সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ১ ওভারে ৩/০
11 Jul 2026, 01:20 PM
জিম্বাবুয়ে একাদশে তিন পরিবর্তন
নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভার বদলে টস করেছেন সিকান্দার রাজা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিন পরিবর্তন নিয়ে এই ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা।
তিন পেসার রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি ও ব্লেসিং মুজারাবানিকে বিশ্রাম দিয়েছে। বদলি হিসেবে খেলছেন ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ক্লাইভ মাডান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তানাকা শিভাঙ্গা ও আর্নেস্ট মাসুকু।
11 Jul 2026, 01:14 PM
বাংলাদেশ একাদশে ২ পরিবর্তন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুইটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন ও তানভির ইসলাম। খেলছেন না নাহিদ রানা ও রিশাদ হোসেন।
পাঁচ বছর পর বাংলাদেশের হয়ে ওয়ানডে খেলবেন সাইফ। নাহিদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সবশেষ ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ওয়ানডে খেলেছিলেন সাইফ।
লেগ স্পিনার রিশাদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভির।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, তানভির ইসলাম।
11 Jul 2026, 01:07 PM
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টানা তিন ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বললেন, শেষ ম্যাচে নিজেদের বোলিং নিয়ে তিনি হতাশ।
টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় জুটির আশার কথার জানিয়েছেন মিরাজ।
11 Jul 2026, 12:56 PM
জয়ের সন্ধানে নামছে বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরে ব্যর্থতার চক্রে আটকে আছে বাংলাদেশ। একমাত্র টেস্টে হেরেছে ইনিংস ব্যবধানে। পরে হেরেছে প্রথম দুই ওয়ানডেতে। মেহেদী হাসান মিরাজদের সামনে এবার হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
হারারেতে শনিবার তৃতীয় ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায় (পিএম)।
প্রথম ম্যাচে ছোট রান তাড়ায় নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় হারে বাংলাদেশ। পরের ম্যাচে শেষের বাজে বোলিংয়ে পায় চ্যালেঞ্জিং লক্ষ্য। রান তাড়ায় শেষ ৪৯ বলে ৫ উইকেট হাতে নিয়ে ৪১ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা।
ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ সফরকারীদের সামনে।
লাইভ ব্লগে স্বাগত
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
