২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

অনেক প্রশ্ন জাগিয়ে বাংলাদেশের বড় হার

সংক্ষিপ্ত স্কোর:

 

আয়ারল‍্যান্ড: ২০ ওভারে ১৮১/৪

 

বাংলাদেশ: ২০ ওভারে ১৪২/৯

27 Nov 2025, 09:50 PM

৩৯ রানের হার

তাওহিদ হৃদয়ের ক‍্যারিয়ার সেরা ইনিংসও লড়াইয়ের জন‍্য যথেষ্ট হলো না। নিদারুণ ব‍্যাটিং ব‍্যর্থতায় অনেক আগেই কক্ষপথ থেকে ছিটকে যাওয়া বাংলাদেশ হারল বড় ব‍্যবধানেই।

প্রথম টি-টোয়েন্টিতে ৩৯ রানে হেরেছে লিটন দাসের দল। আয়ারল‍্যান্ডের ১৮১ রান তাড়ায় তার দল ৯ উইকেটে করতে পেরেছে কেবল ১৪২ রান।

৫০ বলে তিন ছক্কা ও সাত চারে অপরাজিত থাকেন হৃদয়। জাকের আলি ও শরিফুল ইসলামের সঙ্গে ৪৮ রানের দুটি জুটি গড়েন তিনি। এর বাইরে স্বাগতিকদের ইনিংসে তেমন কোনো জুটি গড়ে উঠেনি।

শুরুতে ১৮ রানে হারায় ৪ উইকেট। পরে এক পর্যায়ে ৮ রানে আবার ৪ উইকেট হারায় বাংলাদেশ।  

এই দুই ধসে ম‍্যাচে লড়াই জমাতেই পারেনি স্বাগতিকরা।

স্রেফ ১৩ রানে ৪ উইকেট নিয়ে আয়ারল‍্যান্ডের সফলতম বোলার ম‍্যাথু হামফ্রিজ। ২৩ রানে ৩ উইকেট নেন ব‍্যারি ম‍্যাককার্থি।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (স্টার্লিং ২১, টিম টেক্টর ৩২, হ‍্যারি টেক্টর ৬৯*, টাকার ১৮, ক‍্যাম্ফার ২৪, ডকরেল ১২*; শরিফুল ৪-০-৪২-১, নাসুম ৪-০-৩৭-০, তানজিম ৪-০-৪১-২, মুস্তাফিজ ৪-০-২৩-০, রিশাদ ৪-০-৩৪-১)

বাংলাদেশ: ২০ ওভারে ১৪২/৯ (তানজিদ ২, পারভেজ ১, লিটন ১, সাইফ ৬, হৃদয় ৮৩*, জাকের ২০, তানজিম ৫, রিশাদ ০, নাসুম ০, শরিফুল ১২, মুস্তাফিজ ২*; হামফ্রিজ ৪-০-১৩-৪, অ‍্যাডায়ার ৪-১-২০-২, লিটল ৪-০-৪০-০, ম‍্যাককার্থি ৪-০-২৩-৩, ডেলানি ২-০-২৪-০, ক‍্যাম্ফার ২-০-২২-০)

ফল: আয়ারল‍্যান্ড ৩৯ রানে জয়ী

27 Nov 2025, 09:34 PM

শরিফুলের বিদায়ে ভাঙল জুটি

আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচলেন শরিফুল ইসলাম। ব‍্যারি ম‍্যাককার্থির বল পিচ করেছিল লেগ স্টাম্পের বাইরে। পরের বল ছক্কা ওড়ালেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। ওভারের শেষ বলে এর পুনরাবৃত্তির চেষ্টায় ধরা পড়লেন সীমানায়।

শরিফুলের বিদায়ে ভাঙল ৩১ বল স্থায়ী ৪৮ রানের জুটি।

১৩ বলে শরিফুল করলেন ১২ রান।

১৮ ওভারে বাংলাদেশের রান ৯ উইকেটে ১২২। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী মুস্তাফিজুর রহমান।

27 Nov 2025, 09:21 PM

৩৪ বলে হৃদয়ের পঞ্চাশ

এক প্রান্ত আগলে রেখে ৩৪ বলে পঞ্চাশ করলেন তাওহিদ হৃদয়। সতীর্থদের ব‍্যর্থতার দিনে তিনি পেলেন পঞ্চম পঞ্চাশের দেখা।

ষোড়শ ওভারে একশ স্পর্শ করেছে বাংলাদেশ। হৃদয়কে সঙ্গ দেওয়া শরিফুল ইসলাম দুইবার বেঁচে গেছেন আইরিশ ফিল্ডারদের ব‍্যর্থতায়।

১৬ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১০০। ৩৫ বলে দুটি করে ছক্কা ও চারে ৫১ রানে ব‍্যাট করছেন হৃদয়। ৮ বলে ৫ রানে খেলছেন শরিফুল।

27 Nov 2025, 09:02 PM

হামফ্রিজের ওভারে ৩ উইকেট

ম‍্যাথু হামফ্রিজের বলে ছক্কার চেষ্টায় সফল হলেন না তানজিম হাসান। সীমানায় ধরা পড়লেন তিনি। সেই ওভারেই শূন‍্য রানে ফিরলেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

বাঁহাতি স্পিনারের বলে বড় শট খেলবেন, যেন আগেই ঠিক করে রেখেছিলেন তানজিম। স্টাম্পে থাকা বলে ব‍্যাট চালিয়ে দেন তিনি। সীমানায় দাঁড়িয়ে ঠাণ্ডা মাথায় ক‍্যাচ নেন হ‍্যারি টেক্টর। এক চুলও যেন নড়তে হয়নি তাকে।

৬ বলে এক চারে ৫ রান করেন তানজিম।

স্টাম্পে থাকা ডেলিভারির লাইন মিস করে এলবিডব্লিউ হন রিশাদ। রিভিউ নেন তিনি, তাতে কোনো কাজ হয়নি।

৩ বল খেলেও রানের দেখা পাননি রিশাদ।

পরের বলে স্টাম্পড হয়ে যান নাসুম। বল খেলতে গিয়ে লাইনে যেতে পারেননি তিনি। নিয়ন্ত্রণ হারিয়ে পা একটু সময়ের জন‍্য উপরে উঠে যায়। সেই সময়ে বেলস ফেলে দেন লর্কান টাকার। গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান নাসুম।

১৩ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৭৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শরিফুল ইসলাম।

27 Nov 2025, 08:51 PM

ছক্কার চেষ্টায় অক্কা জাকের

আক্রমণে ফিরেই সাফল‍্য পেলেন ব‍্যারি ম‍্যাককার্থি। তাকে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ক‍্যাচ দিলেন জাকের আলি।

অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে চেয়েছিলেন জাকের। ব‍্যাটের কানায় লেগে ক‍্যাচ যায় থার্ড ম‍্যানে। দৌড়ে এগিয়ে এসে ক‍্যাচ নেন জশ লিটল। ভাঙে ৩৪ বল স্থায়ী ৪৮ রানের জুটি।

জাকের ১৬ বলে এক ছক্কায় করেন ২০ রান।

১২ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৭১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তানজিম হাসান।

27 Nov 2025, 08:43 PM

মাঝ বিরতিতে অনেক পিছিয়ে বাংলাদেশ

পাওয়ার প্লের পর আর উইকেট হারায়নি বাংলাদেশ। ধীরে ধীরে বাড়ছে রান। তবে এরপরও মাঝ বিরতিতে অনেক পিছিয়ে স্বাগতিকরা।

১০ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৫৯। শেষ ১০ ওভারে ১২৩ রান চাই তাদের।

১২ বলে এক ছক্কায় ১৭ রানে খেলছেন জাকের আলি। ২১ বলে এক ছক্কা ও দুই চারে ২৯ রানে ব‍্যাট করছেন তাওহিদ হৃদয়। তাদের জুটিতে ২৭ বলে এসেছে ৪১ রান।

27 Nov 2025, 08:24 PM

টিকলেন না সাইফও

পাওয়ার প্লের মধ‍্যে প্রথম চার ব‍্যাটসম‍্যানকে হারাল বাংলাদেশ। ব‍্যারি ম‍্যাককার্থির বলে বোল্ড হয় গেলেন সাইফ হাসান।

স্টাম্পে থাকা ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন সাইফ। কিন্তু পেসারের একটু ভেতরে ঢোকা ডেলিভারির লাইনে যেতে পারেননি তিনি। ব‍্যাট-প‍্যাডের ফাঁক গলে বল আঘাত হানে স্টাম্পে।

১৩ বলে এক চারে ৬ রান করেন সাইফ।

৬ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ২০ রান। স্বাগতিকদের কেউ এখন পর্যন্ত দুই অঙ্ক ছুঁতে পারেননি।

তানজিদ হাসান করেন ২, আরেক ওপেনার পারভেজ হোসেন ১, অধিনায়ক লিটন দাসও ফেরেন ১ রানে। স্বাগতিকদের প্রথম চার ব্যাটসম‍্যানের মিলিত রান কেবল ১০। টি-টোয়েন্টিতে কোনো ম্যাচে এটিই বাংলাদেশের প্রথম চার ব্যাটসম‍্যানের সর্বনিম্ন রান।

আগের সর্বনিম্ন ছিল ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ১২ রান। নাঈম ইসলাম ৩, ইমরুল কায়েস ২, অলক কাপালী শূন‍্য এবং সাকিব আল হাসান ৭ রান করে সেই ম‍্যাচে আউট হন। 

ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী জাকের আলি।

27 Nov 2025, 08:12 PM

উইকেট ছুঁড়ে এলেন পারভেজ

সীমানায় দুই জন ফিল্ডার রেখে ফাঁদ পাতলেন মার্ক অ‍্যাডায়ার। সেই ফাঁদে পা দিয়ে ফিরলেন পারভেজ হোসেন। পাওয়ার প্লেতে টপ অর্ডারের তিন ব‍্যাটসম‍্যানকে হারিয়ে বিপদে পড়ে গেল বাংলাদেশ।

মার্ক অ‍্যাডায়ারের অফ স্টাম্পের বাইরে শর্ট বলে পুল করেন পারভেজ। টাইমিং হয়নি একেবারেই। ডিপ মিডউইকেটের ফিল্ডার একটু সামনে এগিয়ে এসে ক‍্যাচ নেন।

৬ বলে ১ রান করেন পারভেজ।

৪ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৮। ক্রিজে সাইফ হাসানের সঙ্গী তাওহিদ হৃদয়।

27 Nov 2025, 08:02 PM

টিকলেন না লিটন, বাড়ল চাপ

প্রথম ওভারে ক্রিজে যাওয়া লিটন দাস বিদায় নিলেন পরের ওভারেই। প্রথম দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গেল বাংলাদেশ।

মার্ক অ‍্যাডায়ারের অফ স্টাম্পের বাইরের বলে দুর্বল স্কয়ার কাট করেন লিটন। ব‍্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার কিছুটা পিছিয়ে গিয়ে সহজ ক‍্যাচ নেন।

৩ বলে ১ রান করেন লিটন।

২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৪। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী সহ-অধিনায়ক পারভেজ হোসেন।

27 Nov 2025, 07:58 PM

প্রথম ওভারেই ফিরলেন তানজিদ

দলকে ভালো শুরু এনে দিতে পারলেন না তানজিদ হাসান। প্রথম ওভারেই ফিরলেন বাঁহাতি এই ওপেনার।

বাঁহাতি স্পিনার ম‍্যাথু হামফ্রিজের স্টাম্পে থাকা ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে পাঠাতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি। একটু পিছিয়ে গিয়ে ক‍্যাচ নেন হ‍্যারি টেক্টর।

৫ বলে ২ রান করে ফেরেন তানজিদ।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী অধিনায়ক লিটন দাস।

27 Nov 2025, 07:43 PM

১৮২ রানের লক্ষ‍্য পেল বাংলাদেশ

শেষ ওভারে ঝড় তুললেন হ‍্যারি টেক্টর। তানজিম হাসানের ওভারে পরপর দুই ছক্কায় নিলেন ১৭ রান। তাতে বড় সংগ্রহই পেল আয়ারল‍্যান্ড।

টস হেরে ব‍্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করল সফরকারীরা। টেক্টরের ব‍্যাটে শেষ ১০ ওভারে তারা যোগ করেছে ১০৪ রান। 

টেক্টরের ৪৫ বলের ইনিংস গড়া পাঁচ ছক্কা ও এক চারে।

জিততে রেকর্ড গড়তে হবে বাংলাদেশের। দেশের মাটিতে সর্বোচ্চ ১৬৬ রানের লক্ষ‍্য তাড়া করে জিতেছে বাংলাদেশ, গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

আয়ারল‍্যান্ড: ২০ ওভারে ১৮১/৪ (স্টার্লিং ২১, টিম টেক্টর ৩২, হ‍্যারি টেক্টর ৬৯*, টাকার ১৮, ক‍্যাম্ফার ২৪, ডকরেল ১২*; শরিফুল ৪-০-৪২-১, নাসুম ৪-০-৩৭-০, তানজিম ৪-০-৪১-২, মুস্তাফিজ ৪-০-২৩-০, রিশাদ ৪-০-৩৪-১)

27 Nov 2025, 07:43 PM

নিজের বলে ক‍্যাচ ছাড়লেন মুস্তাফিজ

১৯তম ওভারে দরুণ বোলিংয়ে কেবল ৫ রান দিলেন মুস্তাফিজুর রহমান। রান কমতে পারত একটি, সঙ্গে মিলতে পারত উইকেট।

ওভারের শেষ বলে ছক্কার চেষ্টায় অনেক উঁচুতে বল পাঠান হ‍্যারি টেক্টর। কিন্তু পিছিয়ে গিয়ে বলের লাইনেই যেতে পারেননি মুস্তাফিজ। হাতছাড়া হয় সুযোগ।

১৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ১৬৪।

27 Nov 2025, 07:32 PM

পারভেজের অসাধারণ ক‍্যাচ

আক্রমণে ফিরে সাফল‍্য পেলেন তানজিম হাসান। তবে তার এই উইকেটে বড় ভূমিকা রাখলেন পারভেজ হোসেন। সীমানার দিকে ছুটে গিয়ে তিনি নিলেন অসাধারণ এক ক‍্যাচ।

তানজিমের বলে কাভারের উপর দিয়ে খেলেন কার্টিস ক‍্যাম্ফার। কাভার থেকে সীমানার দিকে ছুটে গিয়ে কাঁধে উপর দিয়ে আসা বল ডাইভ দিয়ে মুঠোয় নেন পারভেজ। বিস্ময়ে সুইপারের ফিল্ডার সাইফ হাসানের হাত উঠে যায় মাথায়। বিশ্বাসই হচ্ছিল না তার।

ক‍্যাম্ফারের বিদায়ে ভাঙে ২৯ বল স্থায়ী ৪৪ রানের জুটি। ১৭ বলে এক ছক্কা ও তিন চারে ক‍্যাম্ফার করেন ২৪ রান।

সেই ওভারেই সিঙ্গেল নিয়ে নিজের সপ্তম পঞ্চাশ স্পর্শ করেন হ‍্যারি টেক্টর, ৩৭ বলে। এই সময়ে তার ব‍্যাট থেকে এসেছে একটি চার ও তিনটি ছক্কা।

১৮ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৪ উইকেটে ১৫৯। ক্রিজে টেক্টরের সঙ্গী জর্জ ডকরেল।

27 Nov 2025, 07:07 PM

টাকারকে ফেরালেন শরিফুল

তৃতীয় ওভারে খরুচে বোলিংয়ে ১৮ রান দেওয়ার পর অনেকটা সময় বল হাতে পাননি শরিফুল ইসলাম। ত্রয়োদশ ওভারে ফিরে তিনি নিলেন লর্কান টাকারের উইকেট।

মাঝ বিরতির পর রিশাদ হোসেন ও নাসুম আহমেদের দুই ওভার থেকে ২৭ রান নেয় আয়ারল‍্যান্ড।

স্পিনারদের খরুচে বোলিংয়ের পর শরিফুলকে আক্রমণে ফেরান অধিনায়ক লিটন দাস। বাঁহাতি পেসার হতাশ করেননি তাকে। ৩ রান দিয়ে শরিফুল নেন ১ উইকেট।

শরিফুলের স্টাম্পে থাকা স্লোয়ারে ইন-সাইড আউট খেলার চেষ্টায় টাইমিং করতে পারেননি টাকার। বল যায় সোজা পারভেজ হোসেনের হাতে। ভাঙে ২৫ বল স্থায়ী ৩৪ রানের জুটি।

১৪ বলে এক ছক্কা ও দুই চারে ১৮ রান করেন টাকার।

১৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৩ উইকেটে ১০৭। ক্রিজে হ‍্যারি টেক্টরের সঙ্গী কার্টিস ক‍্যাম্ফার।

27 Nov 2025, 06:48 PM

মাঝপথে আয়ারল‍্যান্ডে ৭৭/২

ঝড়ো শুরুর পর যেন দিক হারিয়েছে আয়ারল‍্যান্ড। মাঝপথে একটু চাপেই সফরকারীরা।

১০ ওভারে আয়ারল‍্যান্ডের রান ২ উইকেটে ৭৭। ফিরে গেছেন দুই ওপেনার।

প্রথম ৪ ওভারে বিনা উইকেটে ৪০ রান করেছিল আয়ারল‍্যান্ড। পরের ৬ ওভারে ৩৭ রান করতে পল স্টার্লিং ও টিম টেক্টরের উইকেট হারিয়েছে তারা।

১৯ বলে একটি করে ছক্কা ও চারে ২২ রানে ব‍্যাট করছেন হ‍্যারি টেক্টর। ৪ বল খেলেও রানের দেখা পাননি লর্কান টাকার।

27 Nov 2025, 06:45 PM

টেক্টর ভাইদের জুটি ভাঙলেন রিশাদ

আগের ওভারে ১৪ রান দিলেও ফের বল হাতে পেলেন রিশাদ হোসেন। উইকেট নিয়ে অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন এই লেগ স্পিনার।

স্টাম্পে থাকা ডেলিভারি হাঁটু গেড়ে লং অনের দিকে খেলেন টিম টেক্টর। যত দূরে পাঠাতে চেয়েছিলেন, পারেননি তিনি। সীমানায় চমৎকার ক‍্যাচ নেন তানজিদ হাসান। ভাঙে ২৪ বল স্থায়ী ৩১ রানের জুটি।

টিম টেক্টর ১৯ বলে ছয় চারে করেন ৩২ রান।

৯ ওভারে আয়ারল‍্যান্ডের রান ২ উইকেটে ৭৩। ক্রিজে হ‍্যারি টেক্টরের সঙ্গী লর্কান টাকার।

27 Nov 2025, 06:29 PM

পাওয়ার প্লেতে আয়ারল‍্যান্ড ৪৮/১

পাওয়ার প্লেতে পল স্টার্লিংয়ের উইকেট হারিয়েছে আয়ারল‍্যান্ড। তবে দ্রুত রানও করেছে সফরকারীরা।

৬ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ৪৮। ১১ বলে ২০ রানে খেলছেন টিম টেক্টর। ৭ বলে হ‍্যারি টেক্টরের রান ৭।

প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ৩৩ রান করেছিল আয়ারল‍্যান্ড। পরের ৩ ওভারে স্টার্লিংয়ের উইকেট হারিয়ে ১৫ রান যোগ করে সফরকারীরা।

27 Nov 2025, 06:25 PM

শুরুর জুটি ভাঙলেন তানজিম

পঞ্চম ওভারে আক্রমণে এসেই সাফল‍্য পেলেন তানজিম হাসান। তার চমৎকার ডেলিভারিতে ক‍্যাচ দিয়ে ফিরলেন পল স্টার্লিং।

তানজিমের প্রথম বল ডট খেলেন স্টার্লিং। পরের বল শট খেলে ফেলেন আগেভাগেই। তাতে টাইমিং হয়নি, বল উঠে যায় বেশ উঁচুতে। মিডউইকেটে কিছুটা এগিয়ে এসে চমৎকার ক‍্যাচ নেন সাইফ হাসান। ভাঙে ২৬ বল স্থায়ী ৪০ রানের জুটি।

১৮ বলে চারটি চারে ২১ রান করেন স্টার্লিং।

৫ ওভারে আয়ারল‍্যান্ডের রান ১ উইকেটে ৪৫। ক্রিজে টিম টেক্টরের সঙ্গী তার ভাই হ‍্যারি টেক্টর।

27 Nov 2025, 06:17 PM

আয়ারল‍্যান্ডের ভালো শুরু

টস হেরে ব‍্যাটিংয়ে নেমে পল স্টার্লিং ও টিম টেক্টরের ব‍্যাটে ভালো শুরু পেয়েছে আয়ারল‍্যান্ড। প্রথম ৩ ওভারে দুই ওপেনার মেরেছেন সাতটি বাউন্ডারি।

৩ ওভারে আয়ারল‍্যান্ডের রান বিনা উইকেটে ৩৩। ১১ বলে তিন চারে ১৪ বলে খেলছেন স্টার্লিং। ৭ বলে চারটি চারে ১৯ রানে ব‍্যাট করছেন টেক্টর।

শরিফুল ইসলামের প্রথম ওভারে দুই চারে ৮ রান নেন স্টার্লিং। নাসুম আহমেদের পরের ওভারে এক চারে নেন ৭ রান।

শরিফুলের তৃতীয় ওভারে টানা তিনটিসহ চারটি চারে ১৮ রান নেন টেক্টর।

27 Nov 2025, 05:46 PM

একাদশে ফিরলেন লিটল-অ‍্যাডায়ার

আয়ারল‍্যান্ডের স্কোয়াডে ছিল সাত পরিবর্তন। স্বাভাবিকভাবেই একাদশ এসেছে বেশ পরিবর্তন। দলে ফেরা পেসার জশ লিটল চলে এলেন একাদশেও। চোট কাটিয়ে ফিরলেন মার্ক অ‍্যাডায়ারও।

আয়ারল‍্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ‍্যাডায়ার, কার্টিস ক‍্যাম্ফার, গ‍্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম‍্যাথু হামফ্রিজ, জশ লিটল, ব‍্যারি ম‍্যাককার্থি, হ‍্যারি টেক্টর, টিম টেক্টর, লর্কান টাকার।

27 Nov 2025, 05:39 PM

একাদশে নেই মাহিদুল-সাইফ

শামীম হোসেনের জায়গায় দলে এলেও একাদশে জায়গা হলো না মাহিদুল ইসলামের। এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের মতো একাদশে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিনও।

এছাড়াও প্রথম ম‍্যাচের একাদশে নেই নুরুল হাসান সোহান ও শেখ মেহেদি হাসান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সবশেষ ম‍্যাচের দল থেকে নেই তাসকিন আহমেদ, সোহান ও মেহেদি। প্রথম দুই ম‍্যাচের দলেই নেই তাসকিন। 

একাদশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাওহিদ হৃদয়।

বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

27 Nov 2025, 05:35 PM

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজের প্রথম ম‍্যাচে টস জিতলেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং।

পিচ রিপোর্টে এড রেন্সফোর্ড বলেছেন, এই উইকেটে রান দেখছেন তিনি। উইকেটে সতেজ ঘাস আছে। ব্যাটাররা আশা করতে পারেন, বল সুন্দরভাবে ব্যাটে আসবে। থাকতে পারে শিশিরের প্রভাব। 

27 Nov 2025, 05:14 PM

আয়ারল‍্যান্ডের চ‍্যালেঞ্জের সামনে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। পরীক্ষা-নিরীক্ষা এবং নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ লিটন দাসের দলের সামনে। 

চট্টগ্রামে বৃহস্পতিবার সন্ধ‍্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। 

শক্তিতে বেশ পিছিয়ে থাকা আয়ারল‍্যান্ডের বিপক্ষে নিজেদের আরও ঝালিয়ে নিতে চান লিটন। তার সেই পরিকল্পনায় বাধা এসেছে দলে শামীম হোসেন না থাকায়। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যানের জায়গায় এসেছেন মাহিদুল ইসলাম। 

এই সিদ্ধান্ত নিয়ে লিটনের মন্তব্যে ছড়িয়েছে তুমুল বিতর্কের ঝাঁজ। শামীমের বাদ পড়া নিয়ে নির্বাচকদের দিকে অধিনায়কের তোপ, বোর্ডের দিকেও আঙুল তোলা, প্রধান নির্বাচকের জবাব, সব পক্ষের মধ্যে যোগাযোগের ঘাটতি আর সম্পর্কের টানাপোড়েন, সব মিলিয়ে সিরিজ শুরুর আগের দিন দেশের ক্রিকেট ছিল উত্তাল। সেই ধাপ পেরিয়ে