলাদেশের আশা। তবে ভাগ্য নির্ভর করছে মূলত শ্রীলঙ্কার উপর।
আফগানিস্তানের বিপক্ষে গত আসরের রানার্সআপরা জিতলেই সুপার ফোরে তাদের সঙ্গী হবে বাংলাদেশ। আফগানিস্তান জিতলেও সুযোগ থাকবে লিটন দাসদের, সেক্ষেত্রে অনেক বড় ব্যবধানে হারতে হবে চারিথ আসালাঙ্কাদের।
17 Sep 2025, 12:36 AM
৮ রানের জয়
আগের ওভারে রান আউটের সুযোগ হাতছাড়া করলেন মুস্তাফিজুর রহমান। পরের ওভারে দুই ছক্কা হজম করলেন তাসকিন আহমেদ। তাতে কমল পরাজয়ের ব্যবধান।
রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। দেশের বাইরে টি-টোয়েন্টিতে এটাই তাদের প্রথম জয়।
বাংলাদেশের ১৫৪ রান তাড়ায় ১৪৬ রানে থেমেছে আফগানিস্তান। ম্যাচের শেষ বলে নুর আহমাহকে ফিরিয়ে তাদের ইনিংস গুটিয়ে দিয়েছেন তাসকিন
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, জাকের ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমারজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রাশিদ ৪-০-২৬-২, নাবি ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)
আফগানিস্তান: ২০ ওভারে ১৪৬ (সেদিকউল্লাহ ০, গুরবাজ ৩৫, ইব্রাহিম ৫, নাইব ১৬, নাবি ১৫, ওমারজাই ৩০, জানাত ৮, রাশিদ ২০, নুর ১৪, গাজানফার ০, ফারুকি ২*; নাসুম ৪-১-১১-২, তাসকিন ৪-০-৩৪-১, মুস্তাফিজ ৪-০-২৮-৩, রিশাদ ৪-০-১৮-২, শামীম ১-০-১৬-০, সাইফ ৩-০-৩৯-০)
ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী
17 Sep 2025, 12:24 AM
মুস্তাফিজের জোড়া আঘাত
বিপজ্জনক রাশিদ খানকে ফেরানোর পর এএম গাজানফারকে বিদায় করলেন মুস্তাফিজুর রহমান।
ওভারের প্রথম বলে চার মারেন রাশিদ। পরের বল ছিল স্লোয়ার, সেটিতে শর্ট থার্ড ম্যানে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন রাশিদ। ২২ বলে এক ছক্কা ও দুই চারে তিনি করেন ২০ রান।
পরের বলে খোঁচা মেরে লিটন দাসের গ্লাভসে ধরা পড়েন এএম গাজানফার। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।
১৯ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ১৩৩। ক্রিজে আফগানদের শেষ জুটি।
17 Sep 2025, 12:18 AM
রান আউট করিম জানাত
ক্রিজে গিয়েই ঝড় তুলেছেন রাশিদ খান। তবে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না করিম জানাত। নুরুল হাসান সোহানের দুর্দান্ত ফিল্ডিংয়ে রান আউট হয়ে গেলেন এই অলরাউন্ডার। ৮ বলে তিনি করেছেন ৬ রান।
১৮ ওভারে আফগানিস্তানের রান ৭ উইকেটে ১২৮। ক্রিজে রাশিদ খানের সঙ্গী নুর আহমাদ। জয়ের জন্য আর ২৭ রান চাই আফগানদের।
17 Sep 2025, 12:09 AM
বিপজ্জনক ওমারজাইকে থামালেন তাসকিন
আগের বলে ৯৯ মিটার লম্বা ছক্কা মারলেন আজমাতউল্লাহ ওমারজাই। পরের বলে তাসকিন আহমেদের স্লোয়ারে সাইফ হাসানের হাতে ধরা পড়লেন তিনি।
২৬ বলে তিন ছক্কা ও এক চারে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ওমারজাই।
১৬ ওভারে আফগানিস্তানের রান ৬ উইকেটে ১১০। ক্রিজে করিম জানাতের সঙ্গী রাশিদ খান।
17 Sep 2025, 12:03 AM
শামীম-সাইফের ৪ ওভারে ৫৫
এক জন বোলার কম নিয়ে খেলার চড়া মাশুলই দিচ্ছে বাংলাদেশ। শামীম হোসেন ও সাইফ হাসানের ৪ ওভার থেকে ৫৫ রান নিয়েছে আফগানিস্তান।
নিজের এক মাত্র ওভারে ১৬ রান দেন শামীম। সাইফের ৩ ওভার থেকে ৩৯। নিজের শেষ ওভারে তিনি দেন ২০ রান।
16 Sep 2025, 11:45 PM
গুরবাজকে থামালেন রিশাদ
নিজের পরের ওভারে আরেকটি উইকেট পেলেন রিশাদ হোসেন। লেগ স্পিনারকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ধরা পড়লেন রহমানউল্লাহ গুরবাজ।
স্লটেই পেয়েছিলেন আফগান ওপেনার। প্যাডল সুইপে টাইমিং করতে পারেননি তিনি। স্কয়ার লেগ সীমানায় ক্যাচ নেন জাকের আলি।
৩১ বলে দুটি করে ছক্কা ও চারে ৩৫ রান করেন গুরবাজ।
১১ ওভারে আফগানিস্তানের রান ৪ উইকেটে ৬৪। ক্রিজে মোহাম্মদ নাবির সঙ্গী আজমাতউল্লাহ ওমারজাই।
16 Sep 2025, 11:41 PM
মাঝপথে ‘এগিয়ে’ বাংলাদেশ
মাঝপথে একটু ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তবে হাতে ৭ উইকেট থাকায় ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ থাকছে আফগানিস্তানের।
১০ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৬১। ৩০ বলে দুটি করে ছক্কা ও চারে ৩৫ রানে খেলছেন রহমানউল্লাহ গুরবাজ। ৪ বলে অভিজ্ঞ মোহাম্মদ নাবির রান ২।
একজন বোলার ঘাটতি থাকায় ১০ ওভারের মধ্যে দুটি ওভার শামীম হোসেন ও সাইফ হাসানকে দিয়ে করিয়েছেন লিটন দাস।
একটি করে ছক্কা ও চারে ১৬ রান দিয়েছেন শামীম। সাইফ এক ছক্কায় দিয়েছেন ৮ রান। আরও দুটি ওভার তাদের করতে হবে।
জয়ের জন্য শেষ ১০ ওভারে ৯৪ রান চাই আফগানিস্তানের।
16 Sep 2025, 11:33 PM
নাইবকে ফেরালেন রিশাদ
দ্রুত এগোনো জুটি ভাঙলেন রিশাদ হোসেন। ফিরতি ক্যাচ নিয়ে গুলবাদিন নাইবকে থামালেন এই লেগ স্পিনার।
অফ স্টাম্পের একটু বাইরের বলে আগেভাগেই শট খেলে ফেলেন নাইব। সহজ ক্যাচ নেন বোলার। ভাঙে ২৭ বল স্থায়ী ৩৩ রানের জুটি।
১৪ বলে দুটি চারে ১৬ রান করেন নাইব।
৯ ওভারে আফগানিস্তানের রান ৩ উইকেটে ৫৩। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গী মোহাম্মদ নাবি।
16 Sep 2025, 11:17 PM
পাওয়ার প্লেতে ২ উইকেট
পাওয়ার প্লেতে আফগানদের ঝড় তুলতে দেয়নি বাংলাদেশ। ফিরিয়ে দিয়েছে দুই জন ব্যাটসম্যানকে। দুটি উইকেটই নিয়েছেন নাসুম আহমেদ।
৬ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ২৮।
১৬ বলে দুই চারে ১৩ রানে খেলছেন রহমানউল্লাহ গুরবাজ। ৭ বলে এক চারে ৭ রানে খেলছেন গুলবাদিন নাইব।
পাওয়ার প্লেতে টানা ৩ ওভারের স্পেল করেছেন নাসুম। বাঁহাতি এই স্পিনার কেবল ৭ রান দিয়ে নিয়েছেন সেদিকউল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরানের উইকেট।
16 Sep 2025, 11:12 PM
ইব্রাহিমকে দ্রুতই ফেরালেন নাসুম
জীবন পেয়ে বেশি দূর যেতে পারলেন না ইব্রাহিম জাদরান। নাসুম আহমেদের চমৎকার ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেলেন আফগান টপ অর্ডার ব্যাটসম্যান।
স্পিন করে একটু ভেতরে ঢোকা ডেলিভারি ব্যাটে খেলতে পারেননি ইব্রাহিম। জোরাল আবদনে আম্পায়ার সাড়া দিলে রিভিউ নেন তিনি।
লেগ স্টাম্প ছুঁয়ে যেত বল, অর্থাৎ আম্পায়ার্স কল। আম্পায়ার আউট দেওয়ায় ফিরে যান ইব্রাহিম। ১২ বলে এক চারে তিনি করেন ৫ রান।
৫ ওভারে আফগানিস্তানের রান ২ উইকেটে ২০। ক্রিজে রহমানউল্লাহ গুরবাজের সঙ্গী গুলবাদিন নাইব।
16 Sep 2025, 10:59 PM
ইব্রাহিমের ক্যাচ ছাড়লেন রিশাদ
নিজের প্রথম ওভারে উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদও। তার বলে ইব্রাহিম জাদরানের ক্যাচ নিতে পারলেন না রিশাদ হোসেন।
তাসকিনের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে দেন ইব্রাহিম। বল যায় সরাসরি এক্সট্রা কাভারে, রিশাদের হাতে। কিন্তু মুঠোয় রাখতে পারেননি তিনি। সে সময় শূন্য রানে ছিলেন ইব্রাহিম।
২ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে ৩।
16 Sep 2025, 10:51 PM
প্রথম বলেই নাসুমের আঘাত
বোলিংয়ে বাংলাদেশের শুরুটা হল দুর্দান্ত। প্রথম বলেই সেদিকউল্লাহ আতালকে এলবিডব্লিউ করে দিলেন নাসুম আহমেদ।
বাঁহাতি স্পিনারের বলের লাইনেই যেতে পারেননি আফগান ওপেনার। জায়গায় দাঁড়িয়ে লেগে খেলার চেষ্টায় সফল হননি বলে-ব্যাটে করতে। জোরাল আবেদনি সাড়া দিয়ে আউট দেন আম্পায়ার।
রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান সেদিকউল্লাহ।
ওভারের বাকি পাঁচটি বল ডট খেলেন নতুন ব্যাটসম্যান ইব্রাহিম জাদরান।
১ ওভারে আফগানিস্তানের রান ১ উইকেটে শূন্য।
16 Sep 2025, 10:30 PM
শেষ ১০ ওভারে কেবল ৬৭
দারুণ শুরুটা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। হাতে অনেক উইকেট থাকলেও প্রত্যাশিত ঝড় তুলতে পারল না তারা।
শেষ ১০ ওভারে কেবল ৬৭ রান করতে পেরেছে বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেটে থেমেছে ১৫৪ রানে।
প্রথম ১০ ওভারে ৮৭ রান করা লিটন দাসের দল শেষ দিকে তেমন একটা বাউন্ডারি পায়নি। শেষ দিকে খেলেছে অনেক ডট বল।
শেষ ২ ওভারে বাংলাদেশের ৫ ডট বলের চারটিই খেলেছেন জাকের আলি। ১৩ বলে এক চারে তিনি করেছেন ১২ রান। নুরুল হাসান সোহান ২ চারে ৬ বলে করেছেন ১২ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৪/৫ (সাইফ ৩০, তামিম ৫২, লিটন ৯, হৃদয় ২৬, শামীম ১১, জাকের ১২*, সোহান ১২*; ফারুকি ৪-০-৩৭-০, ওমারজাই ৩-০-১৯-১, গাজানফার ৩-০-৩২-০, রাশিদ ৪-০-২৬-২, নাবি ২-০-১৭-০, নুর ৪-০-২৩-২)
16 Sep 2025, 10:16 PM
বড় শটের চেষ্টায় ফিরলেন হৃদয়
হতে উইকেট আছে ৬টিম বল আছে কেবল ১২টি। এই সময়ে যা করা প্রয়োজন, সেটাই করলেন তাওহিদ হৃদয়। কিন্তু টাইমিং ততটা ভালো হল না, ধরা পড়লেন সীমানায়।
১৯তম ওভারে ফিরে উইকেটের দেখা পেলেন আজমাতউল্লাহ ওমারজাই।
২০ বলে একটি করে ছক্কা ও চারে ২৬ রান করেছেন হৃদয়। ক্রিজে গিয়েই বাউন্ডারিতে শুরু করেছেন নুরুল হাসান সোহান। ওভারের শেষ তিনটি বল ডট খেলেছেন জাকের আলি।
১৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪৫।
16 Sep 2025, 10:03 PM
টিকলেন না শামীমও
মাঝাপথে ভালো অবস্থানে থাকা বাংলাদেশ নিয়মিত উইকেট হারাচ্ছে। তাতে কমছে রানের গতি। ১৭০ এখন মনে হচ্ছে অনেক দূরের পথ।
নিজের শেষ ওভারে উইকেট পেয়েছেন রাশিদ খান। আফগানিস্তান অধিনায়কের স্টাম্প তাক করে করা ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে গেছেন শামীম হোসেন।
আম্পায়ার জোরাল আবেদনে সাড়া দেওয়ার পর রিভিউ নেন বাঁহাতি ব্যাটসম্যান। তাতে অবশ্য কোনো কাজ হয়নি। ১১ বলে দুই চারে ১১ রান করে ফেরেন শামীম।
১৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলি।
16 Sep 2025, 09:53 PM
ছক্কার চেষ্টায় ফিরলেন তানজিদ
পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না তানজিদ হাসান। নুর আহমাদকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় সীমানায় ক্যাচ দিয়ে ফিরলেন বাঁহাতি এই ওপেনার।
স্লটেই বল পেয়েছিলেন তানজিদ। কিন্তু টাইমিং করতে পারেননি তিনি। লং অনে ক্যাচ নেন ইব্রাহিম জাদরান।
৩১ বলে তিন ছক্কা ও চারটি চারে ৫২ রান করেন তানজিদ।
১৩ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।
16 Sep 2025, 09:44 PM
২৮ বলে তানজিদের পঞ্চাশ
এক প্রান্তে কেবল আগলেই রাখেননি তানজিদ হাসান, রানের চাকাও সচল রেখেছেন তিনি। দারুণ ব্যাটিংয়ে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ, ২৮ বলে। এই সময়ে তার ব্যাট থেকে এসেছে তিনটি ছক্কা ও চারটি চার।
১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৫। ৫০ রানে ব্যাট করছেন তানজিদ। ৪ বলে ৫ রানে খেলছেন ৫ রানে।
16 Sep 2025, 09:40 PM
লিটনকে দ্রুত ফেরালেন নুর
বেশিক্ষণ টিকলেন না লিটন দাস। নুর আহমাদের বলে লাইন মিস করে এলবিডব্লিউ হয়ে গেলেন বাংলাদেশ অধিনায়ক।
তানজিদ হাসান ক্রিজে থাকায় লম্বা সময় নুরকে আক্রমণে আনলেন রাশিদ খান। ১০ ওভারের পর তরুণ রিস্ট স্পিনারকে আক্রমণে আনলেন আফগান অধিনায়ক। প্রথম বলেই পেলেন সাফল্য।
লেগ স্টাম্পি পিচ করা ডেলিভারির লাইন মিস করেন লিটন। প্যাডল সুইপের চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি।
লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে ভেবে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রাশিদ রিভিউ নেওয়ার পর পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। ভাঙে ২১ বল স্থায়ী ২৪ রানের জুটি।
১১ বলে ৯ রান করে ফেলেন লিটন।
১১ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯০। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।
16 Sep 2025, 09:29 PM
মাঝপথে ভালো অবস্থানে বাংলাদেশ
বাংলাদেশের দ্রুত এগোনো উদ্বোধনী জুটি ভাঙলেন রাশিদ খান। আফগানিস্তান অধিনায়কের বলে বোল্ড হয়ে গেলেন সাইফ হাসান।
বলের লাইনে যেতে পারেননি সাইফ প্রিয় সুইপ শট খেলতে গিয়ে একটু নিচু হয়ে যাওয়া ডেলভারিতে ব্যাটে খেলতে পারেননি। এলোমেলো হয়ে যায় স্টাম্প। ভাঙে ৪০ বল স্থায়ী ৬৩ রানের জুটি।
২৮ বলে এক ছক্কা ও দুই চারে ৩০ রান করেন সাইফ।
৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৬৪। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী অধিনায়ক লিটন দাস।
16 Sep 2025, 09:18 PM
সাইফের বিদায় ভাঙল জুটি
উদ্বোধনী জুটিতে পরিবর্তন এনে সফল হলো বাংলাদেশ। ১১ ইনিংসের মধ্যে প্রথমবার উদ্বোধনী জুটিতে পেল পঞ্চাশের দেখা।
৬ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৫৯।
ষষ্ঠ ওভারে এএম গাজানফারের ওভারে দুই ছক্কায় ১৯ রান নিয়েছেন তানজিদ হাসান। ১২ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৩২ রানে খেলছেন তিনি।
শূন্য রানে জীান পাওয়া সাইফ হাসান রানের গতি বাড়ানোর চেষ্টা করছেন। ২৪ বলে দুই চার ও এক ছক্কায় তিনি খেলছেন ২৬ রানে।
16 Sep 2025, 09:11 PM
তানজিদ-সাইফের জুটিতে পঞ্চাশ
তৃতীয় ওভারের প্রথম বল ডট খেললেন তানজিদ হাসান। পরের দুই বলে ব্যাটের কানায় লেগে পেলেন দুটি বাউন্ডারি।
চতুর্থ বলে তার উইকেট পেতে পারতেন ফাজালহাক ফারুকি। এলবিডব্লিউর জোরাল আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন রাশিদ খান।
বাঁহাতি পেসারের বল ব্যাটে খেলতে পারেননি তানজিদ। বল ছুঁয়ে যেত বেলস, অর্থাৎ আম্পায়ার্স কল। তাতেই বেঁচে যান বাঁহাতি ওপেনার। পরে দুটি বলে চমৎকার দুটি শটে বাউন্ডারি মারেন তিনি।
ওভার থেকে আসে ১৬ রান।
16 Sep 2025, 08:55 PM
আম্পায়ার্স কলে বাঁচলেন তানজিদ
আরও একবার শূন্য রানে ভাঙতে বসেছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। সেটা হলো না সাইফ হাসান জীবন পাওয়ায়।
ফাজালহাক ফারুকির বল কীভাবে খেলবেন বুঝতেই পারছিলেন না পারভেজ হোসেনের জায়গায় সুযোগ পাওয়া সাইফ। প্রথম চারটি বল তিনি খেলেন ডট। পঞ্চম বল জোনে পেলেও ঠিকঠাক কাভার ড্রাইভ খেলতে পারেননি তিনি। এক্সট্রা কাভারে ক্যাচ যায় আজমাতউল্লাহ ওমারজাইয়ের হাতে। লাফিয়ে হাত ছোঁয়ালেও মুঠোয় রাখতে পারেননি তিনি।
সেই শটেই রানের দেখা পান সাইফ।
১ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৩।
16 Sep 2025, 08:41 PM
শূন্য রানে বাঁচলেন সাইফ
অলরাউন্ডার থাকায় বোলিংয়ে বিকল্পের অভাব নেই আফগানিস্তানের। বোলিংকে দলের সবচেয়ে বড় শক্ত মনে করেন রাশিদ খান। বোলিংয়ের মধ্যে আবার স্পিন বোলিংকে এগিয়ে রাখছেন আফগান অধিনায়ক। একাদশেও আছে তার ছাপ। বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের একাদশে আছে চার স্পিনার।
আফগানিস্তান একাদশ: রাশিদ খান (অধিনায়ক), রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, আজমাতউল্লাহ ওমারজাই, কারিম জানাত, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, এএম গাজানফার, নুর আহমাদ, ফাজালহাক ফারুকি।
16 Sep 2025, 08:26 PM
চার স্পিনার নিয়ে আফগানিস্তান
শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারা দলে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে জায়গা হারিয়েছেন ওপেনার পারভেজ হোসেন, পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান, অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও পেসার শরিফুল ইসলাম।
এক ম্যাচ পর দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। আসরে প্রথমবারের মতো খেলছেন নাসুম আহমেদ, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান।
মাত্র চার জন বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলছে বাংলাদেশ, পঞ্চম বোলারের কাজ চালাতে হবে শামীম হোসেন ও সাইফের।
বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
16 Sep 2025, 08:14 PM
বাংলাদেশ দলে ৩ পরিবর্তন
মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতলেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নিলেন ব্যাটিং।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে নতুন বল সামলাতে না পেরে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সেই পরীক্ষায় জয়ের চ্যালেঞ্জ নিলেন লিটন।
16 Sep 2025, 08:07 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাড়িয়ে নেওয়া যায়নি নেট রান রেট। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে বড় হারে পরিস্থিতি হয়ে গেছে সঙ্গীন। গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে, পাশাপাশি উন্নতি করতে হবে নেট রান রেটেও।
আবু ধাবিতে ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন চূড়ায় শ্রীলঙ্কা (১.৫৪৬)। হংকংয়ের বিপক্ষে বড় জয়ে আফগানিস্তান (৪.৭০০) আছে ভালো অবস্থানে। বাংলাদেশের নেট রান রেট এই মুহূর্তে -০.৬৫০। এই দুই দলেরই পয়েন্ট ২ করে।
আফগানিস্তানের বিপক্ষ জয় ও নেট রান রেট বাড়িয়ে নেওয়ার কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। দারুণ সব স্পিনার আছে আফগানদের। কাকে রেখে কাকে খেলাবেন, সেটা নিয়ে ভাবতে হয় অধিনায়ক রাশিদ খানের। অসংখ্য বিকল্প থাকায় কাকে কখন বোলিংয়ে আনবেন, সেটাও কঠিন হয়ে যায় তার জন্য। তবে শেষ পর্যন্ত যেই খেলুক, বোলিং যেই করুক, তাকে সামলানো কঠিন চ্যালেঞ্জই হবে নিজেদের খুঁজে ফেরা বাংলাদেশের জন্য।
16 Sep 2025, 07:45 PM
আশা বাঁচিয়ে রাখার লড়াইয়ে বাংলাদেশ
হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাড়িয়ে নেওয়া যায়নি নেট রান রেট। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে বড় হারে পরিস্থিতি হয়ে গেছে সঙ্গীন। গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে, পাশাপাশি উন্নতি করতে হবে নেট রান রেটেও।
আবু ধাবিতে ‘বি’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে খেলবে লিটন দাসের দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন চূড়ায় শ্রীলঙ্কা (১.৫৪৬)। হংকংয়ের বিপক্ষে বড় জয়ে আফগানিস্তান (৪.৭০০) আছে ভালো অবস্থানে। বাংলাদেশের নেট রান রেট এই মুহূর্তে -০.৬৫০। এই দুই দলেরই পয়েন্ট ২ করে।
আফগানিস্তানের বিপক্ষ জয় ও নেট রান রেট বাড়িয়ে নেওয়ার কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। দারুণ সব স্পিনার আছে আফগানদের। কাকে রেখে কাকে খেলাবেন, সেটা নিয়ে ভাবতে হয় অধিনায়ক রাশিদ খানের। অসংখ্য বিকল্প থাকায় কাকে কখন বোলিংয়ে আনবেন, সেটাও কঠিন হয়ে যায় তার জন্য। তবে শেষ পর্যন্ত যেই খেলুক, বোলিং যেই করুক, তাকে সামলানো কঠিন চ্যালেঞ্জই হবে নিজেদের খুঁজে ফেরা বাংলাদেশের জন্য।