সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৮
অস্ট্রেলিয়া: ১১ ওভারে ১১২/৩
21 Jun 2026, 04:58 PM
লাইভ ব্লগের সমাপ্তি
চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি নিয়ে আমাদের লাইভ ব্লগ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
21 Jun 2026, 04:52 PM
৭ উইকেটে হার
বাংলাদেশের ব্যাটিংয়ের পর ম্যাচের ফল নিয়ে সংশয়ের জায়গা ছিল না খুব একটা। তবে স্বাগতিকদের লড়াইয়ের সুযোগই দিল না অস্ট্রেলিয়া। স্রেফ ১১ ওভারে লক্ষ্য ছুঁয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ছাড়ল তারা।
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া।
একাদশ ওভারের তৃতীয় বলে কুপার কনোলিকে ফিরিয়ে দেন রিশাদ হোসেন। ক্রিজে গিয়ে তিন বলের মধ্যে দুই ছয়ে দলকে জয় এনে দেন টিম ডেভিড। শেষ হয়ে বাংলাদেশের ভুলে যাওয়ার মতো এক ম্যাচ!
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৮ (তানজিদ ৫, সাইফ ৯, পারভেজ ১, হৃদয় ৬১*, সোহান ৬, শামীম ০, রিশাদ ১৬, নাসুম ০, শরিফুল ৭, তাসকিন ২*; নিখিল ৪-০-২৭-১, জনসন ৪-০-৬-২, এলিস ৪-০-২১-২, ডেভিস ২-০-২০-০, জ্যাম্পা ৪-১-২২-১, রেনশ ১-০-৪-০, হার্ডি ১-০-৪-০)
অস্ট্রেলিয়া: ১১ ওভারে ১১২/৩ (মার্শ ৬০, ইংলিস ১৭, কনোলি ১৫, রেনশ ৬*, ডেভিড ১২*; শরিফুল ২-০-২৬-১, নাসুম ৩-০-১০-১, তাসকিন ২-০-২৭-০, নাহিদ ১-০-২০-০, রিশাদ ২-০-২২-০, সাইফ ১-০-৬-০)
21 Jun 2026, 04:34 PM
দলকে জয়ের কাছে নিয়ে ফিরলেন মার্শ
শরিফুল ইসলামের প্রথম বলে ছক্কা হাঁকালেন মিচেল মার্শ। পুনরাবৃত্তির চেষ্টায় পরের বলে সুইপার কাভারে ধরা পড়লেন অস্ট্রেলিয়া অধিনায়ক।
সীমানা থেকে এগিয়ে এসে ক্যাচ নেন শামীম হোসেন। ভাঙে ১৫ বল স্থায়ী ৩৪ রানের জুটি।
২৮ বলে চার ছয় ও সাত চারে ৬০ রান করেন মার্শ।
৯ ওভারে অস্ট্রেলিয়ার রান ২ উইকেটে ৯০। ক্রিজে কুপার কনোলির সঙ্গী ম্যান রেনশ।
21 Jun 2026, 04:30 PM
২৩ বলে মার্শের পঞ্চশ
আগের ওভারে ঝড় বয়ে গেল নাহিদ রানার উপর দিয়ে। আক্রমণে এসে নিজের প্রথম ওভারে ২০ রান দিলেন গতিময় এই পেসার।
পরের ওভারি রিশাদ হোসেন হজম করলে ছক্কা। এই ছয়ে ২৩ বলে পঞ্চাশ স্পর্শ করলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়া পৌঁছে গেল জয়ের দুয়ারে।
৮ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৮২। ২৬ বলে মার্শের রান ৫৪। ৬ বলে কুপার কনোলির রান ১০।
21 Jun 2026, 04:24 PM
ইংলিসের বিদায়ে ভাঙল জুটি
ছক্কার চেষ্টায় সফল হলেন না জশ ইংলিস। নাসুম আহমেদের বলে সীমানায় ধরা পড়লেন তিনি।
বাঁহাতি স্পিনারের বলে ডিপ মিডউইকেট দিয়ে ছক্কা মারতে চেয়েচিলেন ইংলিস। টাইমিং করতে পারেননি তিনি। কিছুটা সরে গিয়ে ক্যাচ নেন শামীম। ভাঙল ৩৫ বল স্থায়ী ৫৪ রানের জুটি।
অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৫৪। ক্রিজে মিচেল মার্শর সঙ্গী কুপার কনোলি।
21 Jun 2026, 04:19 PM
৩০ বলে মার্শ-ইংলিস জুটির পঞ্চাশ
ছোট রান তাড়ায় উড়ন্ত সূচনা পেয়েছে অস্ট্রেলিয়া। ৩০ বলে মিচেল মার্শ ও জশ ইংলিসের জুটিতে এসেছে পঞ্চাশ।
বোলারদের পাত্তাই দিচ্ছেন সফরকারীদের দুই ওপেনার। দুটি চার মেরেছেন ইংলিস। একটি ছয়ের সঙ্গে ছয়টি চার মেরেছেন মার্শ।
৫ ওভারে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৬২।
21 Jun 2026, 03:51 PM
নিদারুণ ব্যর্থতায় বাংলাদেশের ১০৯
শুধু তাওহিদ হৃদয় লড়াই করলেন। ৫১ বলে তিনটি করে ছক্কা ও চারে ৬১ রানে অপরাজিত থাকলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক।
নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ করতে পারল কেবল ৮ উইকেটে ১০৯ রান।
আগের ম্যাচে ২ ওভারে ৩৯ রান দেওয়া পেসার স্পেন্সার জনসন এবার ৪ ওভারে ৬ রানে নিলেন ২ উইকেট।টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে কোনো বোলারের ৪ ওভারেই এটাই সর্বনিম্ন রান খরচ।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারে সর্বনিম্ন রান ড্যানিয়েল ভেটরির। নিউ জিল্যান্ডের বাঁহাতি এই স্পিনারের বোলিং ফিগার ছিল এমন: ৪-১-৬-৩।
দুটি করে উইকেট নেন ন্যাথান এলিস ও অ্যাডাম জ্যাম্পা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১০৯/৮ (তানজিদ ৫, সাইফ ৯, পারভেজ ১, হৃদয় ৬১*, সোহান ৬, শামীম ০, রিশাদ ১৬, নাসুম ০, শরিফুল ৭, তাসকিন ২*; নিখিল ৪-০-২৭-১, জনসন ৪-০-৬-২, এলিস ৪-০-২১-২, ডেভিস ২-০-২০-০, জ্যাম্পা ৪-১-২২-১, রেনশ ১-০-৪-০, হার্ডি ১-০-৪-০)
21 Jun 2026, 03:40 PM
৪১ বলে হৃদয়ের পঞ্চাশ
সতীর্থদের ব্যর্থতার মাঝে একার লড়াইয়ে বাংলাদেশকে শতরানে নিয়ে গেছেন তাওহিদ হৃদয়। ৪১ বলে তিনি ছুঁয়েছেন পঞ্চাশ।
পরের বলে রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছেন মিচেল মার্শ। ন্যাথান এলিসের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে যেত।
পঞ্চম বল ছক্কায় ওড়িয়ে পরের বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক ধরে রাখেন হৃদয়।
১৯ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ১০৭।
21 Jun 2026, 03:32 PM
শরিফুলকে ফিরালেন জ্যাম্পা
অ্যাডাম জ্যাম্পার বলে ছক্কার চেষ্টায় সীমানায় ধরা পড়লেন শরিফুল ইসলাম।
স্টাম্পে থাকা ডেলিভারিত হাঁটু গেড়ে লেগে খেলেন বাঁহাতি ব্যাটসম্যান। টাইমিং হয়নি, সীমানা থেকে এগিয়ে এসে ক্যাচ নেন জোয়েল ডেভিস।
১৭ বলে ৭ রান করেন শরিফুল।
১৮ ওভারে বাংলাদেশের রান ৮ উইকেটে ৯৬। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তাসকিন আহমেদ।
21 Jun 2026, 03:15 PM
শূন্যতে ফিরলেন নাসুম
বড় শট খেলতে চাইলেন নাসুম আহমেদ, হয়তো সরিয়ে দিতে চাইলেন চাপ। কোনো কাজেই এলো না তার শট, বরং বাড়ল বাংলাদেশের বিপদ।
ন্যাথান এলিসের বলে মিড অনের উপর দিয়ে ছক্কার চেষ্টায় টিম ডেভিডের হাতে ধরা পড়লেন নাসুম।
২ বল খেলে রান করতে পারেননি নাসুম।
১৩ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৬৫। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শরিফুল ইসলাম।
21 Jun 2026, 03:11 PM
থিতু হয়ে ফিরলেন রিশাদ
উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। মনে হচ্ছিল জুটি গড়ে তুলবেন তাওহিদ হৃদয়ের সঙ্গে। শেষ পর্যন্ত পারলেন না রিশাদ। ফিরতি ক্যাচ দিলেন নিখিল চৌধুরিকে।
খুব একটা টার্ন ছিল না নিখিলের বলে। তবে আগেই ব্যাটের মুখ ক্লোজ করে ফেলেন ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে ক্যাচ যায় সামনে। ঝাঁপ দিয়ে মুঠোয় নেন নিখিল। ভাঙে ২০ বল স্থায়ী ২৬ রানের জুটি, এখন পর্যন্ত ইনিংসে যা বাংলাদেশের সর্বোচ্চ।
১৪ বলে একটি করে ছক্কা ও চারে ১৬ রান করেন রিশাদ।
১২ ওভারে বাংলাদেশের রান ৬ উইকেটে ৬২। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী নাসুম আহমেদ।
21 Jun 2026, 02:49 PM
শূন্যতেই ফিরলেন শামীম
যেন ব্যাটিং ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। আউট হচ্ছেন যে কোনো ডেলিভারিতে। স্টাম্পে থাকা হাফ ভলি, নিচু ফুলটস কিংবা লেগ স্টাম্পের বাইরের আপাত সাদামাটা ডেলিভারিতে আউট হওয়ার পথ করে নিচ্ছেন তারা।
স্পেন্সার জনসনের লেগ স্টাম্পের বাইরের বল, অনায়াসে হতে পারতো বাউন্ডারি। সেই বলে কিপারের গ্লাভসে ধরা পড়লেন শামীম হোসেন।
৫ বল খেলে শূন্য রানে ফেরেন শামীম।
৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৩৭। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী রিশাদ হোসেন।
21 Jun 2026, 02:41 PM
দ্রুত ফিরলেন সোহান
অদ্ভূত শট খেলতে গিয়ে বোল্ড হলেন নুরুল হাসান সোহান, বাড়ল বাংলাদেশের বিপদ।
উইকেট-মেডেন দিয়ে শুরু করলেন অ্যাডাম জ্যাম্পা। স্টাম্পে থাকা একটু নিচু হওয়া ডেলিভারি লেগে খেলতে চেয়েছিলেন সোহান। বলের লাইনে যেতে পারেননি, তার দুই পায়ের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে!
৮ বলে এক চারে ৬ রান করেন সোহান। তিনি স্বীকৃত টি-টোয়েন্টিতে জ্যাম্পার ৩৫০তম শিকার।
৮ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ৩৪। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী শামীম হোসেন।
21 Jun 2026, 02:32 PM
টিকলেন না পারভেজও
ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। পাঁচ ওভারের মধ্যে হারাল তিন উইকেট।
ন্যাথান এলিসের নিচু ফুলটস বলে ক্যাচ দিলেন পারভেজ হোসেন। বড় শটে চাপ শরিয়ে দিতে চেয়ে জোয়েল ডেভিসের হাতে ধরা পড়লেন তিনি।
১৩ বলে ১ রান করেন পারভেজ!
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে কোনো ইনিংসে অন্তত বল খেলা ব্যাটসম্যানদের সর্বনিস্ন স্ট্রাইক এটা।
৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী নুরুল হাসান সোহান।
21 Jun 2026, 02:16 PM
দ্রুত ফিরলেন দুই ওপেনার
দ্বিতীয় ওভারে দুই ওপেনার তানজিদ হাসান ও সাইফ হাসানকে হারাল বাংলাদেশ।
স্পেন্সার জনসনের বলে দুর্ভাগ্যজনক রান আউট হন তানজিদ। সাইফ হাসানের স্ট্রেট ড্রাইভ বোলারের আঙুল ছুঁয়ে স্টাম্পে যায়। একটু এগিয়ে থাকা বাঁহাতি ওপেনার ঠিক সময়ে জায়গায় ফিরতে পারেননি।
২ বলে তানজিদ করেন ৫ রান।
ওভারের পঞ্চম বল ছিল স্লোয়ার। বুঝতেই পারেননি সাইফ। শট খেলে ফেলেন আগেভাগে। মিড অফে সহজ ক্যাচ নেন মিচেল মার্শ।
৯ বলে ১ রান করেন সাইফ
২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৭। ক্রিজে পারভেজ হোসেনের সঙ্গী অধিনায়ক তাওহিদ হৃদয়।
21 Jun 2026, 02:04 PM
স্পিনে শুরু অস্ট্রেলিয়ার
কোনো পেসার নয়, মিচের মার্শ শুরুতে আক্রমণে আনলেন নিখিল চৌধুরিকে।
অফ স্পিন ও লেগ স্পিন দুটোই করতে পারেন নিখিল। তার প্রথম ওভারে এলো ৬ রান।
21 Jun 2026, 01:42 PM
অপরিবর্তিত অস্ট্রেলিয়া
শেষ ম্যাচের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। একই একাদশ নিয়ে খেলছে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সফরকারীরা।
অস্ট্রেলিয়া: মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটকিপার), কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, ন্যাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা, স্পেন্সার জনসন।
21 Jun 2026, 01:39 PM
বাংলাদেশ দলে ৩ পরিবর্তন
সিরিজের শেষ ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। খেলছেন না সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফ্ফার সাকলাইন।
একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ: পারভেজ হোসেন (উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), নাসুম আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ ।
21 Jun 2026, 01:39 PM
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতলেন তাওহিদ হৃদয়। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নিলেন ব্যাটিং।
21 Jun 2026, 01:39 PM
হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে বাংলাদেশ
টানা দুই ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ সিরিজ শেষ করতে চায় জয় দিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে চায় তাওহিদ হৃদয়ের নেতৃত্বাধীন দল।
চট্টগ্রামে শুক্রবার খেলা শুরু হবে বেলা দুইটায়।
প্রথম ম্যাচে লড়াই করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে রান তাড়ায় মাঝপথে এগিয়ে ছিল স্বাগতিকরা। কিন্তু শেষ ১০ ওভারে ৮ উইকেট হাতে নিয়েও ৯৪ রানের সমীকরণ মেলাতে পারেনি তারা।
তৃতীয় ও শেষ ম্যাচে তিন বিভাগেই উন্নতির লক্ষ্য নিয়ে নামছে বাংলাদেশ।
21 Jun 2026, 01:03 PM
লাইভ ব্লগে স্বাগত
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির সবশেষ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি অনীক মিশকাত।
