০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

শেষবেলায় শান্ত-হাসানকে হারানোর আক্ষেপ বাংলাদেশের

11 Oct 2026, 07:42 PM

লাইভ ব্লগের সমাপ্তি

আবু ধাবিতে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের খেলা আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

11 Oct 2026, 07:41 PM

টিকলেন না হাসান

বোলিংয়ে হ‍্যাটট্রিকের দারুণ কীর্তির দিনে ব‍্যাটিংয়ে তেমন কিছু করতে পারলেন না হাসান মাহমুদ। শেষ বেলায় নাইটওয়াচম‍্যান হিসেবে নেমে দ্রুতই ফিরেলেন তিনি।

জিয়া-উর-রেহমানের ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি হাসান। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন তিনি। তাতে কাজ হয়নি, উল্টো বাংলাদেশ হারায় একটি রিভিউ।

৬ বলে ১ রান করেন হাসান।

দিনের শেষ বল নিরাপদেই কাটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ক্রিজে তার সঙ্গী লিটন দাস।

৭২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ২২৩। লিড এখন ৩২৯ রান।

চতুর্থ দিন ৮ ওভার পর দ্বিতীয় নতুন বল নিতে পারবে আফগানিস্তান।

শেষ সেশনে ৯৯ রান যোগ করে বাংলাদেশ। তবে এই সেশনে দুই থিতু ব‍্যাটসম‍্যান মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর সঙ্গে হাসানকে হারায় তারা।

শান্ত ও হাসান ফেরেন দিনের শেষ দুই ওভারে।

স্পিনাররা শেষ বেলায় যে সহায়তা পেয়েছেন তাতে আশাবাদী হতেই পারেন তাইজুল, মিরাজ, নাঈমরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস:
৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস:
২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৭২ ওভারে ২২৩/৬ (সাদমান ১৩, তানজিদ ৩১, মুমিনুল ৭, শান্ত ৮২, মুশফিক ৮১, লিটন ৫*, হাসান ১, মিরাজ ০*; ইয়ামিন ১১-১-৪২-২, সালিম ১৩-৩-৩৯-১, ইসমাত ৩-০-৯-০, জিয়া ২৩-৩-৫৫-২, কাইস ৭-০-৩৬-১, মালিক ৩-১-৯-০, শাহিদি ১২-০-৩২-০)

11 Oct 2026, 07:41 PM

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ২৪০

বাংলাদেশ ২য় ইনিংস: ৭২ ওভারে ২২৩/৬

11 Oct 2026, 07:32 PM

৮২ রানে থামলেন শান্ত

কাইস আহমাদের ডেলিভারি ফুট মার্কে পড়ে যে বিশাল টার্ন নিল নাজমুল হোসেন শান্তকে চমকে দিয়ে ছোবল দিল স্টাম্পে! দিনের শেষ বেলায় অধিনায়কের উইকেট হারাল বাংলাদেশ।

কাইসের ডেলিভারি পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন শান্ত। তার প্রত‍্যাশার অনেক বেশি স্পিন করে, ব‍্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। শেষ হয় শান্তর লড়াকু ইনিংস।

১৯১ বলে পাঁচ চারে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

৭১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২৩। ক্রিজে লিটন দাসের সঙ্গী নাইটওয়াচম‍্যান হাসান মাহমুদ

11 Oct 2026, 07:08 PM

মুশফিকের বিদায়ে ভাঙল জুটি

আগে থেকেই ঠিক করে রাখা শট ঠিকঠাক খেলতে পারলেন না মুশফিকুর রহিম। ধরা পড়লেন স্লিপে। লম্বা সময় পর উইকেটের দেখা পেল আফগানিস্তান।

জিয়া-উর-রেহমানের শর্ট বল কিপারের মাথার উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বাড়তি বাউন্সের জন‍্য ঠিকঠাক খেলতে পারেননি। বাইরের কানায় লেগে সহজ ক‍্যাচ যায় স্লিপে। সেখানে কোনো ভুল করেননি শাহিদউল্লাহ। ভাঙে ৩০৩ বল স্থায়ী ১৫৯ রানের জুটি।

১৪৮ বলে নয় চারে ৮১ রান করেন মুশফিক।

৬৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২১৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস।

11 Oct 2026, 06:56 PM

তিনশ ছাড়াল লিড

প্রথম তিন ব‍্যাটসম‍্যানের দ্রুত বিদায়ের পর নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জুটিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আবু ধাবি টেস্টে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করছে তারা।

তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশের লিড ছাড়িয়েছে তিনশ। ৭ উইকেট হাতে থাকায় আফগানিস্তানকে বিশাল লক্ষ‍্য দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে তারা।

৬৩ ওভারে বাংলাদেশের ৩ উইকেটে ১৯৭। তাদের লিড এখন ৩০৩ রান।

১৪৪ বলে ৭৮ রানে খেলছেন মুশফিক। ১৬১ বলে ৬৫ রানে ব‍্যাট করছেন শান্ত।

11 Oct 2026, 06:35 PM

১৩৫ বলে শান্তর পঞ্চাশ

শুরুর কঠিন সময় পেরিয়ে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে পঞ্চাশ ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত, ১৩৫ বলে।

জিয়া-উর-রেহমানের বলে দুই রান নিয়ে পঞ্চাশে যান বাংলাদেশ অধিনায়ক। ইনিংসের শুরুতে তিনি টাইমিং করতে ভুগছিলেন, রানও সেভাবে করতে পারছিলেন না।

কয়েকটি জোরাল আবেদন হয় তার বিপক্ষে। একবার বাঁচেন আম্পায়ার্স কলে, আরেকবার টিকে যান রিভিউ নিয়ে। এরপর থেকে আস্থার সঙ্গেই খেলছেন তিনি। মুশফিকুর রহিমের সঙ্গে গড়েছেন চমৎকার জুটি।

৫৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৭৭। ১২৮ বলে নয় চারে ৭৩ রানে খেলছেন মুশফিক। ১৩৫ বলে তিন চারে ৫০ রানে ব‍্যাট করছেন শান্ত।

11 Oct 2026, 05:57 PM

শেষ রিভিউও হারাল আফগানিস্তান

অহেতুক এক রিভিউ নিয়ে ৪৭ ওভারের মধ‍্যে শেষ রিভিউও হারাল আফগানিস্তান।

হাশমাতউল্লাহ শাহাদির বল ব‍্যাটেই খেলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু আফগানিস্তানের খেলোয়াড়রা নিশ্চিত ছিলেন, বল সরাসরি লেগেছে প‍্যাডে। তাই রিভিউ নেন অধিনায়ক রেহমাত শাহ।

রিপ্লেতে নিশ্চিত হয়ে যায়, ব‍্যাটেই খেলেন শান্ত।

৪৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬২। ১০৬ বলে ৬৭ রানে খেলছেন মুশফিকুর রহিম। ১০৩ বলে ৪১ রানে ব‍্যাট করছেন শান্ত।

11 Oct 2026, 05:52 PM

রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিকও

নাজমুল হোসেন শান্তর পর রিভিউ নিয়ে বাঁচলেন মুশফিকুর রহিম।

জিয়া-উর-রহমানের বলে আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়া মাত্র রিভিউ নেন মুশফিক। তার ব‍্যাট ছুঁয়েই গিয়েছিল বল। সে সময় ৬২ রানে ছিলেন অভিজ্ঞ মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

এক বল বোলারের মাথার উপর দিয়ে চার মারেন মুশফিক।

৪৬ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৬০। ১০৪ বলে নয় চারে ৬৬ রানে খেলছেন মুশফিক। ৯৯ রানে তিন চারে ৪০ রানে ব‍্যাট করছেন শান্ত।

11 Oct 2026, 05:38 PM

শান্ত-মুশফিকের জুটিতে একশ

চতুর্থ উইকেটে বাংলাদেশকে টানছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে একশ এসেছে ১৭০ বলে।

মোহাম্মাদ সালিমের বলে শান্তর বাউন্ডারিতে জুটির রান তিন অঙ্ক স্পর্শ করে। অধিনায়ক নন, এই জুটিতে অগ্রণী সাবেক অধিনায়ক ও টেস্টে বাংলাদেশের সফলতম ব‍্যাটসম‍্যান মুশফিক।

৪৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৫৩।

৯৬ বলে আট চারে ৬১ রানে খেলছেন মুশফিক। ৯৫ বলে তিন চারে ৩৮ রানে ব‍্যাট করছেন শান্ত।

11 Oct 2026, 05:11 PM

৭৩ বলে মুশফিকের পঞ্চাশ

প্রথম ইনিংসে শূন‍্য রানে ফেরা মুশফিকুর রহিম এবার খেলছেন দায়িত্বশীল ইনিংস। নাজমুল হোসেন শান্তর সঙ্গে গড়েছেন জুটি, ৭৩ বলে ছুঁয়েছেন পঞ্চাশ, ক‍্যারিয়ারের ৩০তম।

মুশফিক ক্রিজে যাওয়ার সময় বেশ চাপে ছিল বাংলাদেশ। পেসাররা সেই সময় বেশ ভীতি ছড়াচ্ছিলেন। সেই সময়টা কাটিয়ে দিতে বড় ভূমিকা রাখেন মুশফিক।

৩৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৩১। ৭৩ বলে সাত চারে ৫০ রানে খেলছেন মুশফিক। ৭৬ বলে এক চারে ২৮ রানে ব‍্যাট করছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

11 Oct 2026, 04:37 PM

শান্ত-মুশফিকের জুটিতে পঞ্চাশ

ঠিক স্বস্তিতে নেই নাজমুল হোসেন শান্ত। একবার বেঁচে গেছেন আম্পায়ার্স কলে, আরেকবার টিকে গেছেন রিভিউ নিয়ে। মাঝ ব‍্যাটে খেলতে পারছেন কমই, রানও আসছে না সহজে।

তবে আরেক প্রান্তে সাবলীল মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে শূন‍্য রানে ফেরা অভিজ্ঞ ব‍্যাটসম‍্যান সচল রেখেছেন রানের চাকা। শুরু থেকেই তিনি খেলছেন আস্থার সঙ্গে।

বর্তমান ও সাবেক অধিনায়কের জুটিতে পঞ্চাশ এসেছে ৮৩ বলে।

11 Oct 2026, 04:14 PM

রিভিউ নিয়ে বাঁচলেন শান্ত

আম্পায়ার এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেওয়ার পর দ্বিধায় ছিলেন নাজমুল হোসেন শান্ত। শেষ পর্যন্ত তিন সেকেন্ড বাকি থাকতে রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক, বেঁচে যান সে কারণেই।

জিয়া-উর-রেহমানের বলে সুইপ করার চেষ্টা করেন শান্ত। বলের লাইনে যেতে পারেননি তিনি। বল আঘাত হানে প‍্যাডে।

বল ট্র‍্যাকিং অনুযায়ী, বিশাল টার্ন করে বল বেরিয়ে যেত লেগ স্টাম্পের বাইরে দিয়ে। বেঁচে যান শান্ত। সে সময় ১১ রানে ছিলেন তিনি।

 ২৭ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৯৩।

11 Oct 2026, 03:12 PM

তানজিদের বিদায়ে চাপে বাংলাদেশ

চমৎকার বোলিং করে যাওয়া ইয়ামিন আহমাদজাই পেলেন আরেকটি উইকেট। তানজিদ হাসানকে হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ।

অফ স্টাম্পের বাইরের বলের লাইনে পুরোপুরি যেতে পারেননি তানজিদ। জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে সহজ ক‍্যাচ দেন তিনি।

৩৮ বলে ছয় চারে ৩১ রান করেন তানজিদ।

১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৫৩। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী মুশফিকুর রহিম।

11 Oct 2026, 03:02 PM

আরেকটি রিভিউ হারাল আফগানিস্তান

১৪ ওভারের মধ‍্যে দুটি রিভিউ হারিয়ে ফেলল আফগানিস্তান, বাকি থাকল কেবল একটি।

মোহাম্মদ সালিমের লেগ স্টাম্পের বাইরের বল গায়ের জোরে খেলতে চেয়েও পারেননি নাজমুল হোসেন শান্ত। কহ বিহাইন্ডের জোরাল আবেদন করে আফগানিস্তান। তাতে সাড়া দেননি রেফারি।

পরে রিভিউ নেন রেহমাত শাহ। কিন্তু আল্ট‍্রাএজ অনুযায়ী শান্তর ব‍্যাট বা গ্লাভস কোথায় লাগেনি বল। এর আগে দ্বিতীয় ওভারে প্রথম রিভি্উ হারায় আফগানিস্তান।

১৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৭।

11 Oct 2026, 02:57 PM

আম্পায়ার্স কলে বাঁচলেন শান্ত

মোহাম্মাদ সালিমের বলে একটুর জন‍্য এলবিডব্লিউ হলেন না নাজমুল হোসেন শান্ত। আম্পায়ার্স কলে টিকে গেলেন বাংলাদেশ অধিনায়ক।

দ্বিতীয় সেশনে ব‍্যাটিংয়ে নেমে শুরুতে ঠিক স্বস্তিতে নেই শান্ত। অল্প সময়ের মধ‍্যেই দুটি জোরাল এলবিডব্লিউর আবেদন হয় তার বিরুদ্ধে। এর একটিতে রিভিউ নেন আফগানিস্তান অধিনায়ক রেহমাত শাহ।

লেগ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পের দিকে যাওয়া ডেলিভারির লাইন মিস করেন শান্ত। আম্পায়ার এলবিডব্লিউ না দিলে রিভিউ নেন রেহমাত। বল ছুঁয়ে যেত অফ স্টাম্পের অগ্রভাগ। তাতে বেঁচে যান শান্ত।

সে সময় ১ রানে ছিলেন শান্ত।

১২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৫।

11 Oct 2026, 02:09 PM

দ্রুত ফিরলেন মুমিনুল

লাঞ্চের আগে শেষ ওভারে উইকেট হারাল বাংলাদেশ। স্লিপে সেদিকউল্লাহ আতালের চমৎকার ক‍্যাচে দ্রুত ফিরলেন মুমিনুল হক।

ইয়ামিন আাহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে খেলার চেষ্টা করেন মুমিনুল। ব‍্যাটের কানায় লেগে দ্রুত যায় স্লিপে। দারুণ রিফ্লেক্সে ডানদিকে ঝাঁপিয়ে ক‍্যাচ নেন আতাল।

১৪ বলে এক চারে ৭ রান করেন মুমিনুল।

১০.৪ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪৪। ২৮ বলে পাঁচ চারে ২৪ রানে খেলছেন তানজিদ হাসান।

11 Oct 2026, 01:59 PM

আবারও শর্ট বলে ফিরলেন সাদমান

আবু ধাবি টেস্টে দ্বিতীয়বার শর্ট বলে ফিরলেন সাদমান ইসলাম।

মোহাম্মদ সালিমের বলে ছক্কার চেষ্টায় সফল হননি সাদমান। ডিপ স্কয়ার লেগে সহজ ক‍্যাচ নেন রেহমাত শাহ। ভাঙে ৪৫ বল স্থায়ী ৩১ রানের জুটি।

২২ বলে দুই চারে ১৩ রান করেন সাদমান।

৮ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৩৫। ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী মুমিনুল হক।

11 Oct 2026, 01:47 PM

রিভিউয়ে ব‍্যর্থ আফগানিস্তান

বোলারের প্রবল আত্মবিশ্বাস দেখে রিভিউ নিলেন আফগানিস্তান অধিনায়ক রেহমাত শাহ। তাতে কাজ হলো না, দ্বিতীয় ওভারে প্রথম রিভিউ হারালেন তিনি।

মোহাম্মাদ সালিমের লেগ স্টাম্পের বাইরের বলে ফ্লিক করার চেষ্টা করেন তানজিদ হাসান। ব‍্যাটে খেলতে পারেননি তিনি। থাই প‍্যাডে লেগে যায় কিপার ইকরাম আলিখিলের গ্লাভসে।

কটবিহাইন্ডের জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। মূলত বোলারের আত্মবিশ্বাস দেখেই রিভিউ নিয়ে ব‍্যর্থ হন রেহমাত।

২ ওভারে বাংলাদেশের রান বিনা উইকেটে ৬।

11 Oct 2026, 01:13 PM

১০৬ রানের লিড নিল বাংলাদেশ

আগের ওভারের শেষ বলে রেহমাত শাহ সিঙ্গেল না নিয়ে বাউন্ডারি মেরে যে ভুল করলেন, সেটার চড়া মাশুলই দিতে হলো!

পরের ওভারের প্রথম বলে মোহাম্মাদ সালিমকে কটবিহাইন্ড করে দিলেন ইবাদত হোসেন। ২৪০ রানে থামল আফগানিস্তানের প্রথম ইনিংস। বাংলাদেশ পেল ১০৬ রানের লিড।

অফ স্টাম্পের বাইরের ফুল লেংথ ডেলিভারিতে ব‍্যাট বাড়িয়ে দেন সালিম। কানা ছুঁয়ে জমা পড়ে লিটনের গ্লাভসে। মাত্র ২১ রানে শেষ ৬ উইকেট হারায় আফগানিস্তান!

দ্বিতীয় নতুন বলে হাসান ও ইবাদতের চমৎকার বোলিং সামলাতে পারেনি তারা। এক প্রান্ত আগলে রেখে ২১৬ বলে দুই ছয় ও ১০ চারে ১০৫ রানে অপরাজিত থাকেন রেহমাত।

শেষ পাঁচ ব‍্যাটসম‍্যানের মিলিত রান কেবল ১। শেষ চারজনই ফেরেন শূন‍্য রানে।

৫৫ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার হাসান। ৫৬ রানে ৪ উইকেট নেন ইবাদত।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: আগের দিন (২১১/৪) ৮৯.১ ওভারে ২৪০ (রেহমাত ১০৫*, ইকরাম ৩২, ইসমাত ১, কাইস ০, জিয়া ০, ইয়ামিন ০, সালিম ০; হাসান ২১-৫-৫৫-৫, ইবাদত ১৫.১-৩-৫৬-৪, মিরাজ ২১-৭-৪১-১, তাইজুল ২১-৪-৪৪-০, নাঈম ১০-০-৩৭-০, মুমিনুল ১-০-৬-০)

11 Oct 2026, 01:06 PM

দারুণ ব‍্যাটিংয়ে রেহমাতের সেঞ্চুরি

সঙ্গীর অভাবে সেঞ্চুরি হয় কিনা, শঙ্কায় পড়ে গিয়েছিলেন রেহমাত শাহ। হাসান মাহমুদকে ছক্কায় ওড়ানোর পর চার মেরে শেষ পর্যন্ত তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি, ২১৫ বলে।

টেস্টে এটি রেহমাতের চতুর্থ সেঞ্চুরি। পরের বলে সিঙ্গেল না নিয়ে আরকেটি বাউন্ডারি মেরে স্ট্রাইক ধরে রাখার সুযোগ হাতছাড়া করলেন তিনি।

৮৯ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২৪০।

11 Oct 2026, 12:58 PM

ইয়ামিনকে ফিরিয়ে হাসানের পাঁচ

চমৎকার বোলিংয়ে আরেকটি উইকেট নিলেন হাসান মাহমুদ। ইয়ামিন আহমাদজাইকে কট বিহাইন্ড করে উজ্জ্বল করলেন বড় লিডের আশা।

জায়গায় দাঁড়িয়ে লেংথ বল খেলার চেষ্টায় পুরোপুরি লাইনে যেতে পারেননি ইয়ামিন। ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে।

আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তাতে কাজ হয়নি। আফগানিস্তান হারায় প্রথম রিভিউ। চতুর্থবার টেস্টে পাঁচ উইকেট নেন হাসান।

৮৭ ওভারে আফগানিস্তানের রান ৯ উইকেটে ২২৩। ক্রিজে তাদের শেষ জুটি।

11 Oct 2026, 12:32 PM

হাসানের দুর্দান্ত হ‍্যাটট্রিক

দ্বিতীয় নতুন বলের তিন ওভারের মধ‍্যে চার উইকেট নিয়ে বড় লিডের আশা জাগিয়েছে বাংলাদেশ।

ইবাদত হোসেন বড় জুটি ভাঙার পর টানা তিন বলে তিন উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। টেস্টে বাংলাদেশের এটি তৃতীয় হ‍্যাটট্রিক।

২০০৩ সালে প্রথম হ‍্যাটট্রিক করেন অলক কাপালী, পাকিস্তানের বিপক্ষে। ১০ বছর পর নিউ জিল‍্যান্ডের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন সোহাগ গাজী।

বাংলাদেশের পেসারদের মধ‍্যে টেস্টে প্রথম হ‍্যাটট্রিক করলেন হাসান। তৃতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ইসমাত আলমকে বোল্ড করেন হাসান।

পরের বলে কট বিহাইন্ড হন কাইস আহমাদ। ডাইভ দিয়ে এক হাতে দুর্দান্ত ক‍্যাচ নিয়ে এতে বড় ভূমিকা রাখেন লিটন দাস।

হ‍্যাটট্রিক বলে এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে একটু কথা বলে রিভিউ নেন নাজমুল হোসেন শান্ত। তাতে পাল্টায় আম্পায়ারের সিদ্ধান্ত। কাইসের মতো গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান জিয়া-উর-রেহমান।

৮৩ ওভারে আফগানিস্তানের রান ৮ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইয়ামিত আহমাদজাই।

11 Oct 2026, 12:19 PM

নতুন বলে ইবাদতের আঘাত

দিনের প্রথম তিন ওভার তিন বোলারকে দিয়ে করালেন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় ওভারে এলো দিনের প্রথম সাফল‍্য।

প্রথম ওভার করে মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে দ্বিতীয় নতুন বল নেন বাংলাদেশ অধিনায়ক। বল হাতে পান হাসান মাহমুদ।

পরের ওভারে আক্রমণে আসেন ইবাদত হোসেন। তার দারুণ ডেলিভারিতে বোল্ড হয়ে যান ইকরাম। বলের লাইন-লেংথ বুঝতে পারেননি তিনি। ব‍্যাট-প‍্যাডের বিশাল ফাঁক গলে বল ছোবল দেয় স্টাম্পে। ভাঙে ২১১ বল স্থায়ী ৮০ রানের জুটি।

১০৩ বলে চার চারে ৩২ রান করেন ইকরাম।

৮২ ওভারে আফগানিস্তানের রান ৫ উইকেটে ২২০। ক্রিজে রেহমাত শাহর সঙ্গী ইসমাত আলম।

11 Oct 2026, 12:04 PM

লাইভ ব্লগে স্বাগত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।

11 Oct 2026, 12:04 PM

লিড নেওয়ার লক্ষ‍্য বাংলাদেশের

রেহমাত শাহ ও ইকরাম আলিখিলের জুটিতে ব‍্যবধান অনেকটাই কমিয়ে এনেছে আফগানিস্তান। তবে দ্বিতীয় নতুন বলে চোখ রেখে লিড নেওয়ার আশায় মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল।

৭৯ ওভারে ৪ উইকেটে ২১১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে আফগানিস্তান। এখনও ১৩৫ রানে পিছিয়ে রয়েছে তারা।

১৮৬ বলে আট চার ও এক ছয়ে ৮৪ রানে ব‍্যাট করছেন অধিনায়ক রেহমাত। তার সঙ্গে ১৯৪ বল স্থায়ী ৭২ রানের জুটিতে কিপার-ব‍্যাটসম‍্যান ইকরামের অবদান ৯১ বলে তিন চারে ২৬।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন ইবাদত হোসেন। একটি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):

বাংলাদেশ ১ম ইনিংস: ৩৪৬

আফগানিস্তান ১ম ইনিংস: ৭৯ ওভারে ২১১/৪ (আতাল ১৭, মালিক ৬২, শাহিদউল্লাহ ২০, রেহমাত ৮৪*, শাহিদি ০, ইকরাম ২৬*; হাসান ১৬-৩-৩৬-১, ইবাদত ১১-২-৫০-২, মিরাজ ২০-৭-৩৭-১, তাইজুল ২১-৪-৪৪-০, নাঈম ১০-০-৩৭-০, মুমিনুল ১-০-৬-০)