২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১ রানের হারে সিরিজে পিছিয়ে বাংলাদেশ

পঞ্চম ও শেষ দিন এক ঘণ্টাও টিকল না বাংলাদেশের ইনিংস।

26 Nov 2024, 08:54 PM

২০১ রানের হার

ক্রিজে যাওয়ার পরপরই আলজারি জোসেফের বাউন্সার লেগেছিল শরিফুল ইসলামের ডান কাঁধে। পরের ওভারেও ব‍্যাটিং চালিয়ে গিয়েছিলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। এরপর আর সম্ভব হল না, তাসকিন আহমেদকে নিয়ে তিনি মাঠ ছাড়ার সঙ্গেই শেষ হল ম‍্যাচ।

তৃতীয় দিন খুব একটা লড়াই করতে পারল না বাংলাদেশ। ৪০ মিনিটের কম সময়ের মধ‍্যে গুটিয়ে গেল তাদের ইনিংস।

খেলতে পারল কেবল ৭ ওভার, যোগ করতে পারল ২৩ রান।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৫০ রান করা ওয়েস্ট ইন্ডিজ ম‍্যাচ জিতল ২০১ রানে।

জ্যামাইকায় আগামী শনিবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। 

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে.

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৩৩৪, আগের দিন ১০৯/৭) ৩৮ ওভারে ১৩২ (জাকের ৩১, হাসান ০, তাসকিন ৪*, শরিফুল ১ আহত আউট; রোচ ৮-১-২০-৩, সিলস ১৩-৩-৪৫-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৮-১-৩২-২, গ্রেভস ৩-১-১২-০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী

সিরিজ: ২ ম‍্যাচের সিরিজে ১-০ ব‍্যবধানে এগিয়ে

26 Nov 2024, 08:36 PM

ফিরে গেলেন জাকেরও

এক প্রান্ত আগলে রাখা জাকের আলির প্রতিরোধ ভাঙলেন আলজারি জোসেফ।

ফ্লিক করার চেষ্টায় ব‍্যাটে বলে করতে পারেননি জাকের। আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নেন ব‍্যাটসম‍্যান। তবে কাজ হয়নি, বল আঘাত হানত মিডল স্টাম্পে।

৫৮ বলে ছয় চারে ৩১ রান করেন জাকের।

৩৭ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১২৯। ক্রিজে তাসকিন আহমেদের সঙ্গী শরিফুল ইসলাম।

26 Nov 2024, 08:13 PM

শুরুতেই ফিরলেন হাসান

দিনের দ্বিতীয় ওভারেই উইকেট হারাল বাংলাদেশ। জয়ের আরও কাছে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।

আলজারি জোসেফের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মারেন হাসান। অনায়াসেই সেটা গ্লাভসে জমান জশুয়া দা সিলভা।

১২ বল খেলেও রানের দেখা পাননি হাসান।

৩৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১১৩। ক্রিজে জাকের আলির সঙ্গী তাসকিন আহমেদ।

26 Nov 2024, 07:39 PM

লড়াইয়ের আশায় বাংলাদেশ

তাসকিন আহমেদ দারুণ বোলিং করে লক্ষ‍্যটা সাড়ে তিনশ রানের নিচে রেখেছিলেন। কিন্তু চতুর্থ দিনের শেষ সেশনে ব‍্যাটিংয়ে নেমে লড়াইয়ের কোনো ছা্পই রাখতে পারেনি বাংলাদেশ। ৭ উইকেট নিয়ে জয়ের পথে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 

৭ উইকেটে ১০৯ রান নিয়ে মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। জয়ের জন‍্য শেষ দিন তাদের প্রয়োজন ২২৫ রান, ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট।

১৫ রানে ব‍্যাট করছেন জাকের আলি। এখনও রানের খাতা খুলতে পারেননি হাসান মাহমুদ।

26 Nov 2024, 07:39 PM

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৪৫০/৯ ডিক্লে. 

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬৯/৯ ডিক্লে.

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৫২ 

বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ‍্য ৩৩৪) ৩১ ওভারে ১০৯/৭ (জয় ৬, জাকির ০, মুমিনুল ১১, শাহাদাত ৪, লিটন ২২, মিরাজ ৪৫, জাকের ১৫*, তাইজুল ৪, হাসান ০*; রোচ ৮-১-২০-৩, সিলস ৯-৩-৩১-৩, শামার জোসেফ ৬-১-২২-১, আলজারি জোসেফ ৫-০-৩৪-০, গ্রেভস ৩-১-১২-০)